Faujdarhat Cadet College

Faujdarhat Cadet College

Share

Official page of FCC

28/02/2025

Reliving the Magic of Faujians Reunion-2025.

30/12/2024

শোক সংবাদ

অত্র কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ রোকনুজ্জামান ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা স্বাস্থ্য হাসপাতালে ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে Coronary Artery Bypass Surgery সম্পন্ন হয়, কিন্তু ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

মরহুমের জানাযার নামাজ ৩১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০:০০টায় তার গ্রামের বাড়ি বেতোয়ান, দক্ষিণপাড়া, ভাঙ্গুড়া, পাবনায় অনুষ্ঠিত হবে। অত্র কলেজের সকল সদস্য রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

27/12/2024

Registration for the Reunion

Assalamu Alaikum,

Dear Faujians,

The registration for OFA Reunion 2025 is now open. You can either register online at https://ofaevents.com/
or
visit one of the following venues to register with assistance

Dhaka:

1. “OFA Reunion Office”, Flat: 4C, House: 173 B, Road: 23 , Mohakhali DOHS , Mohakhali, Dhaka.
Contact No: +880 17 3151 9416
Time: 1500 Hrs-2100 Hrs except Sunday

2. ⁠Reunion Support Office: 3rd Floor, House-11, Road-17, Sector-14, Uttara, Dhaka-1230
Contact No: +8801922393939
Time: 0900 Hrs-1800 Hrs except Friday

Chattogram:

1. OFA Chattogram Chapter Office
Pedrollo Plaza
5 Jubilee Road
Chattogram 4000
Contact No: +8801844556688
Time: 1100 Hrs-1900 Hrs except Friday.

Photos from Faujdarhat Cadet College's post 24/12/2024

📣 গতকাল ফৌজদারহাট ক্যাডেট কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়েছে। 🎉

উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফৌজদারহাট ক্যাডেট কলেজেরই গর্বিত প্রাক্তন ক্যাডেট মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা আরসিডিএস, এনডিসি, পিএসসি । তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ায় ক্যাডেটরা অত্যন্ত আনন্দিত এবং কলেজের জন্য গর্বের বিষয়। এছাড়াও বিশেষ অতিথি মিসেস উম্মে কুলসুম সিমি আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও অর্থবহ করেছেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবক, এক্স-ক্যাডেট এবং অন্যান্য অতিথিবৃন্দ, যাঁরা তাদের উপস্থিতিতে এই আয়োজনকে আরও বর্ণিল করে তুলেছেন।

🏆 ২০২৪ সালের সার্বিক বিজয়ী: নজরুল হাউস
🥈 ২০২৪ সালের সার্বিক রানার আপ: শহীদুল্লাহ হাউস

সকল প্রতিযোগী এবং হাউস সদস্যদের অভিনন্দন ! এই প্রতিযোগিতামূলক মনোভাব ক্যাডেটদের দক্ষতা, দলগত কর্মষ্পৃহা ও স্পোর্টসম্যানশিপের অনন্য উদাহরণ।





Photos from Faujdarhat Cadet College's post 16/12/2024

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।
এ দিন আমাদের জাতির জন্য গৌরবময় একটি অধ্যায়ের সূচনা করেছিল। ১৯৭১ সালের এই দিনে আমরা পেয়েছি বহু ত্যাগ, রক্ত ও আত্মদান দিয়ে অর্জিত বিজয়।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এ কলেজের গর্বিত ৮ জন শহীদ ক্যাডেটকে, যারা মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করেছেন। তাঁদের সাহসিকতা এবং অবদানের জন্য আমরা চিরঋণী।

এছাড়াও আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি এই কলেজের ৫১ জন বীর মুক্তিযোদ্ধা ক্যাডেটের অবদান, যাঁরা স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁদের প্রতিটি পদক্ষেপ আমাদের জাতির ইতিহাসে অমর হয়ে থাকবে।

আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি সেই ৩০ লক্ষ শহীদকে, যাঁরা এই মাতৃভূমির জন্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন এবং ২ লক্ষ মা-বোন, যাঁরা অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন।

