14/08/2025
সুখবর সুখবর সুখবর!
-------------------------------
লোহাগাড়ার মধ্যেই "কম্পিউটার ট্রেনিং অ্যান্ড ফ্রিল্যান্সিং" শিখে দক্ষতা অর্জন করে লাখ টাকা আয় করুন।
আগে দক্ষতা অর্জন করুন, টাকা আপনাকে খুঁজে নেবে।
আমাদের থেকে ট্রেনিং নিয়ে আমাদের সাথে থেকেই লক্ষ টাকার ক্যারিয়ার গড়ে তুলুন। আমাদের বৈজ্ঞানিক কর্মপলিসি অনুসরণ করলে ২-৩ মাসের মধ্যেই ইনকাম করা সম্ভব ইনশাআল্লাহ।
---------
আজই যোগাযোগ করুন
এ আই টি ইনস্টিটিউট
মোবাইলঃ WhatsApp 01838446472
মোবাইল মার্কেট চতুর্থ তলা আধুনিক হসপিটালের উপরে, মেইন রোড, আমিরাবাদ, লোহাগাড়া চট্টগ্রাম।
16/09/2024
অনেকগুলো কোর্স একসাথে।১৫,০০০ টাকা সমমূল্যের কোর্স মাত্র ৩,৫০০ টাকা।
★কোর্সের মেয়াদ কাল তিন মাস!
★আপনার সময়মতো ট্রেনিং করানো হবে।
★কোর্স শেষ হওয়ার আগেই কোর্স ফি ফেরত নিতে পারবেন
ফ্রি কোর্স পলিসি অনুসরণ করে।
★ প্রতি ৫ জনের একজনকে ৩০০০ টাকা করে পুরস্কার।
★ প্রতি ২৫ জনের একজনকে একটি ল্যাপটপ পুরস্কার।
তাদেরকে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা সম্মানিতে ট্রেইনার হিসেবে নিয়োগ দেওয়া হবে।
★ প্রতি ২০০ জনের একজনকে একটি 'প্রফেশনাল বাইক' পুরস্কার। সে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নিয়োগ পাবেন। প্রতিমাসে ভালো সম্মানি এবং সুযোগ সুবিধা প্রদান করা হবে।
--------------
আমাদের কন্টাক্ট নাম্বার
01845-272802 / 01838446472
14/09/2024
💻💻💻আল ইনসাফ আইটি ইনস্টিটিউট💻💻💻
🎆🎆🎆আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম🎆🎆🎆
📢মোবাইলঃ ০১৮৩৮ ৪৪৬৪৭২
🎓আমাদের কোর্স সমূহঃ
✅★ স্পোকেন ইংলিশ
✅★ কম্পিউটার ট্রেনিং
✅★ কওমি দাখিল পরীক্ষার্থীদের জন্য শর্টকোর্স।
🎁(বিঃদ্রঃ আপনিও চাইলে ফ্রি কোর্স পলিসির মাধ্যমে কোর্স ফি ফেরত নিতে পারেন)
16/08/2024
কম্পিউটারের দক্ষতা অর্জন করে মসজিদ মাদ্রাসার পাশাপাশি হালাল ইনকামের ফিকির করুন। প্রতিমাসে ১৫ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করুন।
সরাসরি কলঃ 01845-272802 /01838446472
27/05/2024
হে আল্লাহ উপকূলবাসিকে রিমালের ভয়াবহতা থেকে রক্ষা করো।
26/05/2024
টমাস ফুলার
আমেরিকার ইতিহাস অকল্পনীয় হিংস্রতার ইতিহাস, কালো মানুষের বিরুদ্ধে সাদাদের নির্মম দাসত্বের ইতিহাস, নেটিভ আমেরিকান (রেড ইন্ডিয়ান)-দেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে শেষ করে তাদের জমি, তাদের দেশ দখলের ইতিহাস।
১৭২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে তাকে বিক্রি করে দেয়া হয় দাস হিসেবে, তার নাম টমাস ফুলার। তাকে ভার্জিনিয়ার ক্যালকুলেটর বা অসাধারণ গণিতবিদ বলা হতো। যেমন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেড় বছরে কতগুলো সেকেন্ড হবে। দুই মিনিটের ভেতর তিনি মনে মনে অংক করে বলে দিয়েছিলেন ৪৭,৩০৪,০০০। তখন তারা তাকে প্রশ্ন করল, একজন মানুষ যদি ৭০ বছর, ১৭ দিন, ১২ ঘন্টা বেঁচে থাকে, তাহলে সে সর্বমোট কত সেকেন্ড বেঁচে থাকল। দেড় মিনিটের ভেতরে তিনি মানসাংক করে বলে দিলেন, ২,২১০,৫০০, ৮০০।
