Educare Learning Home Tutor

Educare Learning Home Tutor

Share

নতুন আঙ্গিকে আমরা আমাদের এই পেইজটা সং?

25/12/2022

বিসিএস পরীক্ষায় ৩ ক্যাটাগরিতে আবেদন করা যায়। জেনারেল ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার, ও
বোথ ক্যাডার।

১। আবেদন করার সময় আপনি যদি জেনারেল ক্যাডারে আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ৯০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। জেনারেল ক্যাডারে যে ৬ টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। তা নিম্নরূপঃ

১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি = ১০০ নম্বর।

প্রতিটি ২০০ নম্বরের পরীক্ষার সময় ৪ ঘণ্টা এবং প্রতিটি ১০০ নম্বরের পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
প্রতিটি বিষয়ে পাশ নম্বর ৫০%।
মজার বিষয় হলো, প্রতিটি বিষয়ে ৫০% মার্ক না পেলেও আপনি লিখিত পরীক্ষায় পাস করবেন।
কীভাবে? ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
তবে প্রতিটি বিষয়ে ন্যূনতম ৩০% অর্থাৎ আপনাকে ২০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৬০ নম্বর এবং ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে।
এখন কথা হলো, কেউ যদি কোনো বিষয়ে ৩০% এর কম পান তাহলে তিনি কি ফেল করবেন? না, তিনি ফেল করবেন না।
যে বিষয়ে তিনি ৩০% এর কম নম্বর পাবেন সেই বিষয়ের কোন নম্বর ওনার মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
মনে করুন, কোনো পরীক্ষার্থী সাধারণ বিজ্ঞান পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ২৯ নম্বর পেলেন, তাহলে ওনার এই নম্বর বাকি ৫ টি বিষয়ের মোট নম্বরের সঙ্গে যোগ হবে না।
ফলে সাধারণ বিজ্ঞানের এই ২৯ নম্বর বাদেই যদি পরীক্ষার্থী বাকি ৫ টা বিষয়ে ন্যূনতম ৪৫০ নম্বর পান, তাহলে তিনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
২। আপনি যদি টেকনিক্যাল ক্যাডারে আবেদন করে থাকেন, তাহলেও আপনাকে মোট ৯০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। টেকনিক্যাল ক্যাডারে যে ৬ টি বিষয়ের ওপর ৯০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তা নিম্নরূপঃ বিসিএস লিখিত পরীক্ষার নম্বর বন্টন। Distribution of BCS Written Test Number:

১। বাংলা প্রথম পত্র= ১০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর
৬। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

টেকনিক্যাল ক্যাডারেও ৯০০ নম্বরের মধ্যে সব বিষয় মিলিয়ে ৪৫০ নম্বর পেলেই আপনি ভাইভার জন্য নির্বাচিত হবেন।
তাছাড়া জেনারেল ক্যাডারের জন্য যেসব নিয়ম প্রযোজ্য, টেকনিক্যাল ক্যাডারের জন্যও একই নিয়ম প্রযোজ্য।
৩। আপনি যদি উভয় (জেনারেল ও টেকনিক্যাল) ক্যাডারের জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনাকে মোট ১১০০ নম্বরের পরীক্ষায়অংশ নিতে হবে। বোথ ক্যাডারে যে ৭ টি বিষয়ের ওপর ১১০০ নম্বরের পরীক্ষা দিতে হবে তা নিম্নরূপঃ বিসিএস লিখিত পরীক্ষার নম্বর বন্টন। Distribution of BCS Written Test Number:

১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি= ১০০ নম্বর
৭। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

যারা শুধু জেনারেল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য পরীক্ষা দেবেন, তাঁরা ৯০০ নম্বরের পরীক্ষা দেবেন এবং ৪৫০ নম্বর পেলেই ভাইভার জন্য নির্বাচিত হবেন।
কিন্তু বোথ ক্যাডারদের তো ১১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সে ক্ষেত্রে তাদের পাস নম্বর কত হবে?
বোথ ক্যাডারের ক্ষেত্রে প্রথমে নিম্নোক্ত বিষয়গুলোর ৯০০ নম্বর বিবেচনায় নেওয়া হবে।
এই ৯০০ নম্বরের মধ্যে প্রার্থী যদি ৪৫০ নম্বর পান, তাহলে তিনি জেনারেল ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হবেন।
১। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি= ১০০ নম্বর

এরপর উপরে উল্লেখিত বিষয়গুলোর মধ্যে থেকে বাংলা দ্বিতীয় পত্র এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির মোট ২০০ (১০০+১০০) নম্বর বাদ দিয়ে এগুলোর পরিবর্তে স্নাতক পর্যায়ে পঠিত বিষয়ের ২০০ নম্বর যোগ করুন।
এবার নিম্নোক্ত বিষয়গুলোর ৯০০ নম্বরের মধ্যে প্রার্থী যদি ৪৫০ পান, তাহলে তিনি টেকনিক্যাল ক্যাডারের ভাইভার জন্য নির্বাচিত হবেন।
১। বাংলা প্রথম পত্র= ১০০ নম্বর
২। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৩। বাংলাদেশ বিষয়াবলি প্রথম ও দ্বিতীয় পত্র (১০০+১০০)= ২০০ নম্বর
৪। আন্তর্জাতিক বিষয়াবলি ১০০ নম্বর
৫। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (৫০+৫০)= ১০০ নম্বর এবং
৬। স্নাতকে পঠিত বিষয়= ২০০ নম্বর

