Chunati High School

Chunati High School Chunati high school, Lohagara, Chittagong, Bangladesh is a non-government secondary school.

Chunati high school, Lohagara, Chittagong, Bangladesh is a non-governmental secondary high school lies on the top of a hill in a very beautiful environment with natural scenery. To fulfill the long felt demand and necessity of education for the local poor children, some distinguished personalities with their concerted effort and indomitable enthusiasm establish this high school in the year 1957. Amongst these unmemorable persons Late Dr.Nurul Alam and Late Mr.Rafiuddin khan were the founders and Late Mr.Abu Mohammad Sahabuddin was the life donar of this high school. Beside these, Late Estafa Ali Meah, Late Kazem Ali Master, Late Ishaq Meah, Secretary Ahmed Farid and many other distinguished educationalists of chunati laid down their valuable contribution for the establishment of this high school.

12/10/2025
14/09/2024

Rahela Begum ম্যাডাম এর স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো, সকলের বিষয়টা ভাবা উচিত।
আশা করি প্রশাসন বিষয়টা দেখবেন।।

আসসালামু আলাইকুম। আজ খুব কষ্ট থেকেই এই পোস্ট করেছি। আমি শিক্ষকতায় আছি ২০০৩ সালের এপ্রিল মাস থেকেই। সর্বোমোট ৩ টা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার সৌভাগ্য আমার হয়েছে।
১। চুনতি উচ্চ বিদ্যালয়,লোহাগাড়া, চট্টগ্রাম।
২। বাগমনিরাম আব্দুর রশিদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়,দামপাড়া, চট্টগ্রাম।
২। রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়,এনায়েত বাজার,বাটালী রোড,চট্টগ্রাম।

অসংখ্য শিক্ষার্থীদের সান্নিধ্যে এতগুলো বছর খুব আনন্দের সহিত, নির্ভয়ে শিক্ষকতা করেছি। আমার জন্ম চুনতি গ্রামের সম্ভ্রান্ত মুন্সেফ পরিবারে। বাবা ও একজন শিক্ষক ছিলেন। আমার আর একটি পরিচয় হচ্ছে আমি একজন সামরিক বাহিনীর সদস্যের সহধর্মিণী। আমার হাসব্যান্ড বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার।

আমি বর্তমানে রেলওয়ে হাসপাতাল কলোনী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে,সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছি।
বিদ্যালয় ও তার আশেপাশে গত কয়দিনের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করেই আজকের এই লিখা। আমি বিদ্যালয়ে এবং আসা যাওয়ার পথে নিজেকে নিরাপদ মনে করছি না। আমি ও আমার বিদ্যালয়ের আরো ২ জন শিক্ষককে বিদ্যালয় থেকে সম্মানহানি করে দূর দূর করে পদত্যাগ করানোর জন্য কিছু উশৃংঙ্খল শিক্ষার্থী বাইরের ছেলেদের ও কতিপয় রাজনৈতিক দলের সদস্যের সহযোগিতায় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমার অপরাধ আমি বিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ বলেছি। ক্লাস ফাঁকি দিয়ে ছেলে মেয়েদের প্রেমের সম্পর্কের নামে শারীরিক স্পর্শ ও বিভিন্ন কার্যকলাপে বাঁধা দিয়েছি। বিদ্যালয় একটা পবিত্র স্থান। এখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন ও বিভিন্ন নৈতিক শিক্ষা লাভ করবে। আমার এত বছরের শিক্ষকতা জীবনে আমি আমার শিক্ষার্থীদের নিজের সন্তান মনে করেই পাঠদান করেছি। সবসময় তাদের মাতৃস্নেহে আগলে রেখেছি। সব সময় তাদের মনের অবস্থা, বিভিন্ন সমস্যা বুঝার চেষ্টা করেছি।তাদের সহযোগিতা করেছি। তাদের সুখে সুখী,তাদের দু:খে দু:খী হয়েছি। তাদের কাছের কেউ হয়ে থাকার আপ্রাণ চেষ্টা করেছি।কিন্তু আমার জন্য এমন দিন অপেক্ষা করবে তা আমি স্বপ্নেও ভাবিনি😭 আমি কখনো কোন অন্যায় ও দুর্নীতির সাথে জড়িত ছিলাম না। সব সময় সততার সহিত নিজের দায়িত্ব পালন করেছি।গত ২ দিন আগে বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে আমাদের বিদ্যালয়ের কিছু ছাত্র বাইরের কিছু ছেলেকে আমাকে দেখিয়ে বলেছে এই ম্যামকে আগে পদত্যাগ করাতে হবে, চিনে রাখো উনাকে।ওরা একটা দল গঠন করেছে আমাদের বিদ্যালয়ে। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে প্রতিদিন মিটিং করে বুঝাচ্ছে আমাকে এই বিদ্যালয় থেকে সরাতে পারলে ওদের রাজনৈতিক অফিস,ছাত্রদের দল ও প্রেমের নামে ছেলে মেয়েদের অনৈতিক কাজের কোন বাঁধা আর থাকবে না। মূলত যারা বিদ্যালয়ে রাজনীতি ঢোকাতে চাইছে ও বিভিন্ন মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জড়িত তারাই এসব দল গঠন করেছে ও সাধারণ শিক্ষার্থীদের তাদের দলে নিচ্ছে বিভিন্ন ভুল আশ্বাস দিয়ে। এমতাবস্থায় আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমার পোস্টটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইলো🙏

