নবী আগমনের পটভূমি
ঘোর অন্ধকার। আইয়ামে জাহেলিয়াত। সর্বত্র অসহিষ্ণুতা ঘৃণা বিদ্বেষ হিংসা প্রতিহিংসা ও পাশবিকতার জয়জয়কার। ধর্মের নামে অভিজাতদের সুরক্ষা দেয়াই ছিল পুরোহিতদের কাজ। তাই না ছিল সম্পদের নিরাপত্তা, না ছিল সম্মানের নিরাপত্তা, না ছিল জীবনের কোনো নিরাপত্তা।
কথায় কথায় খুন। আর খুনের বদলা খুন। শিশুকন্যাকে তপ্ত মরুতে জীবন্ত কবর দেয়া ছিল গোত্রীয় গর্ব। সাধারণ মানুষের জীবন ছিল দাসের জীবন। নারী ছিল ভোগ্যপণ্য। লাঞ্ছিত মানবতার অভ্রভেদী আর্তনাদ মিশে যেত আদিগন্ত তপ্ত মরুতে।
মক্কা - বৈশিষ্ট্যহীন এক শহর
না! কোনো সম্রাট রাজধানী হিসেবে এ শহর নির্মাণ করেন নি।
না! সমুদ্র্র বন্দর হিসেবেও এ শহর নির্মিত হয় নি।
না! নদীতীরে পানিবিধৌত শস্যসমৃদ্ধ বিশাল অঞ্চলের আয়েশি ঠিকানা হিসেবেও এ শহর গড়ে ওঠে নি।
না! কোনো বিজয়ী বাহিনীও এ শহরের পত্তন করে নি!
একটি শহর গড়ে ওঠার জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান—পানির পর্যাপ্ত সরবরাহ, বিস্তৃত কৃষিজ অঞ্চল, সহজ যোগাযোগ বা অনুকূল আবহাওয়া কোনোটাই এখানে ছিল না।
দিগন্ত বিস্তৃত মরুপাহাড়, অনুর্বর ভূমি, রুক্ষ আবহাওয়া আর দুর্গম পথের কারণে রোমান, বাইজেন্টাইন বা পারস্য সম্রাটদের কেউই এ অঞ্চল জয়ের জন্যে কোনো বাহিনী কখনো পাঠায় নি।
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমুদ্র অথবা রোমান বা পারস্য সাম্রাজ্য পরিবেষ্টিত থাকলেও বিশাল আরবভূমিতে কোনো কেন্দ্রীয় কর্তৃত্ব কখনো ছিল না।
এক মশক পানি আর কিছু শুকনো খাবার দিয়ে রেখে গেলেন
স্বাধীনতাপ্রিয় বিবদমান যাযাবর গোত্রগুলোর ইচ্ছা-অনিচ্ছাই ছিল সেখানে শেষ কথা।
এমনি দুর্গম, রুক্ষ, পানি, শস্য ও ফলমূলহীন পাহাড়বেষ্টিত পাথুরে মরুপ্রান্তরে এক মশক পানি আর কিছু শুকনো খাবার দিয়ে এক নারী ও শিশুকে নির্বাসনে রেখে গেলেন একজন প্রবীণ পুরুষ।
মশকের পানি ফুরাতে আর কতইবা সময় লাগে।
খাবার পানি শেষ।
পানির তৃষ্ণায় শিশুর চিৎকারে মা বেরুলেন, এই পাহাড় ওই পাহাড় থেকে চারদিক দেখলেন কোনো ঝর্না কোথাও আছে কিনা?
কোথাও পানির সন্ধান না পেয়ে হতাশ হয়ে ফিরে এলেন শিশুর কাছে।
কূপের নাম হলো জমজম
এসে অবাক! শিশুর পায়ের কাছে বালু ভেদ করে বেরিয়ে আসছে পানির ধারা। আজলা ভরে পানি নিয়ে খাওয়ালেন শিশুকে। নিজেও খেলেন।
এত সুস্বাদু পানি জীবনেও খান নি তিনি। কিছু বালু সরানোর পর এটি রূপ নিল কূপের।
যত পানিই নেয়া হোক কূপ থাকে ভরা। পানির স্বাদের কারণে আরবের মরু অঞ্চলে এর পরিচিতিও বাড়ল দ্রুত। কূপের নাম হলো জমজম।
কাবাকে কেন্দ্র করে আস্তে আস্তে গড়ে উঠল জনবসতি
শিশু বড় হয়ে তখন যুবক। পিতা ইব্রাহিম এসে মিলিত হলেন তাদের সাথে।
পিতাপুত্র মিলে পাথরের ওপর পাথর সাজিয়ে এক স্রষ্টার উপাসনার জন্যে নির্মাণ করলেন একটা সাদামাটা ঘর। এ ঘর পরিচিতি লাভ করল আল্লাহর ঘর বলে। নাম হলো কাবা।
এই কাবাঘরকে কেন্দ্র করেই আস্তে আস্তে গড়ে উঠল জনবসতি। স্থায়ী ঘরবাড়ি নয়। তাঁবু।
তাঁবুতেই বসবাস শুরু করল তারা। যখন ইচ্ছা আবার যাযাবর জীবন।
দূরদূরান্তের বাণিজ্য কাফেলাগুলোও যাত্রাবিরতি শুরু করল পানি নেয়ার জন্যে। বেদুইনরা আস্তে আস্তে আসা শুরু করল এই ঘরে উপাসনা করার জন্যে।
লোক সমাগম বাড়ার সাথে সাথে পণ্যের চাহিদা মেটাতে গড়ে উঠল বাজার। জীবিকার অন্বেষণে অনেকেই জড়িয়ে পড়ল ব্যবসায়।
এক স্রষ্টার উপাসনার স্থলে মূর্তি
কালস্রোতে এক স্রষ্টার সহজসরল উপাসনার স্থলে কাবায় স্থান করে নিতে শুরু করল মূর্তি।
পরস্পরবিরোধী যুদ্ধমান বেদুইন গোত্রগুলো নেমে পড়ল নিজস্ব কল্পিত দেবতার সুদৃশ্য ও ব্যয়বহুল মূর্তি নির্মাণের প্রতিযোগিতায়।
আর কল্পিত দেবতার মূর্তি মিছিল করে কাবায় সংরক্ষণের জন্যে নিয়ে আসা হয়ে গেল পালনীয় রীতি।
সারা আরব জুড়ে বিবদমান স্বাধীন তিন শতাধিক গোত্রের মিলনস্থল হয়ে উঠল মক্কা।
যুরহুম- আলস্য ও শ্রমবিমুখতার কারণে কর্তৃত্ব হারাল যে গোত্র
কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত গোত্র পুরো আরবে বিশেষ সম্মান ও মর্যাদার অধিকারী হয়ে উঠল স্বাভাবিকভাবেই।
প্রজন্মের পর প্রজন্ম ধরে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে যুরহুম গোত্র।
সে সময়ে মক্কা হয়ে গেল ইয়েমেন, সিরিয়া, হিরা, নজদ-এর বাণিজ্য পথের মিলনবিন্দু।
আর মক্কা থেকে লোহিত সাগরের দূরত্ব মাত্র ৮০ কিলোমিটার।
যুরহুমরা ভক্তদের নেয়াজ-নজরানা হাদিয়া পেতে পেতে হয়ে উঠল দারুণ আয়েশি ও বিলাসী। যুরহুম গোত্রের সর্বশেষ অধিপতি মুবাদ স্থূল দেহধারী স্বগোত্রীয়দের কর্মে উদ্বুদ্ধ করার অনেক চেষ্টা করলেন।
কিন্তু তাদের শ্রমে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হলেন। আসলে একবার শরীরে মেদ জমে গেলে সাধারণত কেউই পরিশ্রম করতে চায় না। এদের ক্ষেত্রেও তা-ই হলো। আলস্য ও শ্রমবিমুখতা ধ্বংস করল যুরহুমদের সকল কর্তৃত্ব।
বিদায়ের আগে মুছে দিয়ে গেলেন জমজমের চিহ্ন
যুরহুম গোত্রের স্থলে খুজাহ গোত্র মক্কার অধিকার গ্রহণ করল। তারাই হলো কাবার তত্ত্বাবধায়ক।
তবে মক্কা ছাড়ার আগে দলপতি মুবাদ দুটি প্রমাণ সাইজ স্বর্ণমৃগসহ কাবায় রক্ষিত সকল ধনরত্ন, অস্ত্রশস্ত্র জমজম কূপের পাশে গর্ত করে পুঁতে পুরো কূপ পাথর ও বালি দিয়ে ভরে ফেললেন। জমজমের অবস্থান চিহ্নিত করার সকল নিদর্শন নিশ্চিহ্ন করে দিলেন।
লক্ষ্য ছিল খুজাহরা যাতে কোনোভাবেই জমজমের পানি ব্যবহার করতে না পারে।
৪০০-৫৭০ খ্রিষ্টাব্দ : কোরাইশরা যেভাবে মক্কার কর্তৃত্বে এলেন
কোরাইশরা কাবার তত্ত্বাবধায়ক হওয়ার আগ পর্যন্ত খুজাহ গোত্রই ছিল মক্কার সর্বময় ক্ষমতার অধিকারী।
কোরাইশরা মক্কার কর্তৃত্ব পেল কুসাই ইবনে কিলাবের নেতৃত্বে। কুসাইয়ের জীবনও বেশ ঘটনাবহুল।
