An-Nur Science Academy - أكاديمية النور للعلوم

An-Nur Science Academy - أكاديمية النور للعلوم Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from An-Nur Science Academy - أكاديمية النور للعلوم, Education Website, Windermere apartments, AG, North Kulshi, Road No. 02, Chittagong.

An-Nur Science Academy is an Arabic & English medium Islamic school where children are nurtured to grow as both Islamic scholars and modern professionals — with the character of a mu’min and the skills of a leader. Enlighten Academy is an Arabic & English medium Islamic school where children are nurtured to grow as both Islamic scholars and modern professionals — with the character of a mu’min and the skills of a leader.

25/08/2026

ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য বিল্ডিং প্রয়োজন।

আলহামদুলিল্লাহ, আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় একটি উপযুক্ত বিল্ডিং জরুরি ভিত্তিতে ভাড়া নেওয়া হবে।

আমাদের প্রয়োজন:
লোকেশন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে, আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকা।

বিল্ডিং: ১ম ও ২য় তলা অথবা ৩য় ও ৪র্থ তলাসহ সম্পূর্ণ বিল্ডিং।

রাস্তা: সামনে গাড়ি ও স্কুল বাস চলাচলের উপযোগী প্রশস্ত রাস্তা থাকতে হবে।

ভাড়া ও এডভান্স: বাজারমূল্যের চেয়ে বেশি সম্মানজনক ভাড়া এবং প্রয়োজন অনুযায়ী ভালো
এডভান্স প্রদানের সুযোগ রয়েছে।

আপনার নিজের বা পরিচিত কারও উপযুক্ত বিল্ডিং থাকলে অনুগ্রহ করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

যোগাযোগ: 01706929587
(WhatsApp Available)

পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ রইল।

আর মাত্র কয়েকদিন। এখনো যারা ভর্তি সম্পন্ন করেননি তারা দ্রুত সম্পন্ন করুন।আসন সংখ্যা মাত্র ১৮ টি।
25/08/2026

আর মাত্র কয়েকদিন। এখনো যারা ভর্তি সম্পন্ন করেননি তারা দ্রুত সম্পন্ন করুন।
আসন সংখ্যা মাত্র ১৮ টি।

23/08/2026

আজকের ক্লাসের টপিক: أدوات الاستفهام | প্রশ্নবোধক শব্দ
আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলতে হলে শুধু শব্দভাণ্ডার জানাই যথেষ্ট নয়; বরং সঠিকভাবে প্রশ্ন করা ও উত্তর দেওয়ার দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের Professional Spoken Arabic Course for Academic Excellence-এ أدوات الاستفهام (প্রশ্নবোধক শব্দ) নিয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ ক্লাস।
এই ক্লাসে শিক্ষার্থীরা শিখছে—
🔹 বিভিন্ন أدوات الاستفهام সঠিকভাবে ব্যবহার
🔹 প্রশ্ন তৈরি ও উত্তর দেওয়ার কৌশল
🔹 বাস্তব কথোপকথনে প্রশ্নবোধক শব্দের ব্যবহার
🔹 আরবিতে স্বতঃস্ফূর্তভাবে প্রশ্ন করার অনুশীলন

আমরা শুধু স্পোকেন শেখাই না—
আমরা দক্ষ আরবি শিক্ষক তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ।
আজকের ক্লাসের একটি অংশ দেখুন।
أكاديمية النور للعلوم
Professional Spoken Arabic Course for Academic Excellence

Female Batch | Orientation Classআলহামদুলিল্লাহ!আজ অনুষ্ঠিত হলো আমাদের Professional Spoken Arabic Course for Academic Exc...
22/08/2026

Female Batch | Orientation Class

আলহামদুলিল্লাহ!
আজ অনুষ্ঠিত হলো আমাদের Professional Spoken Arabic Course for Academic Excellence – Female Batch-এর Orientation Class।

আমাদের লক্ষ্য শুধু Spoken Arabic শেখানো নয়; বরং দক্ষ, আত্মবিশ্বাসী ও কার্যকর আরবি শিক্ষক তৈরি করা।