14/09/2024

চুনতি উচ্চ বিদ্যালয়ের নবনিযুক্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রদ্ধেয় Ashim Das স্যার এবং সহকারি প্রধান শিক্ষক শ্রদ্ধেয় Mahbubar Rahman স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি।

Chunati High School আপনাদের হাত ধরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

Congratulations Babar Ali ❣️After 11 years again Bangladesh at Top of EverestProud Moment for us…পেশায় ডাক্তার বাবর ভাই ...
19/05/2024

Congratulations Babar Ali ❣️

After 11 years again Bangladesh at Top of Everest

Proud Moment for us…

পেশায় ডাক্তার বাবর ভাই প্যাশনের জগতে একাধারে সাইক্লিষ্ট, রানার, পাহাড়াবসীও বলা চলে। বীর চট্টলার এই ছেলেটা আজ ১৯.০৫.২০২৪ তারিখে ৬ষ্ঠ বাংলাদেশী হিসাবে এভারেষ্ট জয় করেছেন।

12/05/2024

INST: 104544 - CHUNTI HIGH SCHOOL
BUSINESS STUDIES: PASSED=101; NOT PASSED=2; GPA5=1;
HUMANITIES: PASSED=74; NOT PASSED=18;
SCIENCE: PASSED=42; NOT PASSED=1; GPA5=4

#আলহামদুলিল্লাহ
চুনতি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০২৪ সালের ফলাফল গত বছরের তুলনায় সন্তোষজনক হয়েছে। এই ফলাফল ভালো করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছিল, সেই পদক্ষেপ গুলো যথাযথভাবে করতে সক্ষম হওয়ায় আজকের এই ফলাফল। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই সাফল্য মনে করি, সকল শিক্ষকদেরকে আমার ব্যক্তিগত ও স্কুল ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি।

#নোট;
যেখানে গত বছর ১০২ জন ফেল করেছিল, এই বছর ফেলের পরিমান ২১ জন। শতকরা পাশের হার ৯২.২৪%
আমরা স্বল্প মেয়াদী কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলাম যার কারণে পাশের হার বৃদ্ধি পেয়েছে।
আমি ফলাফল গতবছরের তুলনায় সন্তোষজনক বললেও ভবিষ্যৎ ফলাফলে জিপিএ-৫ এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আরো গুরুত্বপূর্ণ স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
সকলের সহযোগিতায় চুনতি উচ্চ বিদ্যালয় হারানো গৌরব ফিরে পাবে সে আশাবাদ ব্যক্ত করছি।

[Collected Kabir-1998]

হার্ভার্ড ইউনিভার্সিটি আর তাজমহল দুইটাই কিন্তু একই সময়ে করা। তো, ওদের ধনকুবেররা যখন একের পর এক ইউনিভার্সিটি বানাতে ব্যস...
14/03/2024

