23/05/2026
Garangia Islamia Kamil Madrasah
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Garangia Islamia Kamil Madrasah, College & University, Garangia dordar sharif, Chittagong.
23/05/2026
23/05/2026
ফাজিল (পাস) ১ম.২য় ও ৩য় নির্বাচনী পরীক্ষা ২০২৫
23/05/2026
ফাজিল (অনার্স) ১ম.২য়,৩য় ও ৪র্থ বর্ষ নির্বাচনী পরীক্ষা ২০২৫
19/05/2026
"কুরবানির আসল অর্থ বোঝার জন্য আগামীকাল আলোচনা সভায় উপস্থিত থাকার আহবান।
যেখানে থাকবে শিক্ষা, অনুপ্রেরণা ও নৈতিক বার্তা আমার /আপনার জন্য।"
18/05/2026
বিজ্ঞপ্তি
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কামিল স্নাতকোত্তর (২ বছর মেয়াদী) প্রাইভেট ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত:
আগ্রহী শিক্ষার্থীরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসায় হাদিস বিভাগে আগামী ০৮-০৭-২০২৬ খ্রি. তারিখ বুধবারের মধ্যে অত্র মাদ্রাসার অফিসে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে পারবে|
রেজিস্ট্রেশনের যোগ্যতা:
(ক) ফাজিল স্নাতক (পাস) নিয়মিত চূড়ান্ত পরীক্ষা-২০২২ পর্যন্ত উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী|
(খ) ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধীনে ফাজিল ৩০০ ন¤^রের বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী|
(গ) ফাজিল স্নাতক (পাস) প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রী|
(ঘ) কামিল স্নাতকোত্তর (২ বছর মেয়াদী) চূড়ান্ত পরীক্ষা-২০২১ পর্যন্ত নিয়মিত পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ সকল
ছাত্র-ছাত্রী অন্য যেকোন বিষয়ে রেজিস্ট্রেশন করতে পারবে|
(ঙ) কামিল স্নাতকোত্তর (২ বছর মেয়াদী) চূড়ান্ত পরীক্ষা-২০২৩ পর্যন্ত প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে উত্তীর্ণ সকল
ছাত্র-ছাত্রী অন্য যেকোন বিষয়ে রেজিস্ট্রেশন করতে পারবে|
(চ) ফাজিল স্নাতক (অনার্স) ও কামিল (স্নাতকোত্তর) মাস্টার্স ১ বছর মেয়াদি ডিগ্রি অর্জনকারী একজন
ছাত্র-ছাত্রী অনিয়মিত ছাত্র-ছাত্রী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে|
ভর্তি ও রেজিস্ট্রেশন করতে যা সাথে আনতে হবে:
১| ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি|
২| সকল একাডেমিক যোগ্যতার সনদপত্র ও ন¤^রপত্রের ফটোকপি|
ফিসের হার: শিক্ষার্থী প্রতি ১৫০০/- টাকা|
13/05/2026
বিজ্ঞপ্তি
ফাজিল (স্নাতক) অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৫ এর
পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত
এতদ্বারা অত্র মাদ্রাসার ফাজিল (স্নাতক) অনার্স ১ম বর্ষ, শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫, ফাজিল (স্নাতক) অনার্স ২য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২৩-২০২৪, ফাজিল (স্নাতক) অনার্স ৩য় বর্ষ, শিক্ষাবর্ষ ২০২২-২০২৩, ফাজিল (স্নাতক) অনার্স ৪র্থ বর্ষ, শিক্ষাবর্ষ ২০২১-২০২২, পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামি আরবি বিশ^বিদ্যালয় ঢাকা’র ১০/০৫/২৬ ইংরেজি তারিখের বিজ্ঞপ্তির আলোকে নিম্নোক্ত তফসীল অনুযায়ী বিলম্ব ফি ছাড়া ফিসাদি জমা দেয়া ও আবেদন ফরম পূরণের নির্দেশ দেয়া যাচ্ছে|
তারিখ: বিলম্ব ফি ছাড়া ১৭ ও ১৮ জুন ২০২৬ইং পর্যন্ত|
09/05/2026
