02/05/2026
সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের
প্রথম সাময়িক পরীক্ষা গত ৩০-০৪-২৬ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সবার সর্বাত্মক সফলতা কামনা করছি।
A combined effort of a group of young & educated persons to enlighten the society by spreading education .
02/05/2026
সিটি পাবলিক স্কুল এন্ড কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের
প্রথম সাময়িক পরীক্ষা গত ৩০-০৪-২৬ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সবার সর্বাত্মক সফলতা কামনা করছি।
08/03/2026
আমরা শোকাহত:
মাননীয় শিক্ষামন্ত্রী ড: আ ন ম এহছানুল হক মিলন স্যারের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
21/02/2026
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া-এ ফেব্রুয়ারি।
মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
02/02/2026
মহান আল্লাহর অশেষ রহমতে ২০২৬ শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের কে সিটি পাবলিক স্কুলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
12/01/2026
পবিত্র হতমে কোরআনের মধ্য দিয়ে শুরু হলো ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও দোআ, মাহফিল ২০২৬।
11/01/2026
আগামী কাল ১২-০১-২৬ সোমবার সকাল ১০ টা ৩০ থেকে ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
22/12/2025
বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ আজ ২২/১২/২৫ সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এনামুল হক স্যারের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া দরবার শরীফের জৈষ্ঠ শাহাজাদা এম এ মনিরুল মান্নান আল মাদানী। উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জি ,এ,এম মোর্শেদ নেওয়াজ স্যার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাহ রোড মহল্লা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোবারকুল ইসলাম, বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি জনাব শফিকুল ইসলাম, সেক্রেটারি এস এম এ আজম খান, সৈয়দ শাহ রোড মহল্লা কমিটির সেক্রেটারি জনাব হাফিজ উদ্দিন , মহল্লা কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার শাহরিয়ার আজম । আসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার দেলোয়ার হোসেন মোঃ দেলোয়ার হোছাইন মজিদি , রাউজান সরকারি কলেজের প্রভাষক মোঃ সুজন, প্রফেসর কামাল উদ্দিন কলেজের প্রভাষক মোঃ মুহাম্মদ নাজিমুজ্জামান , শশাঙ্ক মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষিকা রোকেয়া আক্তার , মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনুর বেগম, পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হাসান, জানে জাহান, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, নাহিদ সুলতানা পপি, মালা মজুমদার , নিগার সুলতানা, মুসলেম উদ্দিন , ফরিদা ইয়াসমিন, সামিরা সুলতানা, ফাইরোজ আফরোজ , তসলিম আক্তার, তানজিনা সেগুপ্তা প্রমুখ।
15/12/2025
২০২৫ শিক্ষাবর্ষের ক্লাস পার্টি সম্পন্ন হয়েছে।
27/11/2025
২০২৫ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষা গত ২৬.১১.২৫ থেকে শুরু হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আপনাদের সন্তান কে সুশিক্ষায় শিক্ষিত করে
সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের একমাত্র লক্ষ্য। নৈতিক ও ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আমাদের রয়েছে নূরানী পদ্ধতিতে ফ্রী কোরআন শিক্ষার ব্যবস্থা। এই পথ চলার সিটি পাবলিক স্কুল ১৬ তম বর্ষে পদার্পণ করেছে।
সিটি পাবলিক স্কুল এন্ড কলেজ
পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য
জনাব জানে জাহান আপার স্বামী আব্দুল মোনাফ (গ্রামীণ ব্যাংকের সাবেক যোনাল ম্যানেজার ফেনী এজিএম)নগরীর পার্ক ভিউ হাসপাতালে দুপুর ১ টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন উনার জীবনের সমস্ত হিসাব সহজ করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমিন।