09/12/2025
দারুণ এ উদ্যোগে শরিক হোন সকলে। দেশ-বিদেশের অনেকেই স্মৃতিচারণ করেছেন। শায়খ রহিমাহুল্লাহকে নিয়ে আপনিও খুবই ছোট্ট করে স্মৃতিচারণ করুন। সময়সীমা কাল ১০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত।
Official Page of Jamiah Darul Ma'arif Al-Islamiah CTG..
A leading Islamic Education Institute in Bangladesh... Which is widely known for it's successfull activities towards the reconstruction of Islamic education Curricullam in Bangladesh....
09/12/2025
দারুণ এ উদ্যোগে শরিক হোন সকলে। দেশ-বিদেশের অনেকেই স্মৃতিচারণ করেছেন। শায়খ রহিমাহুল্লাহকে নিয়ে আপনিও খুবই ছোট্ট করে স্মৃতিচারণ করুন। সময়সীমা কাল ১০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত।
সংবর্ধনা অনুষ্ঠানে জামেয়ার শিক্ষা পরিচালকের পক্ষে মানপত্র পাঠ করছেন জামেয়ার মুহাদ্দিস শায়খ আবু মুহাম্মদ আমিনুল্লাহ হাফিজাহুল্লাহ।
০৯-১১-২০২৫ঈ.
বক্তব্য রাখছেন জামেয়ার প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি মাসুম কাসেমী নদভী হাফিজাহুল্লাহ।
০৯-১১-২০২৫ঈ, বাদে মাগরিব
শিক্ষা পরিচালনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত
পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামেয়ার মুদীরে মুহতারাম, হাইয়াতুল উলইয়ার স্থায়ী কমিটির সদস্য, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ।
০৯-১১-২০২৫ঈ, বাদে মাগরিব
স্থান: জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম।
16/11/2025
গত ০৯ নভেম্বর রবিবার অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণ এবং জামেয়ার নবনিযুক্ত মুদীরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের নিউজ দৈনিক ও বিভিন্ন নিউজপোর্টালে প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আজ থেকে জামেয়ার (ইবতিদায়িয়া ৫ম, তা'হীলী ও ই'দাদিয়া স্তরের) চলতি শিক্ষাবর্ষের ২য় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। আগামী ১৯ নভেম্বর ২০২৫ ইং বুধবার সমাপ্ত হবে ইন শা আল্লাহ।
সকল পরীক্ষার্থীদের জন্যে শুভকামনা।
পুরস্কার, সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন জামেয়ার শিক্ষা পরিচালক (আমিদুত তালিম) শায়খ শহিদুল্লাহ কাউসার হাফিজাহুল্লাহ।
জামেয়ার নবনিযুক্ত মুদীর (মহাপরিচালক) আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহকে সংবর্ধনা ও মানপত্র প্রদান।
10/11/2025
জামেয়া দারুল মাআরিফে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ সম্পন্ন
জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের চলতি শিক্ষাবর্ষের অর্ধ বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বাদে মাগরিব শিক্ষা পরিচালনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জামেয়ার শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়ার মুদীর (পরিচালক) ও শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ।
জামেয়ার সিনিয়র শিক্ষক মাওলানা হামেদ ফরিদের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপ-শিক্ষা পরিচালক (নায়েবে আমিদুত তালিম) শায়খ আল্লামা নুরুল আলম, অনুষ্ঠানমালা ও সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেন জামেয়ার সহ. শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ ফুরকান হুসাইন।
এতে বক্তব্য রাখেন, আল্লামা মুফতি মাসুম ইহসান কাসেমী, আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনছারী, আল্লামা মুফতি ফুরকান জদীদ, শায়খ এনামুল হক সিরাজ মাদানী, শায়খ নুরুল আমিন মাদানি, শেখ নুরুল আমিন মহেশখালী, শেখ সাইফুল্লাহ মাদানি, শায়খ মুহাম্মদ নুর আনোয়ারী, জনাব হেমায়েত হুসাইনপ্রমুখ।
