13/05/2026
আজ ১৩ই মে ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন স্যারের সাথে সাক্ষাৎ করেছে অঙ্গনের কোর কমিটির সদস্যরা। উক্ত সাক্ষাতে সদস্য সংগ্রহ , আসন্ন তিন যুগ পূর্তি অনুষ্ঠানসহ অঙ্গনের আসন্ন বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্যার সংগঠনের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
12/05/2026
বিখ্যাত নাট্যব্যক্তিত্ব, নির্দেশক ও অভিনেতা আতাউর রহমান-এর প্রয়াণে “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” গভীর শোক প্রকাশ করছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বাংলা মঞ্চনাট্যে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। নির্দেশনা ও অভিনয়ের মাধ্যমে তিনি অসংখ্য দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। দেশের নাট্যাঙ্গনে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।
তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
08/05/2026
আজ ২৫শে বৈশাখ।
বাংলা সাহিত্য, সংস্কৃতি ও বাঙালির চেতনার অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী।
বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশ, শিক্ষা ও সংস্কৃতির প্রসার এবং মানবিক মূল্যবোধের চর্চায় তাঁর অবদান চিরস্মরণীয়। কবিতা, গান, নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ- সাহিত্যের প্রতিটি শাখায় তাঁর অসামান্য সৃষ্টি বাংলা সাহিত্যকে এনে দিয়েছে বিশ্বজনীন মর্যাদা।
মাত্র ৮০ বছরের জীবনে তিনি রচনা করেছেন অসংখ্য কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস, ছোটগল্প ও গান, যা আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ী। তাঁর ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য ১৯১৩ সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন, যা বাংলা সাহিত্যকে পৌঁছে দেয় বিশ্বদরবারে।
কবিগুরুর জন্মজয়ন্তীতে "অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"-এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।
06/05/2026
“অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়”-এর সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৬
❝সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার❞ এই প্রত্যয়কে ধারণ করে ৩৭ বছরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” মানবিক সমাজ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। অঙ্গন একটি সামাজিক, অরাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন যা সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চায় কাজ করে।
অঙ্গন নিয়মিতভাবে চারটি বিভাগে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে—
◼️ সংগীত
◼️ নৃত্য
◼️ আবৃত্তি
◼️ নাটক
আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রতিবছরের ধারাবাহিকতায় অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ বছরও সদস্য সংগ্রহ কার্যক্রম-২০২৬ শুরু করেছে। যারা এতদিন অঙ্গনের অংশ হওয়ার অপেক্ষায় ছিলেন বা আগ্রহী তাদের জন্য এখনই সেই কাঙ্ক্ষিত সুযোগ।
নতুন সদস্যদের আগমনে অঙ্গনের প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হয়ে উঠবে—এমনটাই আমাদের প্রত্যাশা। আগ্রহী সকলকে অঙ্গনের এই সৃজনশীল যাত্রায় যুক্ত হওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
সরাসরি যুক্ত হতে পারবেন—
📅 তারিখ : ০৫ মে, ২০২৬ – ২১ মে, ২০২৬
🕘 সময় : সকাল ৯টা – দুপুর ২টা ৩০ মিনিট
📍 স্থান : বুদ্ধিজীবী চত্বর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
মোবাইল: 01997409718
❝🎯 অনলাইন রেজিস্ট্রেশন ফরম—
https://forms.gle/NxneSJRHdDEYnLsG9
📞 যোগাযোগ :
বিস্তারিত জানতে বা যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন বা হোয়াটসঅ্যাপ করুন— 01997409718❞
#বি. দ্র. : অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে ও পেইজে যোগাযোগ করে সারাবছর যুক্ত হতে পারবেন।
