Aims admission coaching Chittagong

Aims admission coaching Chittagong A good leader inspires others with confidence in him; a great leader inspires them with confidence i chattogram city

Don't think too much Just focus on your study for your exam.
20/09/2024

Don't think too much Just focus on your study for your exam.

যার সহ্য শক্তি বেশি, সে সব কিছু করতে পারে।
26/09/2023

যার সহ্য শক্তি বেশি, সে সব কিছু করতে পারে।

শিক্ষা বলতে যারা শুধু সার্টিফিকেট বুঝেন, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা অবশ্যই ধ্বংসের মুখে।আর যারা শিক্ষার মানে আত্মার উন্ন...
08/02/2023

শিক্ষা বলতে যারা শুধু সার্টিফিকেট বুঝেন, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা অবশ্যই ধ্বংসের মুখে।
আর যারা শিক্ষার মানে আত্মার উন্নতি তথা সার্বিক উন্নতি বোঝেন তাদের কাছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবার কোন কারণ নাই।

আল্লাহ কে খুঁজতে যেমন মসজিদ মন্দিরে যাওয়া আবশ্যক নয়, একই ভাবে প্রকৃত শিক্ষা অর্জনের জন্য স্কুলে যাওয়া আবশ্যক নয়!
রবীন্দ্রনাথ নজরুলকে উদাহরণ ধরতে পারেন।

দেখুন যার শেখার আগ্রহ আছে, সে ঘরে বসেই শিখতে পারে।
ইন্টারনেট সারা পৃথিবীর কাছে উন্মুক্ত!
USA তে বসে একজন শিক্ষার্থী যা শিখতে পারে, বাংলাদেশের যেকোন জায়গায় বসে আমাদের দেশেরও যেকোন শিক্ষার্থী সেই একই জিনিস শিখতে পারে।
ইচ্ছা থাকলে সব কিছুই সম্ভব!

আর স্কুল কলেজ খোলার কথা নিয়ে কথা তুললে আরেকটু কথা বলি।

আমাদের দেশের ভার্সিটির হল গুলোতে যারা গিয়েছেন, যারা দেখেছেন, তারা এক কথায় স্বীকার করে নিবে, যদি এই সমস্যার মধ্যে ভার্সিটি খোলা হয় তাহলে আমাদের দেশের এই তরুণ সমাজ বা যত শিক্ষার্থী আছে, তাদের সবাইকে হয়তো গণকবরে যেতে হবে!