অনুষ্ঠানের ১ম পর্বে নবনিযুক্ত পরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহকে ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়। শিক্ষা পরিচালক মহোদয়সহ সর্বস্তরের শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়৷ শিক্ষা পরিচালক মহোদয়ের পক্ষে আরবীতে মানপত্র উপস্থাপন করেন জামেয়ার মুহাদ্দিস ও উচ্চতর আরবী সাহিত্যের ওস্তাদ শায়খ আবু মুহাম্মদ আমিনুল্লাহ আর বাংলায় মানপত্র পাঠ করেন জামেয়ার ওস্তাদ মাওলানা শাহেদ বিন হুসাইন।
অনুষ্ঠানের ২য় পর্বে সর্বোচ্চ মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়া তিন শিক্ষার্থীকে (Mudir Award- جائزة المدير), ক্লাসভিত্তিক মেধা তালিকায় (১ম,২য়, ৩য়) স্থানে অন্তর্ভুক্ত
হওয়া ৭৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও মুমতায (A+) গ্রেড প্রাপ্ত ২১১ জন শিক্ষার্থীকে সম্মাননা এবং ৮ জন শিক্ষার্থীকে শতভাগ উপস্থিতির জন্যে পুরস্কৃত করাসহ নানান ইভেন্টে জামেয়ার হয়ে অংশ নেয়া উত্তীর্ণ পরীক্ষার্থী ও বিজয়ীদের সম্মাননা দেয়া হয়।
09/11/2025
04/11/2025
কুরআন অলিম্পিয়াডে গ্র্যান্ড ফাইনালে জামেয়া দারুল মা'আরিফের ৫ শিক্ষার্থী পুরস্কৃত
চট্টগ্রাম পিস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ব্যতিক্রমধর্মী এক আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় সংস্কৃতি চর্চার লক্ষ্য ‘কুরআন অলিম্পিয়াড ২০২৫’ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
সোমবার (৩ নভেম্বর) নগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণিল পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়। অলিম্পিয়াডটি চারটি প্রধান বিভাগে অনুষ্ঠিত হয়: কুরআন তিলাওয়াত (ক্বিরাত), হিফজ, কুইজ, ক্যালিগ্রাফি।
চট্টগ্রাম মহানগর ও আশপাশের ৪০টিরও বেশি স্কুল ও মাদরাসা থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। এতে জামেয়া দারুল মাআরিফের ক্ষুদে প্রতিযোগিরা 'হিফজ', 'কিরাত' ও 'কুরআনিক ক্যালিগ্রাফি'—এই তিন গ্রুপে মোট ৯ জন গ্র্যান্ড ফাইনালে অন্তর্ভুক্ত হয়ে ৫ জন পুরস্কার লাভ করে।
জামেয়ার মুহতারাম আমিদুত তালিম (শিক্ষা পরিচালক) শায়খ শহিদুল্লাহ কাউসার ও শিক্ষা বিভাগীয় মুসায়িদে আমিদুত তালিম ওস্তাদ মাওলানা মুহাম্মদ ফুরকান হুসাইন সাহেবের সুনিপুণ তত্বাবধান-দিকনির্দেশনায় এ প্রতিযোগিতায় হিফজ ও কিরাত পৃথক দুটি বিভাগেই জামেয়ার শিক্ষার্থীরা অংশ নিয়ে ১ম স্থান আর ক্যালিগ্রাফি প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান লাভ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জামেয়ার মুহতারাম ওস্তাদ মাওলানা শাহেদ বিন হুসাইন।
পুরস্কারপ্রাপ্ত সকলকে অভিনন্দন ও মুবারকবাদ!
বার্তাপ্রেরক:
মাহমুদ মুজিব
শিক্ষক, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম।
01/11/2025
ফ্রান্সের বিশিষ্ট সমাজসেবক শায়খ দাউদের জামেয়া পরিদর্শন
গত ৩০ অক্টোবর ২০২৫ইং, রোজ বৃহস্পতিবার ফ্রান্সের বিশিষ্ট সমাজসেবক, sourire dorphelins সংস্থার সম্মানিত চেয়ারম্যান শায়খ দাউদ জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ায় পরিদর্শনে আসেন। এসময় তিনি জামেয়া এবং নির্মাণাধীন একাডেমিক ভবনের প্রজেক্ট ঘুরে দেখেন।
জামেয়ার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয় এবং খুবই সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জামেয়ার মুদির আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ। এসময় জামেয়ার সর্বস্তরের শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
| Monday | 08:30 - 17:00 |
| Tuesday | 08:30 - 17:00 |
| Wednesday | 08:30 - 17:00 |
| Thursday | 08:30 - 17:00 |
| Friday | 08:30 - 17:00 |
| Saturday | 08:30 - 17:00 |
| Sunday | 08:30 - 17:00 |