Itzone Computer Institute

Itzone Computer Institute

Share

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত।
প্রতিষ্ঠান কোডঃ ৭০২৯১
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট

25/03/2026

📢 নোটিশ 📢
এতদ্বারা আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ উল ফিতর এর ছুটি শেষে আজ ২৫-০৩-২০২৬ ইং তারিখ রোজ বুধবার থেকে যথারীতি ক্লাস ও সকল কার্যক্রম পুনরায় আরম্ব হয়েছে।

সকল শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হতে নির্দেশ দেওয়া যাচ্ছে।

ধন্যবাদান্তে
মোঃ সালাউদ্দীন
পরিচালক
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট

20/03/2026

আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট এর পক্ষ থেকে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ মোবারক।

মোঃ সালাউদ্দীন
পরিচালক
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট।

18/03/2026

📢 নোটিশ 📢

বিষয়ঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি

এতদ্বারা আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ১৯-০৩-২০২৬ ইং তারিখ হতে ২৪-০৩-২০২৬ ইং তারিখ পর্যন্ত প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

উক্ত ছুটি শেষে আগামী ২৫-০৩-২০২৬ ইং তারিখ থেকে যথারীতি সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

ধন্যবাদান্তে
মোঃ সালাউদ্দীন
পরিচালক
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট

Photos from Itzone Computer Institute's post 14/03/2026

বিজ্ঞপ্তি
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামাণ বেসিক ট্রেড কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং আমিনশিপ কোর্সের জানুয়ারি -জুন ২০২৬ ৬মাস মেয়াদী সেশন যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে রেজিঃ ফি জমা দিয়েছেন। তাদের রেজিঃ ডাটা এন্ট্রি সম্পন্ন করা হয়েছে। উক্ত ডাটায় শিক্ষার্থীর নাম, পিতা, মাথার নাম ও ছবি সঠিক আছে কিনা দেখুন। ভুল থাকলে আগামী ১৭-০৩-২৬ইং রোজ মঙ্গলবার এর মধ্যে সরাসরি অফিস যোগাযোগ করে কারেকশন করে নিন। উক্ত ডাটা কোন কারনে ভুল হলে নিদিষ্ট্য সময়ের মধ্যে সঠিক না করলে রেজিঃ কার্ড ও সনদ ভুল হবে এতে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।
কর্তৃপক্ষ।।।।

Photos from Itzone Computer Institute's post 14/03/2026

আলহামদুলিল্লাহ!
​অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গতকাল (১৩ মার্চ ২০২৬, শুক্রবার) সফলভাবে সম্পন্ন হলো "বেসিক ট্রেড ইনস্টিটিউট এসোসিয়েশন -এর উদ্যোগে আয়োজিত 'দোয়া ও ইফতার মাহফিল ২০২৬'।
​বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত চট্টগ্রাম বিভাগের বেসিক ট্রেড প্রতিষ্ঠানসমূহের এই চমৎকার মিলনমেলাটি অনুষ্ঠিত হয় নগরির এক সনামধন্য রেষ্টুরেন্টে।
​পবিত্র রমজানের এই বরকতময় আয়োজনে উপস্থিত থেকে মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য সংগঠনের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
​মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের সিয়াম সাধনা ও ইবাদত কবুল করুন। আমিন।

কৃতজ্ঞতায়
মোঃ সালাউদ্দীন
সাধারণ সম্পাদক
বেসিক ট্রেড ইনস্টিটিউট এসোসিয়েশন।

Photos from Itzone Computer Institute's post 02/03/2026

=============ফলাফল=========
অভিনন্দন ও শুভেচ্ছা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত, আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট এর জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স ৩৬০ঘন্টা মেয়াদী জুলাই-ডিসেম্বর ২০২৫ ও অক্টোবর-ডিসেম্বর ২০২৫ সেশনের ফলাফল কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে। উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন।

কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েভ সাইটে প্রকাশিত গুগল লিংক https://drive.google.com/file/d/1y95M7qhnxSYIIKU7nev4r1joomZCnIiJ/view?usp=drivesdk
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট -প্রতিষ্ঠান কোড ৭০২৯১ ফলাফল ২৮৪৮ ও ২৮৪৯ পৃষ্টায় দেখুন এবং রহমতিয়া কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট-৭০১৫২ এর ফলাফল ২৭৫৮নং পৃষ্টায় দেখুন।

ফলাফল বিবরণী
✅মোট পরীক্ষার্থী ছিল ৩৮৬ জন।
🌹 A+ পেয়েছে ১৭৭ জন!
🌹 A গ্রেড পেয়েছে- ৬৪ জন!
❎ অকৃতকার্য হয়েছে- ৮৪ জন।
❎ পরীক্ষায় অনুপস্থিত- ৬১জন।

✅✅বিঃদ্রঃ জানুয়ারী- জুন - ২০২৬ সেশনের ভর্তি ও রেজিষ্ট্রেশন চলতেছে...

