13/08/2026
ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসায়
দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ সম্পন্ন
---------
ফতেপুর মনজুরুল ইসলাম সিনিয়র মাদ্রাসা হতে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা আজ মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল আউয়াল কাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন গভর্নিং বডি সভাপতি ও মাদ্রাসার সাবেক কৃতি শিক্ষার্থী জনাব মুহাম্মদ সোহেল।স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মুদাররিস মাওলানা হাফেজ মুহাম্মদ আলমগীর।বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মাওলানা মুফতি আবুল কাশেম রেজভি,সহকারী অধ্যাপক মাওলানা আবু বকর সিদ্দিকী, প্রভাষক মাওলানা মুফতি জামাল উদ্দিন কাদেরি,গভার্ণিং বডি সদস্য জনাব জাহাঙ্গীর আলম, নুরুদ্দীন সওদাগর,আরবি প্রভাষক মাওলানা বুলবুল বাহার,সিনিয়র মুদাররিস মাওলানা শামসুল আলম প্রমূখ।উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মিসেস নিলুফার জাহান,সিনিয়র শিক্ষক মাস্টার নুরুল ইসলাম, আসমাউল হুসনা,মাস্টার মুহাম্মদ জাফর,মাওলানা মুজাম্মেল রেজা,সামিহা ইবনাত,মাওলানা আব্দুস সালাম,ক্বারী আবু ইউসুফ, মাস্টার নুরুল আবসার, মিসেস রুমা আকতার প্রমূখ।অনুষ্ঠানে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানসহ বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান অতিথিবৃন্দ।