শিশুকালেই কুসাইর বাবা মারা গেলে তার মা কুদাহ গোত্রের রাবিয়া ইবনে হারামকে বিয়ে করলেন। রাবিয়া স্ত্রীসহ কুসাইকে নিয়ে গেলেন নিজ গোত্রে উত্তর আরবে, ফিলিস্তিন সীমান্তে।
নিজেকে রাবিয়ার সন্তান মনে করেই কুসাই সেখানে বেড়ে উঠলেন। তারুণ্যে তিনি জানতে পারলেন যে, তিনি কোরাইশ গোত্রের কিলাবের সন্তান এবং তার ভাই কোরাইশদের দলপতি।
মক্কায় ফিরে আসা, বিয়ে এবং কাবার তত্ত্বাবধায়ক হওয়া
কুসাই মক্কায় ফিরে এলেন। ভাইয়ের সাথে বসবাস শুরু করলেন। ব্যক্তিত্ব, জ্ঞান, বুদ্ধি, সাহস, দূরদৃষ্টি ও উদারতার কারণে খুব অল্প সময়েই তিনি মক্কাবাসীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হলেন।
তিনি কাবার তত্ত্বাবধায়ক ও খুজাহ গোত্রপ্রধান হুলাইল ইবনে হুবশিয়ার মেয়ে হুব্বাকে বিয়ে করলেন। ব্যক্তিত্ব ও গুণাবলির কারণে কুসাইকে হুলাইল নিজ পুত্রের মতো স্নেহ করতে শুরু করলেন। মৃত্যুশয্যায় তিনি কুসাইকে তার উত্তরাধিকারী হিসেবে কাবার তত্ত্বাবধায়ক এবং মক্কার শাসক ঘোষণা করলেন।
খুজাহ গোত্রের অনেকেই তার প্রবল বিরোধিতা করল। কিন্তু কুসাই সকল বিরোধিতাকে নস্যাৎ করে মক্কায় নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করলেন।
কুসাইয়ের বলিষ্ঠ নেতৃত্ব কোরাইশদের মর্যাদাকে সংহত করলো
নেতৃত্ব গ্রহণ করে কুসাই মক্কার সার্বিক ব্যবস্থাপনায় যুগান্তকারী সংস্কার সাধন করলেন। তিনি আরবের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কোরাইশদের মক্কায় নিয়ে এলেন।
যে-কোনো কাজ পরামর্শক্রমে সমবেত সিদ্ধান্তে করার জন্যে কাবার অদূরে পরামর্শ ঘর ‘দারুল নাদওয়া’ নির্মাণ করলেন। কার্যত তিনি গ্রিসের নগর রাষ্ট্রের আদলে মক্কায় অভিজাত নিয়ন্ত্রিত নগর রাষ্ট্রের পত্তন করলেন।
তীর্থযাত্রীদের কাবা প্রদক্ষিণের জন্যে পর্যাপ্ত জায়গা রেখে কুসাইর নেতৃত্বে আস্তে আস্তে স্থায়ী বাসস্থান নির্মাণ শুরু হলো। এর আগে মক্কায় সবাই তাঁবুতে বসবাস করত।
অভাবী তীর্থযাত্রীদের নিখরচায় খাবার পানি ও যত্নের স্থায়ী ব্যবস্থা করার লক্ষ্যে প্রতিটি কোরাইশ পরিবারে নির্দিষ্ট চাঁদা ধার্য করলেন তিনি। তীর্থযাত্রীদের জন্যে এই সেবার ব্যবস্থা করায় আরবে কোরাইশদের বিশেষ মর্যাদা সুসংহত রূপ লাভ করল।
কুসাই-পৌত্র হাশিমের সময় বিস্তৃত হলো কোরাইশদের ব্যবসায়িক সাফল্য
কুসাই-এর পৌত্র হাশিমের সময় কোরাইশদের আর্থিক সমৃদ্ধি আরো বাড়ল। তীর্থযাত্রীদের মুগ্ধ করল তার আতিথেয়তা।
ব্যবসায়ে ব্যাপক সাফল্য শুধু তার নিজেরই নয়, কোরাইশদের ভাগ্যও বদলে দিল। তিনি শীত-গ্রীষ্মের বাণিজ্যযাত্রায় কোরাইশদের প্রত্যেক পরিবারকেই সাধ্যমতো বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করলেন এবং বিনিয়োগ অনুসারে আনুপাতিক মুনাফা বণ্টন নিশ্চিত করলেন।
ব্যবসায়িক সাফল্যের ফলে কোরাইশদের মধ্যে ভোগবাদী বিলাসী এক নতুন শ্রেণির উদ্ভব ঘটল।
নেতৃত্বে এলেন আবদুল মুত্তালিব
হাশিমের পর তার পুত্র আবদুল মুত্তালিব কোরাইশদের সার্বিক নেতা হলেন।
আবদুল মুত্তালিব ছিলেন বুদ্ধিমান ও পরিশ্রমী। ‘সিকায়া’ ও ‘রিফাদা’ অর্থাৎ তীর্থযাত্রীদের পানি ও খাবার ব্যবস্থাপনার দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করতে গিয়ে তিনি হিমশিম খেতে লাগলেন।
তার তখন একটিমাত্র পুত্র। একপুত্রকে সাথে নিয়ে দূরবর্তী অঞ্চলের অপর্যাপ্ত পানির কূপ থেকে মশক ভর্তি করে পানি এনে সুষ্ঠুভাবে কাবায় তীর্থযাত্রীদের পানির ব্যবস্থা করা অসম্ভব হয়ে পড়ল। কীভাবে পর্যাপ্ত পানির ব্যবস্থা করা যায় এই চিন্তা তাকে আচ্ছন্ন করে ফেলল।
স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছে 'খনন করো'
পানি নিয়ে চিন্তা করতে করতে আবদুল মুত্তালিব একরাতে ঘুমিয়ে পড়েছেন।
স্বপ্নে দেখলেন, কেউ তাকে বলছে, ‘খনন করো’। তিনি বুঝতে পারলেন না, কী খনন করবেন।
পর পর তিন রাত একই স্বপ্ন দেখলেন ‘খনন করো’। কিছুই বুঝলেন না তিনি।
চতুর্থ রাতে স্বপ্ন দেখলেন, কেউ তাকে বলছে, ‘জমজম খনন করো!’
জিজ্ঞেস করলেন, কোথায় খনন করব? স্বপ্নেই তিনি এর খনন অবস্থান সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা পেলেন।
স্বপ্নের নির্দেশনা অনুযায়ী শুরু করলেন জমজম খনন
জমজমের অফুরন্ত পানির কিংবদন্তি সবাই জানত। আবদুল মুত্তালিব পরদিন সকালে প্রবল উৎসাহে সাফা ও মারওয়া পাহাড়ের মাঝামাঝি স্বপ্নে নির্দেশিত স্থানে পুত্র হারিসকে নিয়ে খনন শুরু করলেন।
তিনি গর্ত করছেন। পুত্র বালু উঠাচ্ছে। খননের শব্দ পেয়ে কোরাইশ গোত্রের লোকজন সেখানে জড়ো হয়ে খনন বন্ধ করতে বলল।
সবাইকে বোঝাতে চেষ্টা করলেন, জমজম পুনঃখননের জন্যে স্বপ্ন নির্দেশিত হয়ে তিনি কাজটি করছেন। সবাইকে এই খনন কাজে অংশ নিতে আহবান জানালেন।
দিনের পর দিন খনন, হতাশা এবং অতঃপর
কিন্তু তারা এ কাজে অংশ না নিয়ে যার যার মতো হাসাহাসি করতে করতে চলে গেল।
আবদুল মুত্তালিব শুধু ছেলেকে নিয়েই খনন করে চললেন। প্রথমদিন পার হলো। দ্বিতীয় দিনও পার হলো।
একইভাবে তৃতীয় দিনও পার হতে চলল। কূপ বা ধনরত্ন কোনোকিছুরই কোনো চিহ্ন নেই।
ক্লান্ত-শ্রান্ত আবদুল মুত্তালিবের মনেও সন্দেহ উঁকিঝুঁকি দিচ্ছে। তাহলে স্বপ্নের যে নির্দেশনা তা কি একটা মানসিক বিভ্রম?
যখন তিনি চিন্তা করেছেন, না! আর না। আর খনন করা অর্থহীন! সবটাই পণ্ডশ্রম!
হতাশা ও বিরক্তি নিয়ে যখন ভাবছেন এবার ফিরে যাবেন—তখনই তার বেলচা আঘাত করল কোনো ধাতব দ্রব্যের ওপর।
নতুনভাবে আশান্বিত হয়ে উঠলেন আবদুল মুত্তালিব। ধাতব বস্তুর চারপাশ থেকে বালু সরানোর পর এক এক করে তিনি পেলেন দুটো প্রমাণ সাইজের স্বর্ণমৃগ, ধনরত্ন, তরবারি ও অস্ত্রশস্ত্র।
এরপর দ্বিগুণ উৎসাহে খনন শুরু করলেন। কূপের মুখ খুলে গেল। আহ! পানি! আহ! জমজম! পিতৃপুরুষের কূপ! পানির আর অভাব হবে না।
চিৎকার করে উঠলেন তিনি, ‘আল্লাহ মহান!’
