28/11/2021
আমরা বাংলাদেশী ট্রেডার।।।।।।।
১. ভালো ব্রোকার খুঁজি আবার বোনাস ও চাই। এটা বুঝি না, কোন পাগলেও নিজের টাকা আপনাকে দিবে না ব্যাবসা করতে কোন ধান্ধা ছাড়া।
২. রেগুলেশন কি, কিভাবে এটা কাজ করে, কোন রেগুলেশনের কি কাজ, কোন রেগুলেশন এর এর ভ্যালু কি, এটা কাদের উপকারে আসবে এই বিষয়ে আমাদের কোন ধারনা নেই। আমরা বাংলাদেশে থেকে, রেগুলেশন থাকা সত্তেও সুবিধা পাবো কিনা, এই বিষয়ে কিছু জানি না।
কিন্তু রেগুলেশন করে করে মুখের ফেনা তুলে ফেলি। বাংলাদেশে ফরেক্স এর অনুমোদন নেই, নেই কোন রেগুলেটরি সংস্থা। তাই ব্রোকার যত ভালোই হোক, সেটা বাংলাদেশের ট্রেডারদের খুব একটা উপকার করে না।
( ভালো রেগুলেটেড ব্রোকার অবশ্যই দরকার, ভালো ব্রোকার নিজেদের নামের সার্থেই দুই নাম্বারি করে না। খুদ খেয়ে পেট নষ্ট করবে না তারা। আপনার আমার ডিপোজিট খুব বেশি হলে ১-৫ লাখ ডলার। ভালো ব্রোকার এর এটা লাইসেন্স নিতেই লাগে,
এটা তাদের কাছে খুবই সামান্য। এত বড় ইমেজ তারা এই সামান্য অর্থের জন্য নষ্ট করবে না।)
সামান্য কিছু বোনাসের আশায় ভালো ব্রোকার ছেড়ে ধরি আবোল তবোল ব্রোকার। যেখানে Fca থেকে বোনাস এর ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এবং এই আইন খুব দ্রুতই তারা কড়াকড়ি ভাবে কার্যকর করবে। কয়েকদিন আগের এই নিউজটা মনে হয় সবাই দেখেছেন।
৩. ০০ স্প্রেড ব্রোকার খুজি, কিন্তু ০০ স্প্রেড বলতে ব্রোকার কি বুঝায় সেটা জানি না। এটা ভুলে যাই, ব্রোকার যদি ০০ স্প্রেড দেয় তাহলে ব্রোকার গুলি খাবে কি? স্প্রেড তো তার বিজনেস। আমরা বাংগালী ট্রেডার পিছন দিয়ে হাতি চলে যাবে, সামনে দিয়ে শুই ও যেতে দিবো না। ০০ স্প্রেড কোন ব্রোকার হইতে পারে না। ০০ স্প্রেড থেকে শুরু এটা হতে পারে। কারন নিউজ টাইমে কোন ব্রোকারের সত্তিকারের ক্ষমতা নেই ০০ স্প্রেড দেয়। কারন এই টাইমে ব্যাংক এর লিকুডিটি শর্ট থাকে, ব্রোকার দের লিকুডিটি হলো বড় বড় ব্যাংকগুলি। এই জন্য বড় বড় ইভেন্ট থাকলে নন রেগুলেটেড, চোর ছ্যাচড়া, খারাপ ব্রোকার গুলির স্প্রেড অনেকগুন বেড়ে যায়। কম বেশি সব ব্রকারেই বাড়ে। কিন্তু ভালো ব্রকারগুলিতে রিজেনবল থাকে, অল্প কিছু বাড়তে পারে। অদের স্প্রেড রেঞ্জিং অয়েব সাইটে দেওয়া থাকে সব সময়। এর বাইরে যতকিছুই ঘটুক যাবে না।
আর যাদের নগদ ক্যাশ কম ওই সব ব্রকার ট্রেড অই বন্ধ রাখে। কিন্তু এটা নিয়ে আমরা কেউ ভাবি না। শুধুমাত্র ব্রেক্সিট এর সময়ের এবং দুই তিন মাস আগে gbp/usd এর ফ্ল্যাশ ক্র্যাস এর দিন যদি কেউ নিজ নিজ ব্রকারের দিকে তাকাইতো তাহলেই কিন্তু বুঝে ফেলতো সবাই, কে কেমন ব্রকারে ট্রেড করতেছে। কার ব্রোকার কেমন।
কিন্তু এটা নিয়ে তাকানো সময় নেই। নিউজ টাইম ছাড়া স্প্রেড ০০ হতে পারে হয়তো কিছু সময়ের জন্য। আর মার্কেট এ কম বেশি নিউজ সব সময় থাকেই। কমিশন কাটবে মাস্ট, আর নিউজ টাইমগুলিতে কমিশন এর পাশাপাশি কম হোক আর বেশিহোক স্প্রেড কাটবেই। কিন্তু ০০ স্প্রেড দেখেই ফিদা হয়ে যাই। এর আড়ালের জিনিস আর ঘেটে দেখি না। ০০ স্প্রেড থেকে যে শুরু, সেটা ভেবে দেখি না।
৪. কোন একটা ব্রকারের নাম না জানা থাকলেই, সেটা ভালো ব্রোকার না ভেবে বসে থাকি। বুঝার চেষ্টা করি না ভালো ব্রোকার গুলি সচরাচর বাংলাদেশে আসতে চায় না, কারন এটার অনুমতি বাংলাদেশে নাই। অযথা ঝামেলা নিতে চায় না এরা। এরা বাইরে থেকেই কারো মাধ্যমে যতটুকি পারা যায় সেইভাবে কাজ করে।
৫. বাংলাদেশে কোন ব্রকারের ব্যানারে অফিস দেখলেই খুশিতে নেচে উঠি এই বুঝি ভালো ব্রোকার। এটা বুঝার চেষ্টা করি না, যে দেশে যে জিনিসের অনুমতি নেই, সে দেশে নুন্যতম ভালো রেগুলেশন আছে এমন ব্রোকার জীবনেও অফিস করবে না। তাদের টাকার অভাব নেই, দরকার শুধু সরকারিভাবে বৈধতা। নিজের অজান্তেই এই সব ব্রোকারকে বিশ্বাস করে ফাদে পরি। যাইহোক, আমরা বাংগালী ট্রেডার কারো থেকে কি কম বুঝি???
