Nurul Ulum Ahmadia Rezvia Dakhil Madrasah

Nurul Ulum Ahmadia Rezvia Dakhil Madrasah ESTD: 1993

11/05/2026

এই পেইজ ছাড়া আমাদের মাদ্রাসার আর অল্টার্নেটিভ কোন পেইজ/গ্রুপ/আইডি নেই..
অন্য কোন প্রচারনায় আমরা দায়ী নই।
সবাই শেয়ার করবেন.
ধন্যবাদ

26/02/2026

আলহামদুলিল্লাহ ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অত্র মাদ্রাসার ১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে।

03/01/2026

শোক সংবাদ
নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার সন্মানিত সহকারী শিক্ষক জনাব আবু নাসের এর মমতাময়ী মা আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।অত্র মাদ্রাসার সংশ্লিষ্ট সকলে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন।

হুজুর চলে গেলেন মহান আল্লাহর সান্নিধ্যে। নেককার মানুষদের মৃত্যু যেন তার জন্য একটা উৎসব,কারণ রবের নিকট পৌছানোর সেতুই হচ্ছ...
30/10/2025

হুজুর চলে গেলেন মহান আল্লাহর সান্নিধ্যে। নেককার মানুষদের মৃত্যু যেন তার জন্য একটা উৎসব,কারণ রবের নিকট পৌছানোর সেতুই হচ্ছে এই মৃত্যু - মৃত্যুই দীদারে মোস্তফা লাভের অন্যতম একটা মাধ্যম। তাই সেই মৃত্যুতে হাসেন তিনি,বাকীরা কাঁদেন। আল্লামা ইকবাল বলে-মৃত্যু তা নই,যা জীবনকে শেষ করে, বরং মৃত্যু সেই যা আত্মার মুক্তি দেয়।

হুজুর আমার উস্তাদ,একেবারে ক্লাসে বসিয়ে পড়িয়েছেন এইরকম উস্তাদ। আন্তরিকতা,মুহাব্বত,হাসি,মায়া কন্ঠে বাবা সম্বোধন,সবমিলিয়ে অপূর্ব এক সম্পর্ক-অদ্ভুদ একটা দিলের টান আছে হুজুরের প্রতি। হুজুর প্রত্যেকটা ব্যক্তির সাথে এরূপ মমতাপূর্ণ ব্যবহার করতেন। বড়,ছোট,বৃদ্ধ সবাইকে হাসিরেখার মাধ্যমে জড়িয়ে নিতেন-নাই কোন অহংকার,দ্বিধা,হিংসা। এরূপ মানুষ যখন হঠাৎ নাই হয়ে যান-তখন আমরা বুঝে নিচ্ছি , সামনে আমাদের জন্য বিপদ অপেক্ষা করছে-আসছে অশান্তি,অস্থিরতা আর বিশৃঙ্খলা।

হুজুর চলে গেলেন,তার মানে এই নই-শুধু হুজুর নাই। বরংচ আরো অনেক কিছু নিয়েই হুজুর চলে গেলেন-চলাফেরা,কথাবার্তা,উঠাবসা,আন্তরিকতা,মসজিদ মাদ্রাসার খেদমতের খুলুসিয়্যত সবকিছু। মাদ্রাসা মসজিদের হুজুরের খেদমত অতুলনীয়। ঘরে ঘরে গিয়ে আল্লাহ রাসূলের ঘরের জন্য নি:সংকোচে খেদমাত আঞ্জাম দিয়েছেন,কারণ প্রশ্ন যখন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন আবার সংকোচ কি,ঝাঁড়ু দিতেও প্রস্তুত।

আমরা হুজুরদের দেখছি আরো এলাকার সম্মানিত মুরব্বিদের দেখে দেখে কিঞ্চিৎ শিখেছি। আমি এটা চিন্তা করি-আমার গ্রামের ভবিষ্যৎ প্রজন্ম কাদের দেখে আদর্শ শিখবে,আদব কায়দা শিখবে,কথা শিখবে,আন্তরিকতা মুহাব্বত শিখবে! ব্যক্তি আমি দেখিনা!!সবাইতো নাই হয়ে যাচ্ছেন,চলে যাচ্ছেন সবাই অনেকদূরে,চাইলেও দেখা পাব না।সেই জন্যই অনুমান করি ভাল মানুষের বিধায় মানে অশনিসংকেত,বিপদসংকেত।

আল্লাহ আমার হুজুরের সমস্ত গোনাহ মাফ করে জান্নাতের সর্বোচ্চ মেহমান বানিয়ে দিক,আমিন আমিন,আমিন।

লিখেছেন:-
আমাদের ছাত্র Arman Reza.
এভাবে হুজুরের জন্য কান্না করছেন হাজারো ছাত্র.