কিন্তু জমজম আবিষ্কারের পর শুরু হলো এর অধিকার নিয়ে বিতণ্ডা
আবদুল মুত্তালিবের চিৎকার শুনে সবাই ছুটে এলো। ধনরত্ন আর কূপের পানির ওপর তাদের মালিকানা দাবি করে বলল, এগুলো আমাদের প্রপিতামহের উত্তরাধিকার।
আবদুল মুত্তালিব তাদের পরিষ্কারভাবে বললেন, ধনরত্ন সব কাবার। আর তোমরা কেউই যেহেতু খনন কাজে সহযোগিতা করো নি, তাই কূপের পানির অধিকার শুধুই আমার।
বাকবিতণ্ডা শুরু হলো। অন্যরা বলল, প্রয়োজনে আমরা শক্তি প্রয়োগ করে আমাদের অধিকার আদায় করব। তোমার তো মাত্র এক ছেলে।
তখন আবদুল মুত্তালিব সবাইকে হতবাক করে ঘোষণা করলেন, আল্লাহ যদি আমাকে দশ ছেলের জনক করেন এবং তারা যদি পূর্ণ যৌবন পর্যন্ত বেঁচে থাকে, তবে আমি এক ছেলেকে কাবার সামনে জমজম কূপের পাশে বলি দেবো।
তার এই ঘোষণায় সবাই নির্বাক হয়ে স্থান ত্যাগ করল।
ছেলেকে বলি দেয়ার প্রতিজ্ঞা পূরণের সময় যখন এল
জমজমের সুপেয় পানি আবদুল মুত্তালিবের জীবনে আনল জোয়ার।
তীর্থযাত্রীদের যেমন পানির কোনো অসুবিধা থাকল না, তেমনি পানি তাকে দিল নতুন সুনাম, নতুন মর্যাদা। এক এক করে সন্তানের আগমন ঘটতে লাগল। ছেলের সংখ্যা শুধু দশই হলো না, ছোট ছেলে আবদুল্লাহও পদার্পণ করল পূর্ণ যৌবনে।
বিচক্ষণতা, আতিথেয়তা ও জনপ্রিয়তায় আবদুল মুত্তালিব অতীতের সকল কোরাইশ নেতাকে অতিক্রম করে গেলেন।
আরবে তখন মুখের কথাই শেষ কথা। আর একজন পুরুষ যদি তার কথা অনুসারে কাজ না করে, তবে সে আর পুরুষ পদবাচ্যই থাকে না। আবদুল মুত্তালিবের এখন প্রতিজ্ঞা পূরণের পালা। ছোট ছেলের বয়স এখন পঁচিশ।
তিনি ছেলেদের সবাইকে ডাকলেন। সবাই জড়ো হলে তিনি বহু বছর আগে করা তার প্রতিজ্ঞার কথা জানালেন। সে সময় পুত্রের জন্যে পিতৃ আজ্ঞা পালনই ছিল ধর্ম। ছেলেরা সুবোধ বালকের মতোই বলল, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা।
কাকে বলি দেবেন!
আবদুল মুত্তালিব তখন সমস্যায় পড়লেন, ছেলেদের মধ্যে কাকে বলি দেবেন!
কোরাইশরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে না পারলে কাবার দেবতা হুবল-এর শরণাপন্ন হতো। তাদের বিশ্বাস ছিল, হুবল তাদেরকে আল্লাহর ইচ্ছার কথাই জানিয়ে দেয়।পাথর তো আর কথা বলতে পারে না, তাই হুবল প্রভুর কথা জানাত নিক্ষিপ্ত তীরের মাধ্যমে।
যেমন, একটি কাজ করা ঠিক হবে কি হবে না তা জানার জন্যে কাবার পুরোহিত ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিশেষ প্রক্রিয়ায় তিনটি তীর নিক্ষেপ করতেন।একটিতে লেখা থাকত শুভ, আরেকটিতে অশুভ, আরেকটিতে মোটামুটি। যে তীরটি হুবল-এর দিকে মুখ করে পড়ত সেটাকেই প্রভুর ইচ্ছা মনে করা হতো।
নির্ধারিত দিনে আবদুল মুত্তালিব দশ ছেলেসহ কাবার সামনে উপস্থিত হলেন। চারপাশে কোরাইশদের ভিড়। দশ ছেলের নাম দশটা তীরে লিখে পুরোহিত তা যথারীতি নিক্ষেপ করলেন।
দেবতা হুবল-এর দিকে মুখ করে যে তীরটা পড়েছে সেটাকে এখন তোলা হবে।
ছেলেদের মধ্যে শুধু নয়, উপস্থিত সবার মধ্যেই এক উত্তেজনা-উৎকণ্ঠা আর পিনপতন নীরবতা—কার নাম ওঠে!
তীরে নাম উঠল 'আবদুল্লাহ'
তীর ওঠানো হলো। নাম লেখা—আবদুল্লাহ! আবদুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় ও সুদর্শন সন্তান।
পুত্রকে কাছে ডাকলেন তিনি। হাত ধরে নীরবে জমজম কূপের কাছে নিয়ে গিয়ে হাঁটু গেড়ে ঘাড় নিচু করে বসতে বললেন।
আবদুল্লাহ সেভাবেই বসলেন। আবদুল মুত্তালিব খঞ্জর উঁচু করতেই যেন সবার সম্বিত ফিরে এলো।
কয়েকজন দৌড়ে এসে হাত ধরে তাকে নিবৃত্ত করার চেষ্টা করল। কিন্তু তিনি বললেন, আমি আমার প্রতিজ্ঞা পালনে অটল।
তারা বলল, প্রতিজ্ঞা পালনে বিকল্প কোনো পন্থা পাওয়া যায় কিনা, তা আমরা চেষ্টা করে দেখি। অন্তত সে-পর্যন্ত আমরা অপেক্ষা করি। এ-ক্ষেত্রে পথনির্দেশনা পেতে কোনো ভালো দৈবজ্ঞের শরণাপন্ন হতে তো কোনো দোষ নেই।
দৈবজ্ঞ 'কাহিনা'র কাছে ছুটলেন সবাই
আরবের সবচেয়ে খ্যাতিমান দৈবজ্ঞ মহিলা তখন বাস করতেন মদিনায়। তিনি পরিচিত ছিলেন ‘কাহিনা’ নামে।
সবচেয়ে দ্রুতগামী উটে আবদুল মুত্তালিবের প্রতিনিধি দল মদিনায় কাহিনার কাছে উপস্থিত হলো।
কাহিনা সব শুনে তাদেরকে পরদিন আসতে বললেন। পরদিন সবাই উপস্থিত হলে তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের ওখানে একজন অভিজাতের ‘রক্তপণ’ কত? তারা বলল, ১০টি উট।
কাহিনা বললেন, ঠিক আছে তোমরা আবার তোমাদের দেবতার কাছে যাও। এক তীরে আবদুল্লাহ আর অপর তীরে ১০টি উট। তীর নিক্ষেপ করো।
তীরে আবদুল্লাহর নাম উঠলে আরো ১০টি উট লিখে তীর নিক্ষেপ করো। এবারও তীরে আবদুল্লাহর নাম উঠলে আরো ১০টি উট লিখে আবার তীর নিক্ষেপ করো।
যতক্ষণ পর্যন্ত তীরে উট না ওঠে ততক্ষণ পর্যন্ত উটের সংখ্যা ১০টি করে বাড়াতেই থাকবে।
সংখ্যা যখন ১০০ হলো তখন উঠল 'উট'
মক্কায় ফিরে এলো সবাই।
আবার কাবা প্রাঙ্গণে দেবতা হুবল-এর মূর্তির সামনে তীর নিক্ষেপের পালা। এক তীরে আবদুল্লাহ। আর এক তীরে ১০ উট।
তীর ছোড়া হলো। দেখা গেল তাতে আবদুল্লাহর নাম।
আরো ১০টি উট। পরের বারও আবদুল্লাহর নাম।
আরো ১০টি উট। এবারও তীরে আবদুল্লাহর নাম।
উটের সংখ্যা বাড়তে বাড়তে যখন ১০০ তে পৌঁছল তখন তীরে উঠল উট। জনতা উল্লাসে ফেটে পড়ল।
প্রভুর ইচ্ছা না ঘটনাক্রম?
