The Ace Technical Institute

The Ace Technical Institute The Ace Technical Institute is Registered by Technical Education Board of Govt Republic of Bangladesh

ফিলিস্তিনের পক্ষে ইন্সটাগ্রামে সমর্থনের কারণে ডাচ ফরোয়ার্ড আনোয়ার আল গাজীর সাথে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মাইনৎস।...
05/11/2023

ফিলিস্তিনের পক্ষে ইন্সটাগ্রামে সমর্থনের কারণে ডাচ ফরোয়ার্ড আনোয়ার আল গাজীর সাথে চুক্তি বাতিল করেছে জার্মান ক্লাব মাইনৎস। এর প্রত্যুত্তরে আনওয়ার আল গাজী নিজ ইন্সটাগ্রামে যা লিখেন :

"ন্যায়ের পক্ষে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে একা প্রতিবাদ করতে হলেও করব। গাজাতে হাজার হাজার নির্দোষ মানুষ মারা যাচ্ছে, সেগুলোর সামনে আমার জীবিকা হারানো কিছুই না"।

✌️ Our LinkedIn company page is now live! Stay connected with us to get the latest updates on our courses, promotions, i...
04/02/2023

✌️ Our LinkedIn company page is now live!

Stay connected with us to get the latest updates on our courses, promotions, industry insights, and much more.

👉 We can't wait to connect and grow with you! Follow us now on LinkedIn!



The Ace Technical Institute | 3 followers on LinkedIn. The Ace Technical Institute is the 1st BTEB approved training center in Chattogram for IT and hotel management courses. | We are the 1st BTEB approved skilled development institute in Chattogram for IT and Hotel Management courses. Through the t...

বিজয় মানে হলো একটি মানচিত্র, বিজয় মানেই হলো একটি  লাল এবং সবুজের মিশ্রণে একটি পতাকা, বিজয় মানে হলো একটা গর্বিত জাতি, বিজ...
15/12/2022

বিজয় মানে হলো একটি মানচিত্র, বিজয় মানেই হলো একটি লাল এবং সবুজের মিশ্রণে একটি পতাকা, বিজয় মানে হলো একটা গর্বিত জাতি, বিজয় মানে হলো নিজ অস্তিত্বে স্বদেশ বা বাংলাদেশ। বিজয়ের এই দিনে সবাইকে মহান বিজয় দিবসের প্রীতি শুভেচ্ছা।

এস এস সি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও  অভিনন্দন ♥️
28/11/2022

এস এস সি এবং দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন ♥️

🎯 কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স করুন, কম্পিউটার অপারেটিং এ দক্ষ হয়ে উঠুন।
18/10/2022

🎯 কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স করুন, কম্পিউটার অপারেটিং এ দক্ষ হয়ে উঠুন।

Computer office application is a 3-month-long course that includes Word, Excel, and PowerPoint. Take the course and get certified by Govt.

🎯 পুলিশ কনস্টেবল পদে থাকা কয়েকজন চাকরিজীবী আমাদের প্রতিষ্ঠানে আসেন কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার জন্য। ভাবলাম কনস্টেবল পো...
13/10/2022

🎯 পুলিশ কনস্টেবল পদে থাকা কয়েকজন চাকরিজীবী আমাদের প্রতিষ্ঠানে আসেন কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার জন্য। ভাবলাম কনস্টেবল পোস্টে আছেন যেহেতু উনাদের মাইক্রোসফট অফিস নিয়ে কেন আগ্রহ, উনাদের কাজতো করতে হয় ফিল্ডে। ফিল্ডের কাজ বলতে একটু বলে রাখি যেমন ধরেন, কোন মালিক পক্ষ কর্মীর বেতন দিচ্ছে না তখন পুলিশ ভিজিট করে সমাধান করলো। আচ্ছা যাই হোক কথার এক প্রসঙ্গে জানতে পারলাম উনাদের লক্ষ্য হচ্ছে বর্তমানে যেই পদে চাকরি করছেন এর থেকে উপরের পদে পদোন্নতি অর্জন করা, যার জন্য দরকার মাইক্রোসফট অফিসে দক্ষতা। উনাদের প্রশিক্ষণ প্রদানে পাশে আছেন The Ace..