ফৌজদারহাট ক্যাডেট কলেজের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল বীরের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
#বিজয়দিবস
#ক্যাডেট
#ফৌজদারহাটক্যাডেটকলেজ
#মুক্তিযুদ্ধ

Photos from Faujdarhat Cadet College's post 13/12/2024

সম্প্রতি ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্যারেড গ্রাউন্ডে আন্তঃহাউস পিটি প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মনোমুগ্ধকর এ প্রতিযোগিতায় ক্যাডেটরা হাউস ভিত্তিক শারীরিক কসরত প্রদর্শন করে। উক্ত প্রতিযোগিতায় নজরুল হাউস চ্যাম্পিয়ন এবং শহীদুল্লাহ হাউস রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।






#এফসিসি

Photos from Faujdarhat Cadet College's post 14/11/2024

ফৌজদারহাট ক্যাডেট কলেজে গত ১০-১২ নভেম্বর ২০২৪ তারিখ আন্তঃ হাউস বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় শহীদুল্লাহ হাউস চ্যাম্পিয়ন এবং ফজলুল হক হাউস রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। ক্যাডেট মাহমুদ (৩৪১৮) বড় দল এবং ক্যাডেট বায়েজিদ (৩৫৪০) ছোট দলের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।






#এফসিসি

Photos from Faujdarhat Cadet College's post 22/10/2024

সম্প্রতি ফৌজদারহাট ক্যাডেট কলেজের বীরশ্রেষ্ঠ মোস্তফা মিলনায়তনে অনুষ্ঠিত হয় ক্যাডেটদের সহশিক্ষামূলক কর্মকাণ্ডসমূহের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর মঞ্চ পরিবেশনা ‘আন্তঃহাউস চলমান ঘটনা প্রবাহ প্রদর্শনী প্রতিযোগিতা - ২০২৪’ ( Current Affairs Display) । বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান ঘটনা প্রবাহের উপরে ক্যাডেটদের এই প্রদর্শনী উপস্থাপন করা হয়। উক্ত প্রতিযোগিতায় রবীন্দ্র হাউস চ্যাম্পিয়ন এবং ফজলুল হক হাউস রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার সমাপনী বক্তব্যে ক্যাডেটদের মনোমুগ্ধকর পরিবেশনার উচ্ছ্বসিত প্রশংসা করেন ।

Photos from Faujdarhat Cadet College's post 20/10/2024

সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীরা (৬৫ তম ব্যাচ) ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। বেসরকারি ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বোর্ডে মেধা তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম (দুইজন) সর্বোমোট ৭ জন প্রথম ১০ জনের তালিকায় স্থান করে নিয়েছে। এছাড়াও উক্ত মেধা তালিকায় ১৫০ জনের ভিতর অত্র কলেজের সর্বমোট ২১ জন ক্যাডেট স্থান করে নিয়েছে।আমরা কলেজের সকল সদস্য ৬৫ তম ব্যাচ এর এ ফলাফল এর জন্য গর্ববোধ করছি।

বিশেষ দ্রষ্টব্য :
১। উক্ত রেজাল্ট কোন সরকারি ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নয়।
২। রেজাল্ট এর লিংক প্রথম কমেন্ট এ।

15/10/2024

ফৌজদারহাট ক্যাডেট কলেজের ২০২৪ সালের সকল এইচএসসি পরিক্ষার্থী (৬৫তম ব্যাচ) জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

Photos from Faujdarhat Cadet College's post 13/10/2024

সম্প্রতি ফৌজদারহাট ক্যাডেট কলেজের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সুইমিং পুলে ২০২৪ সালের আন্তঃহাউস সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় নজরুল হাউস চ্যাম্পিয়ন এবং রবীন্দ্র হাউস রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে । ক্যাডেট বায়েজিদ (৩৫৪০) জুনিয়র গ্রুপ এবং ক্যাডেট মুরছালিন (৩৫১৪) সিনিয়র গ্রুপের শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হয়।






#এফসিসি
#সাঁতার

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Faujdarhat
Chittagong
4316

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 08:00 - 14:00
Saturday 08:00 - 14:00
Sunday 08:00 - 14:00