কিন্তু আবদুল মুত্তালিব তখনও নিশ্চিত নন, এটা ঘটনাক্রম না প্রভুর ইচ্ছা।
তিনি বললেন, এটা যদি প্রভুর ইচ্ছা হয়, তবে তিন বার তীর নিক্ষেপ করো। তিন বারই যদি তীরে উট ওঠে, তাহলেই আমি মনে করব এটা প্রভুর ইচ্ছা, ঘটনাচক্র নয়।
তিন বার তীর নিক্ষেপ করা হলো। তিন বারই তীরে উট উঠলো।
এবার সবাই উল্লাসে ফেটে পড়ল। ১০০ উট জবাই করা হলো। আর আয়োজন হলো ভোজের।
খাওয়াদাওয়ার পর মক্কার সবাই ইচ্ছেমতো নিয়ে গেল উটের মাংস।
সুপুরুষ আবদুল্লাহর ব্যাপারে অভিজাত নারীদের আগ্রহের অভাব থাকার কথা নয়
মক্কার নারীরা আবদুল্লাহর প্রাণ রক্ষা পাওয়ায় যত না উল্লসিত হয়েছিল, হয়তো-বা তার চেয়ে বেশি উল্লসিত হয়েছিল তার রক্তপণ ১০০ উট হওয়ায়।
কারণ এর আগ পর্যন্ত অভিজাত পুরুষদের রক্তপণ ১০ উটেই সীমিত ছিল।
অবশ্য সুপুরুষ আবদুল্লাহর ব্যাপারে অভিজাত পরিবারের কোনো নারীরই আগ্রহের অভাব থাকার কথা নয়।
আবদুল্লাহকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন কোয়াতিলা
বনু আসাদ গোত্রের খ্রিষ্টান পণ্ডিত ওয়ারাকা ইবনে নওফেলের বোন কোয়াতিলা কাবা চত্বরে আবদুল্লাহকে পেয়ে তাকে ১০০ উট উপঢৌকনসহ সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন।
আবদুল্লাহ বিনয়ের সাথে বললেন, আমি এখনো বাবার অভিভাবকত্বে আছি।
পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ও পুত্রের মানসিক ধকল কাটানোর লক্ষ্যে আবদুল মুত্তালিব আবদুল্লাহর বিয়ের সিদ্ধান্ত নিলেন। তিনি আবদুল্লাহকে নিয়ে যুহরা গোত্রের গোত্রপতি ওয়াহাবের বাড়িতে গেলেন।
তার কন্যা আমিনার সাথে পুত্রের বিয়ের প্রস্তাব দিলেন। ওয়াহাব সানন্দে রাজী হলেন।
বিয়ে হলো আমিনার সঙ্গে
বিয়ে করে আবদুল্লাহ আমিনাকে নিয়ে ভাই আবু তালিবের ঘরে উঠলেন।
আবদুল্লাহর বিয়ের দিন ৭৪ বছর বয়সী আবদুল মুত্তালিবও আমিনার চাচাতো বোন হালাহ-কে বিয়ে করলেন।
আবদুল্লাহ-আমিনার দাম্পত্য জীবন ছিল খুবই ক্ষণস্থায়ী। কয়েকদিন পরই পিতার নির্দেশে আবদুল্লাহ গ্রীষ্মকালীন বাণিজ্য কাফেলায় সিরিয়ার পথে যাত্রা করলেন।
১০০ উট দিয়েও আয়ু তিনমাসের বেশি বাড়ল না!
বৈরী আবহাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়লেন। সিরিয়া থেকে ফেরার পথে মদিনায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
কোরাইশদের সবচেয়ে সুদর্শন ও সৎগুণাবলিতে ভূষিত যুবকের আয়ু ১০০ উট রক্তপণ দিয়েও তিন মাসের বেশি বাড়ল না।
এমনকি জেনেও যেতে পারলেন না যে, তিনি সন্তানের পিতা হতে যাচ্ছেন।
নিয়তি যেন তাকে বাঁচিয়েই রেখেছিল আমিনাকে মা হওয়ার সুযোগ দেয়ার জন্যে।
তীর্থগৃহ নির্মাণে আগ্রহ
পিতা ইব্রাহিম এক আল্লাহর উপাসনার জন্যে যে ঘর নির্মাণ করেছিলেন, সেই কাবা কালস্রোতে তিন শতাধিক কল্পিত দেবতার মূর্তির নিবাসে পরিণত হলো।
কিন্তু তা সত্ত্বেও কাবার প্রতি আরবদের আকর্ষণ দিনকে দিন বাড়তেই থাকল। প্রত্যন্ত অঞ্চল থেকে তীর্থযাত্রীদের আগমনও বাড়ল সমান তালে।
কাবা ও মক্কার প্রতি সাধারণের এই আকর্ষণ ও মর্যাদা আরবের প্রান্তিক রাজ্যগুলোয় তীর্থগৃহ নির্মাণের আগ্রহ সৃষ্টি করল।
ঘাসসানীরা উত্তর আরবের হিরায় তীর্থকেন্দ্র হিসেবে সুন্দর গির্জা নির্মাণ করল।
আবরাহা- নিজের নির্মিত গির্জার নাম দিলেন ইয়েমেনী আল-কাবা
ইয়েমেনের শাসক আবরাহা আল আশরম নির্মাণ করলেন বিশাল গির্জা। নাম দিলেন ইয়েমেনী আল-কাবা।
গির্জার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি মনে করলেন, শুধু সাধারণ আরব নয়, মক্কার মানুষরাও এখানে আসবে পুণ্যলাভের জন্যে।
কিন্তু কোনোটাই আরবদেরকে আকৃষ্ট করতে পারল না। এমনকি ইয়েমেন থেকেও তীর্থযাত্রীদের মক্কা আগমন অব্যাহত থাকল আগের মতোই।
গির্জাকে ইয়েমেনী আল-কাবা নামকরণে ক্ষুব্ধ হয়ে মক্কার দক্ষিণে বসবাসকারী বনু কিনানার এক ব্যক্তি ইয়েমেনে গিয়ে গির্জার পবিত্রতা নষ্ট করল।
আবরাহার ক্রোধ এবং কাবাঘর ধ্বংসের অভিপ্রায়
এই ঘটনায় আবরাহার ক্রোধ চরমে উঠল।
আবরাহা কাবা ধ্বংস করার জন্যে বিশাল বাহিনী নিয়ে মক্কা ও তায়েফের মাঝামাঝি এসে শিবির স্থাপন করলেন।
তিনি তার এক সেনাপতি হুনাসা আল হিসায়রীকে মক্কার চারপাশে লুটপাট চালানোর নির্দেশ দিয়ে বললেন-
মক্কার নেতাদেরকে পরিষ্কারভাবে বলবে, মক্কার সাথে যুদ্ধ করার কোনো অভিপ্রায় আমার নেই। আমি শুধু কাবাঘর ধ্বংস করেই ফিরে যাব।
আবদুল মুত্তালিব কোনোরকম যুদ্ধ করা থেকে বিরত থাকার অভিপ্রায় ব্যক্ত করলে হুনাসা সরাসরি আবরাহার সাথে আলাপ করার জন্যে তাকে সাথে নিয়ে আসেন।
আবদুল মুত্তালিবের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে আবরাহা তাকে নিয়ে কার্পেটে বসলেন।
আবরাহার সাথে আবদুল মুত্তালিবের কথোপকথন
আবরাহা তার দোভাষীকে বললেন, জিজ্ঞেস করো অতিথি আমার কাছে কী চায়। আবদুল মুত্তালিব বললেন, তার সেনাপতি যে ২০০ উট লুট করে এনেছে তা ফিরিয়ে দেয়ার জন্যে ‘রাজাকে’ অনুরোধ জানাতে চান।
আবরাহা তার দোভাষীকে বললেন, তুমি আবদুল মুত্তালিবকে বলো, ‘আমি তাকে দেখে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু এখন তার সাথে কথা বলতে গিয়ে আমি হতাশ হচ্ছি।
সে কি আমার কাছে লুট করা ২০০ উট ফেরত চাইতে এসেছে? আর তাদের কাবাঘরের কথা ভুলে গেছে—যে ঘর তার ও তার পূর্বপুরুষদের ধর্মবিশ্বাসের প্রতীক, যে ঘর আমি ধ্বংস করতে এসেছি?
কাবাঘর ধ্বংসের হাত থেকে রেহাই দেয়ার উদ্দেশ্যে আমাকে বোঝানোর জন্যে সে-তো একটা বাক্যও ব্যবহার করল না?’