আমরা বিশ্বাস করি, একজন আরবি শিক্ষকের জন্য শুধু আরবি জানা যথেষ্ট নয়—তাকে আরবিতে কথা বলতে জানতে হবে, আরবিতে বোঝাতে জানতে হবে এবং শিক্ষার্থীদের আরবিতে শেখানোর দক্ষতা অর্জন করতে হবে।

তাই আমাদের এই কোর্সে Spoken Arabic-এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে Teaching Practice, Classroom Communication এবং Arabic as a Medium of Instruction এর ওপর।

আমরা শুধু স্পোকেন শেখাই না—
আমরা দক্ষ আরবি শিক্ষক তৈরি করতে প্রতিজ্ঞাবদ্ধ।

ইনশাআল্লাহ, আজকের এই Orientation থেকেই শুরু হলো আমাদের শিক্ষার্থীদের জন্য একটি নতুন ও সম্ভাবনাময় পথচলা।

আজকের Orientation Class-এর কিছু মুহূর্ত

ওরিয়েন্টেশন ক্লাসের নির্দেশিকাআসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।মুহতারাম বোন,দীর্ঘদিনের স্বপ্ন ছিল—চট্টগ্রামে Spoken Arabi...
22/08/2026

ওরিয়েন্টেশন ক্লাসের নির্দেশিকা

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।

মুহতারাম বোন,
দীর্ঘদিনের স্বপ্ন ছিল—চট্টগ্রামে Spoken Arabic শেখার জন্য একটি কার্যকর ও মানসম্মত প্ল্যাটফর্ম তৈরি করা। অনেকেরই আরবি শেখা ও কথোপকথনে দক্ষতা অর্জনের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও পর্যাপ্ত সুযোগ ও উপযুক্ত পরিবেশের অভাবে তারা নিজেদের Spoken Arabic Skill উন্নত করতে পারেননি।

আলহামদু লিল্লাহ, আন-নুর সায়েন্স একাডেমির পক্ষ থেকে আমরা সেই প্রয়োজনকে সামনে রেখে Spoken Arabic নিয়ে কাজ শুরু করেছি। শুধু তাই নয়, মেয়েদের জন্য সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র ব্যাচের মাধ্যমে একটি সুন্দর ও উপযোগী Arabic Speaking Environment তৈরি করার উদ্যোগ নিয়েছি।

আজ আপনাদের Orientation Class। এটি শুধু একটি পরিচিতিমূলক ক্লাস নয়; বরং আমাদের পুরো কোর্সের পরিবেশ, নিয়মকানুন, শেখার পদ্ধতি ও লক্ষ্য সম্পর্কে ধারণা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আজকের ক্লাসে আসার সময় অনুগ্রহ করে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখবেন—
১. নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া:
আপনাদের ইতোমধ্যে ক্লাসের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে:
• শনিবার: বিকেল ৩:০০ – ৪:৩০
• সোমবার: বিকেল ৪:০০ – ৫:৩০
ক্লাস শুরুর অন্তত ৫–১০ মিনিট আগে ক্লাসে পৌঁছানোর চেষ্টা করবেন। এতে কোনো ধরনের তাড়াহুড়া ছাড়াই স্বাচ্ছন্দ্যে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ করে চট্টগ্রামের রাস্তায় যানজটের বিষয়টি বিবেচনায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হবেন।

২. সহপাঠী ও পরিচিতদের আমন্ত্রণ জানানো:
আপনাদের কোনো সহপাঠী, বান্ধবী বা পরিচিতজন যদি Spoken Arabic শেখার ব্যাপারে আগ্রহী হন, কিন্তু এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে তাকেও আজকের Orientation Class-এ আমন্ত্রণ জানাতে পারবেন। আপনার একটি আমন্ত্রণ হয়তো কারও দীর্ঘদিনের শেখার আগ্রহকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ করে দিতে পারে।