এভাবে যদি তিনি একই সঙ্গে জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হোন, তাহলে তিনি বোথ ক্যাডারে ভাইভার জন্য নির্বাচিত হবেন।
বোথ ক্যাডারে আবেদন করে ১১০০ নম্বরের পরীক্ষা দিয়ে টেকনিক্যাল পরীক্ষায় (স্নাতকে পঠিত বিষয়) ফেল করলেও আপনার মোট নম্বর যদি ৫৫০ নম্বর হয়, তাহলে আপনি বোথ ক্যাডারেই পাস করবেন।
আর ৪৫০ নম্বর হলে শুধু জেনারেল ক্যাডারে পাস করবেন।
এভাবে বোথ ক্যাডারে আবেদন করে শুধু টেকনিক্যাল ক্যাডারেও পাস আসা সম্ভব।
তবে একটা কথা মনে রাখবেন, সব পরীক্ষায় আপনাকে উপস্থিতি নিশ্চিত করতেই হবে।
তাহলেই আপনি সফল হবেন।

26/10/2022

** বিসিএস পরীক্ষায় কার্যকরী প্রস্তুতি হিসাবে "আন্তজার্তিক বিষয়াবলি" নিয়ে কিছু কথা **
যেহেতু আমি নিজেও বিসিএস প্রস্তুতি নিচ্ছি তাই একজন সিনিয়র কিংবা উপদেশদাতা হিসাবে নয়, বরং একজন জব প্রার্থী বন্ধুর শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের "আন্তজার্তিক বিষয়াবলির" প্রস্তুতিটা কিভাবে সুপরিকল্পিতভাবে নেওয়া যায় তার ছোট একটা সারমর্ম আপনাদের কাছে তুলে ধরলাম। কেননা আমি মনে করি অন্য জব প্রার্থী বন্ধুকে সহায়তা করার জন্য বিসিএস ক্যাডার হওয়া লাগে না বরং দরকার একটা সুন্দর মানসিকতা।
** ৪০,৪১,৪৩,৪৪ তম বিসিএস পরীক্ষায় আন্তজার্তিক অংশে পিএসসি নির্ধারিত ৫টি অধ্যায় থেকে ২০টি করে মোট ৮০টি প্রশ্ন আসে। খুব ভালোমতো প্রশ্নগুলো দেখলে বোঝা যায়, এই চারটি বিসিএস পরীক্ষায় প্রায় কিছু কমন টপিক থেকে প্রতিবার প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোকে ৫টি ভেরিয়েশন আকারে উপস্থাপন করলে হয় -
** ১ম ভেরিয়েশন - (এশিয়া ও ইউরোপ মহাদেশ)
এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, ৪৪ বিসিএস এ ২০টির মধ্যে ৫টি, ৪৩ বিসিএস এ ২০ টির মধ্যে ৬টি, ৪১ বিসিএস এ ২০টির মধ্যে ৩ টি এবং ৪০ বিসিএস এ ২০টির মধ্যে ৫টি আসতে দেখা যায়। অতএব প্রায় ২৫% প্রশ্ন এই ভেরিয়েশন থেকে হয়। এই ভেরিয়েশনের এশিয়া ও ইউরোপ মহাদেশের সাথে কিছু গুরুত্বপূর্ণ সভ্যতার নিদর্শন পড়লে আরও ১ মার্কস কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারন তিনটি বিসিএস পরীক্ষায় ১টি করে প্রশ্ন আসতে দেখা গেছে।
** ২য় ভেরিয়েশন ( বিভিন্ন ধরনের চুক্তি, প্রণালী এবং বিরোধপূর্ণ অঞ্চল)
এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায়, এখান থেকে শেষ তিনটি বিসিএস এ, প্রায় ২/৩/৪টি প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই অংশে একটু কষ্ট করলেই ২-৩ মার্কস সহজে তোলা যায়।
** ৩য় ভেরিয়েশন ( আন্তজার্তিক সংগঠন)
বর্তমান সময়ের প্রশ্ন বিবেচনায় নিলে এই ভেরিয়েশনের গুরুত্ব অপরিসীম। কেননা ৪৪ তম বিসিএস এ ২০টির মধ্যে প্রায় ৮টি প্রশ্ন এখান থেকে আসে যা মোট প্রশ্নের ৪০%। আগের তিনটি বিসিএস এ এই টপিক থেকে ৪/৫টি করে প্রশ্ন এসেছে, এতেই বোঝা যায়, বর্তমান প্রশ্ন বিবেচনায় কতটা গুরুত্বপূর্ণ ভেরিয়েশন এটি। এই অংশে, জাতিসংঘ ও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা বেশ গুরুত্বপূর্ণ।
** ৪র্থ ভেরিয়েশন ( পরিবেশগত ইস্যু যেমন পরিবেশগত সম্মেলন, কনভেনশন ও সংগঠন, COP)
এই অংশের জন্য, বর্তমানে COP এবং পরিবেশগত সংগঠন বেশ গুরুত্বপূর্ণ কেননা এই দুইটি অংশ থেকে কমপক্ষে ২টি প্রশ্ন আসতে পারে ; তবে ৪৪তম বিসিএস এ ৩টি প্রশ্ন আসতে দেখা যায়।
** ৫ম ভেরিয়েশন ( সাম্প্রতিক ও চলমান ঘটনা)
এই অংশ থেকে প্রতিবার ১/২টি প্রশ্ন আসে। চলমান ঘটনাবলি নিয়ে ধারনা থাকলে এই অংশ থেকে অনায়েসে ১ মার্কস তোলা যায়।
** তাছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধ-বিগ্রহ, কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা, গেরিলা সংগঠন, বিভিন্ন ধরনের আন্তজার্তিক জোট সম্পর্কে ধারনা নেওয়া থাকলে প্রশ্ন কঠিন হলেও খুব সুন্দরভাবে দিয়ে আসা যাবে। এর সাথে বিগত বছরগুলোর বিসিএস প্রশ্ন ভালোমতো ব্যাখাসহ পড়লে ঔইখান থেকেও কিছু প্রশ্ন হুবহু আসবে।
** প্রস্তুতি শুরুর পদ্ধতি -
এটা মানুষভেদে নির্ভর করে। তবে প্রথমে ২য় ও ৩য় ভেরিয়েশন, তারপর ৪র্থ ও ৫ম এবং সবশেষে, ১ম ভেরিয়েশন এবং ৫ম ভেরিয়েশনের নিচে যে টপিক বলা হয়েছে সেগুলো ক্রমানুযায়ী পড়লে প্রস্তুতি অনেকটা গুছানো হবে বলে মনে করি। কারন ১ম ভেরিয়েশনের পড়া অনেক, তাই এই অংশ দিয়ে পড়া শুরু করলে এত পড়া দেখে অনেকে আশাহত হয়ে পড়তে পারেন। তাই আন্তজার্তিক এর মত কঠিন বিষয়ে উপরে উল্লেখ করা ভেরিয়েশন ও টপিক অনুযায়ী প্রস্তুতি নিলে সৃষ্টিকর্তার রহমতে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না।
** হয়তো অনেকেরই কাছে আন্তজার্তিক বিষয়াবলি বিষয়টি কঠিন মনে হয় এবং অনাগ্রহতা থাকে - আর এমনটা হওয়া খুবই স্বাভাবিক। তবে একবার যদি নিজের উপর নিজের আত্নবিশ্বাস থাকে যে আপনি পারবেন, তাহলে দেখবেন আপনি ঠিকই পারছেন। তাই ভয় না পেয়ে পজিটিভাবে ও সুপরিকল্পিতভাবে ভেরিয়েশন-টপিক ভিওিক প্রস্তুতি নেন, দেখবেন আপনিও একদিন আন্তজার্তিক এ অনেক ভালো হয়ে উঠবেন এবং আন্তজার্তিক বিষয় যে একটু বিবেচনা করে পড়লে যে ভালো করা যায় তা বুঝতে পারবেন। ঠিক সেই দিনটা সবার খুবভালো মতো আসুক এই কামনা করি সৃষ্টিকর্তার নিকট । 🥰🥰

