CU Crushes and Confessions

CU Crushes and Confessions Have a confession? Wanna say something to someone and be anonymous? This is the place for Chittagong University. so no worries !! just post here!!!
(357)

Fill out this form:
https://docs.google.com/forms/d/1rH8yTbG4SA-tWTG7ZenoZFOK19LY_DVAwFx8IGnbNZc/viewform if you hate anybody or have a crush or some kind prank in Chittagong University...could be anything....u can b ex or Y.. and most importantly your identity will be kept anonymous !

 প্রিয় আশিক,তোমাকে ‘প্রিয়’ বলে ডাকার মতো সম্পর্ক আমাদের মাঝে হয়েছে কি জানিনা, তবে তোমাকে প্রিয় ডাকার এমন সুযোগ হয়তো আর আ...
23/08/2026



প্রিয় আশিক,
তোমাকে ‘প্রিয়’ বলে ডাকার মতো সম্পর্ক আমাদের মাঝে হয়েছে কি জানিনা, তবে তোমাকে প্রিয় ডাকার এমন সুযোগ হয়তো আর আসবে না তাই আজ একটু সাহস করেই মনের কথাটা বলে ফেললাম।
ক্যাম্পাসে এসেছি মাত্র কিছুদিন, অথচ এরই মধ্যে তুমি কীভাবে যে আমার কাছে এতটা প্রিয় হয়ে গেছো, তা বোঝার সাধ্য হয়তো আমার নেই। তোমার মায়াবী হাসি, সরলতা আর সবার সঙ্গে মিশে থাকার সুন্দর স্বভাবটা আমাকে অজান্তেই তোমার প্রতি আকৃষ্ট করেছে।বিশেষ করে প্রেজেন্টেশনের দিন তোমাকে যখন প্রথম ফরমালে দেখলাম তখন নতুন করে মুগ্ধ হয়েছিলাম।তারপর থেকে ক্লাসের ভিড়ে কেন যেন আমার চোখ বারবার তোমাকেই খুঁজে নেয়।
এই অনুভূতির নাম ভালোবাসা কি না জানি না; তবে তোমার হাসি আর সরলতায় আমি আমার কল্পনার রাজকুমারের প্রতিচ্ছবি দেখতে পাই।যে রাজকুমারের ছবি আমি এতো দিন আমার মনে অঙ্কন করে এসেছি।প্রিয়,তোমার আশিক নামের অর্থটা সত্যি করে, একদিন তুমি আমার ‘আশিক’ হয়ে ধরা দেবে?এই ছোট্ট ইচ্ছেটা পূরণ করার আবদার রইল।
আর হ্যাঁ, আমি একটু স্বার্থপর আবদার করে গেলাম তোমার বান্ধবীদের থেকে একটু দূরে থেকো। কারণ তোমার ভালোবাসায় আমি কোনো অংশীদার রাখতে চাই না।
কাল ক্লাস শেষে জিরোতে তোমার অপেক্ষায় থাকব।
চাইলে আসতে পারো হয়তো চোখে চোখ রেখেই অনেক না-বলা কথা বলে ফেলব।আর হ্যাঁ আসার সময় পারলে তোমার ক্রিম কালারের পান্জাবি টা পরে এসো।

ইতি,
কনফেশন পড়ার পর প্রথম যার কথা ভাবছো,
ক্লাসের ফাঁকে যার চোখে তোমার প্রায় চোখ পড়ে যায়(তোমারই এক ব্যাচমেট)

23/08/2026



ফিশারিজের ২১-২২ এর কেউ একজন,

নামটা উল্লেখ করলে হয়তো সবাই তোমাকে ভুল বুঝত। তাই নামটা উল্লেখ করলাম না।

সরলতা—এই নামেই তো তোমাকে ডাকতাম, তাই না? হয়তো তুমি ভুলে গেছো। কিন্তু আমি তো ভুলতে পারিনি, আর কোনোদিন পারবও না।

তুমি বলেছিলে, দেখা না হলে মানুষ মানুষকে ভুলে যায়। আমিও নাকি একদিন তোমাকে ভুলে যাব। কিন্তু এই যে দেখো, প্রায় দেড়-দুই বছর হয়ে যাচ্ছে তোমাকে দেখিনি—তবুও আমার অনুভূতিটা সেই আগের মতোই আছে।

আচ্ছা, মানুষ কি মানুষকে এতটা অবহেলা করতে পারে?

ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম—সব জায়গা থেকেই আমাকে ব্লক করেছো সেই কবে। অথচ আমি তো কখনো চাইনি তুমি আমাকে এতটা উপেক্ষা করো।

তোমার কি সত্যিই মনে হয়, ব্লক করে দিলেই মানুষ কাউকে ভুলে যায়? তুমি বোধহয় এখনো একটা ভুল ধারণার ওপর স্থির হয়ে আছো।

মনে আছে, জুলাইয়ে যখন চারপাশ নিস্তব্ধ ছিল, যখন চারদিকে শুধু হাহাকার আর অনিশ্চয়তা—সেই হাহাকারের মাঝেও তোমাকে খুঁজেছি। মনে হয়েছিল, হয়তো এই মিছিলেই কোনো একদিন মরে যাব, আর কোনোদিন তোমাকে দেখতে পাব না।

কিন্তু দেখো, শেষ পর্যন্ত সবকিছু স্বাভাবিক হলো। আমি বেঁচে ফিরলাম। এরপর শুধু একবার তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম—শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিলাম। সেটুকুও দিলে না।

অথচ এই আমি দেখো, বুলেটের সামনে থেকেও ঠিকই বেঁচে ফিরলাম। কিন্তু আমি যে ভেতরে ভেতরে একটা জীবন্ত লাশ হয়ে শুধু এই দেহটাকে দিনের পর দিন বয়ে বেড়াচ্ছি—সে খবরটুকুও রাখলে না।

তুমি বিশ্বাসই করলে না যে, তোমাকে না দেখলে, তোমার সঙ্গে কথা বলতে না পারলে, আমার ভেতরে যে অস্থিরতা একসময় কাজ করত, আজও ঠিক ততটাই অস্থিরতা কাজ করে।

অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার। অনেক পথ খুঁজেছি। কিন্তু পারিনি।

আমি ব্যর্থ।
হয়তো আমার ভালোবাসাটাও ব্যর্থ।

জানো, মানুষ মানুষকে ভালোবাসলে একসময় হয়তো ভুলে যেতে পারে। কিন্তু আমি তো তোমার চেহারা, তোমার উপস্থিতি কিংবা তোমার কোনো অভ্যাসকে ভালোবাসিনি—অমানুষের মতো তোমার আত্মাটাকেই ভালোবেসেছিলাম। তাই হয়তো আজও তোমাকে ভুলতে পারি না।

ভালোবাসা সত্যিই অদ্ভুত, তাই না?

হয়তো তুমি সুখেই আছো।
সুখেই থেকো।
দূরে থেকেও সুখেই থেকো।

আচ্ছা, আমার কথা কি একবারও মনে পড়ে না?

মনে পড়ে না সেই সন্ধ্যার অশ্রুসিক্ত নয়ন? যে নয়নে শুধু তোমার জন্য ভালোবাসা জমা ছিল।

মনে পড়ে না সেই জন্মতিথির সাক্ষাৎ? যে সাক্ষাতে তোমার সামান্য স্পর্শও যেন আমার আত্মাটাকে তোমার আরও কাছে নিয়ে গিয়েছিল!

নাকি সবই মিথ্যা ছিল?
সবই কি আমার একার অনুভূতি ছিল?

জানো, প্রতিদিন মনে হয়—জুলাইয়ে কেন বেঁচে ফিরলাম? ঠিক কোন আশায় বেঁচে ফিরলাম?

যে আশাটা আমাকে প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে শেষ করে দিচ্ছে, সেই আশাটাকেই কি আঁকড়ে ধরে বেঁচে আছি?

নিজেকে শেষ করে দেওয়াকে আমি ঘৃণা করি। জীবনকে শেষ করে দেওয়া আমার কাছে কোনো সমাধান নয়। কিন্তু কখনো কখনো জীবন যে কী অসহনীয় ভার হয়ে ওঠে, সেটা হয়তো তোমাকে বোঝাতে পারব না।

প্রতিদিন মৃত্যুর কথা মনে পড়ে না, কিন্তু প্রতিদিনই মৃত্যুর মতো একটা শূন্যতার ভেতর দিয়ে যেতে হয়। চারপাশে মানুষ থাকে, অথচ আমার ভেতরটা কেমন যেন নিঃসঙ্গ পড়ে থাকে।

হয়তো কোনো একদিন কোনো জাতীয় পত্রিকার প্রথম পাতায় বড় করে ছবিসহ কোনো খবর দেখতে পাবে—

**“দুর্বৃত্তের গুলিতে নিহত **।”

আচ্ছা, সেদিন কি তোমার ওই মায়াবী চোখের কাজল অশ্রুতে লেপ্টে যাবে?

