ফরহাদাবাদ দরবার শরীফ

ফরহাদাবাদ দরবার শরীফ আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদ

শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী

04/08/2026

বার্মার মসজিদে ছদ্মবেশী খ্রিস্টান ইমামকে চিহ্নিতকরণ __ কারামতে আল্লামা ফরহাদাবাদী (ক:)

বিস্তারিত কমেন্টে

17/07/2026

হযরত শাহ সুফি আমানত শাহ (রহঃ)-এর দরবারে এসে এক অলৌকিক ও বিস্ময়কর দৃশ্যের মুখোমুখি হলাম। চারপাশের কোলাহল ছাপিয়ে আমার দৃষ্টি থমকে গেল একটি ছোট্ট শিশুর দিকে। দুহাত তুলে মোনাজাত করছে সে, আর তার দুচোখ বেয়ে অবিরল ধারায় ঝরছে অশ্রু।

এতটুকু এক নিষ্পাপ শিশু! মনের অজান্তেই এক পরম বিস্ময় আর প্রশ্ন উঁকি দিল হৃদয়ে, এই অল্প বয়সে সে এমন কী অপরাধ করেছে যে এভাবে কেঁদে বুক ভাসাচ্ছে? পাপ-পুণ্যের হিসাব বোঝার বয়স তো তার এখনও হয়নি!

কিন্তু একটু গভীরভাবে ভাবতেই মনের ভুল ভেঙে গেল। বুঝতে পারলাম, এ কান্না কোনো অপরাধবোধের গ্লানি থেকে নয়, এ তো এক পরম পবিত্র আত্মার আকুতি। তার অবোধ হৃদয়ে মিশে আছে আউলিয়া-কেরামদের প্রতি এক গভীর শ্রদ্ধা, ভক্তি আর নিষ্কলুষ ভালোবাসা।

আসলে, দরবারে এসে অঝোরে অশ্রু না ঝরালে যেন মনের কোনো আশা, কোনো গভীর আকুতিই পূর্ণতা পায় না। এই শিশুর চোখের পানিও যেন আল্লাহর অলী ও পরম করুণাময়ের দরবারে কবুলিয়তের এক অনন্য আরজি।

30/06/2026

ফেসবুকে অহেতুক কথা লিখে নিজেদেরকে শিয়া প্রমাণ করা বোকামি এবং আন্তকোন্দলের দিকে নিজেদেরকে ধাবিত করা। কোন বিষয়ে না বুঝলে তা সরাসরি আওলাদে পাকের শরাণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। দয়া করে মাইজভান্ডারীদেরকে শিয়া ট্যাগ লাগানোর সুযোগ সৃষ্টি করে দিবেন না।

19/01/2026

Address

Forhadabad Darbar Sharif, Hathazari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফরহাদাবাদ দরবার শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category