06/02/2023

২০২২ সালে আমি যে ২২ টি বই পড়েছি।
ক্যাটাগরি-১: বিজনেস, স্টার্টআপ, এন্টারপ্রেনার জার্নি
১. Elon Musk Book by Ashlee Vance
এই বই পড়তে গেলে কখনো এলোন মাস্ক জন্য মায়া হবে আবার কখনো তার উপরে মেজাজ খারাপ হবে। আর দিন শেষে ঠিকই মনে হবে: সে একজন ডিটারমিনিস্টিক ক্রেজি রিস্ক টেকার। তার রিসেন্ট মোরালিটির লেভেল ইগনোর করতে পারলে বিজনেস, স্ট্র্যাটেজি, নিগোসিয়েশন, এরোগেন্স, স্ট্রেস হ্যান্ডেল করে মাইন্ডব্লোয়িং কিছু এস্টাবলিষ্ট করার রোলার কোষ্টার জার্নি সম্পর্কে জানবে এই বইতে।
২. The Everything Store by Brad Stone
ক্রেজিনেস এর দিক থেকে এলোন মাস্ক এর কাছাকাছি আছেন জেফ বেজোস আংকেল। তার আমাজন প্রতিষ্ঠার কাহিনী নিয়ে এই বই। জেফ বেজোস এর মূলমন্ত্র ছিল-- জীবনে কোন আফসোস বাকি রাখবে না। সব ট্রাই করবে। একদম সব। সার্চ ইঞ্জিন, খেলনা, ফায়ার ফোন এর মতো শত শত জিনিসে ব্যর্থ হয়েছে। আমাজন প্রাইম এর ফ্রি ডেলিভারির মতো লস প্রজেক্ট: যেটাকে সবাই না করছে সে সেটাতে সিরিয়াসলি নামছে। এরপর ট্রাই করতে করতে, এটাকেই এমাজন এর সবচেয়ে শক্তিশালী অস্ত্রও বানিয়ে ফেলছে।
৩. Nuts by Kevin & Jackie Freiberg
যত মেগা মেগা বিজনেস পারসন আছে। তাদের সবার একটাই কোয়ালিটি-- ঠান্ডা মাথার ক্রেজি লেভেলের হার্ডওয়ার্কার। তারা যেটার পিছনে লাগছে তো লাগছেই। কোনভাবেই ছাড়ে না। হার্ভ কেলার তেমনই একজন মানুষ। তার Southwest Airlines এর মূলনীতি ছিল Provide the best service at the lowest possible price। ডিমান্ড হাই হলেও তারা প্রাইস বাড়ায়নি বরং ফ্লাইট সংখ্যা বাড়াইছে। এছাড়াও টিম মেম্বারদের ডিসিশন মেকিং পাওয়ার দেয়া, bureaucracy কমানো, কোম্পানী কালচার সেট করা নিয়ে খুবই অসাধারণ একটা বই।
৪. Originals by Adam Grantt
মাথা আউলানো একটা বই। এই বইতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস পাওয়া গেছে-- Entrepreneurs who kept their day jobs had 33 percent less chances of failure than those who quit quickly. আরেকটা ইন্টারেস্টিং লাগছে-- আমরা সবাই first-mover advantage খুঁজি। কিন্তু Adam Grantt বলতেছে Fools Rush In অর্থাৎ ফার্স্ট মোবার্স রা ডিসঅ্যাডভান্টেজ বেশি পায়। তারা মার্কেটে অনেক পুশব্যাক পায়, এবং মার্কেট রেডি না হওয়ায় অনেক ক্ষেত্রে তারা দ্রুত ফেইল করে। এজন্য লেইট মোভার্স এর চাইতে যারা first-movers ছয়গুণ বেশি ফেইল করে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে প্রোকাস্টিনেশন এর পক্ষেও বলেছেন তিনি-- ক্রিয়েটিভ কিছু জিনিসে প্রোকাস্টিনেশ করা ভালো। বিশেষ করে ক্রিয়েটিভ কাজে প্রোকাস্টিনেশন করলে ২৮% বেশি ক্রিয়েটিভ হওয়া যায়। এমনকি বইয়ের লাস্টের দিকে স্ট্রাটেজিক অপ্টিমিস্ট না হয়ে ডিফেন্সিভ পেসিমিষ্ট হতে বলেছেন। কারণ পিসিমিস্টরা তাদের ভয় দূর করার জন্য অনেক হার্ডওয়ার্ক করে তাই অপ্টিমিস্ট এর চাইতে পেসিমিস্টরা ২৯% বেশি সফল হয়। [ এইভাবে বেশ কয়েক জায়গায় মাথা আউলায় দিছে ]
৫. How Google Works by Eric Schmidt
আমার মোটামুটি ভালো লেগেছে। তার মধ্যে আছে--একটা কোম্পানি ভালো করার জন্য তার টিম মেম্বারদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিতে হবে। এবং যে সব টিম মেম্বার পার্মিশনের জন্য অপেক্ষা না করে, সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত নিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করবে তারাই কোম্পানিকে সামনে এগিয়ে নিবে। এবং গ্রোয়িং কোম্পানিতে কিছু কনফ্লিক্ট হবেই। কারণ if everyone thinks alike then no one is thinking.
৬. Hit Refresh by Satya Nadella
আমার এক্সপেক্টেশন এর চাইতে অনেক কম ভালো লাগছে। তবে বইয়ের কয়েকটা কথা ভালো লাগছে। তার মধ্যে একটা হচ্ছে-- You need to own the customer scenario not the code.

