Darul Arqam Al-Islamia

Darul Arqam Al-Islamia Welcome to the fan page of Darul Arqam Al-Islamia. This is one of the best islamic educational inst

10/01/2023

পুনর্মিলনী অনুষ্ঠান - ২০২৩ এ প্রধান অথিতির বক্তব্যে ছাত্রদের প্রতি প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ফরিদ উদ্দিন (হাফি.) এর অমূল্য উপদেশ...

পুনর্মিলনী - ২০২৩ এর কিছু মুহুর্ত... #দারুল_আরকাম_২য়_পুনর্মিলনী_২০২৩ #স্মৃতির_প্রাঙ্গনে_প্রীতির_বন্ধনে
09/01/2023

পুনর্মিলনী - ২০২৩ এর কিছু মুহুর্ত...

#দারুল_আরকাম_২য়_পুনর্মিলনী_২০২৩
#স্মৃতির_প্রাঙ্গনে_প্রীতির_বন্ধনে

06/01/2023
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় বিদ্যাপিঠ  "দারুল আরকাম ...
17/11/2022

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় বিদ্যাপিঠ "দারুল আরকাম আল-ইসলামিয়া" (কসমোপলিটন মাদ্রাসা )-এর দুই দশক পূর্তি উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রদের পূনর্মিলনী অনুষ্ঠান আগামী " ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ " জুমাবার। সময়: দুপুর ২.৩০

রেজিস্ট্রেশনের শেষ তারিখ
২৫ নভেম্বর ২০২২ ঈসায়ী
রাত ১২ টা

ডেলিগেট ফি-৬০০ টাকা

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:

ক.Google ফরম পূরণ করুন।
খ.01823516553 এই নাম্বারে বিকাশ /নগদ অ্যাপ ব্যবহার করে ৬০০ টাকা Send Money করুন।
গ.সার্বিক যোগাযোগ
-- 01975806401
-- 01855214806
-- 01631288463

রেজিস্ট্রেশন গুগল ফর্ম:

https://forms.gle/uxhNmUqQfVxEqGjP8

---প্রাক্তন ছাত্রবৃন্দ

#পূর্ণমিলনী

08/03/2018

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় সাথী ও বন্ধুগন। মহান আল্লাহর কৃপায় আশা করি ভাল আছেন।গত জুমাবার (৯ তারিখ) আমাদের প্রাণপ্রিয় মাদরাসা দারুল আরকামে আমরা ক'জন মেজ হুজুরের সাথে একটি বৈঠকে মিলিত হই। বৈঠকে আগামী ২৫ শে মার্চকে পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৬ শে মার্চকে মাহফিলের দিন হিসেবে ধার্য করা হয়। এবং বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

১- #২৬শে_মার্চ মাহফিল অনুষ্ঠিত হবে।
২- মাহফিলের আগেরদিন #২৫শে_মার্চ মাগরিবের পর থেকে পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পুনর্মিলনি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যা থাকবে:
ক- কুরআন তেলাওয়াত।
খ- হামদ ও নাত পরিবেশনা।
গ- স্মৃতিচারণামূলক বক্তব্য।
ঘ- শিক্ষণীয়, জ্ঞানমূলক বিষয়ে রকমারি প্রতিযোগিতা।
ঙ- প্রেরণাদায়ী (motivational) বক্তব্য।
চ- শিক্ষক সম্মাননা।
ছ- পুরস্কার ও স্মারক বিতরণ।

এছাড়া অনুষ্ঠান চলাকালীন সময়ে হালকা নাস্তা এবং রাতে খাবার ও থাকার ব্যবস্থা থাকবে।

৩- ার্চ জুমাবার আসরের পর মাহফিল এবং পুনর্মিলনী বিষয়ে চূড়ান্ত সভা আহবান করা হয়েছে। মুহতারাম মেজ হুজুর এতে সবার উপস্থিতি কামনা করেছেন।

আমাদের করণীয়: আসন্ন মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সাফল্যের জন্য দু'আ করা। প্রত্যেকে যে যার অবস্থান থেকে সহযোগিতা করা। বিশেষ করে অর্থনৈতিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তবে কারো জন্য কোন নির্ধারিত অংক থাকবে না। কেউ দিতে না পারলেও সমস্যা নেই। এছাড়া সবাইকে ব্যক্তিগত যোগাযোগ বাড়িয়ে দিতে হবে। সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে। কেউ যেন কোনভাবে মাহফিল এবং পুনর্মিলনী মিস না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আশা করছি বিগত বছরের তুলনায় এবার সাবেক ছাত্র সমাগম বেশি হবে। মাহফিল এবং অন্যান্য কার্যক্রম সুন্দর এবং পরিকল্পিত হবে।

