Index Computer Training Center

Index Computer Training Center

Share

কম্পিউটার শিখুন, নিজেকে আত্মনির্ভরশী

07/01/2026

ব্যবসায়ীদের বাকিতে দেওয়া পন্যের মূল্য সংগ্রগ্রহের জন্য শুভ হালখাতার কার্ড প্রতিবছর প্রিন্ট করতে হয়।

07/01/2026

শুভ হালখাতার কার্ড প্রিন্টিং এর কাজ চলতেছে,,,

Photos from Index Computer Training Center's post 02/01/2026

আলহামদুলিল্লাহ,
#প্রতি বছরের ন্যায় ইনডেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার, ধোপারহাট, মুছাপুর এবং এক্সপার্ট আইটি ইনস্টিটিউট, ঘাটমাঝির হাট, গাছুয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম এর কম্পিউটার প্রশিক্ষণার্থীদের জুলাই-ডিসেম্বর ২০২৫ সেশনের ০৬মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের পরীক্ষা সম্পন্ন হলো। শুরুতে পরীক্ষা কেন্দ্রে আগত অতিথি ও মহান ব্যক্তিদের প্রতি ইনডেক্স কম্পিউটারের সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ মাছুম এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ হাজারো ব্যস্ততার মাঝে আমার এই ছোট্ট আয়োজনে সময় দিয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আওতাধীন "ইনডেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার", ধোপারহাট, মুছাপুর এবং এক্সপার্ট আইটি ইনস্টিটিউট, ঘাটমাঝির হাট, গাছুয়া এর কম্পিউটার সার্টিফিকেট পরীক্ষা অদ্য ০২ই জানুয়ারি ২০২৬ইং তারিখ, রোজ- শুক্রবার সকাল- ১০ঘটিকায় শুরু হয়ে এমসিকিউ, লিখিত, মৌখিক পরীক্ষা দুপুর ১২টা ৪০মিনিটে শেষ হয়েছে। প্রেকটিক্যাল পরীক্ষা একই দিন সন্ধ্যা- ৬.০০ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক পরামর্শমূলক, উৎসাহমূলক ও এর গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের এক আলোচনা সবার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেরিন সায়েন্স বিভাগের মেধাবী ছাত্র, বর্তমান বাংলাদেশ কৃষি ব্যাংক (সন্দ্বীপ শাখা) এর ব্যবস্থাপনা পরিচালক ও মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় এর সম্মানিত সভাপতি মান্যবর জনাব মোঃ আখতারুজ্জামান সুজন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর ইংরেজি প্রভাষক ও মেধাবী ছাত্র নেতা জনাব মোঃ রেজাউল করিম রিয়াদ।

উল্লেখ্য কম্পিউটার সার্টিফিকেট পরীক্ষা পরিচালনা ও পরীক্ষা পরবর্তী সময়ে কম্পিউটার প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা, উৎসাহমূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনডেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার, ধোপার হাট এর পরিচালক বা স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মাছুম।

সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও মেধাবী ছাত্রনেতা জনাব মোঃ ইকবাল হোসেন পপেল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কারামতিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব মোঃ আমিন রসুল রিয়াদ, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব অর্নব দাস রায়, গাছুয়া ঘাটমাঝির হাট এক্সপার্ট আইটি ইনস্টিটিউট এর পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা জনাব মোঃ মাকসুদুর রহমান মাকসুদ এবং ঘাট মাঝির হাট এর বিশিষ্ট ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ করে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র করতে আন্তরিক অনুমতি দিয়ে আমাদেরকে ধন্য করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার প্রিয় শিক্ষক জনাব মোঃ আনোয়ারুল কবির স্যার।

কম্পিউটার কোর্স পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত পরিদর্শক হিসেবে আন্তরিক সহযোগিতা ও অত্যন্ত দক্ষতার সহিত স্টুডেন্টদের পরীক্ষা পরিচালনা করেছেন স্নেহের কয়েকজন ভাই যথাক্রমে-জনাব মোঃ আমিন রসুল রিয়াদ, গাছুয়া ঘাটমাঝির হাট এক্সপার্ট আইটি ইনস্টিটিউট এর কম্পিউটার প্রশিক্ষক জনাব মোঃ আমিন রসুল এবং ইনডেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার, ধোপার হাট মুছাপুর এর কম্পিউটার ট্রেইনার জনাব মোঃ সাইফ উদ্দিন ইরফান, ইনডেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার এর সাবেক ছাত্র স্নেহের জনাব মোঃ সাইমুন হোসাইন।

02/01/2026
01/01/2026

#কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শেষ করা সকল ছাত্র-ছাত্রীগণ আগামীকাল- ০২ই জানুয়ারি ২০২৬ইং তারিখ, রোজ- শুক্রবার, সকাল- ৯.০০ঘটিকায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।
#পরীক্ষা কেন্দ্র- মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ, চট্টগ্রাম।

অনুরোধক্রমে-
মোহাম্মদ মাছুম
পরিচালক
ইনডেক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার
ধোপারহাট, মুছাপুর, সন্দ্বীপ।
মোবাইল নং- 01829484749, 01705693555.

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


ধোপারহাট, মুছাপুর, সন্দ্বীপ।
Chittagong

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00