06/08/2026
জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম জলদি প্রাক্তন ছাত্র পরিষদের আত্মপ্রকাশ
দক্ষিন চট্রলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম জলদি-এর প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে “জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম জলদি প্রাক্তন ছাত্র পরিষদ”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামিয়ার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন জামিয়ার প্রবীণ উস্তাদ মাওলানা আনোয়ার হোছাইন কদিম,
সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ,
শায়খুল হাদীস মাওলানা নুরুল হক,
মুহাদ্দিস মাওলানা নুরুচ্ছফা,
শিক্ষা পরিচালক মুফতি রিয়াজুদ্দিন কামাল,
সিনিয়র শিক্ষক মাওলানা জালাল উদ্দীন, মাওলানা এহছান উল্লাহ, মাওলানা ছাবের আহমদসহ জামিয়ার শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ।
বক্তারা বলেন, প্রাক্তন ছাত্রদের এই সংগঠন জামিয়ার শিক্ষা, দাওয়াহ, সমাজসেবা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রাক্তন ছাত্রদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। তারা সকল প্রাক্তন ছাত্রকে উক্ত সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত হয়ে জামিয়ার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে অবদান রাখার আহ্বান জানান।
সভার একপর্যায়ে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মাওলানা হাফেজ আব্দুর রহমান-কে আহ্বায়ক, মুফতি জালাল উদ্দীন-কে যুগ্ম আহ্বায়ক, মাওলানা কাজী আবেদুর রহমান-কে সদস্য সচিব এবং মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আইন উদ্দীন আজাদ ফাহিম ও মাওলানা নাসরুল্লাহ সাদ-কে যুগ্ম সদস্য সচিব মনোনীত করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন, সদস্য সংগ্রহ এবং প্রাক্তন ছাত্রদের ঐক্য, কল্যাণ ও জামিয়ার সার্বিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।