22/10/2022

এবং Participle চেনার সহজ উপায় ।
Note:পারলে participle না পারলে Gerund.

Example : Swimming pool এখানে কি pool সাতার কাটতে পারে? না পারে না সুতরাং swimming Gerund হবে।

এবার দেখুন Flying Bird এখানে Bird উড়তে পারে সুতরাং Flying Participle হবে।

এই সহজ সুত্র দিয়ে আশা করি সবাই এখন সহজেই সমাধান করতে পারবেন।

05/10/2022

#এভাবে_ধারাবাহিকভাবে_পড়লে_মনে_থাকবে :

❖ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা - চন্দ্রগুপ্ত মৌর্য।
❖ মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা - সম্রাট অশোক।
❖ মৌর্য বংশের রাজধানী - পাটালিপুত্র।
❖ মৌর্য বংশের সর্বশেষ রাজা - বৃহদ্রথ।
❖ গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা - প্রথম চন্দ্রগুপ্ত।
❖ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা - দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
❖ গুপ্ত বংশের শেষ রাজা - স্কন্দর গুপ্ত।
❖ পাল বংশের প্রতিষ্ঠাতা - গোপাল।
❖ পাল বংশের শ্রেষ্ঠ রাজা - ধর্মপাল।
❖ পাল বংশের রাজধানী - পাহাড়পুর/সোমপুর।
❖ পাল বংশের সর্বশেষ রাজা - গোবিন্দনাথ পাল/মন পাল।
❖ সেন বংশের প্রতিষ্ঠাতা - হেমন্ত সেন।
❖ সেন বংশের শ্রেষ্ঠ রাজা - বিজয় সেন।
❖ সেন বংশের রাজধানী - নবদ্বীপ, নদীয়া।
❖ সেন বংশের সর্বশেষ রাজা - লক্ষণ সেন/কেশব সেন

সংগৃহিত ও পরিমার্জিত

20/09/2022

SSC Examination -2022 (suggestion)
General math
SSC 2022 || General Math
Super Suggestion