'কাবাঘরের মালিকই তাঁর ঘর রক্ষা করবেন'
আবদুল মুত্তালিব জবাব দিলেন, ‘আমি শুধু আমার উটের মালিক। কাবাঘরের নিজস্ব মালিক রয়েছে। সেই মালিক নিশ্চয়ই তাঁর ঘর রক্ষা করবেন।’
আবরাহা বললেন, ‘আমার হাত থেকে একে রক্ষা করার কেউ নেই।’
আবদুল মুত্তালিব বললেন, ‘রাজা! আপনি চেষ্টা করে দেখতে পারেন।’ আবদুল মুত্তালিব তার ২০০ উট নিয়ে মক্কায় ফিরে গেলেন।
হাতি 'মাহমুদে'র বসে পড়া, পাথরের তেজস্ক্রিয় কণা এবং গুটিবসন্তের জীবাণু- আবরাহার বাহিনী ধ্বংস হলো যেভাবে
আবরাহা বিশাল বাহিনী নিয়ে মক্কার উপকণ্ঠে আসার পর ‘মাহমুদ’ নামের অগ্রবর্তী হাতিটি বসে পড়ল। তার পেছনে পেছনে অন্যগুলোও।
বিশাল হাতিটিকে উঠিয়ে দাঁড় করানোর জন্যে সৈনিকদের সকল কসরত ব্যর্থ হলো।
এরপর ওদের মাথার ওপর দিয়ে পাথরের তেজস্ক্রিয় কণা ফেলতে ফেলতে উড়ে গেল আবাবিল পাখির ঝাঁক।
সমুদ্রের দিক থেকে আসা মরুঝড়ে ভেসে এলো ‘গুটিবসন্তের’ জীবাণু।
গুটিবসন্তে আক্রান্ত হলো সৈন্যরা। ছড়িয়ে পড়ল তা মহামারির মতো। সৈন্যদের অধিকাংশই মারা গেল বা পালিয়ে গেল।
আহত আতঙ্কিত আবরাহা অবশিষ্ট সৈন্যদের নিয়ে ফেরত যাত্রা করলেন। তার শরীরের অঙ্গগুলো এক এক করে বিচ্ছিন্ন হতে শুরু করল।
রাজধানী সানায় পৌঁছে মারা গেলেন তিনি।
পুরো ঘটনা এত আকস্মিক ও অপ্রত্যাশিত ছিল যে, আরবরা বছরটারই নামকরণ করল ‘হস্তী বছর’।
কোরাইশরা গণ্য হতে লাগল ঈশ্বরের বরপুত্ররূপে
আবরাহার হস্তী বাহিনীর বিপর্যয়ে বেদুইনরা নিশ্চিত হলো কাবা পবিত্র ঘর। আর এর তত্ত্বাবধায়করা বহিঃআক্রমণ থেকে সুরক্ষিত। কোরাইশরা বিবেচিত হলো ঈশ্বরের বরপুত্ররূপে।
ধর্মীয় মিলনভূমির পাশাপাশি মক্কা পরিণত হলো আর্ন্তজাতিক অর্থনৈতিক কেন্দ্রে, সকল বাণিজ্যপথের সংযোগস্থলে।
কোরাইশ বণিক সিন্ডিকেটই নিয়ন্ত্রণ করতে শুরু করল আবিসিনিয়া, ইয়েমেন, পারস্য, সিরিয়া ও মিশরের বাজার।
ব্যবসার পাশাপাশি নেপথ্যে পুঁজির নিয়ন্ত্রকও ছিল তারা। বেদুইন গোত্রগুলো কোরাইশদের সাথে মৈত্রী বন্ধনকে করে ফেলল নিজেদের মর্যাদার মানদণ্ড। তাই পুরো বাণিজ্যপথ ছিল নিরাপদ।
বেনিয়া সমাজ আর স্বার্থকেন্দ্রিক নগরজীবন
মক্কার উত্তরণ ঘটল পুরোপুরি বেনিয়া নির্ভর নগরজীবনে।
বেনিয়া সমাজে ধনসম্পদ হয়ে উঠল মর্যাদা নির্ধারণের একক মানদণ্ড। তাই যাযাবর জীবনের গোত্রীয় সমমর্মিতাও হারিয়ে গেল নগরজীবনের স্বার্থকেন্দ্রিকতায়।
বঞ্চিতের বঞ্চনা গেল আরো বেড়ে। দারিদ্র্য ও বঞ্চনার দিগন্তবিস্তৃত রুক্ষ মরুতে মক্কা পরিণত হলো ভোগ বিলাসিতার দ্বীপে।
মদ, ফূর্তি আর উদ্দামতা
ব্যবসা আর মদ ও উদ্দাম ফূর্তির ইন্দ্রিয়জ সুখে ডুবে যাওয়া। এটাই হলো অভিজাত জীবন।
আর এই ইন্দ্রিয়জ সুখের আগুনে ঘি হিসেবে ব্যবহার করা হতো ক্রীতদাসীদের। মক্কাবাসীদের আয়ের একটা বড় উৎস ছিল এই নিষ্ঠুর দাসব্যবসা।
কাবার চারপাশে প্রথম সারির ঘর ও বৈঠকখানাগুলো ছিল অভিজাতদের। সামাজিক মর্যাদা অনুসারে পরবর্তী সারির ঘর ও আবাসনের বণ্টন।
সবচেয়ে দূরবর্তী স্থানে বাস করত দাস ও সহায়সম্বলহীন মানুষেরা। একই গোত্রভুক্ত হলেও বঞ্চনার শিকার ছিল সম্বলহীন মানুষ।
মক্কার অভিজাতদের বৈঠকখানায় সন্ধ্যা থেকে বসত মদ আর উদ্দাম ফুর্তির আসর।
বয়স্করা বর্ণনা করত তাদের বাণিজ্য ভ্রমণের কাহিনী- সিরিয়া, বাইজেন্টাইন বা পারস্যের রাজাদের দরবারে তাদের ভ্রমণের ঘটনা বা গল্প।
গল্প বলা, তা মনোযোগ দিয়ে শোনা ও অন্যের কাছে বলে বেড়ানোর ক্ষেত্রে আরবদের মেধা অতুলনীয়। তাই যে-কোনো ঘটনা বা গল্প মুখে মুখে দূর মরুতে ছড়িয়ে পড়তেও সময় লাগত না।
এমনকি কাবা চত্বরেও বসত মাতলামি ও ফূর্তির আসর!
কারণ মক্কা তখন বহুজাতিক বাণিজ্যপথের সংযোগস্থল। আর বছরের বিভিন্ন সময়ে তীর্থমেলা তো আছেই।
কাবা চত্বরেও বসত এই মাতলামি ও ফুর্তির আসর, তিন শতাধিক মূর্তির পাথুরে দৃষ্টির সামনে।
অভিজাতরা তাদের সকল স্বার্থের পাহারাদার মনে করত এই কল্পিত দেবতাদের।
আরব মরুর যাযাবর গোত্রগুলো ছিল পরস্পর বিচ্ছিন্ন। খাবারের অন্বেষণে তারা গবাদিপশুর পাল নিয়ে একস্থান থেকে যেত অন্যস্থানে। ‘গজওয়া’ অর্থাৎ দলবদ্ধ হয়ে দুর্বল পক্ষের ওপর আক্রমণ, মালামাল লুট আর প্রতিহিংসার মধ্যেই ডুবে থাকত তাদের জীবন।
কিন্তু কেউই কোরাইশদের সাথে কোনোরকম ঝামেলায় জড়াতে চাইত না। তাই মক্কার অভিজাতদের জীবন ছিল নির্ভার, নিশ্চিন্ত।
অর্থই ছিল তাদের দেবতা
আর কোনো ঐশী-কিতাব বা নৈতিক বিধিবিধান সম্বলিত ধর্মের অনুপস্থিতি তাদের মানবিক অবক্ষয়কে দিয়েছিল চূড়ান্ত রূপ।
অর্থই ছিল তাদের দেবতা। পিতৃপুরুষের সংস্কারই ছিল ধর্ম। আর অভিজাতদের স্বার্থ রক্ষা করাই ছিল কাবার পুরোহিতদের কাজ।
রুক্ষ মরুবেষ্টিত মক্কা সম্পর্কে বাইজেন্টাইন বা পারস্য সাম্রাজ্যের অধিপতিদের তেমন কোনো আগ্রহ না থাকলেও কোরাইশরা সেখানকার খবরাখবর রাখত ব্যবসায়িক স্বার্থেই।
রোমান আর পারস্য সাম্রাজ্যও বিপর্যস্ত
পুরো মধ্যপ্রাচ্যেই তখন ধর্মের অবক্ষয়। রোমান ও পারস্য সাম্রাজ্য হাজার বছরব্যাপী পারস্পরিক যুদ্ধে বিপর্যস্ত ও ধ্বংসোন্মুখ।
কোনো কল্যাণশক্তি বা মানবিক চেতনা বা সত্যধর্মের অনুপস্থিতিতে দুই সাম্রাজ্যের সাধারণ মানুষও ছিল দাসত্বের নিগড়ে আবদ্ধ।
ধর্মপ্রাণ খ্রিষ্টান ও ইহুদিরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে অপেক্ষা করছিলেন একজন নবীর, যিনি তাদের ধর্মকে পুনরুজ্জীবিত করবেন।
তারা আশা করছিলেন আরবে এমন নবীর জন্ম হবে তাদের গোত্রেই।
ইহুদি ও খ্রিষ্টান পণ্ডিতদের এইসব কথাবার্তা মক্কার কোরাইশদের অন্তরকে সন্ত্রস্ত করত সবচেয়ে বেশি।
ঐশীধর্ম প্রতিষ্ঠিত হলে তাদের অবিসংবাদিত নেতৃত্ব-মর্যাদা ভেস্তে যাবে
কারণ তেমনটা হলে, ঐশীবিধান প্রতিষ্ঠিত হলে, তিন শতাধিক দেবতা বিলুপ্ত হলে আরবভূমিতে তাদের অবিসংবাদিত নেতৃত্ব মর্যাদা সবই ভেস্তে যাবে। তাই সর্বকালের শোষকদের মতো মক্কার অভিজাতরাও ছিল সকল ঐশীধর্ম ও নৈতিক বিধিবিধান বিমুখ।
মক্কায় খৃষ্ট বা ইহুদি ধর্মের যে-কোনো ধরনের প্রচার ছিল নিষিদ্ধ। মক্কায় বসবাসকারী ইহুদি বা খ্রিষ্টানরা ছিল দাস বা শ্রমিক। আর এদের আবাসনও নির্ধারিত ছিল মক্কার প্রান্তিক এলাকায়। তাদের ধর্ম সংক্রান্ত কানাঘুষা সীমিত থাকত তাদের মাঝেই।
তবে কোরাইশদের মধ্য থেকেও হাতে-গোনা দু-চারজন মূর্তিপূজা বাদ দিয়ে বিচ্ছিন্নভাবে নীরবে এক আল্লাহর উপাসনা করতেন। তারা পরিচিত ছিলেন ‘হানিফ’ নামে।
অভিজাত এক শতাংশ বনাম দারিদ্রপীড়িত ৯৯ শতাংশ
মক্কার ভোগবাদী নগরসমাজ ছিল কার্যত দুটি শ্রেণিতে বিভক্ত।
বেনিয়া অভিজাত পরিবারগুলো কুক্ষিগত করে রেখেছিল সকল ধনসম্পদ, ক্ষমতা ও কর্তৃত্ব। এরা সমাজের একশতাংশ।
আর নিরানব্বই শতাংশই ছিল দারিদ্র্যপীড়িত বঞ্চিত মানুষ। জীবন, জীবিকা, সম্মান, নিরাপত্তা কোনোকিছুই ছিল না তাদের।
আবার এদের একটা বড় অংশ ছিল ক্রীতদাস। এই নারী ও পুরুষদের জীবনের পুরোটা জুড়ে ছিল শুধুই বঞ্চনা। এদের কান্না শোনারও কেউ ছিল না।
শুধু আরব নয়, ষষ্ঠ শতকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, ভারত, চীন সর্বত্র ছিল এই একই চিত্র।
ইতিহাসের বাঁকবদল হয় যখন...
