Barahatia Adarsha High School

Barahatia Adarsha High School A beacon of excellence in Lohagara Thana, Chittagong District

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী, জনাব আক্কাস উদ্দিন বাইক এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করছে, ইন...
27/09/2026

বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী, জনাব আক্কাস উদ্দিন
বাইক এক্সিডেন্ট করে মৃত্যুবরণ করছে,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আল্লাহ তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন

26/09/2026

পৃথিবীতে কোন বাবাই খারাপ হয়না

মুসলমানদের কোনো সীমানা নেই, মুসাফির;সারা দুনিয়াই আমাদের।কখনো দামেস্কের মিনারে, কখনো বাগদাদের কুতুবখানায়,কখনো কুরতুবার গল...
23/09/2026

মুসলমানদের কোনো সীমানা নেই, মুসাফির;
সারা দুনিয়াই আমাদের।

কখনো দামেস্কের মিনারে, কখনো বাগদাদের কুতুবখানায়,
কখনো কুরতুবার গলিতে, কখনো আনাতলিয়ার মেহরাবে,
কখনো আন্দালুসের রূপসী আল-হামরার গালিচায়,
কখনো দিল্লির শাহী মসনদে,
কখনো ফিলিস্তিনের যায়তুন তলে আল-আকসার চত্বরে,
কখনো কাশ্মীরের কিশোরীর সাথে ঝিলামের জলে পা ডুবিয়ে,
নৈসর্গিক সৌন্দর্য অবলোকনে;
কখনো ককেশাসের তুষারঢাকা উপত্যকায়,
কখনো আজারবাইজানের নীল সন্ধ্যায়,
কখনো ক্রিমিয়ার সমুদ্র-বাতাসে,
কখনো কসোভোর মাটিতে হারানো কোনো কারাভানের স্মৃতিতে,
কখনো আরাকানে মুহাম্মদ শাহের বিজয়ী পদক্ষেপে,
কখনো আফ্রিকার মুরাবিতুন সালতানাতে

আমাদেরই তো পড়ে আছে কতশত হারানো বিকেল।

আমরা মানচিত্র আঁকি না কালি দিয়ে,
সীমানা আঁকি না কাঁটাতার দিয়ে;
আমাদের সীমানা আঁকি রক্ত আর গোলাপ দিয়ে।
যেখানে কোনো একদিন আমাদের পূর্বপুরুষেরা
রেখে গিয়েছিল তাদের পদচিহ্ন।

সুমি বিনতে আনোয়ার...

২০১৮ সালের যে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল, সেটার অবদান  Faridul ভাই এর , উনি না দাড়ালে এটা সম্ভব হতোনা, পাশাপাশি আরো অনেক...
06/09/2026

২০১৮ সালের যে পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল, সেটার অবদান Faridul ভাই এর , উনি না দাড়ালে এটা সম্ভব হতোনা, পাশাপাশি আরো অনেকে আছেন, যারা পুরো প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন।

এখন, স্কুলের জন্য যিনি মাথা ঘামান সেটাও ফরিদ ভাই, একজন মানুষ আর কয়টা দিক দেখবে?

সাবেক শিক্ষক রাও চুপচাপ, সাবেক শিক্ষার্থীরাও চুপচাপ, ম্যানেজিং কমিটি তো ঘুমে বিভোর।

ফান্ডে আছে ৭৯ লাখ টাকা। স্কুলের এই অসময়ে যদি কাজে না লাগে, তাহলে এই টাকা দিয়ে স্কুল করবে টা কী?

দায়িত্ব না থাকলে কি বলা যায়না?
নাকি,
কিছু বলার জন্য একটা পদ/ পদবী লাগবে?

এরকম ময়লার ভাগাড়ের মধ্যে কি ছাত্রছাত্রীরা ক্লাস করে?চারপাশে ময়লা-আবর্জনা, ইট-কংকর আর জলাবদ্ধতা—এগুলো কি প্রধান শিক্ষকের ...
05/09/2026

এরকম ময়লার ভাগাড়ের মধ্যে কি ছাত্রছাত্রীরা ক্লাস করে?
চারপাশে ময়লা-আবর্জনা, ইট-কংকর আর জলাবদ্ধতা—এগুলো কি প্রধান শিক্ষকের চোখে পড়ে না?

