14/01/2026
রিসসো কোসেই-কাই বাংলাদেশ চট্রগ্রাম উত্তর জেলা শাখার সহকারী শাখা প্রধান স্বপ্না রানী বড়ুয়ার অনিত্য সভা ও অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান।
A lay Buddhist organization, which is started from 1938. Founded by Rev. Nikkyo Niwano
14/01/2026
রিসসো কোসেই-কাই বাংলাদেশ চট্রগ্রাম উত্তর জেলা শাখার সহকারী শাখা প্রধান স্বপ্না রানী বড়ুয়ার অনিত্য সভা ও অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান।
13/01/2026
RKK এর চট্টগ্রাম উত্তর জেলা সহ চ্যাপ্টার প্রধান মিসেস স্বপ্না রানী বড়ুয়া র অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছিl
30/12/2025
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে RKK এর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি এবং তাঁর পারলৌকিক শান্তি কামনা করছি।
26/12/2025
গর্ভাবস্থায়, জন্মোত্তর ও অকালে মৃত শিশুদের উদ্দেশ্যে বন্দনা অনুষ্ঠান অদ্য ২৬ ডিসেম্বর ২০২৫ইং সকাল ১০টায় সংস্থার অস্থায়ী দোযোতে কক্সবাজার জেলার কক্স-সিটির শিবুর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। উক্ত বন্দনা অনুষ্ঠানে অনলাইনে জাপান হতে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্যওকাইছো সান সম্মানিত রেভাঃ মরি মাসানোবু মহোদয়। কক্স-সিটি শিবু ছাড়াও রামু শিবু, উখিয়া শিবু’র সদস্যবৃন্দ উক্ত বন্দনানুষ্ঠানে অংশগ্রহন করেন।
16/12/2025
An Adhoc Committee Members’ Meeting of RKK Cox’s Bazar with the International Director was held on 15/12/2025 at 7:00 PM.
16/12/2025
Welcome Ceremony of the Newly Appointed Kyokaicho-san Rev. Akagawa and RKK International Director Rev. Maeda Takashi, along with a Warm Farewell to the Former Kyokaicho-san Rev. Mori held on 16 December 2025 at RKK Cox’s Bazar.
13/12/2025
বাঁশখালীতে রিসসো কোসেই-কাই বাংলাদেশ এর উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
আজ ১৩ডিসেম্বর ২০২৫ইংরেজী ,রোজ- শনিবার সকাল ১০ঘঠিকায় জাপান ভিত্তিক মানবিক সংগঠন রিসসো কোসেই-কাই বাংলাদেশের উদ্যেগে চট্রগ্রাম বাঁশখালী উপজেলায়, পুর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়। বাঁশখালী পুর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কান্তি দত্তের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভুমি )মোঃ ওমর সানী আকন,বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আবদুল হামিদ, রিসসো কোসেই-কাই এর ইন্টারন্যাশনাল প্রধান রেভারেন্ড মায়েদা তাকাসি,রিসসো কোসেই-কাই বাংলাদেশের প্রাক্তন ব্র্যাঞ্চ প্রধান রেভারেন্ড মরি মাসানোবু, বর্তমান নবাগত ব্র্যাঞ্চ প্রধান রেভারেন্ড আকাগাওয়া কেই-ইচি, রিসসো কোসেই-কাই বাংলাদেশ এনজিও বোর্ডের চেয়ারম্যান অশোক বড়ুয়া। রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়ার সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রিসসো কোসেই-কাই বাংলাদেশের বাঁশখালী উপজেলার প্রধান (সুনীন) সাংবাদিক কল্যাণ বড়ুয়া । এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিসসো কোসেই-কাই বাংলাদেশ এনজিও বোর্ড অফ ডিরেক্টর বঙ্কিম বড়ুয়া। রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও জেনারেল ম্যানেজার কল্লোল