চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, Performing arts school, Room no. 6, 2nd floor, CUCSU Building; University of Chittagong, Chittagong.

"শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা "এই স্লোগান ধারণ করে ২০০০ সালের ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের।
পতিত মানবতায় কবিতা আবাদের লক্ষ্যে এগিয়ে চলছে চবি আবৃত্তি মঞ্চের ২৫ বছরের বর্ণিল পথচলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ আবৃত্তির মাধ্যমে শুদ্ধ সংস্কৃতির চর্চা করে। আমরা বিশ্বাস করি যা কিছু সুন্দর, যা কিছু শাশ্বত তার প্রকাশ কবিতার মাধ্যমে সম্ভব। কবিতা শুধু সুন্দরের প্রকাশেই সীমাবদ্ধ নয়, কবিতা প্রতিবাদের হাতিয়ার। সমাজের সকল কলুষতার বিরুদ্ধে আমাদের কন্ঠস্বর জোরালো, ভাষা সুতীক্ষ্ণ।

জুলাই অভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের মর্মান্তিক প্রয়াণে...
19/12/2025

জুলাই অভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের মর্মান্তিক প্রয়াণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব অ্যালায়েন্স গভীর শোক প্রকাশ করছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামির দ্রুত শনাক্তকরণ, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
পাশাপাশি, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমরা সকল নাগরিককে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি, যেন এমন কোনো কার্যক্রমে কেউ জড়িত না হন যা রাষ্ট্রের নিরাপত্তা ও সামগ্রিক স্থিতিশীলতাকে সংকটের মুখে ফেলতে পারে।


গতকাল ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন...
17/12/2025

গতকাল ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের জেষ্ঠ্য সহ-সভাপতি ইসরাত জাহান রুপা।

অনুষ্ঠানে বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সদস্যবৃন্দ।

গৌরবময় মহান বিজয় দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ'র পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ...
16/12/2025

গৌরবময় মহান বিজয় দিবসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ'র পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

"পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই ...
16/12/2025

"পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
জলন্ত ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে, নতুন নিশান
উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা"।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক ভয়াবহ কালো অধ্যায়।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ যখন বিজয়ের দ্বারপ্...
14/12/2025

আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক ভয়াবহ কালো অধ্যায়।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখনই পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকসহ এ জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়। এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ইতিহাসের অন্যতম নৃশংস ও বর্বরোচিত গণহত্যা।

মানবসভ্যতার ইতিহাসে এমন পাশবিকতা বিরল। এই সকল নরপশু খুনিদের প্রতি আমাদের আমৃত্যু ধিক্কার ও ঘৃণা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ গভীর শ্রদ্ধা ও সম্মানে জাতির এই সূর্যসন্তানদের স্মরণ করছে।

গতকাল ০৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্...
09/12/2025

গতকাল ০৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার ৭ম ক্লাস অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে ছিলেন লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক ও Chittagong University school of Debate (CUSD) এর সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান।
সকলের সামনে নিজের মত ও চিন্তাধারাকে কীভাবে সুন্দর ও গ্রহণযোগ্যতার সাথে প্রকাশ করবে সে সকল কলাকৌশল ক্লাসে শেখানো হয়।

আজ ৮ ডিসেম্বর, রোজ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি  মঞ্চের  সার্বিক কার্যক্রম নিয়ে মঞ্চের সদস্যদের মাঝে আলোচনার স...
08/12/2025

আজ ৮ ডিসেম্বর, রোজ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সার্বিক কার্যক্রম নিয়ে মঞ্চের সদস্যদের মাঝে আলোচনার সময়।

"পৌষের সুরেই বাজে বিজয়ের গানঅঙ্গনের উৎসবে প্রাণ অফুরান"এই শিরোনামে গতকাল ৭ ডিসেম্বর,২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ  রবিবার, চট্টগ...
08/12/2025