কিন্তু একটা সভ্যতার একটা সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধের যখন বিপর্যয় ঘটে, অর্থ যখন দেবতায় রূপান্তরিত হয়, ভোগবিলাসিতা যখন মর্যাদার মানদন্ডে পরিণত হয়, সমাজ যখন সাধারণ মানুষের সাথে সুবিচার করতে ব্যর্থ হয়, সমমর্মিতা যখন শোষকের হাতে চূড়ান্তভাবে বিনাশিত হয়, তখনই ঘটে ইতিহাসের বাঁকবদল।
কখনো সমাজ সংস্কারের মধ্য দিয়ে, কখনো গণ-অভ্যুত্থানে, কখনো রক্তাক্ত বিপ্লবে, কখনো সত্যধর্মের পুনরুত্থানে।
পাপের ঘট যখন পূর্ণ হয়, তখন ইতিহাসের এই বাঁকবদল ঠেকাতে পারে না কেউই।
Haji Jalal Ahammed International Kindergarten
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Haji Jalal Ahammed International Kindergarten, Nursery, buiyapara, 4 no ward, middle mohadebpur, Sitakunda, Chittagong.
এবারের রমজান হোক করোনা আতঙ্ক জয়ের রমজান
করোনাভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্কের এক অভূতপূর্ব অবস্থায় এবার শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সংক্রমণ ঠেকাবার উপায় হিসেবে কোটি কোটি মানুষকে বাসায় থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
কিছু মানুষ আক্রান্ত। বাকিরা আতঙ্কিত।
এই আতঙ্ক, অস্থিরতা, অনিশ্চয়তার মধ্যেই কীভাবে এবারের রমজান আপনার জীবনকে প্রশান্তি ও নিশ্চয়তায় ভরিয়ে তুলতে পারে তা জানাতেই এ নিবন্ধ-
রোজা রাখতে হবে
ধর্মীয় বিধিমতে কেউ মুসলিম হলে, সাবালক হলে, রোজা রাখার শারীরিক সামর্থ্য থাকলে, ভ্রমণরত না থাকলে এবং অসুস্থ, আহত, মাতৃদুগ্ধদানরত বা গর্ভবতী না হলে তার জন্যে রোজা ফরজ। এসব সঙ্গত কারণ ছাড়া কেউ যদি রোজা না রাখেন, তাহলে ধর্মের বিধান অনুযায়ী তাকে কাফফারা দিতে হবে।
আর্টিকেল : ডায়াবেটিস, হাইব্লাড প্রেশার ও বয়সী অসুখবিসুখ সারায় রোজাভিডিও : যেভাবে রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেনরোজা যুগে যুগে জনপদে জনপদে
হে বিশ্বাসীগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরিদের ওপর। যাতে তোমরা আল্লাহ-সচেতন থাকতে পারো। [সূরা বাকারা, আয়াত- ১৮৩]
ইসলামের আগেও রোজা বা উপবাসের বিধান ছিল পূর্ববর্তী অনেক ধর্মবিশ্বাসে। যেমন, খ্রীষ্টধর্মের একেবারে শুরু থেকেই ফাস্টিং বা উপবাসের বিধান ছিল। আত্মশুদ্ধির মানসে তারা উপবাস করতেন। ৬ষ্ঠ শতকে লেন্টেন ফাস্ট বলে একটি ধর্মীয় বিধি প্রচলিত হয় যাতে ধর্মপ্রাণ খ্রিষ্টানরা ৪০ দিনের উপবাসকাল কাটাতেন যখন দিনে মাত্র একবেলা খাওয়ার অনুমতি ছিল তাদের। খ্রিষ্টানদের প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক দুই ধারাতেই উপবাসের বিধি আছে।
পেরু ও মেক্সিকোর কিছু জনগোষ্ঠীর মানুষ এখনো পাপের প্রায়শ্চিত্য ও দেবতাকে খুশি করার জন্যে উপবাস করে থাকেন।
ইহুদিদের বছরের সবচেয়ে পবিত্র দিন, ইয়ুম কিপুর পালনের অনুষঙ্গই হলো দীর্ঘ ২৫ ঘণ্টা কোনোরকম খাবার পানীয় গ্রহণ না করে সিনাগগে (ইহুদিদের উপাসনালয়) অবস্থান করা।
আরো দেখুন
রোজা নিয়ে এ ভুল ধারণাগুলো কি আপনারও আছে?
অটোফেজি-রোজার বৈজ্ঞানিক নাম
কোরআন নাজিলের আগে রমজান ছিল অন্য এগারটি মাসের মতোই
কোরআন নাজিলের আগে রমজান ছিল অন্য এগারটি মাসের মতোই একটি সাধারণ মাস। কিন্তু যখন কোরআন নাজিল হলো, রমজান একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত হতে লাগল, এমনকি স্বয়ং আল্লাহর কাছেও।
মানবজাতির ওপর কোরআন নাজিলকে আল্লাহ নিজেও গুরুত্বপূর্ণ গণ্য করেছেন। আর সেজন্যেই রমজান মাসটিকে তিনি শুধু অন্য এগার মাস নয়, হাজার মাসের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ বলে বলেছেন।
দুর্ভাগ্যজনক হলো রমজান এলে আমরা কাজ কমিয়ে দিই
রমজানে আল্লাহ যে-কোনো সুন্নত কাজের সওয়াব ফরজ কাজের সমান করে দেন। আর একটি ফরজের সওয়াবকে ৭০টি ফরজের সমান করে দেন।
তার মানে তিনি কোরআন নাজিল করেছেন এবং সেই আনন্দে তার বান্দাদেরকে এই সুবিধা দিতে চাচ্ছেন যে, এই মাসে তোমরা বেশি বেশি কাজ কর। কারণ, কাজের তুলনায় বিনিময় তোমরা অন্য সময়ের তুলনায় অনেক বেশি পাবে।
কাজেই আমাদের কী করা উচিত- কাজ বাড়ানো না কমানো?
নিঃসন্দেহে কাজ বাড়ানো।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, রমজান এলে আমরা কাজ কমিয়ে দেই।
দু/তিনগুণ ওভারটাইমের কথা শুনে একজন শ্রমিক কী করে!
প্রসঙ্গত একটি কারখানা এবং তার শ্রমিকদের উদাহরণকে আনা যেতে পারে।
একটি কারখানায় যখন শ্রমিকরা কাজ করে, সাধারণভাবে ছুটির অপেক্ষায়ই তারা থাকে! ছুটি পেলে চলে যেতে পারবে- এটাই তারা চায়।
কিন্তু যখন গার্মেন্টস কর্তৃপক্ষ কোনো জরুরি ডেলিভারির কথা জানায়, বলে ওভারটাইম করে এটা শেষ করতে হবে, তখন কী হয়?
শ্রমিকরা নাখোশ হয়। অপছন্দ করে।
কিন্তু যখন শোনে এবারের ওভারটাইমের পেমেন্ট হবে অন্যান্য বারের দুইগুণ/চারগুণ, তখন কী হয়?
মন খারাপ তো থাকেই না, বরং বহুগুণ উৎসাহ নিয়ে মুক্তকচ্ছ হয়ে কাজে নেমে পড়ে।
কেন? বাড়তি উপার্জনের আশায়।
তো একজন সাধারণ শ্রমিক যদি কিছু বাড়তি মজুরির আশায় তার দুনিয়ার পরিশ্রমকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে, তাহলে একজন বিশ্বাসী যখন জানতে পারে যে রোজার মাসে তার যে-কোনো ভালো কাজের প্রতিদান আল্লাহ অন্তত ৭০ গুণ বাড়িয়ে দিতে চেয়েছেন, তখন তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিৎ? পরিশ্রম কী মাত্রার হওয়া উচিৎ?