নাকি সেদিনও আমার কথা তোমার মনে পড়বে না?

জানো, তোমাকে দেখতে না পেরে, তোমার সঙ্গে কথা বলতে না পেরে প্রতিটা দিন কী ভয়ানক মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে কাটে—তা তোমাকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা নেই।

আচ্ছা, মানুষকে ভালোবাসার কষ্ট এত তীব্র কেন?

ইস! কী অসহনীয় এক যন্ত্রণা!

আমি তো তোমার কাছে কিছুই চাইনি। শুধু চেয়েছিলাম, প্রতিদিন কয়েকটা মিনিট। কয়েকটা কথা। একটু খোঁজ। একটু আপন করে নেওয়া।

মানুষ ফকিরকেও একদিন না একদিন ভিক্ষা দেয়। তুমি সেটুকুও দিলে না।

তবুও জানো, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই।

শুধু একটা প্রশ্ন থেকে যায়—

যে বেঁচে থাকাটা এতটা যন্ত্রণা দেয়, সেই বেঁচে থাকার অর্থটা কী?

হয়তো কোনোদিন তুমি এই লেখাটা পড়বে। হয়তো পড়বে না। হয়তো পড়েও কিছুই অনুভব করবে না।

তবুও লিখে গেলাম।

কারণ কিছু কথা মানুষকে বলা যায় না,
কিছু অনুভূতি কাউকে বোঝানো যায় না,
আর কিছু মানুষকে চাইলেও কোনোদিন ভোলা যায় না।

তুমি হয়তো আমার জীবনের গল্পের একটি অধ্যায় মাত্র।
কিন্তু আমার কাছে তুমি ছিলে—
পুরো গল্পটাই।

ইতি,
কালকূট

 From:আপনার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র To: Masfukur Rahman Mayaz প্রিয় ভাইয়া,আপনাকে আমার  ভালো লাগে।  কেন জানিনা আপনার চেহার...
22/08/2026



From:আপনার বিশ্ববিদ্যালয়ের জুনিয়র
To: Masfukur Rahman Mayaz

প্রিয় ভাইয়া,
আপনাকে আমার ভালো লাগে। কেন জানিনা আপনার চেহারায় অদ্ভুত একটা মায়া আছে।
আপনার প্রেমে পড়ে গেছি ।যদি সিঙ্গেল থাকেন তাহলে আমাকে আপনার পাশে বেশ মানাবে।☺️আমি দেখতে কিন্তু ততোটাও বাজে নই।
আপনি সিঙ্গেল কিনা জানার অপেক্ষায় রইলাম।

22/08/2026



Hello avabe takai takai dekhle hobe na
Knock me plz🫠

মহামান্য রাষ্ট্রপতির সাথে করমর্দনরত জেনারেল ইশরাক ও জেনারেল ওয়াকার‼️
22/08/2026

মহামান্য রাষ্ট্রপতির সাথে করমর্দনরত জেনারেল ইশরাক ও জেনারেল ওয়াকার‼️

22/08/2026



To: Sanav Muntasir (Session:17-18)
এক মাস আগে বিয়ের উদ্দেশ্যে একটা পোস্ট দেই। বিদেশে পড়তে যাবে এমন চবিয়ান জীবনসঙ্গী লাগবে এমন লিখে। প্রথম কিছুদিন কোনো রেসপন্স না পাওয়াতে আর ইমেইল চেক করা হয় নি। ২-৩ দিন আগে ইমেল চেক করার পর দেখলাম খুব সুন্দর একটা ইমেইল। চবিয়ান কাউকে বিয়ে করার আগ্রহ জানিয়েছেন। হয়তো রিপ্লাই না পেয়ে আপনিও আগ্রহ হারিয়েছেন। তাই, আমি পোস্ট দিচ্ছি। যদি এখনো আগ্রহ থাকে তবে আমরা পরিচিত হতে পারি।
ইতি,
মানালি
[email protected]
(Looking for a CUan lifepartner, anyone with the same ambition and determination to get married soon, no relationship, no attachments before marriage, can contact)

