Shamimedu

Shamimedu

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shamimedu, Education, Chittagong.

24/06/2023

ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না।

---- জর্জ বার্নার্ড শ

07/03/2023

যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন । আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন। __(সহিঃ মুসলিম ২১৬৫)

01/03/2023

Every Ass Loves His Bray..
এই বাক্যের অর্থ জানা আছে কি??

19/02/2023

'So', 'very' এবং 'too'-এর মধ্যে পার্থক্য কী?

So, Very এবং Too প্রায় একই অর্থের বিশেষণ হলেও প্রয়োগের ক্ষেত্রে এদের মধ্যে ভিন্নতা লক্ষিত হয়।

So শব্দটি ইংরেজিতে অনেক অর্থে ব্যবহৃত হয়।

সাধারণত, So একটি নির্দিষ্ট 'বেশি' পরিমাণ বুঝাতে ব্যবহৃত হয় ঠিক যতটুক বেশি পরিমাণ না হলে পূর্ববর্তী বা পরবর্তী ঘটনাটি ঘটতোনা!

উদাহরণে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে,

He is so lucky. He has won the lottery. (এখানে সে ঠিক ততটাই বেশি ভাগ্যবান, যতটা না হলে সে লটারীটা জিততো না।)

He was so tired that, he couldn’t go for shopping. (এখানে সে ততটুক বেশি ক্লান্ত, যতটুক ক্লান্ত হওয়ার কারনে সে শপিং-এ যেতে পারেনি।)
Too সাধারণত একটি নির্দিষ্ট সীমার কম বা বেশি বুঝাতে এবং নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রয়োজনের বেশি বা কম হওয়া বুঝাতে Too এর প্রয়োগ হয়।
যেমন:

She is too young to get married. (অর্থাৎ, তার বয়স বিয়ের বয়সসীমার নিচে।)
He is too fat! (সে মাত্রাতিরিক্ত মোটা)
আর Very শুধুমাত্র বেশি বুঝাতেই ব্যবহৃত হয়। যেমন :

It's very hot today.
অনেক সময় আন্তরিকতা বা আবেগজনিত কিছু বুঝাতে Very এর পরিবর্তে So ব্যবহার হয় এবং তা ফর্মাল হিসেবে গন্য হয়।

Thank you so much. (আন্তরিকভাবে ধন্যবাদ, Formal)
Thank you very much. (Informal)

এ নিয়ম গুলোর বাইরে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন।

ধন্যবাদ।

02/10/2019

জটিল ২ রোগ নিয়ন্ত্রণে করলা চা

ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে অনেক কিছুই করে থাকি আমরা। তবে একটি সবজি আছে যা খেলে আপনার ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে। এই সবজির নাম হচ্ছে করলা।

করলা খেতে তেঁতো হলেও এই সবজি অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ। করলা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে, লিভার পরিষ্কার করে, ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। করলার দিয়ে তৈরি করে খেতে পারে করলার চা।

করলা চা কেন খাবেন?

প্রাচীনকাল থেকেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার ব্যবহার হয়ে আসছে করলার চা । রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়া রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে শরীর সুস্থ রাখতে সাহায্য করে।

করলা লিভার পরিষ্কার করতে সাহায্য করে, বদহজম রোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই চায়ে থাকা ভিটামিন সি যেকোনো ইনফেকশনের হাত থেকে রক্ষা করে। এছাড়া করলা চায়ে থাকা ভিটামিন-এ চোখ ভালো রাখে।

জেনে নেই কীভাবে তৈরি করবেন করলা চা?

কিছু পরিমাণ আগে থেকেই শুকনো বা তাজা করলার টুকরো নিন, সাথে পানি ও মিষ্টির জন্য মধু নিন। করলা গাছের পাতাও ব্যবহার করা যায়, তবে করলা সহজলভ্য তাই করলা ব্যবহার করুন।

পানি ফুটিয়ে নিন, তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার সমস্ত পুষ্টিদ্রব্য পানিতে মিশে যায়। আঁচ থেকে নামিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখুন।

