21/08/2026
মুন্নাস একাডেমির অনলাইন ক্লাস—শুরুটা কিন্তু ২০১৭ সালেই ❤️
।এবার একটু মুন্নাস একাডেমির অনলাইন ক্লাস সম্পর্কে বলি।
আমরা ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ক্লাস শুরু করি ২০১৭ সালের ডিসেম্বর মাসে। তখন দেশে অনলাইন কোচিংয়ের ধারণাটা এতটা বিস্তৃত ছিল না। যা কিছু অনলাইন ক্লাস হতো, তার বেশিরভাগই ফেসবুককেন্দ্রিক ছিল।
অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন—তাহলে মুন্নাস একাডেমির অনলাইন ক্লাস সারা দেশে ছড়িয়ে পড়ল না কেন?
কারণটা খুব সহজ। আমরা শুরু থেকেই শুধুমাত্র আমাদের একাডেমির শিক্ষার্থীদের জন্যই অনলাইন ক্লাসের সুবিধা দিয়ে আসছি। বাইরের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ উন্মুক্ত করা হয়নি।
আমরা মূলত অনলাইন ও অফলাইন—দুই মাধ্যম মিলিয়ে ক্লাস ও পরীক্ষা পরিচালনা করে আসছি ২০১৭ সাল থেকে। ❤️
আর হ্যাঁ, মুন্নাস একাডেমির পথচলা কিন্তু আরও আগে—
২০১০ সালের এপ্রিল মাসে শুরু হয়েছিল আমাদের একাডেমির কার্যক্রম। 💕
সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, শিক্ষার পদ্ধতিও বদলেছে। কিন্তু শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেওয়ার লক্ষ্যটা আজও একই আছে। ❤️
মুন্নাস একাডেমি—শিক্ষার পথচলায় একসাথে। 💕