22/08/2026



আমার বাম পাশের হাড় দিয়ে আমার জন্য যাকে সৃষ্টি করা হয়েছে তাকে আমি এখনো খুজে পাইলাম না। এই ক্যাম্পাসে থেকে থাকলে একটু সাড়া দিয়েন।
আপনাকে অনেক মিস করি 🫶
সেশন : ২৩-২৪

22/08/2026

২০১৮-এ কোটা বিলুপ্তির পরের বিসিএসগুলোতে সুপারিশপ্রাপ্তদের মধ্যে নারীর হার ২০–২২ শতাংশ, যা পূর্বে ছিল প্রায় ৪০ শতাংশের আশেপাশে।

21/08/2026

🔴নিজামী, মুজাহিদ, সাকাসহ অনেক কুখ্যাত রাজাকার বিএনপি'র আমলে রাষ্ট্রের শীর্ষস্থানে গিয়েছেন‼️

♦️১৯৭২ সালে যুদ্ধাপরাধীদের মধ্যে, কুখ্যাত ও ক্ষমার অযোগ্য ১১ হাজার জনের একটা তালিকা হয়েছিল। বঙ্গবন্ধু'র আমলে দালাল আইনে যাদের বিচার চলছিল। সেই তালিকায় রুহুল আমিন ওরফে চখা মিয়া ৭১০ নম্বরে ছিলেন। তার ছেলে মীর্জা ফখরুল ইসলাম বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। যদিও পিতার পাপের শাস্তি পুত্র পেতে পারে না।

♦️১৯৯১ সালে ৭১-এর শান্তি কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান বিশ্বাসও রাষ্ট্রপতি হয়েছিলেন। তার পুত্রও এমপি হয়েছেন।

♦️১৯৭৯ সালে রাজাকারদের ওস্তাদ, শাহ আজিজুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন।


 From: JnUTo: MariaDept: English (21-22)জানো? তোমার সেই অপরুপ চাহনিতে অজস্র মায়া লুকিয়ে আছে ঔ চাঁদ মুখখানিতে। তোমার সেই ...
21/08/2026



From: JnU
To: Maria
Dept: English (21-22)

জানো?
তোমার সেই অপরুপ চাহনিতে অজস্র মায়া লুকিয়ে আছে ঔ চাঁদ মুখখানিতে। তোমার সেই বাঁকা ঠোঁটের নীরব হাসির গোপন সৌন্দর্যটা হয়তো সবার চোখে পড়েনাহ,কিন্তু আমি এ হাসিটা দেখার জন্যই হয়তো তোমার পানে কয়েক মুহূর্ত পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থেকেছি।তোমার ঔ অপরুপ চোখের সৌন্দর্য মুগ্ধ করে আমার এ হৃদয় আলিঙ্গনকে।

তোমাকে নতুন সাজে সাজানোর সাধ্য আমার নেই,তোমায় জনসমাগমে উপস্থাপনের উপমা আমার জানা নেই। তুমি সেই চন্দ্রিমা,যার জোৎস্নার প্রেমে পড়ে সবাই,কিন্তু ছুঁয়ে দেখার সাধ্য কারো হয়নাহ।

আমি জন্ম হতে জন্মান্তরে তোমার পানে চেয়ে চেয়ে কাটিয়ে দিবো যদি কখনো আমার কাছে তুমি আসো,এই পৃথিবীটাকেই তোমার জন্য স্বর্গ বানিয়ে দিবো ওগো প্রিয়তমা।

কোন এক বিকেলে জাগতিক সব চিন্তা শিকেয় তুলে তোমার পাশে বসে সমুদ্র দেখিতে চাই।আমার ছেলেমানুষী মনে সুখে থাকতে এর অধিক কিছু নিষ্প্রয়োজন! ভালো থেকো,হাসিখুশি থেকো, ভালোবাসি দূর থেকেই,কাছে আসিবার অধিকারটুকু না দিলেও দূরে ঠেলিয়া দিও না।

আজ স্বপ্ন তীরে তুমি,শুধুই তুমি, মারিয়া💜

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when CU Crushes and Confessions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to CU Crushes and Confessions:

Shortcuts

Share