-----------

ক্যাটাগরি-২: মার্কেটিং এবং ব্র্যান্ডিং রিলেটেড বই
৭. Start with Why by Simon Sinek
মাইন্ডসেট, পার্সপেক্টিভ এর ভিতরে ঢুকতে চাইলে খুবই ভালো একটা বই। কোন কিছুর মেইন কারণে (WHY) তে ফোকাস করার নিয়ে চিন্তা করাবে এই বই। এছাড়াও কেউ মার্কেটিং, নতুন বিজনেস, বা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাইলে। এমনকি নিজের ভিতরে ডিরেকশনলেস ফিল করলে এই বইটা তার পড়া উচিত।
৮. Blue Ocean Strategy by W. Chan Kim and Renée Mauborgne
বিজনেসে এ অযথাই হেড টু হেড কম্পিট না করে, কিভাবে ভ্যালু ড্রিভেন নতুন মার্কেট, নতুন এঙ্গেলে বিজনেস তৈরি করা যায়। যেখানে কম্পিটিটররা পাত্তাই পাবে না। সেইরকম মাইন্ডব্লোয়িং একটা বই। যারা নতুন বিজনেস এ নামতে চায়, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চায় বা মার্কেটিং এ পাইওনিয়ার হতে চায় তাদের জন্য মাষ্ট রিড এই বই।
৯. Hacking the Growth by Sean Ellis and Morgan Brown (রিভিশন)
মার্কেটিং এর একটা ইন্টারেস্টিং ব্রাঞ্চ হচ্ছে গ্রোথ হ্যাকিং। সেই গ্রোথ হ্যাকিং এর ইতিহাস এবং অনেক অনেক আইডিয়া পাওয়ার জন্য এই বইটা এই বইটা কয়েকবছর আগে একবার পড়েছিলাম। তখন ভালো লাগছিলো। আবার ২০২২ সালে রিভিশন দেয়ার সময়ও ভালো লেগেছে।
১০. Youtility by Jay Baer
সিম্পল কিন্তু চমৎকার লেগেছে এই বইটা। একটা কথা তো দীর্ঘদিন মনে রাখার মতো। If you sell something, you make a customer today; if you help someone, you make a customer for life.
১১. The Hawke Method by Erik Huberman
সিম্পলের মধ্যে ভালো লাগছে বইটা। একটা ব্র্যান্ড স্টাবলিস্ট করার জন্য কতভাবে Awareness, Nurturing এবং trust বিল্ড করা যায়। সেই রিলেটেড বই।
----------
ক্যাটাগরি-৩: ম্যানেজমেন্ট, HR রিলেটেড
১২. First Break All the Rules by Marcus Buckingham and Curt Coffman
বিজনেস ম্যানেজমেন্ট এবং কোম্পানি পলিসি নিয়ে ২০২২ সালে পড়া বেস্ট বই। অনেক অনেক জিনিস ভালো লাগছে। তার মধ্যে কয়েকটা হচ্ছে-- A great manager should prefer talented, productive and a little bit harder to manage people than easy to manage but half productive people. When selecting someone select based on their talent, not by their years of experience.আরেকটা এঙ্গেল ছিল-- one talented team member is always late to work. Most of the managers will give him a warning but a great manager will go to him and "ask why?"
১৩. No Rules Rules by Reed Hastings and Erin Meyer
নেটফ্লিক্স কিভাবে টিম কালচার, কোম্পানি কালচার সেট করছে সেই রিলেটেড বই। কেউ যদি HR ম্যানেজমেন্ট, এমপ্লয়ী ম্যানেজমেন্ট, হায়ারিং, ফায়ারিং, টিম ম্যানেজমেন্ট, এক্সপেন্স ম্যানেজমেন্ট, স্যালারি নিগোসিয়েশন, ইত্যাদির মডার্ন ভার্সন কি সেটা জানতে চায় তাহলে তার এই বইটা পড়া উচিত। তাহলে এঙ্গেলে চোখ খুলে যাবে।
১৪. Small Giants by Bo Burlingham
যারা ইউনিকর্ন এর চক্করে না বুঝে কাঁচা বিজনেস স্কেল করতে চায় না। বরং সাসটেইনেবল বিজনেস করতে চায় তাদের জন্য খুবই চমৎকার একটা বই।
১৫. Think Big Act Small by Jason Jennings
আগের দশটা বড় কোম্পানির ইনডেপ্থ কেইসস্টাডি নিয়েই বই। বড় বড় ব্র্যান্ডগুলো কিভাবে চলতো সেই রিলেটেড বই। কিছু জিনিস মোটামুটি ভালো লেগেছে। যেমন, Sonic (রেস্টুরেন্ট) এর মোটো :surprise and delight our customers, promote respect for everyone touched by our brand, emphasize relationships as a way of life.