20/09/2022

#প্রিলি ফেলের কারন এবং পাশের কিছু উপায়।
আমি নিজে কেন প্রিলি ফেল করেছি আবার কিভাবে নিজের ভুল শুধরে পরের প্রিলি উত্তীর্ণ হলাম,সেটাই বলব।আশা করছি কেউ না কেউ উপকৃত হবেন।
৪০তম প্রিলির প্রিপারেশন আমার ভালো ছিল। বইগুলো সব মোটামুটি আয়ত্তে,কিন্তু মডেল টেস্টে মনমত নাম্বার উঠছিল না।সবই পড়ি, এক্সাম হলে দেখি কমন আসছে না। প্রিলি দেবার পর দোটানায়,কনফিডেন্স নিয়ে বলতে পারিনা পাস করবো, আবার খুব খারাপ ও দিইনি এক্সাম। পরে দেখি ফেল।
ফেল করার পর চিন্তায় পড়ে গেলাম।এত ভালো প্রিপারেশন নিয়েও ফেল কেন? সেগুলো বের করে ভুল শুধরালাম,আলহামদুলিল্লাহ ৪১ এ পাস আসলো,পরীক্ষার হলেই শিউর ছিলাম পাস আসবে।যে ভুলগুলো আমি ঠিক করিঃ
১)টপিক ভিত্তিক পূর্নাংগ প্রিপারেশনঃযে কোনো টপিকের প্রিপারেশন পূর্নাংগ ভাবে নিতে হবে। আমি বাংলার জন্য প্রফেসর এর বই শেষ করে ভাবতাম প্রিপারেশন শেষ,কিন্তু অন্য বইগুলিতে প্রচুর পড়া বাকি আছে।ভুলটা ধরতে পেরে এমপিথ্রি,সৌমিত্র শেখর এসব কালেক্ট করে,টপিক ধরে ধরে সব বই বারবার শেষ করলাম।
২) ডেইলি ১ নম্বর সিকিউর করাঃএটা শামীম স্যারের আইডিয়া।উনি একদিন এই গ্রুপেই প্ল্যান দিলেন প্রতিদিন এটলিস্ট ১ নম্বর যেন সিকিউরড হয়, সেই টার্গেট ধরে পড়ে সিলেবাস শেষ করতে। সিলেবাস ডায়েরিতে টুকে রাখতাম, শেষ হলে ডান লিখতাম।কনফিডেন্স বাড়তো। যেমনঃ প্রাচীন যুগ থেকে ১ নাম্বার তো এটলিস্ট আসবেই, সবগুলো বই থেকে প্রাচীন যুগ শেষ করতাম,সেটার উপর মডেল টেস্ট দিতাম দিন শেষে।
৩) প্রচুর পরীক্ষা দেয়াঃ যত বেশি পরীক্ষা দিবেন,কনফিউশন দূর হবে,নতুন প্রশ্ন জানা হবে।যদি নতুন প্রশ্ন পরীক্ষাতে আসতো, যেটা আমার বইয়ের বাইরে,সেটা বইয়ে টুকে রাখতাম।এরকম করতে করতে বইয়ের বাইরের অনেক গুরুত্বপূর্ণ ইনফো জানা হল। ডেইলি ৪-৫টা গ্রুপে এক্সাম দিতাম,কিছু ফ্রিতে, কিছু টাকা দিয়ে।এক্সাম বেশি দেয়ার কারনে এক্সাম হলে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেয়াটাও সহজ হল।
৪) নিজের উইক পয়েন্টে নাম্বার তোলাঃ আমি ইংলিশ গ্রামার কিছুই পারিনা,তাই এটার প্রিপারেশন কখনো নিতাম না।পরে ভেবে দেখলাম এটলিস্ট দুই থেকে তিন নাম্বার পেলেও তো মন্দ না,চেষ্টা করি।কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়লাম,বারবার মডেল টেস্ট দিলাম,কিছু বিষয়ে সমস্যা কাটলো।মোটামুটি গ্রামারে ভালোই আয়ত্ত্ব আসলো।
আমার সাথে সবার মিল থাকবেনা,একেকজনের সমস্যা একেকরকম।নিজের ভুলগুলো শুধরে নিয়ে পড়াটাই বুদ্ধিমানের কাজ।
সবার জন্য শুভকামনা❤
কার্টেসি : আয়েশা মারিয়াম

30/05/2022

পড়াশোনায় দ্রুত Improve করার ১০টি সিক্রেট টিপস!

১। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠুন। ফলে আপনি অন্যদের থেকে বেশি সময় পাবেন পড়াশোনার জন্য।

২। প্রতিদিন নতুন নতুন কিছু না কিছু শিখুন। এটি আপনাকে অন্যদের চেয়ে দিন দিন এগিয়ে নিয়ে যাবে।

৩। আগামীকাল কী পড়বেন তা আগের দিন প্ল্যান করে আলাদা খাতায় লিখে রাখুন এবং পরের দিন সেই প্ল্যান অনুযায়ী পড়ুন। ভাগ ভাগ করে পড়লে পড়তে ভালো লাগবে।
(খাতার নাম দিতে পারেন "স্টাডি প্ল্যান খাতা")

৪। প্রতি সপ্তাহ ও মাসে কোন কোন সাবজেক্ট বা বই শেষ করবেন তা প্ল্যান করে খাতায় লিখে রাখুন। এতে করে দ্রুত কোনো বই বা সাবজেক্ট শেষ করতে পারবেন।

৫। কঠিন বিষয়গুলো প্রতিদিন অল্প অল্প করে পড়ুন এবং লিখে লিখে হালকা শব্দ করে পড়ার চেষ্টা করুন। এতে করে কঠিন বিষয়গুলো খুব ভালো করে শেখা হবে এবং বেশি দিন মনে থাকবে।

৬। যে কোনো বিষয়ে কন্সেপ্ট ক্লিয়ার করে পড়ুন। নিজে নিজে না বুঝলে অন্যের সাহায্য নিন। না বুঝে কোনো কিছু মুখস্থ করবেন না এবং পড়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করুন।

৭। মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব, ইমোতে কম সময় ব্যয় করুন। এতে করে আপনার পড়ায় বেশি সময় দিতে পারবেন।

৮। অযথা আড্ডা বা ঘুরাফেরা করে সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। এতে করে আপনার মাথায় খারাপ ও অনর্থক চিন্তা কম আসবে এবং বেশি করে পড়ার সুযোগ পাবেন।

৯। প্রতিদিন আপনার স্বপ্নটাকে অন্তত সকাল, বিকাল, রাতে ঘুমানোর আগে একবার করে স্মরণ করুন। প্রয়োজনে আপনার স্বপ্নটিকে পড়ার টেবিলে উপর লিখে রাখতে পারেন। যেমন- " আমি বিসিএস ক্যাডার হবো", "আমি ব্যাংকার হবো"। এটি আপনাকে বেশি বেশি পড়তে উৎসাহ জোগাবে।

১০। নেতিবাচক চিন্তাশীল মানুষদের পরিহার করে চলুন এবং যতটুকু সম্ভব ইতিবাচক চিন্তাশীল মানুষদের সংস্পর্শে থাকার চেষ্টা করুন। এর ফলে করে আপনার ভিতরে ভালো কিছু করার অনুপ্রেরণা জাগবে।

কখনো হতাশ হবেন না। খারাপ সময়ে ধৈর্য ধারণ করে লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করে যান। ইনশাআল্লাহ, ভালো ফল পাবেন।

