03/02/2024
বাউবির ডিগ্রি কোর্স সম্পর্কে জেনে নিন।
বাউবির ডিগ্রী প্রোগ্রাম এর বিস্তারিতঃ বাউবির নিয়ম অনুযায়ী সংক্ষেপে।
🔷 বাউবিতে শুধু মাত্র ২ টা গ্রুপে ডিগ্রি করা যায় BA/BSS।
🔷 BA= Bachelor of Arts
🔷 BSS= Bachelor of social science
🔷 এইচএসসি পাস করলেই ভর্তি হতে পারবেন।
🔷 এসএসসি এবং এইচএসসি তে যতোই কম পয়েন্ট থাকুক ভর্তি হতে পারবেন। বয়স বেশি হলেও কোনো সমস্যা নাই।
🔷 বাউবির ডিগ্রী ৩ বছরের কোর্স।
🔷 ৩ বছরের কোর্সকে ৬ সেমিস্টারে ভাগ করা হয়।
🔷 বছরে ২ সেমিস্টার করে ৬ মাস মেয়াদি, ৩ বছরে ৬ সেমিস্টার।
🔷 ১ম,২য় সেমিস্টার মিলে ১ম বছরে পরীক্ষা হয়।
🔷 ৩য়,৪র্থ সেমিস্টার মিলে ২য় বছরে পরীক্ষা হয়।
🔷 ৫ম,৬ষ্ঠ সেমিস্টার মিলে ৩য় বছরে পরীক্ষা হয়।
🔷 ১ম যখন ভর্তি হবেন অনলাইনে সেটাকে ১ম সেমিস্টার ধরা হয়। বাকি ২য়,৩য়,৪র্থ,৫ম,৬ষ্ঠ সেমিস্টারের রেজিষ্ট্রেশন এর টাকা ৭,৮ মাস পর পর বাউবি নোটিশ দিলে তারপর ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অনলাইনে জমা দিতে হয়।
🔷 ৩ বছরে ২০ টা বই পড়তে হবে।
🔷 ১ম সেমিস্টারে ৪ টা, ২য় সেমিস্টারে ৪ টা।
🔷 ৩য় সেমিস্টারে ৩ টা, ৪র্থ সেমিস্টারে ৩ টা।
🔷 ৫ম সেমিস্টারে ৩ টা, ৬ষ্ঠ সেমিস্টারে ৩ টা।
🔷 ১ম থেকে ৬ষ্ঠ সেমিস্টারের বই বাউবির অফিস থেকে দেয়। আলাদা করে দোকান থেকে কিনতে হয় না।
🔷 ৩ বছরে ডিগ্রি শেষ করতে বাউবিতে ২০ হাজার টাকা খরচ হয়।
🔷 ৩ বছরে ডিগ্রি পাস করতে না পারলে সমস্যা নাই। ৭ বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।
◼️ নতুন করে ডিগ্রি ভর্তি শুরু হলে এখানে পোস্ট করা হবে। আপাতত অপেক্ষা করেন সবাই।