কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম

কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম This institution was established to provide the nations with a combination of religious and modern e

Establishing Kalauzan Shah Rashidia Fazil Madrasah (KSRFM) was a response to the educational and professional needs of a young nation of the southern part of Chittagong, Bangladesh and was established in 1976. KSRFM is an Islamic faith oriented higher education institution. The curriculum is based on the National Curriculum in an Islamic perspective enhanced by Qur'anic, Arabic and Islamic Studies in a caring Islamic environment through the application of the Qur'an and Sunnah. And our intention is to build an Ummah that is capable to enlighten the entire world. KSRFM aspires to be nothing short of excellent in all aspects of students’ life and works hard to nurture and produce a generation that contributes positively to the wider community. KSRFM has classes from Nursery to Degree meaning a student can complete his or her complete education of his life in the same institution. There is no difference between the conventional and Madrasah education certificates, Dakhil is equivalent to SSC, Alim is equivalent to HSC and Fazil is equivalent to Degree.

মাদরাসার দৃশ্য!
19/04/2025

মাদরাসার দৃশ্য!

20/02/2025
06/08/2024

আমাদের ক্যাম্পাস কেমন আছে,?

আলিম ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান ২০২৩ ইং
29/10/2023

আলিম ১ম বর্ষের নবীনবরণ অনুষ্ঠান ২০২৩ ইং

01/08/2023

আগামী সপ্তাহ থেকে চলবে আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায়ের অন-লাইন ভর্তি। সন্তানকে কেন ভর্তি করাবেন আলিয়া মাদ্রাসায়!
কারণ-
০১.মাদরাসার শিক্ষার্থী নবীর (সাঃ) ওয়ারিস বা উত্তসূরী হয়ে গড়ে ওঠে !
০২.মাদরাসার ছাত্রের পিতা-মাতা বৃদ্ধাশ্রমে থাকা লাগেনা! আল্লাহর রহমতে সকলে পরিবারের সাথেই থাকে !
০৩.মাদরাসার ছাত্র/ছাত্রী বিড়ি, সিগারেট, মাদক ও নেশা মুক্ত !
০৪.মাদরাসার ছাত্র/ছাত্রী বিনয়ী নম্র ও মানবদরদী হয় !
০৪.মাদরাসার ছাত্র/ছাত্রী জঙ্গী,সন্ত্রাসী ও চাঁদাবাজ হয় না !
০৫.মাদরাসার ছাত্র/ছাত্রী পরিণত বয়সে হালাল খাওয়ার চেষ্ট করে !
০৬.দূর্নীতিবাজের তালিকায় মাদরাসার ছাত্র/ছাত্রীর সংখ্যা নগন্য!
০৭.মাদরাসার ছাত্র/ছাত্রীরা প্রকৃত দেশ প্রেমিক ও দেশ সেবক।
০৮.মাদরাসার ছাত্র/ছাত্রীরা আমল আখলাকে জান্নাতের পথযাত্রী।
০৯.মাদরাসার ছাত্র/ছাত্রীরা জাতিকে দো’জাহানের মুক্তির পথ দেখায়।
১০.মাদরাসার শিক্ষার্থীরা পারিবারিক জীবনে উত্তম স্বামী ও সতী সাধ্বী স্ত্রী।

যা শেখানো হয় আলিয়া মাদ্রাসায়ঃ-

আলিয়া মাদ্রাসাগুলোর পাঠ্যসূচি বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ বিভাগে শিক্ষার্থীদের ইসলামি শিক্ষা, কলা ও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ানো হয়। তাদের পাঠ্যসূচিতে কুরআন,হাদীস, ফিকহ, আরবি, ইসলামের ইতিহাস ছাড়াও রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান ও আইসিটি পড়ানো হয়। অন্যদিকে, মুজাব্বিদ বিভাগের শিক্ষার্থীদের অন্যান্য সাধারণ বিষয়ের সঙ্গে পড়ানো হয় তাজবিদ। বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরও বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে সঙ্গে সঙ্গে পড়তে হয় কুরআন, হাদিস, ইসলামি আইন ও আরবি। আলিয়া মাদ্রাসাগুলোতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে। তবে দাখিল (এসএসসি সমমান) ও আলিম (এইচএসসি সমমান) পর্যায়ে ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়ানো হয় না।

আলিয়া মাদ্রাসায় ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত ১৭ বছরের পড়ালেখায় রয়েছে পাঁচটি ধাপ। ইতবেদায়ি বা প্রাথমিক পর্যায়ে কুরআন শরিফ পড়া ও মুখস্ত করার ওপর জোর দেওয়া হয়। এই পর্যায়ের অন্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসলামের মৌলিক বিষয়, আকাইদ-ফিকহ, আরবি, বাংলা, ইংরেজী, গণিত, ইতিহাস, ভূগোল ও সাধারণ বিজ্ঞান। অর্থাৎ ইসলামী শিক্ষার সাথে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল বিষয়।

