04/08/2026
আলহামদু লিল্লাহ! রাফসান এন্টারপ্রাইজ এর কোম্পানি প্রোফাইল গতকাল ডেলিভারি করা হলো। প্রোফাইলে সবুজের সমারোহ দেখে ভাববেন না যে তাকে "যেমন-তেমন" করে তৈরি করে দিয়েছি! এটা তার ব্যবসায়ের ব্র্যান্ড কালার। তিনি মূলতঃ স্কিল্ড ম্যান পাওয়ার ও আর্থ-মুভিং ভেহিকলস সাপ্লাই করে থাকেন। আর ব্র্যান্ড কালারটা সেখান থেকেই নেওয়া।
প্রোফাইলটা নমিনাল গ্রাফিক্যাল ডিজাইনে করা। এখানে ইনফরমেশনটাই মূল বিষয়। তিনি যাদের সাথে ব্যবসা করেন তারা ভেন্ডর কি কাজ করেন সেটাই দেখতে চায়, প্রোফাইলের গ্রাফিক্যাল এক্টিভিটিস নয়।
আমরা আপনার প্রোফাইল বানাবো আপনার ব্যবসার ধরণকে কেন্দ্র করে। প্রোফাইলে আপনার ব্যবসার ব্র্যান্ড ইমেজ ফুটিয়ে তুলতে চেষ্টা করবো। বাজারের "কমার্শিয়াল জিওমেট্রিক ডিজাইন ও ইচ্ছেমতো কালার ভ্যারিয়েশন" দিয়ে বানাবো না।
তাই প্রফেশনাল ও স্ট্যান্ডার্ড ওয়ার্ক-মেট্রিক চাইলে আপনার বিজনেস প্রোফাইল নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Call: 01841146264