এরপর কাপে চা ছেঁকে নিন এবং মিষ্টির জন্য মধু মেশান। আপনার করলার চা তৈরি। তবে রক্তে সুগার নিয়ন্ত্রণে এই চা খেলে মিষ্টি ব্যবহার করবেন না।

হাইপোগ্লাইসেমিয়া রোগীর ক্ষেত্রে করলার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই করলার চা আপনার প্রতিদিনের ডায়েটে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন।

15/08/2017

ফরেক্স মার্কেট Vs স্টক মার্কেট
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট (শেয়ার মার্কেট) দুটিকে পুঁজি বাজার বা বিনিয়োগ বাজার বলা হয়। কিন্তু ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট সম্পুর্ণ দুইটি স্বাধীন ভিন্ন মার্কেট। যেগুলোর একজনের সাথে অন্যজনের মধ্যে কোন সম্পর্কই নেই। উভয় মাকের্ট এ ট্রেডের উপাদানসমূহ আলাদা। যেমন ফরেক্স মার্কেটের জন্য মুদ্রা বা কারেন্সি এবং স্টক বা শেয়ার মার্কেটের জন্য শেয়ার বা সিকিউরিটি । যেমন:
শেয়ার মার্কেট হল এমন একটি বাজার যেখানে বিভিন্ন সসীম দায়বদ্ধ কোম্পানিগুলো (পাবলিক লিমিটেড কোম্পানি) স্টক একচেঞ্জ এ নিবন্ধিত হয়ে তাদের শেয়ার বেচা কেনা করে থাকে।
স্টক মার্কেট প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুই ভাগে বিভক্ত।
০১: প্রাইমারি ষ্টক মার্কেট একটি দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে: এটার অগ্রগতির মাত্রা এবং প্রভাব প্রাইমারি মার্কেটের উপর বিরাটভাবে প্রভাব বিস্তার করে। প্রাইমারি মার্কেটে কোম্পানিগুলো সাধারণত তাদের IPO প্রবর্তন করে। নিয়মানুসারে, এই মার্কেটে সিকিউরিটিজের ক্রেতারা ব্যাক্তিগত বা প্রতিষ্ঠানিক (বিনিয়োগ তহবিল, বিমা প্রতিষ্ঠানসমূহ, ইত্যাদি) বিনিয়োগকারী। প্রাইমারি মার্কেটের সিকিউরিটি বিবেচিত হয় সরাসরি বা মধ্যস্ততাকারিদের মাধ্যমে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেনের মাধ্যমে।
০২: সেকেন্ডারি স্টক মার্কেটের মধ্যে থাকে ওভার দ্য কাউন্টার মার্কেট এবং স্টক এক্সচেঞ্জ। এখানে গ্রাহকরা অন্য বিনিয়োগকারীদের নিকট তাদের ইতোমধ্যে এমিটেড শেয়ারগুলো পুনরায় বিক্রি করে। প্রাইমারির মত সেকেন্ডারি মার্কেট রাষ্ট্রের বিনিয়োগ প্রবাহের পরিমাণকে কোন ভাবে প্রভাবিত করে না। এই মার্কেটের মূল অংশগ্রহণকারীরা হল ফটকাবাজ যারা কম মূল্যে কিনে এবং বেশি মূল্যে বিক্রি করে।
একটি স্টকমার্কেটের প্রধান নিয়ন্ত্রকদের মধ্যে একটি হল মূল্য। এটা গঠিত হয় ফটকাবাজ, এমিটারস, মধ্যস্ততাকারি এবং বিনিয়োগকারীদের সরাসরি অংশগ্রহণে। একটি মার্কেটের মূল্যসমূহ গঠিত হয় বিভিন্ন নীতির মাধ্যমে : উদৃত সিকিউরিটিজ, সেগুলোর অনুমোদনকারী, চাহিদা, বাজার পরিস্থিতি। এই নীতিগুলো বিবেচিত হয় স্টক মার্কেটে মূল্য গঠনের মাধ্যমে, প্রাথমিক সর্বোচ্চ বা সর্বনিম্ন মূল্য নির্ধারণে, বিক্রয় থেকে দ্রুত মুনাফা অর্জনে, মার্কেটে প্রবেশে, এবং মার্কেটের একটি অংশবিশেষ অধিকার করতে। স্টক ট্রেডারদের বিভিন্ন প্রকার লক্ষ্য থাকে: স্টক হারের পার্থক্য থেকে মুনাফা অর্জন, ডেভিডেন্ট অর্জন, ইত্যাদি। স্টক মার্কেটে স্থবরতা এবং নিরাপত্তা সত্ত্বেও এটাতে ট্রেডিং এর পূর্বে যেকাউকে ঝুঁকি কমাতে মার্কেট বিশ্লেষণ করার পরামর্শ দেয়া হয়।
স্টক মার্কেট সাধারনত অবস্থিত হয় স্টক এক্সচেঞ্জে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জগুলো অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য , জাপান, ভারত, চীন, কানাডা, জার্মানি ( ফ্রাংক স্টক এক্সচেঞ্জ ) , ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসে।

