02/04/2026
ভর্তির বর্ধিত তারিখ: ৩০ শে এপ্রিল ২০২৬
ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এ্যন্ড এপ্লিকেশন (ডিসিএসএ) প্রোগ্রামের ভর্তির শেষ তারিখ ৩০ শে এপ্রিল ২০২৬। ভর্তির জন্য আঞ্চলিক অফিসে যোগাযোগ করুন। ঠিকানাঃ- সিআরবি রোড, চট্টগ্রাম স্ট্যাডিয়াম সংলগ্ন। ক্লাস ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি,আগ্রাবাদ, চট্টগ্রাম।
01/04/2026
🎉 𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬 𝐒𝐭𝐨𝐫𝐲 | DIIT Chattogram | 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐀𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭🎉
আসসালামু আলাইকুম,
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ১০ম ব্যাচের শিক্ষার্থী 𝐌𝐝. 𝐊𝐚𝐝𝐞𝐫 𝐇𝐚𝐰𝐥𝐚𝐝𝐞𝐫, 𝐁𝐓𝐂𝐋 (𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 𝐓𝐞𝐥𝐞𝐜𝐨𝐦𝐦𝐮𝐧𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧𝐬 𝐂𝐨𝐦𝐩𝐚𝐧𝐲 𝐋𝐢𝐦𝐢𝐭𝐞𝐝)-এ 𝐓𝐞𝐜𝐡𝐧𝐢𝐜𝐚𝐥 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 (𝐆𝐫𝐚𝐝𝐞-𝟏𝟎) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। 👏
এই সাফল্য তার একাগ্রতা, পরিশ্রম ও নিষ্ঠার প্রতিফলন। পাশাপাশি এটি আমাদের প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ধারাবাহিকতার একটি উজ্জ্বল উদাহরণ।
🌟 Daffodil Institute of IT, Chattogram পরিবার তার এই অর্জনে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।
Stories #𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬𝐒𝐭𝐨𝐫𝐲 #𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐀𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 #𝐃𝐚𝐟𝐟𝐨𝐝𝐢𝐥𝐆𝐫𝐨𝐮𝐩 #𝐁𝐓𝐂𝐋 #𝐂𝐚𝐫𝐞𝐞𝐫𝐒𝐮𝐜𝐜𝐞𝐬𝐬
25/03/2026
🇧🇩 ২৬শে মার্চ | মহান স্বাধীনতা দিবস 🇧🇩
১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণা আমাদের জাতিকে মুক্তির পথে এগিয়ে নেয় এবং শুরু হয় বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ।
স্বাধীনতার এই চেতনা আমাদের প্রতিটি কাজে অনুপ্রেরণা জোগাক এবং দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করুক।
🇧🇩 Daffodil Institute of IT, Chattogram এর পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
24/03/2026
🕯️ ২৫শে মার্চ | ভয়াল কালোরাত্রি 🕯️
১৯৭১ সালের এই ভয়াল রাতে ইতিহাসের এক নির্মম অধ্যায় রচিত হয়— 𝐎𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐞𝐚𝐫𝐜𝐡𝐥𝐢𝐠𝐡𝐭। নিরস্ত্র বাঙালির উপর চালানো হয় বর্বর গণহত্যা, যা স্বাধীনতার সংগ্রামকে আরও দৃঢ় করে তোলে।
এই কালোরাত্রিতে শহীদ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। 🇧🇩
আসুন, ইতিহাসকে স্মরণ করি, শহীদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হই।
🕯️ শ্রদ্ধায় স্মরণ — ২৫শে মার্চ, কালোরাত্রি
#২৫শেমার্চ #কালোরাত্রি #𝐎𝐩𝐞𝐫𝐚𝐭𝐢𝐨𝐧𝐒𝐞𝐚𝐫𝐜𝐡𝐥𝐢𝐠𝐡𝐭 #𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 #𝐆𝐞𝐧𝐨𝐜𝐢𝐝𝐞𝟏𝟗𝟕𝟏 #𝐑𝐞𝐦𝐞𝐦𝐛𝐞𝐫𝐢𝐧𝐠 #𝐃𝐚𝐟𝐟𝐨𝐝𝐢𝐥𝐆𝐫𝐨𝐮𝐩
20/03/2026
🌙 ঈদ মোবারক 🌙
পবিত্র রমজান মাসের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের জীবনে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার আলো ছড়িয়ে দিক।
এই আনন্দঘন দিনে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন এবং আমাদের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। 🤲✨
ঈদ মোবারক!
—Daffodil Institute of IT, Chattogram