৩. খাতা-কলম সঙ্গে আনা:
ক্লাসে গুরুত্বপূর্ণ শব্দ, বাক্য, নিয়ম ও প্রয়োজনীয় বিষয় নোট করে রাখার জন্য প্রত্যেকে একটি খাতা/ডায়েরি ও কলম সঙ্গে নিয়ে আসবেন।

৪. ক্লাসরুমের পরিবেশ:
আমাদের বর্তমান ক্লাসরুমে এসি নেই। তাই স্বাভাবিকভাবেই কিছুটা গরম অনুভূত হতে পারে। বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে, আরামদায়ক পোশাকে ক্লাসে আসবেন।

৫. আরবিতে কথা বলার মানসিক প্রস্তুতি:
যেকোনো ভাষা শেখার জন্য প্রয়োজন দৃঢ় মানসিক প্রস্তুতি ও শেখার আগ্রহ। তাই আজকের Orientation Class-এ সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন। বিশেষ করে আরবিতে কথা বলার ক্ষেত্রে সংকোচ বা ভুলের ভয় না করে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন।
মনে রাখবেন, ভুল হওয়া শেখারই একটি স্বাভাবিক অংশ। তাই ভুলকে ভয় না পেয়ে সাহসের সঙ্গে আরবিতে কথা বলার চেষ্টা করবেন। নিয়মিত অনুশীলনের মাধ্যমেই ধীরে ধীরে শুদ্ধ ও সাবলীলভাবে আরবি বলা সম্ভব।

আলহামদু লিল্লাহ, আজকের Orientation Class-এর মাধ্যমে আপনাদের Spoken Arabic শেখার একটি নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।
আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং আরবি ভাষায় দক্ষতা অর্জনের এই পথকে সবার জন্য সহজ ও বরকতময় করুন। আমীন।

শুভেচ্ছান্তে,
আন-নুর সায়েন্স একাডেমি, চট্টগ্রাম

আজকের ক্লাসের কিছু মুহূর্ত— "Professional Spoken Arabic Course for Academic Excellence"আলহামদুলিল্লাহ!আমাদের Professiona...
21/08/2026

আজকের ক্লাসের কিছু মুহূর্ত—
"Professional Spoken Arabic Course for Academic Excellence"
আলহামদুলিল্লাহ!
আমাদের Professional Spoken Arabic Course for Academic Excellence-এর ৪র্থ ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আমরা বিশ্বাস করি, ভাষা শেখার সবচেয়ে কার্যকর উপায় হলো ভাষাটিকে ব্যবহার করা।
তাই আমাদের Professional Spoken Arabic Course-এ প্রতিটি ক্লাসেই গুরুত্ব দেওয়া হয় Practice, Conversation & Communication-এর ওপর।
See less

19/08/2026

সীরাহ পডকাস্ট | পর্ব–02
সীরাতে নববী: মুসলিমের ব্যক্তিত্ব ও নৈতিকতা গঠনের অনন্য আদর্শ
সীরাতে নববী ﷺ শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়; বরং একজন মুসলিমের ব্যক্তিত্ব, চরিত্র, নৈতিকতা ও জীবনাচরণ গঠনের পূর্ণাঙ্গ আদর্শ।

এই গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে আমাদের বিশেষ সীরাহ পডকাস্টের প্রথম পর্বে আলোচক হিসেবে ছিলেন আমাদের শ্রদ্ধেয় উস্তায মাওলানা এনামুল হক সিরাজ মাদানী হাফিযাহুল্লাহ—
সিনিয়র মুহাদ্দিস, জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া,
একাডেমিক সুপারভাইজার, ফেনী আল-ঈমান একাডেমি।
এই পর্বে আলোচিত হয়েছে—সীরাতে নববী ﷺ কীভাবে একজন মুসলিমের চিন্তা, চরিত্র, আখলাক ও ব্যক্তিত্বকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে এবং রাসূলুল্লাহ ﷺ-এর জীবন থেকে আমরা কীভাবে নিজেদের জীবনের জন্য বাস্তব শিক্ষা গ্রহণ করতে পারি।

এটি আমাদের সীরাহ পডকাস্ট সিরিজের ২য় পর্ব।
ইনশাআল্লাহ, পরবর্তীতে এমন গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরা হবে।
সীরাতকে জানি | সীরাত থেকে শিখি | সীরাতের আলোকে জীবন গড়ি ।

এমন গুরুত্বপূর্ণ আলোচনা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন।

শিশুদের আরবি শেখানোর জন্য দক্ষ নারী শিক্ষক—সময়ের দাবি!প্রি-প্রাইমারি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য Female Teache...
18/08/2026

শিশুদের আরবি শেখানোর জন্য দক্ষ নারী শিক্ষক—সময়ের দাবি!