বি: দ্র: সময়ের অভাবে দেরিতে পোস্ট করায় দু:খ প্রকাশ করছি।

- Saimon Al Mamun

'মাহফিল ও পুনর্মিলণী অনুষ্ঠান ২০১৭' এর মধ্যাহ্নভোজে প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ।
26/02/2017

'মাহফিল ও পুনর্মিলণী অনুষ্ঠান ২০১৭' এর মধ্যাহ্নভোজে প্রাক্তন শিক্ষার্থীদের একাংশ।

প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থী হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন (ফারে...
25/02/2017

প্রাক্তন শিক্ষার্থীদের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মাদরাসার সাবেক কৃতি শিক্ষার্থী হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন (ফারেকী সাল : ২০০৫)।

'মাহফিল ও পুনর্মিলণী অনুষ্ঠান ২০১৭' উপলক্ষে. . .।
23/02/2017

'মাহফিল ও পুনর্মিলণী অনুষ্ঠান ২০১৭' উপলক্ষে. . .।

13/02/2017

আলহামদুলিল্লাহ। সুষ্ঠু ভাবে পরামর্শসভা শেষ হয়েছে। মাওলানা মাইনুদ্দিন মাসুদ সাহেবের সভাপতিত্বে মাগরিবের পর পরামর্শসভা শুরু হয়। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নিন্মে উল্লেখ করা হলো।

১- আগামী ২১শে ফেব্রুয়ারি (মংগলবার) মাদরাসার মাহফিল এবং প্রাক্তন ছাত্রদের পূনর্মিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
২- মাহফিল সকাল নয়টায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত চলবে।এরপর আপ্যায়নের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
৩- মাদরাসার এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে মাদরাসা-কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রাক্তন ছাত্রদের জন্য 'স্মারক-ডায়েরি'র ব্যবস্থা করা হচ্ছে।
৪- মাহফিলের আগেরদিন (সোমবার) এশার পর থেকে মাদরাসার প্রাক্তন ছাত্রদের উপস্থিতি কাম্য। উল্লেখযোগ্য উপস্থিতি সাপেক্ষে প্রাক্তন ছাত্রদের নিয়ে বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
৫ - মাহফিলের দিন বিকাল তিনটায় মাদরাসার প্রাক্তন ছাত্রদের জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
৬- মাহফিলের দিন মাদরাসার সকল ছাত্র ও শিক্ষকগণ সাদা জুব্বা পরিধান করবে, তাই মাওলানা মাসুদ (মেজো হুজুর) সাহেব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে এবং আমন্ত্রিত মেহমানবৃন্দের মাদরাসার প্রতি দৃষ্টিভঙ্গি অক্ষুণ্ণ রাখতে সকল প্রাক্তন ছাত্রদের অবশ্যই অবশ্যই সাদা জুব্বা পরিধান করে আসতে অথবা ব্যাগে সাদা জুব্বা নিয়ে আসতে বিশেষভাবে অনুরোধ করেছেন।
বি:দ্র: মাহফিল আয়োজন যথেষ্ট ব্যয়সাধ্য। ৫০০-৬০০ জন অতিথির আপ্যায়ন করাও সহজ কথা নয়। তাই আমরা যদি অন্তত 'স্মারক-ডায়েরি'র জন্য মাথাপিছু ১০০/-টাকা দিয়ে শরিক হতে পারি তাহলে অনুষ্ঠান অনেক বেশি অর্থবহ হবে। পূর্ণতা পাবে। কেউ যদি আরো বেশি দিয়ে শরিক হতে চাই তবে আলহামদুলিল্লাহ। তবে এটি বাধ্যতামূলক না। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।

নোট: কারো কোন প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে নির্ভয়ে নি:সংকোচে বলুন।

Address

Road # 02, Cosmopolitan R/A, East Nasirabad, Sholoshahar
Chittagong
4100

Opening Hours

Monday 05:00 - 22:00
Tuesday 05:00 - 22:00
Wednesday 05:00 - 22:00
Thursday 05:00 - 22:00
Friday 05:00 - 22:00
Saturday 05:00 - 22:00
Sunday 05:00 - 22:00

Telephone

+8801829382278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darul Arqam Al-Islamia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share