দাখিল (মাধ্যমিক) পর্যায়ে শিক্ষার্থীদের জন্য কোরান পড়া ও মুখস্ত করার সঙ্গে যুক্ত হয় কুরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বা তাফসির। এই পর্যায়ে এসে শিক্ষার্থীদের আরবি, ইসলামি দর্শন, ইসলামি আইন ও তত্ত্ব এবং এগুলোর ব্যবহার পড়ানো হয়। পড়ানো হয়-জীবন ও জীবিকা, স্বাস্থ্য ও সরক্ষা, আরবি, বাংলা, ইংরেজী, গণিত, ইতিহাস, ভূগোল ও সাধারণ বিজ্ঞান,পদার্থ, রষায়ন, কৃষি শিক্ষা ও মানতিক (যুক্তিবিদ্যা)। অর্থাৎ ইসলামী শিক্ষার সাথে সাধারণ শিক্ষার (এসিটিবি) সকল বিষয়।

আলিম (উচ্চ মাধ্যমিক) পর্যায়ে বিজ্ঞান বা কলা বিভাগকে বেছে নেওয়ার সুযোগ থাকে শিক্ষার্থীদের জন্য। উভয় বিভাগের শিক্ষার্থীদেরই কুরআন ও হাদিস, ইসলামি আইন, শরিয়া আইন, উত্তরাধিকার আইন ও ইসলামের ইতিহাস পড়তে হয়। অন্যদিকে, কলা বিভাগের শিক্ষার্থীদের আরবি ও ফার্সি ভাষা, উর্দ্দু ভাষা, বলাগাত, মানতিক, পৌরনীতি, অর্থনীতি ও তাজবিদ এবং বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন ও জীববিজ্ঞানসহ উচ্চ মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সকল বিষয় পড়তে হয়।

স্নাতক পর্যায়ে ফাজিল কোর্সে শিক্ষার্থীদের বিজ্ঞান ও কলা বিভাগের বিষয়গুলো আলাদা আলাদা করে শেখানো হয়। অন্যদিকে, স্নাতকোত্তর পর্যায়ের কামিল কোর্সে শিক্ষার্থীদের কেবল ধর্ম বিষয়ে পড়ানো হয়। এই পর্যায়ে এসে তাদের হাদিস, তাফসির (কোরান শরিফের ব্যাখ্যা), ফিকহ (ইসলামি আইন) ও আরবি সাহিত্য বিশেষায়িতভাবে পড়ানো হয়।

কামিল পর্যায়ে শেখানো হয় কুরআন, হাদীস, ফিকহ, তাফসীর, আরবী সাহিত্যেরি উচ্চতর জ্ঞান। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়ায় আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা এখন যথেষ্ট আধুনিক ।

পরিশেষে বলবো- বর্তমানে মাদরাসা শিক্ষা ও সাধারন শিক্ষার সার্টিফিকেটের মান সমান। # মাদরাসা শিক্ষায় আধুনিক শিক্ষার সকল বিষয় রয়েছে,উপরন্তু কু'রআন হাদীস, আরবীসহ ইসলামী শিক্ষার সুযোগ রয়েছে। # মাদরাসা শিক্ষা থেকে মেডিকেল কলেজ,বুয়েট ও বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ ছাড়াও আরব বিশ্বে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্কলারশিপ নেয়ার রয়েছে ব্যাপক ব্যবস্থা। # বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েটসহ সকল পাবলিক পরীক্ষায় মাদরাসা পডুয়ারা ঈর্ষনীয় ফলাফল অর্জন করে চলছে। # আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় করে একজন চরিত্রবান মানুষ গড়ার কারিগর হিসেবে মাদরাসা শিক্ষা বড় অবদান রাখছে। পরকালে মাদরাসা শিক্ষায় শিক্ষিত চরিত্রবান সন্তানের জন্য পিতামাতা বিশেষ পুরস্কারপ্রাপ্ত হবেন। # আরবী ও ইংরেজী সমানভাবে জানার কারনে মাদরাসা শিক্ষা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের উন্নত দেশসমূহে দেশের ভাবমূর্তি উজ্জল করছে ও অর্থনীতিতে বিরাট অবদান রাখছে।
(কপি পোস্ট)

Address

"উত্তর কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম
Chittagong

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম:

Shortcuts

Share

Category