14/03/2026
লীগের ফিরে আসা সহজ হবে না, বিএনপির ফিরে আসা আর লীগের ফিরে আসা এক নয়ঃ বদিউর রহমান।
সাবেক আমলা ও সাবেক এনবিআর চেয়ারম্যান বদিউর রহমান এক আলোচনায় প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন লীগের ফিরে আসা সহজ হবে না। কারন বিএনপি যেভাবে ফিরে এসেছেন সেই এক ই পদ্ধতিতে লীগের ফিরে আসা সম্ভব না।
তিনি বলেন বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া দেশে ছিলেন,জেলে ছিলেন,তাদের নেতাদের ভিতর একটা কনফিডেন্স ছিল, দেশের বাহির হতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছে, দেশের ভিতরে মির্জা ফকরুলরা আন্দলোন করেছে, জেল খেটেছে, খালেদা জিয়ার সাথে মাঝে মাঝে তারা পরামর্শ নিয়েছে।
বিএনপির নেতাদের কোর্টে হাজিরা দিতে দিতে রাজনীতি করার সময় ছিল কম। তার পরেও তারা ধান ক্ষেত, পাট ক্ষেতে পালিয়ে থেকে মাঝে মাঝে বড় বড় শোডাউন দিয়েছে।
বিপরীতে লীগের নেতৃত্ব দিবে কে? তাদের দেশের ভিতরও নেতা নেই, দেশের বাহিরে সব নেতা। তৎসহ দেশের কর্মীরা কোনঠাসা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাহির থেকে ক্লিন ইমেজের কেউ নেতৃত্ব দেওয়ার মতো কেহ নেই।
দেশের ভিতর যারা আছে তারাও জেলে এবং আওয়ামীলীগের উচ্চ পর্যায়ের বেশির ভাগ ই দুর্নীতিগ্রস্থ। একটা দেশের একটা দলের সব নেতারা যখন পালিয়ে যায় তখন কর্মীদের মনোবল বলতে কিছু থাকে না।
লীগের নেতারা বিদেশের মাটিতে কি করেন? জনগন সব জানে,তাদের কর্মীরাও বুঝতে পারেন বিদেশে বসে নেতারা চুরি করা টাকা দিয়ে আরাম আয়েশ করছে, তাহলে তারা সেই নেতার অনুগত থাকবেন কিভাবে।
বিএনপির তারেক রহমান কে নিয়ে লীগের নেত্রী জনাবা শেখ হাসিনা বলতেন লন্ডন বসে বসে খায় টাকা পায় কোথায়! সেই এক ই দশা লীগের নেতাদের।
লীগ স্বাধীনতার পক্ষের দল, হাসিনার বাবা ছিলেন জাতীয় নেতাদের একজন, তাদের পারিবারিক ঐতিহ্য আছে কিন্তু হাসিনার আচরণ, কথা, এবং অহমিকা তার এবং দলের মারাত্মক ক্ষতি করেছে।
খালেদা জিয়া ও শেখ হাসিনার রাজনৈতিক পেক্ষাপট এক ছিল না। খালেদা জিয়া কখনো মানুষকে কটাক্ষ করতেন না, হাসিনা তার বিপরীত।
বিএনপির রাজনৈতিক শত্রু আওয়ামীলীগ আর এখন আওয়ামীলীগের রাজনৈতিক শত্রু জামায়াতে ইসলাম, এনসিপি, বিএনপি, আরও যারা আছে, সব ই লীগের শত্রু।
সরকার চাইলেও সহজে লীগের ফিরে আসা অনেক জটিল হবে।
10/03/2026
09/03/2026
06/03/2026
04/03/2026
02/03/2026
26/02/2026
24/02/2026