আর ৭০ আসলে একটি রূপক। এর মানে এর গুণন হতে পারে অগুণতি।
রমজানে তাই কাজ বাড়াতে হবে
রমজানে আমাদের প্রস্তুতিটা তাই এরকম থাকা উচিত যে, ফরজগুলো আমরা মনোযোগের সাথে আদায় করবই। আর সুন্নত কাজসহ যত কাজ আছে কোনোটাই যাতে এ মাসে বাদ না পড়ে। এগারোটি মাসে যেসব কাজে গাফলতি করেছি সেসব যেন রমজান মাসে করতে পারি।
-এ মাসের প্রথম ১০ দিন রহমতের, পরের ১০ দিন মাগফেরাতের আর শেষ ১০ দিন নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তির। এই সময়গুলোতে এই প্রাসঙ্গিক দোয়া বেশি বেশি করতে হবে।
-নামাজ আদায়ের পর নীরবে ৩৩বার সুবহানাল্লাহ ৩৩বার আলহামদুলিল্লাহ, ৩৪বার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর পড়ুন
-নবীজীর (স) সুন্নত হিসেবে তারাবীহ পড়তে সচেষ্ট হোন
-সেহরির আগে তাহাজ্জুদ নামাজ আদায় উত্তম ইবাদত
-নবীজী (স) বলেন- এ মাসে এমন একটি রাত (শবে কদর) আছে যা হাজার মাসের চেয়ে উত্তরম। তাই রমজানের শেষ ১০ দিনের প্রত্যেক বেজোড় রাতকে কদর এর মহিমান্বিত রাত মনে করে ফজর না হওয়া পর্যন্ত ইবাদতে মগ্ন থাকুন, ডুবে যান কোরআনের মর্মবাণীর গভীরে।
-ইফতারের আগে ও তাহাজ্জুদের সময় নিজের অতীত ভুলত্রুটির জন্যে ক্ষমাপ্রার্থনা করুন। প্রতিজ্ঞা করুন এ ভুলগুলোর পুনরাবৃত্তি না করার।
আরো দেখুন
যে কারণে ইফতার পার্টি দিতেন না ভারতের রাষ্ট্রপতি এ পি জে কালাম
রোজা রেখেও রক্ত দেয়া যায়
ক্ষুধার্ত থাকুন- মস্তিষ্ক হবে ক্ষুরধার
দীর্ঘজীবন চান? রোজা রাখুন (পর্ব-১)
কোরআন ও নিরাময়
রমজান যেহেতু কোরআন নাজিলের কারণে বিশিষ্ট, এ মাসে তাই যতবেশি কোরআন অনুধাবনে ব্যয় করা যাবে তত উত্তম। আর একজন বিশ্বাসীর জন্যে কোরআন কল্যাণ ও নিরাময় বয়ে আনে-
“বিশ্বাসীর জন্যে কোরআন হচ্ছে শেফা ও রহমতস্বরূপ” (সূরা বনি ইসরাইল, আয়াত ৮২)। এ নিরাময় শারীরিক, মানসিক, আত্মিক এবং সামাজিক।
এই রমজানে এ কোরআনের গভীরেই আপনি ডুবে যান। বাসায় বসে সপরিবারে করুন কোয়ান্টায়নে খতমে কোরআন। পাবেন রোগব্যধি, নেতিবাচকতা, ভয়, বিকৃতি, আতঙ্ক ও মনোবিকার থেকে মুক্তি। সেইসাথে ১২৪ কোটি বছর ইবাদতের সমান নেকি।
করোনাসহ সকল বালা-মুসিবত থেকে পরিবার থাকবে আল্লাহর রহমতের ছায়ায়। কারণ আপনি জানেন, কোরআনের জ্ঞান যেখানে অনুশীলন হয় ফেরেশতারা সেখানে আল্লাহর রহমত বর্ষণ করে।
খতমে কোরআনের এ লিঙ্ক পৌঁছে দিন আরো ৪০ জনকে। উদ্বুদ্ধ করুন- করোনা মুক্তির নিয়তে যেন তারাও বাসায় বসে সপরিবারে অংশ নেন কোরআন থেকে নিরাময় লাভের এ সুযোগে।
বাজেট বেড়ে যাওয়া, সারা বিকেল রান্নায় ব্যস্ততা ও অন্যান্য
রমজান মাসে আমাদের অনেকেরই বাজেট বেড়ে যায়। কেন? কারণ অন্য সময় আমরা যা খাই, রমজানে তার চেয়ে বেশি খাই।
খাওয়া-খরচ বেশি হবে রমজানে- এটা আমরা ধরেই নিই। অথচ ধর্ম বলে এহেন আচরণ রমজানের উদ্দেশ্যের সম্পূর্ণ খেলাফ।
রমজান মাসে অতিরিক্ত কোনো বাজার বা বাজেট রাখার প্রয়োজন নেই। এটা জাহেলিয়াত।
তাছাড়া ‘ইফতারি’ নামের ভাজাপোড়া গরম গরম পরিবেশন করার তাগাদা থেকে রমজানে বেশিরভাগ গৃহিণীর বিকেল থেকে পুরো সময়টা কাটে রান্নাঘরে। ইফতারের দোয়া করার সুযোগটাও উনি পান না।
তাহলে কী হলো?
ভ্যারাইটিজ ইফতার খেতে গিয়ে নিজের জীবনে বারোটা বাজল, দোয়ার মৌসুম হারিয়ে গেল।
কাজেই রোজা রাখছি বলে ভালো ভালো খেতে হবে, ভোররাতের জন্যে আলাদা রান্না করতে হবে- এসব ভাবনার সাথে প্রকৃত ধর্মীয় চেতনার কোনো সম্পর্ক নেই।
সারাবছর যেভাবে খেতেন এমাসেও সেভাবে খান।
এই বেঁচে যাওয়া অর্থ দিয়ে আপনি বেশি বেশি দান করুন
বরং এখন করোনাভাইরাসের কারণে দেশজুড়ে ব্যাপকসংখ্যক নিম্নবিত্ত মানুষ যেভাবে উপার্জনহীন-নিরন্ন হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে আরো সংযমী, মিতাচারী হয়ে যান।
বরং পান-ভোজনের পেছনে বাহুল্য না করে সে অর্থটাই নিরন্ন এই মানুষদের কাজে লাগাবার মতো করে দেয়া-এটাই হোক এবার রমজানের প্রাকটিস।
ইফতারে কী খাবেন?
-মাগরিবের আজান দিলে খেজুর খেয়ে পানি পান করুন; শরীরে আসবে তাৎক্ষণিক প্রাণশক্তি। চিনির শরবতেরও প্রয়োজন নেই।
-নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিন। খাবারে ভাত, শাকসবজি, মাছ বা মাংস বা ডিম ও ডালসহ অন্যান্য সুষম খাবার, সালাদ, লেবু, ছোলা ও টক দই রাখুন।
-পেঁয়াজু, চপ, বেগুনি, পাকোড়ার মতো ভাজাপোড়া খাবেন না। হজমের অসুবিধা, বুক জ্বালাপোড়া ও এসিডিটির সমস্যা হতে পারে।
-পোলাও, বিরিয়ানি, তেহারি, মোগলাই, হালিম, চাইনিজ, গরু ও খাসির গোশত এ মাসে যত কম খান তত ভালো।
-ভাইরাস সংক্রমণের আশঙ্কার এসময়ে বেশি বেশি ভিটামিন সি-যুক্ত ফল খাওয়ার চেষ্টা করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
সেহরিতে কী খাবেন?
-প্রোটিন পানির তৃষ্ণা বাড়ায়। সেহরিতে তাই মাছ-মাংস বর্জন করুন। খিচুড়ি, ডিম, ডালও খাবেন না। সামান্য ভাত-সবজি বা কলা-খেজুর বা দই-চিড়া খান।
-তবে একেবারে কিছুই না খাওয়া, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সেহরি বর্জন- এটা করবেন না।
-সেহরি শেষে দাঁত ব্রাশ ও ওযু করে কিছুক্ষণ বজ্রাসনে বসুন। কোয়ান্টাম প্রকাশিত আল কোরআন বাংলা মর্মবাণী অডিও শুনতে থাকুন। ফজরের নামাজ আদায়ের পর যতক্ষণ ইচ্ছা মর্মবাণী শুনতে বা পড়তে পারেন।
-রমজান খাদ্য সংযমের মাস, খাদ্য উৎসবের নয়। করোনাভাইরাস পরিস্থিতির কারণে সমাজের যে বিপুলসংখ্যক মানুষ উপার্জনহীন হয়ে পড়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাতে নামী-দামী হোটেলের খাবার বর্জন করুন একেবারেই।
ইফতারের সময় একটি দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না
নবীজি (স) বলেছেন, রোজাদারের জন্যে দুটি আনন্দ। একটি হচ্ছে, ইফতারির সময়। আরেকটি আনন্দ হচ্ছে, সে যখন আল্লাহ রাব্বুল আলামীনের সাথে সাক্ষাত করবে সেই সময়।
তিনি আরো বলেন, নিশ্চয়ই রোজাদারের জন্যে ইফতারের সময় একটি দোয়া এমন, যা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না।
অর্থাৎ ইফতারের সময় দোয়া কবুলের সময়। অন্তত একটি দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন।
তাহলে আমরা কী প্রস্তুতি নিতে পারি?