সকল সৎ-পরিশ্রমীর জন্য শুভ কামনা রইল।
#সংগ্রহীত

29/05/2022

বিসিএস প্রিলির গুছানো প্রস্তুতির কৌশল
(যারা প্রিলিতে কাট অফ মার্কের নিচে থাকেন,তারা এই পোস্ট দেখতে পারেন।আপনাদের হয়তো হেল্প হতে পারে।)
বিসিএসের প্রশ্ন যত কঠিন কিংবা যত সহজই হক না কেন,এর মধ্যে ১২০ টার মত প্রশ্ন সব সময়ই নির্দিষ্ট কিছু টপিক থেকে হয়ে থাকে।
যারা একবার বিসিএস টিকে যায়,পরবর্তীতে তারা কিভাবে ১৫/২০ দিন পড়েই প্রিলি পাশ করতে পারে?
হ্যা,তারা কমন টপিকগুলো সিলেক্ট করতে শিখে যায়।
একটা উদাহরণ দেই কম্পিউটার থেকে....
কম্পিউটারের একটা কমন টপিক হল ক্লাউড কম্পিউটিং
এখান থেকে কি কি পড়তে হবে?
১.ডেফিনেশন
সুবিধা- খরচ কম,স্থান ও সময় সেইভ হয়।
অসুবিধা - নিরাপত্তা কম
২. তিনটি বৈশিষ্ট্য :(pay as you go,on demand, resources flexibility)
3.তিনটি মডেল ( iaaa,paas,ssas) এবং মডেলের উদাহরণ গুলো।
এই টপিক থেকে এগুলো পড়তে বড়জোর ৩০ মিনিট লাগবে।পরের বার রিভিশন দিতে ৫ মিনিট লাগবে।এক্সামের আগে রিভিশন দিতে ২/৩ মিনিট লাগবে।অথচ এখান থেকে প্রায় প্রতিবারই প্রশ্ন হয়।
বিসিএসে আসা প্রশ্ন গুলো দেখি..
১.একটি প্রতিষ্ঠানের ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হল--- সুবিধা থেকে আসছে ( ৩৫ তম)
২.ক্লাউড সার্ভার বলতে বোঝায় - ডেফিনিশন থেকে আসছে ( ৩৭ তম)
৪.ক্লাউড কম্পিউটারের সার্ভিস মডেল কোনটি? - মডেল থেকে আসছে ( ৪১ তম)
৫.pay as you go সার্ভিসটি অনুসরণ করে কোনটি? - cloud কম্পিউটিং ( বৈশিষ্ট্য থেকে আসছে) ৪১ তম।
৬.অ্যামাজনের ক্লাউড প্লাটফর্ম কোনটি - aws ( amazon web service) (উদাহরণ থেকে আসছে) ৪৪ তম
৭.কোন মডেলটি ক্লাউড কম্পিউটিং এর সেবা প্রদানকারীগণ ব্যবহার করে না?( মডেল থেকে আসছে) ৪৪ তম
ক.CaaS খ. IaaS
গ.PaaS ঘ.SaaS
এবার নৈতিকতা ও মূল্যবোধ থেকে একটা কমন টপিক দেখি..
দুইজন দার্শনিক ইমানুয়েল কান্ট এবং বার্ট্রান্ড রাসেল এর থিউরি আর বইগুলোর নাম থেকে প্রতিবারই প্রশ্ন আসছে।কান্টের ৬/৭ টা থিউরি,আর রাসেলের ১৫ টা বইয়ের নাম মুখস্ত করলেই এখান থেকে ১/২ সরাসরি কমন পাবেন, যা এক্সাম হলের ৯৯% স্টুডেন্ট পারবে না।ইন্টারনেট ঘেঁটে থিউরির নামগুলো নোট করে নিবেন আর বইয়ের নামগুলো নিবেন( রাসেল অনেক বই লিখেছে।আপনি শুধু ওনার জনপ্রিয় ৫/৬ টা বইের নাম + যে বইগুলো ইথিকস নিয়া লিখা ঐগুলোর নাম মুখস্থ করবেন।
এবার বিসিএসের প্রশ্ন দেখি এই টপিক থেকে কেমন প্রশ্ন আসে?...
১ সততার জন্য সদিচ্ছার কথা কে বলেছে - ইমানুয়েল কান্ট ( ৪৪ তম: থিউরি)
২.কর্তব্যের জন্য কর্তব্য ধারনাটি কার
- ইমানুয়েল কান্ট ( ৪৩ তম :থিউরি)
৩.human society in ethics & politics কার লেখা -- রাসেল ৪৩ তম
৪. কর্তব্যের জন্য নৈতিকতা ধারনা কার - ইমানুয়েল কান্ট ৪১ তম
৫. political ideal কার লেখা - রাসেণ
৬.power :a new social analysis কার লেখা - রাসেল
এই রকম ভাবে কম্পিউটার থেকে ৩০ টা টপিক সিলেক্ট করা যায়,যেখান থেকে ১০ টা প্রশ্ন থাকবেই।
নৈতিকতার ক্ষেত্রেও এরকম ১০টা কমন টপিক থেকে ৪/৫ টা প্রশ্ন থাকবে
এলোমেলো না পড়ে,প্রতি সাবজেক্টের কমন টপিকগুলো আগে পড়েন।২০০ এর মত কমন টপিক পড়লেই ১০০ মার্ক কমন পাবেন। এই ২০০ কমন টপিক রিভাইস করতে এক্সামের আগে ১০ ঘণ্টার মত লাগবে।
বাংলাদেশ বিষয়াবলীর ৫ টা কমন টপিকের নাম বলি যেগুলো পড়তে ২ ঘণ্টাও লাগবে না
১.মুক্তিযুদ্ধের খেতাবসূচক পদবি( ৭ বীরশ্রেষ্ঠ, কে কোথায় যুদ্ধ করেছে, কে কোথায় শহীদ হয়েছে)
২.প্রাচীন ১০/১২ টা জনপদের নাম এবং অবস্থান ( পড়ার সময় বাংলাদেশের ম্যাপ হাতে আকবেন। রাফ ডয়িং -৩০ সেকেন্ডের মধ্যে।তারপর ম্যাপের স্থানে জনপদগুলো মার্ক করে পড়বেন।জীবনেও ভুলবেন না।)
৩.উপজাতির বাসস্থান এবং উৎসব, ভাষা( ম্যাপ একে কিছু উপজাতির বাসস্থানও মুখস্থ করতে পারেন।যেমন মুন্ডা উপজাতি সুন্দরবনে /খুলনায় থাকে।ম্যাপে সুন্দরবনের উপর মুণ্ডা লিখে রাখেন।।জীবনেও ভুলবেন না।)
৪.ফসলের জাতের নাম,কৃষি বিষয়ক সংস্থাগুলোর abbreviation,কোথায় অবস্থা এবং কী কাজ
যেমন...
DAE এর পূর্ণরূপ কী?
*BADC এর কাজ কী- বীজ উৎপাদন ( ৪২ তম,৩৭ তম)
*BARI কত সালে প্রতিষ্ঠিত হয়?
ম্যানিলা কোন ফসলের জাত?
মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
৫. সংবিধানের ৩য় ভাগ মুখস্থ (২২ টা আর্টিকেল। ছন্দ দিয়ে মুখস্থ করলে ২০ মিনিটেই মুখস্থ।১ মিনিটে রিভিশন দিতে পারবেন।প্রথম অবস্থায় অন্তত এই ২২ টা আর্টিকেল ছন্দ দিয়ে মুখস্থ করেন।চাপ অনেক কমে যাবে।একসময়ে এমনেই মুখস্থ হয়ে যাবে)
এই পাঁচটা টপিক থেকে প্রতিবার ৫/৬ টা প্রশ্ন থাকে।অথচ এগুলো পড়তে ২ ঘণ্টার বেশি লাগবে না।এক্সামের আগে রিভাইস দিতে ১০ মিনিটের বেশি লাগবে না।)
গুছানো প্রস্তুতির সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সামের আগে রিভাইস দিয়ে যেতে পারবেন কি না। রিভিশন দিতে পারলেই গুছানো প্রস্তুতি হবে।
পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ কমন টপিকগুলো নিয়ে পোস্ট করবো।প্রতিটি টপিক পড়তে আধাঘণ্টার বেশি সময় লাগবে না।আশা করি সব টপিকগুলো পড়তে আপনাদের দেড় মাসের বেশি সময় লাগবে না।প্রতি দুটো কমন টপিক পড়লেই একটা প্রশ্ন কমন পাওয়ার সম্ভবনা থাকে।
//✍️✍️
সৌরভ