হার্ভার্ড ইউনিভার্সিটি আর তাজমহল দুইটাই কিন্তু একই সময়ে করা।

তো, ওদের ধনকুবেররা যখন একের পর এক ইউনিভার্সিটি বানাতে ব্যস্ত ছিলেন, আমাদেরগুলা তখন তাজমহল বা শৌখিন সব উদ্যান বানাতে ব্যস্ত ছিলো।

তাও আবার জনগণের ট্যাক্সের টাকা ইউজ করেই।

অথচ এক তাজমহলের খরচ দিয়ে কতটা ইউনিভার্সিটি করা যাইতো? হিসাব নাই।

ঐ ধারাটা কেন জানি এখনও চলতেসে।

ওয়েস্টের ধনকুবেরদের একটা জিনিস আমার খুব ভালো লাগে। এরা ধন সম্পদ বানায়। তবে সেই সম্পদ দিয়ে এরা নায়ক নায়িকা নাচায় না। এরা মরার আগে আগে সব টাকা পয়সা দান করে দিয়ে চলে যায়।

আমাদের উপমহাদেশের ধনকুবেরদের মধ্যে এই ট্রেন্ড একেবারেই নাই।

এইজন্যই দেখবেন, আমেরিকার বহু ইউনিভার্সিটিই ব্যক্তির নামে। বাট বাংলাদেশ বা ভারতে এমন কোন ধনকুবের দেখাইতে পারবেন, যে নিজের সম্পত্তি দিয়ে একটা ইউনিভার্সিটি বা হাসপাতাল বানাইয়া দিসে?

নবাব সলিমুল্লাহ করসিলেন বলেই ঢাবি হইসিলো।

বাট এরপর আর কেউই করে নাই।

পাক ভারত বা উপমহাদেশের কেউ ধনকুবের হলে অনেকেই খুশি হলেও সত্যি কথা হলো, এই টাকাটা ওয়েস্টের কেউ কামাইলে বরং আপনার লাভ হলেও হতে পারতো। বাট উপমহাদেশের লোকজন এতোটাই স্থূল যে, এরা ছেলেরে সোনার জামা পরাবে, বাট একটা ইউনিভার্সিটি কখনোই করে দেবে না।

সেদিন এক বিলিয়নিয়ার মহিলা এসে নিজের সমস্ত সম্পদ আইনস্টাইন মেডিকেল স্কুলে দান করে গেলেন। ফলাফল? ঐ ছাত্রদের আর শিক্ষা ঋণ নিয়ে পড়তে হবে না। ওরা ফ্রি পড়তে পারবে।

মহিলা চাইলেই হলিউডের নায়ক নায়িকা এনে নাচাইতে পারতেন। বাট ঐটা কয়দিন আর মনে রাখতো মানুষ?

তাই তিনি এমন ব্যবস্থা করে গেলেন, এই ডাক্তার ছেলে মেয়েগুলা সারাজীবন এই মহিলারে মনে রাখতে বাধ্য। দোআ করতেও বাধ্য।

আমাদের উপমহাদেশের মানুষ বা কালচার নিয়ে আমাদের অনেকের মধ্যেই এক ধরণের অহেতুক গর্ব আছে।

আর পাশ্চাত্যের প্রতি আছে অহেতুক বিদ্বেষ।

অথচ সত্যি কথা হলো, আপনার দেশের বা উপমহাদেশের একশোটা ধনকুবের থাকলে বড়জোর সালমান, শাহরুখের লাভ হবে। আপনার জন্য ফ্রি ওষুধের ব্যবস্থা শেষ মেশ ঐ বিল গেটস বা ওয়ারেন বাফেটের দান করা টাকা থেকেই আসবে।

আপনার দেশের কোন ধনকুবের আপনার জন্য স্কলারশিপের ব্যবস্থা করবে না। বরং ওয়েস্টের কোন ধনকুবেরের দান করে যাওয়া টাকাতেই আপনি হয়তো একদিন পড়তে পারবেন।

এবং ওয়েস্টের লোকজনের চিন্তা ভাবনা বলেন আর কাজ কর্মই বলেন, তারা আমাদের চে অনেক বেশি মানবিক, অনেক কম স্বার্থপর।।