বেশ ক'জন পণ্ডিত যারা তার অংক যাচাই করছিলেন, তাদের একজন লাফিয়ে উঠলেন, খুব খুশি হয়ে যে অবশেষে টমাসের অংকে ভুল ধরা গেছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি বললেন, টমাসের উত্তর ঠিক নয়, সে বেশি সেকেন্ড বলেছে, আসলে মোট সেকেন্ড কম হবে। টমাস খুব ঠাণ্ডা মাথায় ভদ্রতা বজায় রেখে জবাব দিলেন, "দেখুন, ও সম্মানিত প্রভু, আপনি তো লিপ ইয়ার হিসেবের ভেতরে ধরেন নাই। লোকটা যদি এত দিন বেঁচে থাকে, তাহলে যতগুলো লিপ ইয়ার হয়, আমি সেই হিসেবও করে ফেলেছি। এবার আরো ভালো করে যাচাই করে দেখুন। দেখবেন আমার উত্তর একেবারেই সঠিক।"
©
27/04/2024
আকার বিবেচনায়,মহাবিশ্বের তুলনায় আমাদের অবস্থান অতিব ক্ষুদ্র! গবেষণা বলছে,আমাদের পর্যবেক্ষণযোগ্য যে মহাবিশ্ব (Universe) তার আকার প্রায় ৯৩ বিলিয়ন আলোকবর্ষ। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ (Light- Year) বলা হয়। আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বা প্রায় তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। সে হিসাবে, এক আলোকবর্ষ সমান ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার! ১ ট্রিলিয়ন লিখতে ১ এর পরে ১২ টা শূন্য লাগে। তাহলে ভেবে দেখুন আমাদের মহাবিশ্বের ব্যাপ্তি কতটা ব্যাপক! আবার, আমাদের এই মহাবিশ্বে প্রায় ২০০ বিলিয়ন থেকে ২ ট্রিলিয়ন গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে। আমাদের সোলার সিস্টেমের অবস্থান যে ছায়াপথে তার নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা। আকার বিবেচনায়, তার ব্যাস প্রায় এক লক্ষ আলোকবর্ষ। গবেষণা অনুযায়ী,আমাদের এই মিল্কিওয়েতে ৩৯১৬ টি সোলার সিস্টেম রয়েছে। আমাদের পৃথিবী যে সোলার সিস্টেমে অবস্থান করে সেটির ব্যাপ্তি প্রায় ২ আলোকবর্ষ। আর এই সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহটির নাম হচ্ছে জুপিটার। আকারে এটি এতটাই বড় যে, পৃথিবীর সমান প্রায় ১৩০০ টি গ্রহ এর মধ্যে এঁটে যেতে পারে! আবার,আমরা যে পৃথিবীতে বাস করি তার ব্যাস প্রায় ১২৭৫৬ কিলোমিটার।আর এই পৃথিবীতে যে মানব সম্প্রদায়ের বসবাস,আকার বিবেচনায় তারা হচ্ছে মাত্র গড়ে ১.৭ মিটার (পুরুষের ক্ষেত্রে) এবং১.৬ মিটার (মহিলাদের ক্ষেত্রে)। তাহলে চিন্তা করে দেখুন, মহাবিশ্বের আকারের তুলনায় আমাদের অবস্থান কতটা ক্ষুদ্র! যদিও বলা হয়ে থাকে, মহান স্রষ্টার সবচেয়ে উত্তম সৃষ্টি হচ্ছি আমরা ; কিন্তু কখনো কখনো আমাদের অপরাধের মাত্রা, আমাদের ক্রোধ, হিংসা,বিদ্বেষ, অহমিকা এই মহাবিশ্বকেও যেন ছাড়িয়ে যায়! তাই আসুন,সৃষ্টির এই বিশালতা থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে আমাদের জীবন ধারণের চেষ্টা করি। মহান স্রষ্টা আমাদের সহায় হোন। আমিন।ভালো থাকবেন,সবাই।
(বি.দ্র: ভালো অডিও এক্সপেরিয়েন্স পেতে হেডফোন এবং ভালো ভিডিও কোয়ালিটি পেতে কমেন্ট সেকশনে দেয়া YouTube Link ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে)
© Abdul Kader Atik