ফরেক্স মার্কেট হল একটি আন্তর্জাতিক বৈদেশিক বিনিময় বাজার। এই নামটি এসেছে ফরেন(Foreign) এবং এক্সচেঞ্জ(Exchange) শব্দদ্বয়ের সংমিশ্রণ থেকে যার অর্থ হল বৈদেশিক বিনিময় কার্যক্রম। মূলত ফরেক্স হল বৈদেশিক মুদ্রা কেনা-বেচা করার ব্যবসা। একদিনে বেশ কয়েকবার মুদ্রামূল্য উঠানামা করে থাকে। এই মুদ্রার দাম ওঠা-নামার উপর ট্রেড করে লাভ (পিপস্) করতে হয়। ​

মুদ্রা হারের পরিবর্তন সাধিত হয় সরকারি ব্যক্তিদের পাশাপাশি বাণিজ্যিক কোম্পানির মাধ্যমে, যারা পণ্য বা সেবা রপ্তানির মাধ্যমে অর্জিত মুদ্রা দেশী মুদ্রায় কারেন্সি পরিবর্তন করে থাকে। যদিও এটা বৈদেশিক মুদ্রাবাজার লেনদেনের মাত্র ৫% ভাগ। আর বাকি ৯৫% লেনদেন সংঘটিত হয় ফটকাবাজদের মাধ্যমে যারা বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়ের মাধ্যমে কিছু মুনাফা অর্জন করতে চায়। এরাই মুলত ফরেক্স ট্রেডার।
ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে আরেকটা পার্থক্য হল ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ। একটি স্টক মার্কেট থেকে শেয়ার কিনতে একজনের প্রয়োজন হবে বেশ বড় অঙ্কের অর্থ, ১০ হাজার মার্কিন ডলার থেকে ১০০ হাজার মার্কিন ডলার পর্যন্ত।


ফরেক্স মার্কেটের উল্লেখযোগ্য বিষয় হল এটার স্থিতিশীলতা। কেননা যে কোন আর্থিক বাজারে সবচেয়ে খারাপ বিষয়টা হল মেল্টডাউন বা স্টক সূচকের পতন। যদিও, ফরেক্স বাজার তার নির্দিষ্ট উপাদান মুদ্রার মাধ্যমে সুরক্ষিত থাকে যা অন্যান্য স্টক মার্কেট এবং নিত্যপ্রয়োজনীয় বাজার থেকে আলাদা।
যদি শেয়ারের মূল্যহ্রাস ঘটে তবে এটাকে বলা হয় আর্থিক পতন। কিন্তু যদি মার্কিন ডলারের পতন হয় তবে, অন্য মুদ্রা আরও শক্তিশালী হয়।
সুতারাং এটা মার্কেটে গতির সঞ্চালন করে। সুতরাং, একজন ট্রেডারের জন্য অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য এটা অনেক ভালো একটি সুযোগ। উল্লেখিত যে বৈশিষ্ট্য ফরেক্স লাইনের চমৎকার স্থবিরতা থাকে তা হল: মুদ্রা হল সবচেয়ে তরল এবং নির্ভরযোগ্য ট্রেডিং উপাদান।