প্রি-প্রাইমারি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত শিশুদের জন্য Female Teacher-রা বিশেষভাবে উপযোগী। অথচ এই পর্যায়ে দক্ষ, সাবলীল ও শিশুদের উপযোগীভাবে আরবি শেখাতে সক্ষম নারী শিক্ষক পাওয়া বেশ কঠিন।

এই গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণের লক্ষ্যেই Professional Spoken Arabic Course for Academic Excellence-এর এবারের ব্যাচটি শুধুমাত্র ফিমেইলদের জন্য।

এই প্রোগ্রামের মাধ্যমে গড়ে তোলা হবে—
✓ শিশুদের উপযোগী দক্ষ আরবি শিক্ষক।
✓শ্রেণিকক্ষে কার্যকরভাবে আরবি শেখাতে সক্ষম প্রশিক্ষিত শিক্ষক।

শিশুর আরবি শিক্ষার ভিত্তি হোক দক্ষ ও আত্মবিশ্বাসী নারী শিক্ষকের হাতে।

15/08/2026

আমাদের একজন শিক্ষার্থীর আরবিতে ক্লাস নেওয়ার প্রথম প্রয়াস!

শুধু আরবি শেখা নয়—আরবিতে শেখানোর দক্ষতা অর্জনই আমাদের Professional Spoken Arabic Course for Academic Excellence-এর অন্যতম প্রধান লক্ষ্য।

আলহামদুলিল্লাহ!
আমাদের Spoken Arabic Course-এর একজন শিক্ষার্থী আজ আরবি ভাষায় ক্লাস নেওয়ার চেষ্টা করেছে।
হয়তো এটি তার প্রথমদিকের একটি ছোট্ট প্রয়াস; কিন্তু এই ছোট্ট প্রচেষ্টার মধ্যেই রয়েছে আত্মবিশ্বাস, সাহস এবং একজন দক্ষ আরবি শিক্ষকে পরিণত হওয়ার সম্ভাবনা।

আমরা বিশ্বাস করি—
একজন ভালো Arabic Teacher শুধু আরবি জানেন না; তিনি আরবিতে কথা বলতে পারেন, বুঝিয়ে বলতে পারেন, প্রশ্ন করতে পারেন, উত্তর দিতে পারেন এবং শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ করতে পারেন।

তাই আমাদের কোর্সে শিক্ষার্থীদের শুধু Spoken Arabic শেখানো হয় না; বরং তাদেরকে বাস্তব শ্রেণিকক্ষের পরিবেশে আরবিতে কথা বলা ও ক্লাস পরিচালনার জন্য প্রস্তুত করা হয়।

আজকের ছোট্ট প্রয়াস—আগামী দিনের দক্ষ শিক্ষক হওয়ার পথে একটি বড় পদক্ষেপ।
আল্লাহ তাআলা তার এই প্রচেষ্টাকে কবুল করুন, তার জ্ঞান ও আত্মবিশ্বাসে বরকত দিন এবং তাকে আরবি ভাষায় আরও দক্ষ ও সাবলীল হওয়ার তাওফিক দান করুন। আমীন।

ভিডিওটি দেখুন এবং আমাদের শিক্ষার্থীর এই সুন্দর প্রচেষ্টাকে উৎসাহ দিন।

ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন।





Address

Windermere Apartments, #Flat AG, North Kulshi, Road No. 02
Chittagong
4225

Website

Alerts

Be the first to know and let us send you an email when An-Nur Science Academy - أكاديمية النور للعلوم posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share