ফ্রিল্যান্সিং, ব্যাংকিং, মার্কেটিং, আইটি, সরকারি কিংবা বেসরকারি আপনি যেই সেক্টরে চাকরি করতে চান না কেন আপনার মাইক্রোসফট অফিসে দক্ষতা থাকাটা সবছেয়ে জরুরি।

আজকে আমাদের কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের ১০১১ তম ব্যাচ শুরু হয়েছে। আমাদের শিক্ষার্থীদের জন্য শুভ কামনা রইলো উনারা যাতে শুষ্ঠভাবে কোর্স শেষ করে উনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন।

👉 কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের নতুন ব্যাচের ভর্তি শুরু হয়েছে। বিস্তারিত জানতে আমাদের অফিসে যোগাযোগ করূন।

The Ace Technical Institute.
রোড নং ১
বাড়ি নং ৮
ও আর নিজাম আবাসিক এলাকা।
জি ই সি, চট্টগ্রাম।
যোগাযোগ- 01678777999

19/09/2022

❤️ অভিনন্দন বাংলাদেশ মহিলা ফুটবল টিমকে। তোমাদের হাত ধরেই এলো বাংলাদেশের প্রথম SAFF Women's Championship জয়।✌

নেপালকে ৩-১ এ হারিয়ে ইতিহাস গড়লো বাংলার মেয়েরা। তোমাদের ইচ্ছাশক্তি, একাগ্রতা এবং কঠোর পরিশ্রম এনে দিয়েছে আজকের এই জয়। ভবিষ্যতে তোমরা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। 👏

🎯 Zip File বলতে কী বোঝায়?👉 ZIP হলো একটি সাধারণ ফাইল বিন্যাস যা এক বা একাধিক ফাইলকে একত্রে সংকুচিত করতে ব্যবহৃত হয়। এটি ...
18/07/2022

🎯 Zip File বলতে কী বোঝায়?

👉 ZIP হলো একটি সাধারণ ফাইল বিন্যাস যা এক বা একাধিক ফাইলকে একত্রে সংকুচিত করতে ব্যবহৃত হয়। এটি ফাইলের সাইজ ছোট করে যার ফলে বড় ফাইলগুলো সংরক্ষণ অথবা ট্রান্সফার করা অনেক সহজ হয়। প্রাপক যখন জিপ ফাইল রিসিভ করে তখন সে ফাইলটা আনজিপ করে অরিজিনাল ফরমাট টা ব্যবহার করতে পারে।

⚫️ কিভাবে জিপ ফাইল সনাক্ত করবেন?
যখনই আপনি ফাইলের নামের শেষে .ZIP বা .zip দেখবেন বুঝবেন এটি একটি জিপ ফাইল।

⚫️ কখন Zip File ব্যবহার করবেন?
আপনি ইমেইলে যখন অনেকগুলো ফাইল একসাথে পাঠাতে চাইবেন আপনি পারবেন না কারণ মেইলে ২৫এমবি এর বেশি সাইজ এর ফাইল পাঠানো সম্ভব না। বাট একের অধীক ফাইল জিপ করে আপনি সহজে একটি মেইলে পাঠাতে পারবেন। আবার আপনি আপনার ফাইলগুলো জিপ করে সংরক্ষণ করতে পারেন যার ফলে আপনার কম্পিউটার এর অনেক স্পেইস সেভ হয়।

⚫️ ফাইল কিভাবে Zip করবেন?
যেই ফাইলগুলো জিপ করবেন তা সিলেক্ট করুন, মাউসে রাইট ক্লিক করুন এবং Send to ক্লিক করে Compressed (Zipped) folder সিলেক্ট করুন।

⚫️ ফাইল কিভাবে Unzip করবেন?
জিপ ফাইলটা ডাবল ক্লিক করুন, সিলেক্ট Extract এবং ফাইলগুলো কোথায় রাখবেন ব্রাউস করেন।