FX_Market_Size_body_Picture_2 ফরেক্স মার্কেট Vs স্টক মার্কেট
ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট এর ব্যবসায়িক সুবিধা:
একটি স্টক মার্কেটে ট্রেডিং হল নিয়ন্ত্রিত এবং স্থির যা ফরেক্স মার্কেটের মত নয় যেখানে একজন অল্প সময়ের ব্যাবধানে খুব বড় অঙ্কের মুনাফা বা লোকসান করতে পারে।
যদিও, আয়তন এবং দ্রুত-বর্ধনশীলতার দিক থেকে এটাই সবচেয়ে বড় বাজার। ফরেক্সে দৈনিক বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার যেটা আমেরিকার সকল স্টক এক্সচেঞ্জ মার্কেটের সম্মিলিত লেনদেনের পরিমাণের ৩০ গুনেরও বেশি।

ফরেক্সের আরেকটি অনস্বীকার্য সুবিধা হল এটাতে সহজেই প্রবেশ করা যায়। একজন নির্ভরযোগ্য ব্রোকার খুজে পাওয়া কঠিন কিছু নয় কারণ বাজারে অনেক বেশি সংখ্যক নির্ভরযোগ্য ব্রোকার আছে। বাকিটা নির্ভর করে শুধুমাত্র ঐ মানুষটার উপর যে ফরেক্সে যোগ দিতে চায় । কিন্তু অধিকাংশ ট্রেডাররা ফরেক্স মার্কেটে লাভবান হওয়ার পর এবং পরবর্তীতে স্টক মার্কেটে চলে যায়।

15/08/2017

ফেসবুকে যে কাজগুলো কখনোই করবেন না
সাইবার ক্রাইমের ফাঁদ পাতা রয়েছে ফেসবুকে। ঘন ঘন স্ট্যাটাস দেওয়া, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার সময় আপনি নিজের অজান্তেই ফেক অ্যাকাউন্ট, হ্যাকিংয়ের ফাঁদে পড়ে যেতে পারেন।

এই সকল বিপদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে এই ৬টা জিনিস ভুলেও কখনও ফেসবুকে করবেন না। যেমনঃ

১) ভুলেও ফেসবুকে বাড়ির ঠিকানা দেবেন না।

২) নিজের পাসওয়ার্ড আপনার ঘনিষ্ঠ কোনও বন্ধুকেও বলবেন না।

৩) ব্যক্তিগত মেসেজ বা চ্যাটেও এড়িয়ে চলুন ব্যক্তিগত কথা।

৪) ভূলভাল ছবি, ব্যক্তিগত ছবি, ঘনিষ্ঠ ছবি ফেসবুকে শেয়ার করবেন না। কাউকে চ্যাটেও পাঠাবেন না। ছবি বিকৃত করে ঘটতে পারে মারাত্মক ঘটনা।

৫) আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে তাঁর নাম, রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুকে দেবেন না।

৬) জন্মদিনের তারিখ দেবেন না ফেসবুকে।

11/08/2017

FIA – CAT – ACCA

ACCA এবং CAT কি?

The Association of Chartered Certified Accountants (ACCA) এবং Certified Accounting Technician (CAT) দুটি কোর্সই প্রফেশনাল কোর্স। ACCA কোর্সটি CA, CMA, CPA-এর মত সমমানের কোর্স। ACCA জাতিসংঘ স্বীকৃত এবং IFAC (The International Federation of Accountants) এর member, যে কারনে বিশ্বব্যাপী এর চাহিদা অনেক বেশী। বর্তমানে ১ লক্ষ ৪০ হাজার মেম্বার ও ৪ লক্ষ ৪ হাজার ছাত্র-ছাত্রীদেরকে ৮৩টি ACCA-এর নেটওয়ার্ক অফিসের মাধ্যমে ১৭৩টি দেশে Finance এবং Accounting এর উপর সম্মানজনক ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে ACCA সহযোগিতা করে যাচ্ছে। ACCA হচ্ছে দ্রুত অগ্রসরমান Global Accountancy Body।



FIA কি?