সুলতানুল আউলিয়া হযরত শাহ মাওলানা আব্দুল মজিদ (বড় হুজুর রহ.) ও কুতবে মাদার হযরত শাহ মাওলানা আব্দুর রশিদ (ছোট হুজুর রহ.) 'র স্মৃতিধন্য ঐতিহ্যবাহী গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসার উদ্যোগে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
৯ মে শনিবার সকাল ১১টায় মাদ্রাসার সভা কক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিমের সভাপতিত্বে ও প্রধান মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জনাব পাঠান মুহাম্মদ সাইদুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দিন হাফি.,মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান,লেখক,গবেষক ও আরবি সাহিত্যিক প্রফেসর ড. এনামুল হক হাফি., শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার চেয়ারম্যান এটি এম রশিদ উদ্দিন (শাহীন), বিশিষ্ট সমাজ সেবক হাফেজ নাছির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আহমদুল কবির মন্টু, অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক প্রবীন আলেমে দ্বীন মাওলানা ইয়াছিন হাফি., বিশিষ্ট সমাজ সেবক আবু সুফিয়ান, মোহাম্মদ ফারুক হোছাইন, অত্র মাদ্রাসার ইংরেজি শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, অভিভাবক সদস্য মাওলানা শরিয়ত উল্লাহ, অভিভাবক সদস্য মাওলানা আজিম উদ্দিন, অভিভাবক সদস্য হামেদ হাসান মজিদী মামুন, অত্র মাদরাসার শিক্ষক মাও.নাজিম উদ্দিন, টেরি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, বিশিষ্ট সমাজ সেবক আমিনুল হক সিকদার, বিশিষ্ট সমাজ সেবক আজিজুল হক প্রমুখ।
22/04/2026
আলহামদুলিল্লাহ
আজ ২২-০৪-২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ : বুধবার, কামিল প্রথম বর্ষ (২০২৪-২০২৫ ) এর নতুন ক্লাস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হলো-
'সবক প্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম- ২০২৬ খ্রি,
"الحفلة الافتتاحية والاستقبالية"
অত্র মাদ্রাসার মুহাদ্দিস জনাব মাওলানা কুতুব উদ্দিন হাফি: এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা র মান্যবর অধ্যক্ষ জনাব মাওলানা নুরুল আজিম সাহেব দা:বা:।
#সবক প্রদান করেন অত্র মাদ্রাসা র শায়খুল হাদীস উস্তাজুল আসাতিজা জনাব আলহাজ্ব মাওলানা আ ন আতিক হাফিজাহুল্লাহ।
এছাড়াও মুহাদ্দিস , সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে , কামিল প্রথম পর্বে এই পর্যন্ত প্রাতিষ্ঠানিক ভর্তির কাজ সম্পন্ন করেছে ৯৮ জন শিক্ষার্থী।
# #আগামি রবিবার হতে নিয়মিত রুটিন অনুযায়ী কামিল ১ম বর্ষের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ
এতদ্ধারা গারাংগিয়া ইসলামিয়া কামিল (অনার্স- মাস্টার্স) মাদ্রাসার কামিল ১ম পর্ব (২০২৪-২৫ সেশন) হাদিস বিভাগের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল (২২-৪-২০২৬)সকাল ১০ টায় কামিল
১ম পর্বের সবক্ব প্রদান করা হবে।
উক্ত সবক্ব প্রদান অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হল।
বর্ণিত বিষয়ে সংশ্লিষ্ট স্তরের সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।
নির্দেশনায়-
অধ্যক্ষ মহোদয়
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Garangia Dordar Sharif
Chittagong
Opening Hours
| Monday | 09:30 - 01:00 |
| Tuesday | 09:30 - 01:00 |
| Wednesday | 09:30 - 01:00 |
| Thursday | 09:30 - 01:00 |
| Saturday | 09:30 - 01:00 |
| Sunday | 09:30 - 01:00 |