আমাদের জীবনে অনেক অব্যক্ত দুঃখ-কষ্ট আছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু সীমিত বুদ্ধি বিবেক সামর্থ্যের জন্যে সেগুলো কাটিয়ে ওঠতে পারি না।
মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক দৈন্য বিভিন্ন ধরণের ভেজালের মধ্যে আছি যেগুলো থেকে আমরা মুক্তি চাই।
জীবনের ত্রিশটি গুরুত্বপূর্ণ চাওয়া নির্বাচন করুন
জীবনের জন্যে গুরুত্বপূর্ণ ত্রিশটি বিষয় যদি আলাদা করে লিখে নেই তাহলে রমজানের প্রত্যেকদিন সবগুলোই এক এক করে স্রষ্টাকে বলতে পারব।
প্রথমে হয়তো দেখা যাবে আপনি পাঁচ/দশটার বেশি লিখতে পারছেন না। আবার লিখবেন, আবার লিখবেন।
তারপর এই দোয়াগুলোই প্রতিদিন আল্লাহর কাছে ইফতারের আগে পেশ করুন। আপনি দেখবেন, ইনশাল্লাহ! আপনার জীবন বদলে যাচ্ছে।
ইফতার এবং আল্লাহর ক্ষমা
ইফতারের সময়ের গুরুত্ব নিয়ে আরো বলা হয়- আল্লাহ এসময় আরশে আজিম থেকে তাকিয়ে থাকেন আর ফেরেশতাদেরকে ডাকেন। বলেন, আচ্ছা! জমিনে কী হচ্ছে?
ফেরেশতারা বলে, আল্লাহ, সবাই খাবার-দাবার নিয়ে বসে আছে।
আল্লাহ জিজ্ঞেস করেন, ওরা খায় না কেন? ফেরেশতারা জবাব দেয়, আপনি যে নিষেধ করেছেন সূর্য ডোবার আগে খাবে না।
ঐসময় যারা দোয়া করে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এরা কী চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ এরা মাফ চায়।
তখন আল্লাহ বলেন, তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলছি, আমার ভয়ে যারা সব খাবার সামনে রাখার পরও এখনও খাচ্ছে না, আমি সবাইকে মাফ করে দিলাম।
এরকম বরকতের সময়ও যদি কেউ ইফতারি বানাতে ব্যস্ত থাকে বা অন্য কাজে মশগুল থাকে তাহলে তাকে দুর্ভাগাই বলতে হয়।
এজন্যেই খাবার নিয়ে তো বটেই অন্য কোনো কাজ নিয়েও এসময়টা হুলস্থূল করা উচিত নয়।
ইফতারের ১৫ মিনিট আগে বাসার গৃহকর্মী ও অধীনস্থসহ সবাইকে একসাথে নিয়ে বসুন। খেজুর-পানি রাখুন সামনে। আল কোরআনের বাংলা দোয়া প্লে করুন। নিমগ্ন হোন। শেষ হবার পর প্রত্যেককে বলেন, এবার নির্ধারিত দোয়াটা কর।
মৃতদের জন্যে নাজাত প্রার্থনা করুন
আমাদের বাবা-মা বা আপনজন যখন পৃথিবী থেকে বিদায় নেন আমরা খুব কান্নাকাটি করি।
কিন্তু এরপর সাধারণভাবে আমরা তা পুরোপুরি ভুলে যাই। মনে করতেই চাই না। করলেও বছরে একবার, মৃত্যুদিবসে!
তাও ব্যস্ততার অজুহাতে অনেক সময় নিজেরাও যাই না। মাদ্রাসায় বিরিয়ানির প্যাকেট পাঠিয়ে দিই বা টাকা পাঠিয়ে দিই। বলি যে, আজকে আমার মায়ের মৃত্যুদিবস! একটু দোয়া করে দেবেন।
অথচ নবীজির (স) বর্ণনা অনুসারে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন সে সার্বক্ষণিকভাবে তার বাবা-মা, সন্তান-সন্তুতি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজনের কাছে সাহায্য চাইতে থাকে।
এমনকি যার সাথে আপনার একদিনমাত্রও দেখা হয়েছে, তিনিও কবরে গিয়ে আপনার কাছে সাহায্য চাচ্ছেন।
হঠাৎ হঠাৎ কারো কথা মনে পড়ে
এ কারণেই দেখবেন, হঠাৎ করে অনেক পুরনো কোনো বন্ধুর কথা মনে পড়ে যায়। কোথায় কার সাথে দেখা হয়েছিল, তার কথাটা হঠাৎ করে মনে পড়ে যায়।
এই মনে পড়ে যাওয়াটা কিন্তু আপনারও ইচ্ছা না; ঐ ব্যক্তিরও ইচ্ছা না। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহ চান, তার বিপদগ্রস্ত বান্দাকে মুক্ত করতে এবং সে মুক্তির উসিলা হিসেবে জীবিত কোনো বান্দাকে দিয়ে সুপারিশ করাতে।
সুপারিশ কেন?
প্রশ্ন হতে পারে এই সুপারিশের প্রয়োজন কেন
আপনি জানেন, পৃথিবীর সব দেশেই একটা রীতি আছে যে বিশেষ বিশেষ দিবস উপলক্ষে সেসব দেশের কারাগারগুলোতে বন্দি থাকা কিছু কয়েদিকে মুক্তি দেয়া হয়।
এই মুক্তি কিন্তু এমনি এমনি হয় না। হয়তো দেখা যায় যে, সারা বছর ধরে তার আত্মীয়-বন্ধু, পরিজনরা তার জন্যে সুপারিশ করেছে। কর্তৃপক্ষের কাছে তদবির করেছে। তারপর তার মুক্তি হয়েছে। কারণ মুক্তির জন্যে তারাই অগ্রাধিকারী বিবেচিত হয়েছে যাদের নামটা প্রতিনিয়ত সামনে এসেছে।
তালিকা করুন মৃত যাদের জন্যে সুপারিশ করবেন
কাজেই যারা বেঁচে আছি তাদের দায়িত্ব হলো- যাদের পরিশ্রমের ফসল ভোগ করে আজ আমরা এ পর্যায়ে আছি, তাদের মুক্তির জন্যে দোয়া করা।
দাদা-দাদী, নানা-নানীসহ পরিচিতজন, বন্ধুবান্ধব কার কার জন্যে আপনি বলবেন, এরকম একটা লিস্ট আগেই তৈরি করে নিন। রমজান মাস আসার সাথে সাথে প্রতিদিন এই নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে তাদেরকে মুক্ত করার জন্যে বলুন।
করোনা পরিস্থিতি এবং অন্নহীন মানুষ
করোনা পরিস্থিতির কারণে যে মানুষেরা অন্নহীন হয়ে পড়েছে, সমমর্মিতার এ মাসে তাদের কথা মনে রাখুন। মনে রাখুন দুস্থ এতিম শিশুদের কথা। আপনার খাবার খরচ থেকে একটু বাঁচিয়ে হলেও ওদের অন্নসংস্থানে অংশ নিন। রমজান মাসে নিরন্ন ও এতিমের কল্যাণে দান ৪৯০০ (৭০ X ৭০) গুণ সওয়াবের।
জানি সদকা ও যাকাত
আর করোনা সংকট থেকে মুক্তি, বালা-মুসিবত থেকে নিজের ও পরিবারের সুরক্ষার জন্যে জান-ই-সদকা হিসেবে বিশেষ দান করুন।
এক চান্দ্র বছর আপনার কাছে ৪৫ হাজার টাকা জমা থাকলেই আপনি যাকাতদাতা। করোনা পরিস্থিতির শিকার দুস্থদের কথা স্মরণ করে যাকাত দিন সঙ্ঘবদ্ধভাবে। রমজানে যাকাতের অর্থ কোয়ান্টাম যাকাত ফান্ডে দান ৪,৯০০ গুণ বরকতের।
ভার্চুয়াল ভাইরাস
টিভি, ইউটিউব, ফেসবুক দেখে সময় কাটানো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমাবে, নষ্ট করবে রোজার গুণমান, সৃষ্টি হবে নেতিবাচকতা।
আশাবাদ ও ইতিবাচকতায় উজ্জীবিত হতে চোখ রাখুন কোয়ান্টাম সাইটে।
স্পিচ, ভিডিও, কোয়ান্টাপিডিয়া, আর্টিকেল, উইশ, কোরাম ও শুদ্ধাচার অ্যাপগুলোতে সময়ের প্রয়োজনীয় দিকনির্দেশনা আপনি পাবেন।
ভার্চুয়াল ভাইরাস আসক্তিমুক্তির এক চমৎকার সুযোগ হতে পারে এ রমজান।
শেষ রমজান
এ রমজানকেই মনে করুন আপনার জীবনের শেষ রমজান। আত্মশুদ্ধি ও হক্কুল ইবাদে সাধ্যমতো সর্বোচ্চ প্রয়াস দিয়ে সার্থক করে তুলুন এবারের রমজান।
এবারের রমজান হোক মনুষ্যত্বের বিজয়ের, শুদ্ধাচার অনুশীলনের।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Buiyapara, 4 No Ward, Middle Mohadebpur, Sitakunda
Chittagong
4011