বড়ুয়া, সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও শিক্ষা বিষয়ক প্রধান কাঞ্চন বড়ুয়া, সহকারি ব্র্যাঞ্চ প্রধান ও কক্সবাজার জেলার প্রধান আহবায়ক সৌমেন বড়ুয়া, রিসসো কোসেই-কাই দক্ষিন এশিয়ার কর্মকর্তা প্রতীক বড়ুয়া ও কানন বড়ুয়া। রিসসো কোসেই-কাই বাংলাদেশের মেন্স লিডার মিল্টন বড়ু্য়া,সহকারি মেন্স লিডার নীল রতন বড়ুয়া,ইয়ুথ লিডার সৌরভ বড়ুয়া,চট্রগ্রাম এ শিবুর ইয়ুথ লিডার সুদিপ্ত বড়ুয়া, হিসাব রক্ষক দিপলু বড়ুয়া,অফিস সহায়ক বিধান বড়ুয়া। পুর্ব কাহারঘোনা এলাকার সমাজসেবক ফনিন্দ্র লাল বড়ুয়া, মোঃ সেলিম, শিক্ষক মোহাম্মদ আইয়ুব, জ্যোৎস্না বড়ুয়া, রুম্পা সুশীল, মোহাম্মদ আমান উল্লাহ প্রমুখ ।
13/12/2025
Welcome to Cox’s Bazar to our new International Director Rev. Maeda Takashi, our new Branch Minister Rev. Akagawa Keiichi, and former Branch Minister Rev. Mori Masanobu on 13 December 2025.
01/12/2025
৩০/১১/২০২৫ইং রোজ –রবিবার, রিসসো কোসেই- কাই বাংলাদেশের (এনজিও) উদ্দ্যোগে রাউজান উপজেলাধীন,আধার মানিক,নতুন বাজার, ৯৩নং আধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুক্তা দাশের সভাপতিত্বে সর্বমোট ২০০জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ,বিশেষ অথিতির আসন অলংকৃত করেন রাউজান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন,রিসসো কোসেই- কাই বাংলাদেশ এনজিও বোর্ডের সন্মানিত বোর্ড অব ডিরেক্টর বাবু দিলীপ বড়ুয়া, বাবু বঙ্কিম বড়ুয়া, আধার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ সারথী দাশ, আরো উপস্থিত ছিলেন রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্রাঞ্চ প্রধান এবং জেনারেল ম্যানেজার বাবু কল্লোল বড়ুয়া, আধার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বাবু বিধান বড়ুয়া,রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্রাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়া, হিসাবরক্ষক দিপলু বড়ুয়া,মেন্স সদস্য সন্তু বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া, সমাজসেবক চম্পক বড়ুয়া,সুমন বড়ুয়া,বিনন্দ বড়ুয়া, প্রমূখ উপস্থিত ছিলেন।
20/11/2025
১৯/১১/২০২৫ইং রোজ –বুধবার, রিসসো কোসেই- কাই বাংলাদেশের (এনজিও) উদ্দ্যোগে ফটিকছড়ি উপজেলাধীন,হারুয়ালছড়ি লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস শিলা নন্দী্র সভাপতিত্বে সর্বমোট ১৮০জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোজাম্মেল হক চৌধুরী,বিশেষ অথিতির আসন অলংকৃত করেন রিসসো কোসেই- কাই বাংলাদেশ এনজিও বোর্ডের সন্মানিত বোর্ড অব ডিরেক্টর বাবু দিলীপ বড়ুয়া আরো উপস্থিত ছিলেন, রিসসো কোসেই- কাই বাংলাদেশের সন্মানিত এডভাইজার আশীষ কুমার চৌধুরী, রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারি ব্রাঞ্চ প্রধান এবং জেনারেল ম্যানেজার বাবু কল্লোল বড়ুয়া, সহকারি ব্রাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা বাবু অনুজ বড়ুয়া, রিসসো কোসেই- কাই চট্রগ্রাম দক্ষিণ জেলার চাপ্টার প্রধান বিমল কান্তি বড়ুয়া,হিসাবরক্ষক দিপলু বড়ুয়া,মেন্স সদস্য প্রদীপ কুমার বড়ুয়া, সমাজসেবক পিটু বড়ুয়াসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
15/11/2025
প্রতিষ্ঠাতা নিক্কিও নিওয়ানোর ১১৯ তম জন্মদিন উদযাপন