13/08/2026
আমাদের কন্যারা 🌸
আমাদের এসএসসি ব্যাচ-১০ (২০২৬)-এর এবারের সাফল্যে আমাদের চার কন্যার অর্জন সত্যিই গর্বের। চারজনের মধ্যে দুইজন বিজ্ঞান ও দুইজন ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে। তাদের মধ্যে ইসমত আফিয়া ঈশা অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫। 🎉
তোমাদের মেধা, পরিশ্রম ও নিষ্ঠা আমাদের গর্বিত করেছে। তোমরাই আমাদের স্বপ্নের আলো, আমাদের ভবিষ্যতের সম্ভাবনা। তোমাদের নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী।
আমাদের প্রিয় কন্যাদের জানাই আন্তরিক অভিনন্দন ও অফুরন্ত শুভকামনা। ❤️
তোমাদের সাফল্যের পথ হোক আরও দীর্ঘ, সুন্দর ও আলোকিত।