17/11/2025
✨ আলহামদুলিল্লাহ! একটি আনন্দের খবর ✨
গতকাল ১৬/১১/২০২৫ তারিখে আত তাকি ইসলামিক ইনস্টিটিউট-এর ছাত্রী বায়তুন নূর রুম্মান সফলভাবে পবিত্র কুরআনুল কারীমের হিফয সম্পূর্ণ করেছে।
এ মহিমান্বিত অর্জনে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং তাঁর আগামীর জীবনকে কুরআনের নূরে আলোকিত হওয়ার তাওফিক কামনা করছি।
প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এইচ. এম. আহমদ তক্বী সাহেব ছাত্রীকে দোয়া ও শুভাশীষ প্রদান করেছেন।
আত তাকি ইসলামিক ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে বায়তুন নূর রুম্মানকে আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।
আল্লাহ তাআলা যেন তাকে কুরআনের খেদমতে কবুল করেন।
_আত তাকি ইসলামিক ইনস্টিটিউট