19/05/2022

নতুনদের জন্য বিসিএস প্রিলি প্রস্তুতি নির্দেশনা
কীভাবে পড়বো?
১।বাংলা:
অনেকে বাংলা ভালো পারেন।অনেকে গ্রামার কোনভাবেই বুঝে উঠতে পারেন না।তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আপনি বিগত বছরের প্রশ্ন দেখুন।আর যে টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে সেটা বোর্ড বই থেকে দেখেন।
বানান শুদ্ধি,বাক্য সংকোচন,সমার্থক শব্দ দেখবেন না এই শেষ মুহুর্তে।
সাহিত্য অংশে পিএসসি নির্ধারিত ১১জন সাহিত্যিকের ভেতর ফররুখ আহমদ বাদ দিয়ে বাকি ১০জন পড়ুন।এর সাথে
পঞ্চপান্ডব,৩ বন্দ্যোপাধ্যায়,শওকত ওসমান, সৈয়দ শামসুল হক,শরতচন্দ্র চট্টোপাধ্যায়,আখতারুজ্জামান ইলিয়াস,শামসুর রাহমান,প্রমথ চৌধুরী,মুনির চৌধুরী,জহির রায়হান,হুমায়ুন আজাদ,সেলিম আল দ্বীন,জীবনানন্দ দাশ,হাসান আজিজুল হক,আলাউদ্দিন আলা আজাদ।
এর বাইরে লেখক ও কবিদের ছদ্মনাম,ইয়ং বেংগল,মুক্তিযুদ্ধ,ভাষা আন্দোলন,গণভ্যুত্থান ও দেশ ভাগ নিয়ে রচিত সাহিত্য কর্ম শেষ সময়ে দেখে যাবেন।
২। ইংরেজিঃ
সাহিত্যতে যেভাবে প্রশ্ন হচ্ছে সেখানে গভীরভাবে না পড়লে ৬/৭ এর বেশি পাওয়া কঠিন।তাই এখানের জন্য আপনি যেভাবে প্রস্তুত ততটুকুই পড়ুন।শেষ সময়ে এসে নিজের প্লান পাল্টাবেন না।
গ্রামারে
Subject Verb agreement,Voice,Parts of Speech,Gerund,Participle,Clause,Phrase এসব দেখুন।
শেষ সময়ে preposition,phrase and idioms এসব মুখস্ত পড়া দেখে সময় নষ্ট করবেন না।
৩।গণিত+মানসিক দক্ষতাঃ
এখানে শেষ সময়ের প্রস্তুতি বলতে কিছু নাই।যার ব্যাসিক ভালো তার না দেখলেও হবে।
আর ব্যাসিক কম+ভয়ে থাকেন তাদের বলবো নিজে তো কম করে হলেও কিছু পারেন সেগুলো দেখেন যেন আসলে ভুল না হয়।ম্যাথ আপনি দাগাবেনও শেষে যেন মাথা শেষেই গরম হয়।
আর আপনি বেশি বেশি সময় দিন মানসিক দক্ষতায়।বিগত প্রিলি+লিখিত আপনি অবশ্যই দেখে যাবেন।কারণ রিপিট আসেই।
৩।সাধারণ জ্ঞানঃ
সিলেবাস অনেক বড়।আর টপিকেরও সাব টপিক আছে।তবে শেষ সময়ে এটা পড়তেই ভালো লাগে বেশি যেহেতু লজিক কম।
বাংলাদেশ বিষয়াবলীঃ
১। মুক্তিযুদ্ধের ইতিহাস (১৯৪৭-৭১)
২।বাংলাদেশের সংবিধান
৩। বাংলাদেশের জনসংখ্যা
৪।বাংলাদেশের অর্থনীতি(এখানে সাম্প্রতিক থেকে প্রশ্ন হয়।তাই সাম্প্রতিকে জোর দিন।)
৫।সরকার ব্যবস্থা
আন্তর্জাতিকঃ
১।আন্তর্জাতিক সংস্থা, তাদের সদর দপ্তর, প্রতিষ্ঠাকাল ও সদস্য সংখ্যা
২।আন্তর্জাতিক অস্ত্রচুক্তি,চুক্তির সাল
৩।বিখ্যাত প্রণালী
৪।পরিবেশ ও জলবায়ু অধ্যায়।
৪।নৈতিকতা ও সুশাসনঃ
পরামর্শ দেবার যোগ্যতা নেই আসলে।৩টা বিসিএস বিসিএস দেওয়ার সুযোগ হয়েছে।
৪০ এ ১ পেয়েছি।
