Shaher Khali Ahmadia Habibia Gania Dakhil Madrasah

Shaher Khali Ahmadia Habibia Gania Dakhil Madrasah Shaher Khali Ahmadia Habibia Gania Dakhil Madrasah

অল্প বিরতির পর আবারো গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার বিকেল থেকে গাজার বিভিন্ন এলাকায় কমপক্ষে চারটি বিমান হামলা ...
15/07/2014

অল্প বিরতির পর আবারো গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। মঙ্গলবার বিকেল থেকে গাজার বিভিন্ন এলাকায় কমপক্ষে চারটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী

15/07/2014
08/03/2014

জেনে নিন মুসলিম জনসংখ্যাঃ
1. আফগানিস্তান 100%
2. আলবেনিয়া 75%
3. আলজেরিয়া 99%
4. এংগোলা 25%
5. আর্জেন্টিনা 2%
6. অস্ট্রেলিয়া 2.09%
7. আজারবাইজান 93%
8. বাহরাইন 100%
9. বাংলাদেশ 90%
10. ভুটান 5%
11. ব্রাজিল 0.6%
12. মায়ানমার 10%
13. কানাডা ২ 1.48%
14. আফ্রিকা প্রজাতন্ত্র 55%
15. চীন 11%
16. মিশর 94%
17. ইথিওপিয়া 65%
18. ফিজি 11%
19. ফ্রান্স 7%
20. জর্জিয়া 11%
21. জার্মানি 3.4%
22. গ্রীস 1.5%
23. গিনি 95%
24. গিয়ানা 15%
25. হংকং 1%
26. ভারত 24%
27. ইন্দোনেশিয়া 95%
28. ইরান 99%
29. ইরাক 97%
30. ইসরাঈল 14%
31. ইতালি 1%
32. জাপান 1%
33. জর্ডান 95%
34. কেনিয়া 30%
35. কুয়েতে 89%
36. লেবানান 70%
37. লিবিয়া 100%
38. মালদ্বীপ 100%
39. Malasiya 52%
40. মরিশাস 19.5%
41. মায়োট 99%
42. নাইজেরিয়া 75%
43. ওমান 100%
44. পাকিস্তান 97%
45. Phillipines 14%
46. কাতার 100%
47. রোমানিয়া 20%
48. রাশিয়া 18%
49. সৌদি আরব 100%
50. সিঙ্গাপুর 17%
51. সোমালিয়া 100%
52. শ্রীলঙ্কা 9%
53. সুদান 85%
54. সিরিয়া 90%
55. Tazakistan 85%
56. তাঞ্জানিয়া 65%
57. Thiland 14%
58. টিউনিস্ 98%
59. তুরস্ক 99.8%
60. সংযুক্ত আরব আমিরাত 96%
61. যুক্তরাজ্য 2.5%
62. মার্কিন 3.75%
63. Uzbekistan 88

06/01/2014

জীবনে সুখী হবার ১০টি উপায়ঃ

১) অন্যের কাজে নাক গলাবেন না
২) ক্ষমা করে মনে রাখবেন না
৩) স্বীকৃতির জন্য কামনা করবেন না
৪) হিংসা কে মাটি চাপা দিন
৫) নিজেকে বদলান
৬) যা থেকে পরিত্রান পাবেন না,
তা সহ্য করে নিন
৭) সাধ্যাতীত কাজ এড়িয়ে চলুন
৮) সৃষ্টিকর্তা আল্লাহকে স্মরণ করুন
৯) মনকে শূন্য রাখবেন না
১০) অতীত নিয়ে ভাববেন না

21/12/2013

শিক্ষকের মর্যাদা
____________কাজী কাদের নেওয়াজ

বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।
শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।
হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।
যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, “শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-“জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, “সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”

উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
“আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”

JDC Exam Routine 2013 - Change and Notice
03/11/2013

JDC Exam Routine 2013 - Change and Notice

25/10/2013

আল্লাহ যা করেন ভালর জন্যই করেন।

শিক্ষামূলক একটি গল্পঃ- (পড়ার পর শেয়ার করবেন প্লিজ)

এক রাজার এক চাকর ছিল। চাকরটা সবসময় যেকোন অবস্থাতেই রাজাকে বলত, "রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না। কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক।"