⚡️ SSC-2022 উপলক্ষ্যে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ১০০% স্কলারশিপে ভর্তি চলছে।আগামী শনিবার থেকে আমাদের  নতুন ব্যাচ শু...
17/07/2022

⚡️ SSC-2022 উপলক্ষ্যে কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সে ১০০% স্কলারশিপে ভর্তি চলছে।

আগামী শনিবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে।

👉 বিস্তারিত জানতে অফিসে যোগাযোগ করুন।
The Ace Technical Institute.
রোড নং ১
বাড়ি নং ৮
ও আর নিজাম আবাসিক এলাকা।
জি ই সি, চট্টগ্রাম।
যোগাযোগ- 01678777999

⚡️ কম্পিউটারকে বলা হয় কী অফ সিভিলাইজেশন, মানে কম্পিউটার হল সভ্যতার চাবিকাঠি। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগে ...
16/07/2022

⚡️ কম্পিউটারকে বলা হয় কী অফ সিভিলাইজেশন, মানে কম্পিউটার হল সভ্যতার চাবিকাঠি। আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির যুগে আপনি কম্পিউটার ছাড়া কিছুই কল্পনা করতে পারবেন না। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে আমরা অনেক কঠিন কাজকে অতি সহজে করতে পারছি। যে জাতি যোগাযোগ ব্যবস্থা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে সে জাতি তত উন্নত হয়েছে। আজকের দিনে তাই কম্পিউটার শিখতেই হবে।

The Ace Technical Institute.
রোড নং ১
বাড়ি নং ৮
ও আর নিজাম আবাসিক এলাকা।
জি ই সি, চট্টগ্রাম।
যোগাযোগ- 01678777999

🎯 Recycle Bin বলতে কী বোঝায়?👉 Windows এ, রিসাইকেল বিন হলো একটি ফোল্ডার বা ডিরেক্টরি যেখানে মুছে ফেলা আইটেমগুলো অস্থায়ী...
15/07/2022

🎯 Recycle Bin বলতে কী বোঝায়?

👉 Windows এ, রিসাইকেল বিন হলো একটি ফোল্ডার বা ডিরেক্টরি যেখানে মুছে ফেলা আইটেমগুলো অস্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। মুছে ফেলা ফাইলগুলো হার্ড ড্রাইভ থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হয় না কিন্তু রিসাইকেল বিনে পাঠানো হয়, যদি না সেগুলি খুব বড় হয়। রিসাইকেল বিনের ফাইলগুলো তাদের আগের অবস্থানে পুনরুদ্ধার করা যেতে পারে। রিসাইকেল বিনে থাকা অবস্থায় এগুলো সরাসরি ব্যবহার করা যাবে না।

👉 রিসাইকেল বিন উইন্ডোজ 95 থেকে শুরু করে উইন্ডোজের সমস্ত সংস্করণে উপলব্ধ।

👉 কোন একটা আইটেম দুর্ঘটনাক্রমে মুছে ফেলা হলে রিসাইকেল বিন কাজে আসে। যখন একটি ফাইল মুছে ফেলা হয়, সিস্টেম আসলে এটিকে সিস্টেম থেকে সরিয়ে দেয় না; এটিকে রিসাইকেল বিনে পাঠায় যেখানে প্রয়োজনে এটি পুনরুদ্ধার করা যেতে পারে। রিসাইকেল বিন থেকে কোন ফাইল মুছে ফেলা হলে, এটি স্থায়ীভাবে মুছে ফেলা হয় এবং পুনরুদ্ধার করা যাবে না। তদুপরি, যদি উইন্ডোজের কোন ফাইল DOS Command Prompt এর মাধ্যমে মুছে ফেলা হয়, তবে এটি রিসাইকেল বিনে পাঠানোর পরিবর্তে স্থায়ীভাবে মুছে ফেলা হয়। ব্যবহারকারীরা যদি চাই তাদের ফাইল বা ফোল্ডার একবার মুছে ফেলার পরে রিসাইকেল বিনে পাঠানো না হয়, তবে তারা সেটিংস কনফিগার করে নিতে পারেন।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when The Ace Technical Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to The Ace Technical Institute:

Shortcuts

Share

Category