৪১ এ. ৫ পেয়েছি।
৪৩ এ -.৫ খেয়েছি।
৫।ভূগোলঃ
বোর্ড বই সবার পড়া আছে আশা করি।পড়া থাকলে ৫/৬ আপনি নিশ্চিত পাবেন।একদিন ৩/৪ ঘন্টা পরে রিভিশান দিয়ে দিন
৬।বিজ্ঞানঃ
৪০,৪১ ও ৪৩ প্রিলির প্রশ্ন দেখে বোঝা যায় খুব কঠিন প্রস্ন হচ্ছে।নন সায়েন্সদের বেশ সমস্যা হচ্ছে।ওনারা আশা করি নিজেদের প্রস্তত করেছেন।
বিগত প্রশ্ন দেখুন।৮/১০ ভালো মার্কস ৪০,৪১,৪৩ বিবেচনায়।আপনি কোথায় আছে৷ যাচাই করে দেখুন।
তারপরও জীববিজ্ঞান ও এর বিভিন্ন শাখা,উদ্ভিদের বিভিন্ন অংশ,রক্ত,খাদ্য,রোগ,আলো,চুম্বক,বিদ্যুৎ,তড়িৎ কোষ,অম্ল,ক্ষার ও লবণ ইত্যাদি দেখে যেতে পারেন।
৭।কম্পিউটারঃ
কম্পিউটারের ইতিহাস পড়তে যাবেন না।
ইনপুট আউটপুট ডিভাইস,সিপিইউ,মেমোরি, কম্পিউটার বাস,কম্পিউটারের নাম্বার ব্যবস্থা,অপারেটং সিস্টেম,ফার্মওয়্যার,অনুবাদক সফটওয়্যার,ভাইরাস ও ডেটাবেজ সিস্টেম পড়ুন শেষ সময়ে।
৮।তথ্যপ্রযুক্তিঃ
কম্পিউটার নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং,ব্লুটুথ,ওয়াইফাই,ওয়াইম্যাক্স,আইপি এড্রেস,ডোমেইন নেম,WWW,ইমেইল,সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সদর দপ্তর ও সিইও।
পরীক্ষার হলে কীভাবে দাগাবো?
পরীক্ষার হলে বসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল বুঝতে পারা প্রশ্নটি কেমন হলো?সহজ কথায় কাট মার্ক রেঞ্জ কেমন হবে আর আমি কয়টা দাগাবো।এটা বুঝতে পারা খুব কঠিন কাজ।কোভিডের লক ডাউন কাট মার্কস আগের থেকে ৪/৫ বাড়ায়ে দিয়ে গিয়েছে!!
দেখেন আপনি যদি সিরিয়াস স্টুডেন্ট হন তাহলে কয়টা দাগাবো এ প্রশ্ন আপনার জন্য না কারণ আপনি পারবেন ও বেশি আর সংখ্যা আপনার কাসে গুরুত্বপূর্ণ নয়।
তবে যারা নতুন পরীক্ষার্থী তাদের জন্য এক গোলক ধাধা।
আমার মতে ১৩০-১৫০ এই রেঞ্জে দাগিয়ে আসে ভালো।
যা দাগাবো সঠিক দাগাবো এভাবে হলেও ১৩০ এর কম দাগানো উচিত হবে না কারণ কিছু ভুল হবেই।আবার সব তো কমন এভাবে দাগাতে দাগাতে ১৫০ এর বেশি দগানো ঠিক হবে না।
এখানে বেশি পেয়ে লাভ নাই।
আর প্রতিটি প্রশ্ন দাগানোর সময় নাম্বার দেখে দাগাবেন।মানে প্রশ্ন ১৪৩ এর উত্তর খ এটা প্রশ্নে দেখবেন আবার ওএমআরে দাগানোর সময় ও ১৪৩ এর খ দেখে দাগাবেন।নয়তো পারা ২/৩ টা প্রশ্ন নেগেটিভের খাতায় চলে যাবে যা আর রিকাভার করা সম্ভব না।
অনেকে গিয়ে বলবে আমি অমুক কোচিং টপার।এদের থেকে সাবধান।কারণ যে টপার সে বুদ্ধিমান লোক।উনি জানেন এই ভাষণ দেওয়া মানে সবাই ওনাকে বিরক্ত করবে।এটা কোন সিরিয়াস ক্যান্ডিডেটই চান না।
///
Saifuzzaman Sumon
Recommended as
Assistant Superintendent Of Police(40th BCS)
Merit-30.