22/04/2026
আজ ২২ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বুধবার, "অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন স্যারের সাথে অঙ্গনের কোর কমিটি সাক্ষাৎ করে। উক্ত সাক্ষাতে অঙ্গনের পরবর্তী কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
15/04/2026
হাজার বছরের বাঙালি সংস্কৃতির বর্ণিল ঐতিহ্য ও প্রাণের উৎসব বাংলা নববর্ষ দেশজুড়ে গভীর উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য ও উৎসবমুখর বর্ষবরণ অনুষ্ঠান।
এই আয়োজনে ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ তাদের ঐতিহ্যবাহী অংশগ্রহণ অব্যাহত রেখে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত ছিল। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে একটি নান্দনিক ও আকর্ষণীয় স্টল স্থাপন করা হয়। স্টলে পরিবেশন করা হয়েছিল হরেক রকম বাঙালিয়ানা স্বাদের খাবার, মুখরোচক পিঁয়াজু ও পকোড়া, সঙ্গে ছিল ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের শরবত এবং দেশের নানা অঞ্চলের ঐতিহাসিক পানীয়।
এই আয়োজনে ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর সকল বিভাগের সদস্যবৃন্দের প্রাণবন্ত উপস্থিতি উৎসবের আমেজকে আরও সমৃদ্ধ ও আনন্দঘন করে তুলেছিল।
14/04/2026
বৈশাখী মেলায় অঙ্গনের স্টলে চলছে জমজমাট বিকিকিনি ___
14/04/2026
❝শুভ নববর্ষ ১৪৩৩❞
আজ পহেলা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ—বাঙালি জাতির গৌরবময় ইতিহাসে এক অনন্য ও চিরউজ্জ্বল দিন। এই দিন আমাদের প্রাণে জাগায় নতুন আশার আলো, নতুন সম্ভাবনার স্বপ্ন। পহেলা বৈশাখ কেবল নতুন বছরের সূচনা নয়; এটি আমাদের শিকড়ের টান, ঐতিহ্যের গর্ব, সংস্কৃতির সৌন্দর্য এবং বাঙালি আত্মপরিচয়ের এক দীপ্ত প্রতিচ্ছবি।
এই দিনে হৃদয় ভরে ওঠে নতুন প্রত্যয়ে, নব উদ্দীপনায়। জেগে ওঠে ভালোবাসা, সম্প্রীতি আর ঐক্যের সুর। এসো, সকল ভেদাভেদ ভুলে আমরা এক হই মানবতার বন্ধনে, গড়ে তুলি সহমর্মিতা ও সৌহার্দ্যের এক সুন্দর পৃথিবী।
নতুন বছরের প্রতিটি প্রহরে জীবনে বয়ে আসুক শান্তি, আনন্দ, সাফল্য ও সমৃদ্ধির অপার বার্তা।
সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
শুভ নববর্ষ
13/04/2026
আমরা প্রস্তুত!
পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখি মেলায় আগামীকাল সকাল ৯টা থেকে আমরা থাকছি বুদ্ধিজীবী চত্বরে।
থাকছে নানা রকম সুস্বাদু শরবত, মুখরোচক ঝালনাস্তা এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মনোমুগ্ধকর আলপনা।
অঙ্গন তার ঐতিহ্য ধরে রেখে, বিগত বছরের ধারাবাহিকতায় এবারও পহেলা বৈশাখে স্টল নিয়ে হাজির হচ্ছে।
আপনাদের সকলকে সবান্ধব আন্তরিক আমন্ত্রণ।
এসে আমাদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিন!
13/04/2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পালিত হতে যাচ্ছে বর্ষবরণ উৎসব। অঙ্গন তার ঐতিহ্য ধরে রেখে বিগত বছরগুলোর ন্যায় এবারও উৎসবে বুদ্ধিজীবী চত্বরে স্টল দিচ্ছে।স্টল নং-৬৩। থাকছে নানানরকম শরবত,ঝালনাস্তা এবং বিশেষ আকর্ষন হিসেবে আলপনা।উক্ত আয়োজনে আপনারা সবান্ধব আমন্ত্রিত।
12/04/2026
ভারতীয় উপমহাদেশের সংগীতের কিংবদন্তি, পদ্মবিভূষণ আশা ভোঁসলে আর নেই (১৯৩৩-২০২৬)। আজ মুম্বাইয়ের এক হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সুরের জাদুকর।
দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে ২০টিরও বেশি ভাষায় ১২,০০০-এর বেশি গান গেয়ে তিনি জয় করেছেন কোটি কোটি মানুষের হৃদয়। শাস্ত্রীয় সংগীত থেকে পপ, গজল থেকে আধুনিক—সবখানেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর প্রয়াণ বিশ্ব সংগীতের এক অপূরণীয় ক্ষতি।
"অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়"- এর পক্ষ থেকে আমরা এই মহীয়সী শিল্পীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।
আপনার সুর রয়ে যাবে চিরকাল আমাদের হৃদয়ে। বিনম্র শ্রদ্ধা!