আলহাজ্ব মাওলানা তকি উদ্দিন আনচারী(রহ:))এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
29/10/2025

আলহাজ্ব মাওলানা তকি উদ্দিন আনচারী(রহ:))এর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

كل نفس ذائقة الموتচিরনিদ্রায় শায়িত হলেন প্রিয় হুজুর মাওলানা তকিউদ্দীন আনসারী।সবসময় হাস্যোজ্বল চেহেরায় ছাত্রদের সম্বোধন ক...
28/10/2025

كل نفس ذائقة الموت
চিরনিদ্রায় শায়িত হলেন প্রিয় হুজুর মাওলানা তকিউদ্দীন আনসারী।
সবসময় হাস্যোজ্বল চেহেরায় ছাত্রদের সম্বোধন করতেন বাবা বলে।
মায়াবী ছিলেন মানুষের প্রতি।
প্রায় মানুষের সাথে হুজুরের আচরণ ছিল আত্নীয়ের মত।
আজ হুজুরের ইন্তিকালে যেমনি পরিবার একজন অভিভাবক হারিয়েছেন তেমনি এলাকা হারিয়েছে একজন মানাব দরদী মানুষ।
আল্লাহ হুজুরের রফে দারাজাত দান করুন।

জানাযা আগামীকাল বুধবার সকাল ১০ টা।
Nurul Ulum Ahmadia Rezvia Dakhil Madrasah ময়দানে।

*যাদের নজরে এই পোস্ট পড়ছে একবার সূরা ফাতিহা ও সূরা ইখলাস আদায় করে ইয়সাল করি।

খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার সন্মানিত প্রতিষ্ঠাতা শিক্ষক হযরতুল আল্লামা মাওলানা তকি উদ্দিন আনচারী হু...
28/10/2025

খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসার সন্মানিত প্রতিষ্ঠাতা শিক্ষক হযরতুল আল্লামা মাওলানা তকি উদ্দিন আনচারী হুজুর ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।উনার ইন্তেকালে অত্র মাদ্রসার সকল শিক্ষক - কর্মচারী গভীর শোক প্রকাশ করছেন।

13/10/2025

খিরাম নূরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদরাসার সন্মানিত প্রতিষ্ঠাতাশিক্ষক হযরতুল আল্লামা মৌলানা তকি উদ্দিন আনচারী সাহেব অসুস্থ জনিত কারনে ঢাকা মেডিকেলে ভর্তি আছেন।আল্লাহ উনাকে সুস্থতা দান করুক।

অদ্য NTRCAকর্তৃক সুপারিশ প্রাপ্ত সহকারী মৌলবী পদে জনাব মুহাম্মদ জয়নাল আবেদীন অত্র প্রতিষ্ঠান এ যোগদান করেন।
01/09/2025

অদ্য NTRCAকর্তৃক সুপারিশ প্রাপ্ত সহকারী মৌলবী পদে জনাব মুহাম্মদ জয়নাল আবেদীন অত্র প্রতিষ্ঠান এ যোগদান করেন।

সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, খিরাম ক্বাদেরীয়া মঈনিয়া দাখিল মাদ্রাসা, নূরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্...
26/08/2025

সমিতিরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, খিরাম ক্বাদেরীয়া মঈনিয়া দাখিল মাদ্রাসা, নূরুল উলুম আহমদিয়া রেজভীয়া দাখিল মাদ্রাসা ও খিরাম খাজা গরীবে নেওয়াজ হেফজ খানা ও এতিম খানার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা ইলিয়াস খান আল কাদেরী শারিরীক অসুস্থতা জনিত কারনে ঢাকা ন্যাশনাল হাসপাতালে ভর্তি আছেন।
আল্লাহ রাব্বুল আলামীন উনাকে শেফা দান করুক।

Address

Fatikchhari
Chittagong
4351

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Ulum Ahmadia Rezvia Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category