-------------
ক্যাটাগরি-৪: অন্যান্য
১৬. Upstream by Dan Heath
কোন একটা প্রব্লেম এর রুট এর কারণ খুঁজে বের করে সেটা সল্ভ করার টেকনিক নিয়ে এই বইটা। এই বইটা মোটামুটি ভালো লেগেছে তবে এই লেখকের "Made to Stick"বইটা আরো অনেক ভালো।
১৭. Never Split the Difference by Chris Voss
নিগোশিয়েশন স্কিল রিলেটেড বই। গত বছর এক ভারতীয় এর কাছে স্টাফ অগমেন্টেশন রিলেটেড নিগোসিয়েশনে ধরা খাওয়ার পর। এই বই পড়তে শুরু করেছি। বইটা ভালো।
১৮. The Five Temptations of a CEO by Patrick Lencioni
সিম্পল কয়েকটা জিনিস গল্প দিয়ে বড় করে বলার চেষ্টা করেছে। গল্পটা ভালো। তবে হালকা একটু ফুলিয়ে বড়ো করছে আরকি। কয়েক বছর আগে একবার পড়ছিলাম। তখন আরেকটু বেশি ভালো লাগছিলো। এইবার অনেক কম ভালো লাগছে।
১৯. Sprint by Jake Knapp
বড় একটা প্রব্লেমকে ছোট ভাগ করে পাঁচদিনে সল্ভ করার একটা স্ট্রাটেজি নিয়ে বই। আমার তেমন ভালো লাগে নাই
২০. Dopamine Detox by Thibaut Meurisse
খুবই ছোট বুকলেট। সিম্পল প্রসেস মেনসন করছে। ধরে ধরে ফলো করলে কারো কারো কাজে লাগতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে মাইন্ডব্লোয়িং কিছু মনে হয় নাই।
২১. The Art of Saying NO by Damon Zahariades
ওকে টাইপের লাগছে। তবে দুইটা কোট ভালো লাগছে -- "The difference between successful people and really successful people is
that really successful people say no to almost everything."- ওয়্যারেন বাফেট

২২. Cold Calling Techniques by Stephan Schiffman
কোল্ড কলিং এর একটা চ্যালেঞ্জ নিসিলাম ২০২২ সালে। সুবিধা তো দূরেই থাক। ধারে কাছেও যেতে পারি নাই। তখন এই বইটা পড়ছি। বইটা পড়ার পরেও আমার তেমন একটা বেশি কাজে লাগে নাই।
----------
ডিসক্লেইমার: উপরের রিভিউ, বা ভালো-খারাপ লাগাটা সাবজেক্টিভ। অর্থাৎ আমার ভালো লাগলেই যে তোমার ভালো লাগবে বা আমার খারাপ লাগলেই যে তোমার খারাপ লাগবে এমনটা নাও হতে পারে।

আসলে Messrs শব্দটি Mr শব্দের plural. অনেকগুলি পুরুষের একত্রিত নামের আগে এই উপাধি (title) লেখা হয়। যেমন, Mr. Haldar aske...
06/02/2023

আসলে Messrs শব্দটি Mr শব্দের plural. অনেকগুলি পুরুষের একত্রিত নামের আগে এই উপাধি (title) লেখা হয়। যেমন, Mr. Haldar asked a question in Quora কিন্তু Messrs Haldar, Goldar and Habildar are all deeply engrossed in the research of some rarely used English words. Mr এর plural কিন্তু Mrs নয় — এর plural হচ্ছে Messrs. এটি একাধিক পুরুষদের নামের সঙ্গেই ব্যবহৃত হয় বা কোনো দোকান বা কোম্পানির (company) নামের আগেও লেখা হয় — যেমন Messrs A T.Goyee ইত্যাদি। Mr এর স্ত্রীলিঙ্গ যেমন Mrs আবার Mrs এর plural form — Mmes বা Mses .