ছবিটা দেখে মনে হয়, স্কুলটি যেন ২–৩ বছর ধরে পরিত্যক্ত! অথচ এখানেই শিক্ষার্থীরা প্রতিদিন পড়াশোনা করতে আসে।

লোহাগাড়ায় আর কোন ইশকুল এরকম নোংরা দেখাতে পারবেন? কিছু কিছু স্কুল তো ক্যান্টনমেন্ট এর মত নিট এন্ড ক্লিন

আর শিক্ষার ফলাফল? অর্ধেক শিক্ষার্থী ফেল!
তাহলে প্রশ্ন উঠতেই পারে—আদতে আপনারা স্কুলে করেনটা কী? নাকি টাইম পাস করতে আসেন?

নিজেদের অফিস টা পর্যন্ত গরুর গোয়ালের চেয়ে অবস্থা খারাপ, এগুলা কি ঘোছানো যায়না?
নিজেদের বাড়িঘর উঠান তো ঠিকই পরিষ্কার রাখেন, তাহলে স্কুল এর এই বেহাল কেন?

স্কুল টা এখন মা বাপ ছাড়া এতিম টাইপ হয়ে গেছে। দেখার কেউ নাই, বলার ও কেউ নাই।

অন্তত পরিষ্কার পরিচ্ছন্নতা এইটা নিয়েও কি আপনাদের কে বলতে হবে?

লোহাগাড়ার বড়হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে। এরই মধ্যে মনুফকিরহাট বাজারে ভোররাতে প...
03/09/2026

লোহাগাড়ার বড়হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ ও আতঙ্ক ক্রমেই বাড়ছে।

এরই মধ্যে মনুফকিরহাট বাজারে ভোররাতে প্রায় ৩৫✅টি সিসি ক্যামেরা ভাঙচুর—ঘটনাটি গভীরভাবে ভাবার মতো।

নজরদারি ব্যবস্থা ভেঙে পড়ার আগেই নয়, কোনো বড় অঘটন ঘটার আগেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

বড়হাতিয়া আতঙ্কে নয়—নিরাপদ ও শান্তিতে থাকতে চায়।

২০১৮ সালের পুনর্মিলনী অনুষ্ঠানে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুইজন প্রিয় শিক্ষক।বড়হাতিয়া স্কুলে বিজ্ঞান বিভাগের এমন খু...
01/09/2026

২০১৮ সালের পুনর্মিলনী অনুষ্ঠানে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুইজন প্রিয় শিক্ষক।

বড়হাতিয়া স্কুলে বিজ্ঞান বিভাগের এমন খুব কম শিক্ষার্থী আছে, যারা সন্তোষ স্যারের বাড়িতে যান নাই। স্যার খুব স্নেহ করতেন। আমরা নাস্তা পানি খেয়ে চলে আসতাম।


এস এস সি ব্যাচ ২০০২
01/09/2026

এস এস সি ব্যাচ ২০০২

তখন জানতাম না, দিনগুলো এতটা মূল্যবান ছিল। ইশ, ২০১৩–১৪-তে একদিনের জন্য ফিরতে পারতাম! একটা দিনই চাই, সেই পুরোনো সময়ের।কারা...
28/08/2026

তখন জানতাম না, দিনগুলো এতটা মূল্যবান ছিল। ইশ, ২০১৩–১৪-তে একদিনের জন্য ফিরতে পারতাম!
একটা দিনই চাই, সেই পুরোনো সময়ের।

কারা ছিলেন ওই সময়ে স্বাক্ষী কমেন্টে জানাবেন?

07/06/2026

আমার শারীরিক অসুস্থতার কারণে মিসেস ঝুমু চৌধুরীকে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্বজ্ঞানে অদ্য ০৭/০৬/২০২৬ইং তারিখ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব হস্তান্তর করলাম। বিদ্যালয়ের স্বার্থে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আমি তাঁহার সুস্বাস্থ্য ও ভবিষ্যত সফলতা কামনা করি।

- সনাতন কান্তি নাথ
বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক

Address

Bazar Road, Barahatia Union, Lohagara
Chittagong
4386

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

1819008796

Alerts

Be the first to know and let us send you an email when Barahatia Adarsha High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Barahatia Adarsha High School:

Shortcuts

Share

Category