FIA হচ্ছে Foundations in Accountancy যা ACCA-এর Entry Level-এর Suite of qualifications যেগুলো থেকে Student বা তাদের পূর্বের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে Suitable কোর্স বেছে নিতে পারেন। যারা একেবারেই Entry Level থেকে শুরু করতে চান তাদের FIA-এর Introductory Certificate Level থেকে শুরু করতে হবে, যাদের কিছুটা Accounting Background আছে তারা FIA-এর Intermediate Certificate Level থেকে শুরু করতে পারেন। যাদের Accounting-এর Basic Strong কিন্তু Graduation নেই তারা FIA-এর Diploma Level থেকে শুরু করতে পারেন, তবে উল্লেখ্য যে Diploma Level এবং ACCA-এর Knowledge Level-এর Subject ৩টি একই, ফলে কোন Student Diploma Level শেষ করে সরাসরি ACCA-এর Skills Module-এ Study করতে পারেন তবে সেক্ষেত্রে CAT Qualification পাবেন না। যে সকল Student CAT Qualification dনতে চান তাদের পূর্বের ৯টি Subject Complete করতে হবে যার মধ্যে FIA-এর Introductory Certificate, Intermediate Certificate, Diploma এবং আরো ২টি Subject included আছে।



SSC/HSC পাশ ছাত্র-ছাত্রীরা কি ACCA, CAT কোর্সে ভর্তি হতে পারবে?

CAT হচ্ছে Accounting qualification যাতে Accounting-এর বেসিক থেকে শেখানো হয়। CAT কোর্স করে খুব দ্রুত ACCA-এ কোর্সে enrolled হওয়া যায়। সুতারাং যেকোন বিভাগ থেকে SSC/HSC পাশ শিক্ষার্থীরা CAT কোর্সে ভর্তি হতে পারবেন।



CAT, ACCA পড়া ভাল কেন? নাকি BBA, MBA ভাল?

প্রফেশনালদের চাহিদা সবসময়ই বেশি। BBA, MBA পড়তে হলে SSC পাশের পর HSC পাশের জন্য ২ বছরের অধিক সময় লাগবে তারপর BBA করতে তার আরও ৪ বছর সময় লাগবে- তারপর MBA করতে আরও ১ থেকে ২ বছর লাগবে। সুতরাং একজন শিক্ষার্থীকে Academic এই শিক্ষার জন্য ৭/৮ বছর সময় দিতে হচ্ছে সাথে খরচতো রয়েছেই। অন্যদিকে SSC/HSC এরপর একজন শিক্ষার্থী মাত্র ৪ থেকে ৪.৫ বছরে World Class Chartered Accountant হতে পারবে সাথে পাবে Oxford Brookes University, UK থেকে Applied Accounting-এ অনার্স ডিগ্রী।



CAT, ACCA পড়া কি খুব কঠিন?

মোটেই না কারণ একজন ছাত্র SSC/HSC/O Level করে মাত্র ৩ থেকে ৪ বছরে ACCA করতে পারে। যা অন্য কোন প্রফেশনাল ডিগ্রীর ক্ষেত্রে বেশি সময় লাগে। আবার একই সাথে মাত্র ৩ বছরে B.Sc (Hons) in Applied Accounting সার্টিফিকেট অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি, UK থেকে প্রদান করা হয় যা বাংলাদেশে Bachelor Degree-এর সমান।



ACCA পরীক্ষা পদ্ধতি কি?

পরীক্ষা পদ্ধতি খুবই সহজ। ACCA-তে এক সাথে একটি থেকে চারটি বিষয়ের উপর পরীক্ষা দেওয়া যায়। আবার যদি কেউ ৪টি পরীক্ষা দেয় যদি কোন বিষয়ে ফেল করে শুধু উক্ত বিষয় পরীক্ষা দিতে হবে। ACCA-তে ১০০ নম্বর এর মধ্যে ৫০ নম্বর পেলেই পাস।



FIA, CAT এবং ACCA করতে খরচ কেমন?

CAT/FIA করতে আনুমানিক খরচ ২ থেকে ২.৫ লক্ষ টাকা এবং FIA/CAT+ACCA করতে আনুমানিক খরচ ৪.৫ লক্ষ টাকা (UK-এর Registration ও Exam fee সহ।



ACCA করলে কি ধরনের Career Opprtunity আছে?

Accounting এর চাকরির ক্ষেত্রে High Remuneration এবং Top Ranking job পেতে পারে। যেমন- Chief Finance Officer (CFO), Auditor, Director or Partner of Accounting farm worldwide, Finance Director, Senior Internal Auditor, Business Advisor in a multinational company etc.