Photos from Educare Learning Home Tutor's post 19/05/2022

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আজকে আপনাদের জন্য এসএসসি উচ্চতর গণিত সাজেশন নিয়ে আসলাম।আশা করি যদি এই সব ম্যাথ ভালো করে সমাধান করতে পারেন | তাহলে গণিত পরীক্ষা অনেক ভালো হবে।ইনশাল্লাহ
😍
SSC Higher Math Final Suggestion 2022 || এসএসসি উচ্চতর গণিত শর্ট সাজেশন ২০২২

18/05/2022

মুখস্থ করে ফেলুন
সাম্প্রতিক সাধারণ জ্ঞান ৫০টি প্রশ্ন।

১। রা‌শিয়া ইউক্রে‌নে সাম‌রিক অভিযান শুরু ক‌রে-২৪ ফেব্রুয়ারি-২০২২।

২। রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।

৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩০ টি।(সর্বশেষ-উত্তর মেসিডোনিয়া )

৪। ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

৫। ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

৬। অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।

৭। বর্তমান World Food Programme (WFP) এর সভাপতি এবং দেশের- মো. শামীম আহসান, বাংলাদেশ

৮। হীরালাল সেন পদক-২০২২ পেয়েছেন – রেজওয়ান শাহরিয়ার সুমিত।

৯। রেজওয়ান শাহরিয়ার সুমিত ” হীরালাল সেন পদক -২০২২” পান যে চলচ্চিত্র জন্য- নোনা জলের কাব্য

১০। "শক্ত মাটির পৃথিবী" চিত্রটি -- শাবলু শাহাবউদ্দিন

১১। ‘জয় বাংলা’ কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় অনুমোদন করা হয়– ২ মার্চ ২০২২

১২। দেশে প্রথমবারের মতো ই-সিম চালু করেছে মুঠোফোন অপারেটর “গ্রামীণফোন”(৭ মার্চ ২০২২)

১৩। E-Sim=Embedded Subscriber Identity Module.

১৪। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার-কাজী হাবিবুল আউয়াল ( অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)

১৫। BPL- 2022 আসরে বরিশালকে ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স

১৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র- গিরিকন্যা।

১৬। বাংলাদেশের মিডিয়া জগতে বিশেষ অবদানের জন্য ২২ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন- বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর

১৭। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।

১৮। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান – ২য় ১ম স্থানে – চীন এবং তৃতীয় স্থানে ভিয়েতনাম।

১৯। ২০২২ সালে COP-27 অনুষ্ঠিত হবে–মিশর

২০। ২০২৩ সালে COP-28 অনুষ্ঠিত হবে– সংযুক্ত আরব আমিরাত

২১। ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে

২২। নিরাপদ শহর ২০২১ এর তালিকায় ১ম-আইসল্যান্ড , ২য়- সংযুক্ত আরব আমিরাত , ৩য়ঃ কাতার।
বাংলাদেশের অবস্থান – ১০৫ তম।

২৩। বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২

২৪। দুটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় হবে – নওগাঁ এবং ঠাকুরগাঁও জেলায়।

২৫। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।

২৬। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের যে দুইটি অঞ্চল কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন – ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’

২৭। রাশিয়ার রাজধানীর নাম মস্কো এবং ইউক্রেনের রাজধানীর নাম-কিয়েভ। রাশিয়ার মুদ্রার নাম-রুবল এবং ইউক্রেনের মুদ্রার নাম-হিরভনিয়া

২৮। রাশিয়া ক্রিমিয়া দখল করে–২০১৪ সালে।

২৯। ২০০৪ সালে কমলা বিপ্লব অনুষ্ঠিত হয়–ইউক্রেনে

৩০। বিশ্বের ২য় বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশের নাম- রাশিয়া।

৩১। দ্যা ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট এর তথ্য মতে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান- ৭৫তম

৩২। ২০২২ সালে ফিফা ওয়াল্ড কাপ কাতারে অনুষ্ঠিত হবে-২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর।

৩৩। বর্তমানে মাথাপিছু আয়___২৫৯১ মার্কিন ডলার এবং মাথাপিছু GDP___২৪৬২ মার্কিন ডলার।

৩৪। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয়___জার্মানিতে।

৩৫। দেশের তৈরি প্রথম রকেট__ধূমকেতু

৩৬। বর্তমানে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা – ৮ জন

৩৭। দেশের ২৮ তম গ্যাসক্ষেত্র সিলেটের জকিগঞ্জে।

৩৮। দেশের সবচেয়ে বড় আন্ডারপাসের নাম- সুরসপ্তক(চালু ১২ জানুয়ারি ২০২২)

৩৯। দেশে আরও নতুন তিনটি সরকারি EPZ নির্মাণ করা হবে–গাইবান্ধা, যশোর ও পটুয়াখালী জেলায় (বর্তমানে সরকারি EPZ আছে ৮টি)

৪০. দেশে আরও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় দুটির একটি নওগাঁয় আর আরেকটি হবে ঠাকুরগাঁওয়ে।

৪১. বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল- ৩৯টি।

৪২. ২০২২ সালে জাতিসংঘের বার্ষিক চাঁদা না দেওয়ায় ১১টি দেশের ভোটাধিকার বাতিল করা হয়।

৪৩. বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য অর্থনৈতিক জোটের নাম- RCEP(সদস্য ১৫টি)

৪৪. ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী স্থানান্তরিত করা হয়েছে___বোর্নিও দ্বীপের কালিমানতানে।

৪৫. ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম– নুসানতারা (নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।)

৪৬. আলোচিত ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ যা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পায়- ২৪ আগস্ট ১৯৯১ এবং সামরিক শক্তিতে ইউক্রেন বিশ্বে ২২তম দেশ।

৪৭. জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২২ অনুযায়ী সবচেয়ে সুখী দেশ-ফিনল্যান্ড। সবচেয়ে কম সুখী দেশ: আফগানিস্তান

৪৮. সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪ তম। গত বছর ছিলো ১০১ তম।

৪৯. নারী বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়।

৫০. দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম একদিনের ম্যাচ জয়। ম্যান অফ দ্য ম্যাচ- সাকিব আল হাসান।

ধন্যবাদ

Collected

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chittagong
4000