"পৌষের সুরেই বাজে বিজয়ের গান
অঙ্গনের উৎসবে প্রাণ অফুরান"

এই শিরোনামে গতকাল ৭ ডিসেম্বর,২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ রবিবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় বন্ধুসংগঠন অঙ্গন'র "পৌষ-বিজয় উৎসব ২০২৫"
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের পক্ষ থেকে আবৃত্তি পরিবেশন করেন মঞ্চের সদস্য- মোহাম্মদ হাসিবুর রহমান।

🟨 আগামীকাল ০৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও ...
07/12/2025

🟨 আগামীকাল ০৮/১২/২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার ৭ম ক্লাস অনুষ্ঠিত হবে।
▶️ দুপুর ১.০০-১.৩০ টা মেন্টরিং সেশন।
▶️ দুপুর ১.৩০টা-৩.১৫ টা গণবক্তৃতার কলাকৌশল
🟩 স্থান: সোশ্যাল সাইন্স ফ্যাকাল্টি (প্রথম তলা ১০১ নম্বর রুম)
🟨 সকলের সময় সচেতন উপস্থিতি কাম্য।

🟨 আগামীকাল ০৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও ...
02/12/2025

🟨 আগামীকাল ০৩/১২/২০২৫ খ্রিস্টাব্দ (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার ৬ষ্ঠ ক্লাস অনুষ্ঠিত হবে।
▶️ দুপুর ১.০০-১.৩০ টা মেন্টরিং সেশন।
▶️ দুপুর ১.৩০টা-৩.১৫ টা ছন্দ পরিচয়
🟩 স্থান: আব্দুল করিম ভবন পুরাতন কলা অনুষদ নিচতলায় (গ্যালারি - ১)
🟨 সকলের সময় সচেতন উপস্থিতি কাম্য।

🟨 আগামীকাল ০১/১২/২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও ...
30/11/2025

🟨 আগামীকাল ০১/১২/২০২৫ খ্রিস্টাব্দ (সোমবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার ৫ম ক্লাস অনুষ্ঠিত হবে।
▶️ দুপুর ১.০০-১.৩০ টা মেন্টরিং সেশন।
▶️ দুপুর ১.৩০টা-৩.১৫ টা আবৃত্তি নির্মাণ -২
🟩 স্থান: আব্দুল করিম ভবন পুরাতন কলা অনুষদ নিচতলায় (গ্যালারি - ১)
🟨 সকলের সময় সচেতন উপস্থিতি কাম্য।

আজ বুধবার ২৬/১১/২০২৫ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চে অনুষ্ঠিত হয় ‘অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ উপস্থাপনা ...
26/11/2025

আজ বুধবার ২৬/১১/২০২৫ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চে অনুষ্ঠিত হয় ‘অষ্টাবিংশ প্রমিত উচ্চারণ উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা’র ৪র্থ ক্লাস। যার শিরোনাম ছিল “আবৃত্তি নির্মাণ–১”। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর পাল — আবৃত্তি শিল্পী ও বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ঘোষক, একইসঙ্গে তিনি শব্দরূপ আবৃত্তি পাঠশালা চট্টগ্রামের পরিচালক।একটি সফল আবৃত্তির পেছনে থাকে কাঠামোগত নির্মাণ— কোথায় জোর, কোথায় বিরতি, কোন লাইনে আবেগ বাড়বে, কোথায় থেমে ভাবকে শ্বাস নিতে দেওয়া হবে। আজকের ক্লাসে আমরা এই সব সূক্ষ্ম কৌশল শিখানো হয়েছে। কবিতাকে শুধু মুখস্থ নয়— ‘মনের মধ্যে নির্মাণ’ করার অনুশীলনই ছিল আজকের মূল লক্ষ্য।

Address

Room No. 6, 2nd Floor, CUCSU Building; University Of Chittagong
Chittagong
4331

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801748566529

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ:

Shortcuts

Share