CUC-এ টিচার কারা আছেন এবং শিক্ষার মান ও পড়াশোনার পরিবেশ কেমন?

আমাদের Lecturing Team এর সকলেই CAT এবং ACCA qualified যে কারনে পড়াশোনার মান সবচেয়ে ভাল। আমাদের প্রতিষ্ঠানের Full time শিক্ষক অন্য কোন প্রতিষ্ঠানের ক্লাস নেন না এবং নিবেন না করণ শিক্ষকদের সাথে চুক্তি অনুযায়ী অন্য কোন প্রতিষ্ঠানের ক্লাস নেন না এবং নিবেন না কারণ শিক্ষকদের সাথে চুক্তি অনুযায়ী অন্য কোন প্রতিষ্ঠানে জড়িত হতে পারবেন না। আর ক্লাস নেয়ারতো প্রশ্নই আসে না। নিশ্চিত হওয়ার জন্য আমাদের অফিসে এসে Faculty মেম্বারদের সাথে কথা বলতে পারেন।



পরীক্ষা কখন এবং কোথায় হয়?

Paper Based পরীক্ষা বছরে দুইবার প্রতি জুন এবং ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। তবে Computer Based Exam বছরে যে কোন সময় অনুষ্ঠিত হয় এবং সবগুলো পরীক্ষাই British Council-এ দেওয়া যায়।



বিদেশে কি Credit Transfer করা যায়?

UK সহ ১৭৩ টি দেশে যে কোন পর্যায়ে Credit Transfer করা যায়। যেহেতু ACCA এর Main Organization একটাই।ACCA একমাত্র কোর্স যেখানে ১০০% Credit Transfer করা যায়।



ভর্তির প্রয়োজনীয়?

৩ কপি পাসপোর্ট সাইজ ছবি। সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং প্রয়োজনীয় ফি।



কোন প্রতিষ্ঠানে ভর্তির সময় শিক্ষার্থী এবং অভিভাবককে কি কি বিবেচনা করতে হবে?

Chartered University College প্রতিষ্ঠিত-২০০১-এ এবং ভর্তি শুরু হয় ২০০৩ এর শেষের দিকে।

CAT এবং ACCA একটি বিশ্বমানের প্রফেশনাল কোর্স যা HSC বা SSC করে মাত্র চার বছর সময় লাগে ACCA ডিগ্রী অর্জন করতে এবং তিন বছরে Accounting (Hons) সার্টিফিকেট পাওয়া যায়। কোর্সটি পড়ানোর জন্য বাংলাদেশে অসংখ্য কোচিং প্রাইভেট সেন্টার সেন্টার, ইনষ্টিটিউট ও ইউনিভার্সিটি কলেজ থাকলেও এর বেশীর ভাগ প্রতিষ্ঠানই ছাত্রছাত্রীর পড়াশোনার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে। ফলে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরে এক ধরনের প্রতারণার শিকার হচ্ছে বৈকি। তাই ভর্তি হওয়ার সময় একজন শিক্ষার্থী এবং অভিভাবককে যে গুরুত্বপূর্ন বিষয়গুলি বিশেষ বিবেচনায় আনতে হবে-

প্রতিষ্ঠানটি ACCA কর্তৃক অনুমোদিত কিনা? যেমন Gold Status আছে কিনা?
কোর্সটি পড়ানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা কত দিনের?
প্রতিষ্ঠানের কাঠামোগত অবস্থান, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কেমন?
শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় ক্লাসরুম আছে কি না?
কম্পিউটার ল্যাব+ইন্টারনেট সুবিধা আছে কিনা?
লাইব্রেরী আছে কিনা, থাকলে কতগুলো বই ACCA, CAT এর জন্য আছে এবং সেগুলো পর্যাপ্ত কিনা, এছাড়া লাইব্রেরীতে গ্রুপ স্ট্যাডি করার মত জায়গা আছে কিনা?
ACCA এবং CAT এর বইগুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় সে অনুযায়ী Updated এবং Latest বই গুলো আছে কিনা?

অফিসিয়াল সাইট:

http://www.accaglobal.com/

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


Chittagong
4200