আসলে, Messrs একটা ফরাসী শব্দ messieurs এর সংক্ষিপ্ত রূপ।

26/11/2022

ফোনেটিক্স কি এবং কেন দরকারঃ
নেটিভ ইংলিশ স্পিকারদের বোঝেন না, মুভি সাবটাইটেল ছাড়া বোঝেন না , ইংরেজি উচ্চারণ শুদ্ধ নয় (BBC / CNN) , এই সব কিছু শেখানো হয় ফনেটিক্স কোর্সে ।

ভাষার যে শাখায় শব্দের সঠিক উচ্চারণ নিয়ে আলোচনা করা হয়, তাকে ফোনেটিক্স বলা হয় । এক কথায় শুদ্ধ উচ্চারণে ইংরেজি বলার কোর্স হচ্ছে ফোনেটিক্স । যে কোন ভাষা ই সঠিকভাবে ব্যবহার করা উচিত, শুধু ইংরেজি বলে কথা না ।

সুন্দর কথার মাধ্যমে নিজেকে নিপুণ ভাবে প্রকাশ করা এক ধরনের আর্ট, সবাই এটা পারে না । আর জীবনের বিভিন্ন ক্ষেত্রে (Career) সুন্দর বাচন ভঙ্গির একটা গুরুত্বতো রয়েছেই । কিছু কিছু চাকরির কথা তো চিন্তাই করা ই যায় না শুদ্ধভাবে কথা বলতে না পারলে ।

আমরা যেভাবে ভুল উচ্চারণ করছিঃ
আমাদের ছোটবেলা থেকে যে উচ্চারণে ইংরেজি শেখানো হয় তাতে অনেক ত্রুটি আছে । এই জন্য আমরা অনেক শব্দই ভুলভাবে উচ্চারণ করতে অভ্যস্ত হয়ে যাই । যেমনঃ Car (কার) - সঠিক উচ্চারণ খা (British) অথবা খার (American)
teacher (টিচার) - সঠিক উচ্চারণ ঠিচা (British) অথবা ঠিচার (American) ইত্যাদি ।
আরও অসংখ্যা শব্দ স্পষ্টই ভুল উচ্চারণ করা হয়, যেমনঃ Pizza (পিজ্জা বা পিজা ভুল উচ্চারণ)-সঠিক উচ্চারণ পিৎজা
Sandwich (স্যান্ডউয়িস ভুল উচ্চারণ) - সঠিক উচ্চারণ স্যানউয়িস,
debut (ডেবুট, ডেবাট ভুল উচ্চারণ) - সঠিক উচ্চারণ ডেবিউ ,
procedure (প্রসিডিউর ভুল উচ্চারণ) - সঠিক উচ্চারণ প্রসিজা বা প্রসিজার

এই ভুলের সুদূরপ্রসারী প্রভাব দেখা যায় যখন আমরা বিশ্ববিদ্যালয়ে বা কর্মক্ষেত্রে প্রবেশ করি । তখন বোঝা যায় ভাল ইংরেজি জানার গুরুত্ব কতটা । বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর অনেককই ইংরিজি শেখার পিছনে পাগলের মত ছুটতে দেখেছিলাম । ইংরেজিতে কথা বলতে পারে না, ইচ্ছামত লিখতে পারে না, শুনে বুঝতে পারে না, মুভি সাবটাইটেল ছাড়া বোঝে না। ভাল ইংরেজি জানার জন্য আমি সব সময় এই দিকটায় খুব এগিয়ে ছিলাম , প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং যা ই হোক ।

আপনি কি ইংরেজিতে অনর্গল কথা বলতে চান ? আপনার ইংরেজি উচ্চারণ স্ট্যান্ডার্ড নয়? নেটিভদের বুঝতে পারেন না বা সাবটাইটেল ছাড়া ইংলিশ মুভি বুঝতে পারেন না ?
তাহলে আপনার করা দরকার Spoken + Phonetics কোর্স । আর আপনার ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারেন আমার সাথে যে সবসময় তার সেরাটা দেওয়ার চেষ্টা করে । ফেসবুক

Address

Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801829292500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aims admission coaching Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aims admission coaching Chittagong:

Shortcuts

Share