আলফ্রেড নোবেল শেষবয়সে নিজের বড় অংশের সম্পদ দিয়ে গেলেন বিজ্ঞান এবং অর্থনীতির জন্য। সেই আলফ্রেড নোবেল যদি এই উপমহাদেশের হতো, তাহলে ছেলের বিয়েতে খরচ করতেন অর্ধেক, মেয়ের বিয়েতে খরচ করতেন অর্ধেক।

শেষ বয়সে এসে মসজিদ বা মন্দির করে দিয়ে সমাজসেবক উপাধি নিয়ে মরে যেতেন।

মরার পর ছেলে, বৌ, মেয়ে, মেয়ের জামাই আর ভাই-ভাতিজা মিলে শুরু হতো সম্পদের ভাগ বাটোয়ারা। মামলা হতো, হামলা হতো। ভাইয়ে ভাইয়ে মারামারি লেগে শেষে মরা বাপরে গালিগালাজ করতো।

বাংলাদেশের বেশিরভাগ ধনকুবেরের মৃত্যুর পরের চিত্র কিন্তু এটাই হয়।

তুলনা করছি না। কে কার টাকায় কী করবে, সেইটা অবশ্যই যার যার ব্যক্তিগত ব্যাপার।

বাট পার্সোনালি ওয়েস্টের ধনকুবেরদের এই মানবিক দিকটা আমার খুব ভালো লাগে।

আমাদের ধনকুবেরদের চিন্তাভাবনা ঐ পর্যায়ে উঠতে আর কত হাজার বছর লাগবে, সেটাই এখন দেখার।

Sadiq Khan এর ওয়াল থেকে...

30/07/2023

এটাই কারন 🙂

আমেরিকা থেকে পি-এইচ-ডি ডিগ্রি অর্জন করলেন চুনতির কৃতি সন্তান ফরচুন। =========================নূর-ই-মকবুল মুহাম্মদ শামীম ...
20/05/2023

আমেরিকা থেকে পি-এইচ-ডি ডিগ্রি অর্জন করলেন চুনতির কৃতি সন্তান ফরচুন।
=========================

নূর-ই-মকবুল মুহাম্মদ শামীম ফরচুন সম্প্রতি আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপি থেকে PHD ডিগ্রি অর্জন করেছেন।

ফরচুন চুনতি সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর দ্বীন মুহাম্মদ মানিক এর বড় ছেলে। তিনি চুনতির ঐতিহ্যবাহী ইউসুফ মঞ্জিল পরিবারের সন্তান।

২০০৫ সালে চুনতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৭ সালে হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স পাশ করেন। এরপর তিনি কিছুদিন স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। অত:পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন, যেখানে তিনি এখনো কর্মরত রয়েছেন।

ইতোপূর্বে তিনি স্কলারশীপ নিয়ে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

ফরচুন শামীমের এ অসামান্য অর্জনে আমরা আনন্দিত ও গৌরবান্বিত৷

অভিনন্দন প্রিয় ফরচুন শামীম।

আপনার সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নিরন্তর শুভকামনা।
©Collected

ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন😭চুনতী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা ফারুক স্যার কিছুক্ষণ আগে হার্...
02/08/2022

ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন😭
চুনতী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক মাওলানা ফারুক স্যার কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

13/06/2022

আসসালামু আলাইকুম
চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি কর্তৃক আয়োজিত হীরকজয়ন্তী ২০২২ সাফল্যমন্ডিত করার লক্ষ্যে শ্রদ্ধেয় সভাপতি মুহাম্মদ ইসমাইল মানিক পরামর্শক্রমে নিম্নলিখিত দুইটি গুরুত্বপূর্ন প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে।

★ ১ম প্রস্তুতি সভা
সময়ঃ ১৭/৬/২০২২ শুক্রবার বিকাল ৩টায়
স্থানঃ চুনতি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম
★ ২য় প্রস্তুতি সভা
সময়ঃ ১৯/৬/২০২২ রবিবার বিকাল ৫ টায়
স্থানঃ ইন্জিনিয়ারিং খালেক মিলনায়তন, জামাল খান।

এতে আপনারা উপস্থিতি ও গঠনমূলক মতামত আশা করছি।

Address

Chunati, Lohagara, Chittagong
Chittagong
4396

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chunati High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category