৬. ব্রোকার ঝামেলা করলে কোথায় কি করতে হয় সে বিষয়ে নুন্যতম ধারনা আমাদের আছে বলে দেখি না। ২০১২ সালে forex4you আমার ১২০০ ডলার নিয়ে ঝামেলা হয়েছিলো। forex peach army তে দিয়েছিলা। সেটার রিভিউ এবং একটা কেস ওপেন করেছিলাম প্রমান সহ, ৩ দিনের মাথায় তারা আমার ডলার ফিরত দিয়েছিলো এবং বোনাস হিসেবে দিয়েছিলো আরও ২০০ ডলার। তবু যেন আমি কেস উথড্র করি। কারন ফরেক্স পিস আর্মি তে একটা ব্যাড রিভিউ মানে তাদের হাজার হাজার ক্লায়েন্ট চলে যাবো।
আর আমরা ফরেক্স পিস আর্মিতে জীবনে ঢুকি না, দেশি গ্রুপগুলিতে এটা সেটা বলে বেড়াই। ব্রকার এই করছে সেই করছে, খারাপ ব্রোকার, এটা সেটা ইত্যাদি। অযথা সময় কিল করে। যে কোন ফায়দা আসবে না।
এমন কোন ব্রোকার নেই যাদের রিভিউ ফরেক্স পিস আর্মিতে নেই। ভালো রিভিউ হোক আর খারাপ, মিনিমাম যাদের CFD ট্রেড করার লাইসেন্স আছে।
গতকাল এক বড় ভাই এসেছিলো বাসায়, সে একটা ব্রকারের হয়ে কাজ করে। আমাকে সেই ব্রকারের নাম বলার পরেই ফরেক্স পিস আর্মি তে সার্চ দিলাম। সার্চ রেজাল্ট কোন কিছুই পেলো না। যেখানে ভালো আর মন্দ নেই, ফরেক্স পিস আর্মিতে সব ধরনের ব্রকারের রিভিউ থাকে। যদি ওই ব্রকারের মিনিমাম একটা লাইসেন্স থাকে।
ওই ব্রকারর ওয়েব সাইটে ঢুকলাম তাদের রেগুলেশন দেখে নেটে সার্চ দিলাম। তাদের যে রেগুলেশন দেখলাম সেটা হলো একটা ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনাদের ক্লায়েন্ট কতজন। সে বললো ১০০০০ এর উপরে হবে। নামটা বললাম না। নিজের টা নিজেই চেক করব নিয়েন। ক্লায়েন্ট সংখ্যা শুনে শুধু অবাক হইলাম। আর মনে মনে বললাম, আমি বাংগালী আমি কি আর কম বুঝি।
আর দুই দিন পর এরাই চোখের পানি ফেলবে। তখন এদের দেখলে মায়া লাগবে, লাগবে শুধু করুনা। কিছুই করার থাকবে না তখন। আর এরা আজ অথবা কাল ভেগে যাবেই MML কম্পানি গুলির মত। এরা এখন আপনার বিশ্বাস অর্জন করবে, সময়মত বাশ দিয়ে সর্ব শান্ত করে দিয়ে চলে যাবে।
এরকম হাজারো বিষয়ে আমরা বাংগালী নজর দেই না। অযথা, জিনিশ, বিষয় নিয়ে টাইম পাস করি। সঠিক জিনিশ জানার চেষ্টা করি না, নিজের সামান্য সার্থে অন্যর বড় ধরনের ক্ষতি করতেও আমাদের বাধে না।
ভুলে যাই আমরা টিট ফর টেট। যে যা করবে সে তা ভুগবেই। ইহজনম এবং পরজনমেও। আর নিজের ভালো নিজে না বুঝলে অন্য কেউ এসে বুঝিয়ে দিবে না। আগে নিজের ভালো নিজে বুঝতে শিখুন, পরে অন্যকেউ সহজে ক্ষতি করতে পারবে না। আল্লাহতালা চাইলে সেটা ভিন্ন বিষয়।