একবার তারা শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও, ততক্ষণে রাজা তার একটা আঙুল খুইয়ে বসেছেন।

রাগে-যন্ত্রণায়-ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, "আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙুল হারাতে হতো না।"

চাকর বলল, "এতকিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলব, আল্লাহ সবসময়ই ভালো ও সঠিক কাজর করেন; কোনো ভুল করেন না।

চাকরের এই কথায় আরও ত্যক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন।

এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দি হলেন। এরা তাদের দেবদেবির উদ্দেশ্যে মানুষকে বলি দিত। বলি দিতে যেয়ে তারা দেখল যে, রাজার একটা আঙুল নেই। তারা এমন বিকলাঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল।

প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরোনো চাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, "ভাই, আল্লাহ আসলেই ভালো। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম। কিন্তু আঙুল না-থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি।

"তবে আমার একটা প্রশ্ন আছে। আল্লাহ ভালো, এটা তো বুঝলাম। কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন?"

চাকর বলল, "রাজামশাই, আমি যদি আজ আপনার সাথে থাকতাম, তাহলে আপনার বদলে আজ আমি কোরবান হয়ে যেতাম। আপনার আঙুল ছিল না, কিন্তু আমার তো ছিল। কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কখনো কোনো ভুল করেন না।"

জীবনের নানা দুঃখকষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ। আমরা ভুলে যাই কোন কিছুই আপনাআপনি হয় না, বরং সবকিছুর পেছনেই একটি নির্দিষ্ট কারণ আছে।

আল্লাহই ভালো জানেন তিনি কেন এই কথাগুলো আপনাকে পড়ার সুযোগ করে দিলেন আজকে। তাই অন্যদেরকেও এই কথাগুলো শোনার সুযোগ করে দিন।

প্রত্যেকটা কাজের পেছনেই কারণ রয়েছে: যা ঘটে সেটা আমাদের ভালোর জন্যই। আল্লাহু আকবার!

সাহেরখালী আহমদিয়া হাবিবিয়া গণিয়াদাখিল মাদ্রাসার বর্তমান সুপারেন্টেন্ড জনাব আনোয়ারুল্যাহ আল-মামুন সাহেব শিক্ষাগত যোগ্য...
25/10/2013

সাহেরখালী আহমদিয়া হাবিবিয়া গণিয়াদাখিল মাদ্রাসার বর্তমান সুপারেন্টেন্ড
জনাব আনোয়ারুল্যাহ আল-মামুন সাহেব শিক্ষাগত যোগ্যতা সর্ম্পূন নিম্নে দেওয়া হল।

এই হাদিসটি আমি যখন পড়ি তখন আমি আমারঅশ্রু সংবরণ করতে পারি না।মহান রাব্বুল আলামিন আমার দিকে রহমতেরদৃষ্টি দিবেন এটি চিন্তা ...
17/10/2013

এই হাদিসটি আমি যখন পড়ি তখন আমি আমার
অশ্রু সংবরণ করতে পারি না।
মহান রাব্বুল আলামিন আমার দিকে রহমতের
দৃষ্টি দিবেন এটি চিন্তা করতেই আমার হৃদয়
পুলকিত হয়।

নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
বলেন, বান্দা সালাতে থাকা অবস্থায় আল্লাহ
তা'আলা তার দিকে সর্বদা তাকিয়ে থাকেন,
যতক্ষন সে এদিক ওদিক না তাকায়। যখন
সে অন্যদিকে দৃষ্টি ফিরায় আল্লাহ তার
দৃষ্টি ফিরিয়ে নেন।

[তিরমিযী, হা/২৮৬৩, আবু দাঊদ, হা/৮৪৩]

এজন্য আমরা সালাতে দাড়ালে যেন এদিক
ওদিক না তাকাই।
সুন্নাত অনুযায়ী সর্বদা সিজদার
স্থানে দৃষ্টি স্থির রাখি [বায়হাকী, সুনানুল
কুবরা হা/১০০০৮]

আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আমীন।

Address

SAHER KHALI
Chittagong
4321

Telephone

+8801817719471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shaher Khali Ahmadia Habibia Gania Dakhil Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shaher Khali Ahmadia Habibia Gania Dakhil Madrasah:

Shortcuts

Share

Category