যোগাযোগ
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট
কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত
প্রতিষ্ঠান ও কেন্দ্র কোড ৭০২৯১
হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।
মোবাইল নং 01791788889

26/02/2026

#রেজিষ্ট্রেশন_সংক্রান্ত_বিজ্ঞপ্তি
এত দ্বারা সকল প্রশিক্ষণার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা শিক্ষাক্রম জানুয়ারী-জুন (৬মাস) ও জানুয়ারী-মার্চ (৩মাস) ২০২৬ সেশন মেয়াদী সেশনের চূড়ান্ত পরীক্ষার অংশগ্রহনের জন্য যে সকল শিক্ষার্থীরা রেজিঃ করেননি তারা আজ ২৬-০২-২৬ইং থেকে ০৫-০৩-২৬ইং রোজ বৃহস্পতিবার মধ্যে রেজিষ্ট্রেশন ফি ১০০০টাকা জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সে সকল শিক্ষার্থীদের কোর্স ফি বকেয়া আছে, কোর্স ফি সম্পূর্ণ পরিশোধ করে রেজিষ্টেশন করুন। কোর্স ফি বকেয়া থাকা অবস্থায় রেজি: কোন ভাবেই সম্ভব নয়।

নির্দিষ্ট সময়ের মধ্যে রেজি: না করলে বোর্ড পরীক্ষায় অংশগ্রহন করা যাবেনা এতে কর্তৃপক্ষ দায়ি থাকবেনা।

ট্রেড সমূহ:
১। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
২। গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং।
৩। আমিনশীপ (ভুমি জরীপ প্রশিক্ষণ)
৪। ওয়েভ পেইজ ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

পরিচালক
মোঃ সালাউদ্দীন
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট
প্রতিষ্ঠান ও কেন্দ্র কোড: ৭০২৯১

10/02/2026

বিজ্ঞপ্তি
এতদ্বারা সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১২-০২-২৬ইং রোজ বৃহস্পতিবার থেকে ১৩-০২-২৬ইং শুক্রবার পযর্ন্ত প্রতিষ্ঠানের সকল ক্লাস ও অফিস কার্যক্রম বন্ধ থাকিবে।

আগামী ১৪-০২-২৬ইং রোজ শনিবার সকাল ৯টা থেকে সকল ক্লাস ও অফিস কার্যক্রম যথারীতি চলবে।

মোঃ সালাউদ্দীন
পরিচালক
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট
প্রতিষ্ঠান ও কেন্দ্র কোড ৭০২৯১

Photos from Itzone Computer Institute's post 06/02/2026

আলহামদুলিল্লাহ
আমিনশিপ/ভূমি জরিপ কোর্সের অরিয়েন্টেশন ক্লাস আজ ০৬-০২-২৬ইং সম্পন্ন হয়েছে।
আগামী ২০-০২-২৬ইং রোজ শুক্রবার থেকে ক্লাস শুরু হবে। আসন খালি থাকা সাপেক্ষে আগ্রহীরা দ্রুত যোগাযোগ করে ভর্তি হোন।

#সরকারী_ভাবে_ভূমি_জরিপ_ও_আমিনশীপ_প্রশিক্ষণ_কোর্স_ভর্তি_চলছে
☑ আপনি কি জায়গা-জমি নিয়ে ঝামেলায় আছেন?
👉তাহলে কোর্সটি আপনার জন্য। কম খরচে ভূমি জরিপ ও আমিনশীপ কোর্সের ৮ম ব্যাচে ভর্তি হলে ৩৩% ছাড় ....

✅প্রশিক্ষণ কেন্দ্রঃ
শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ড অধীভূক্ত।
🟥আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট (প্রতিষ্ঠান ও কেন্দ্র কোড- ৭০২৯১) (হাটহাজারী সরকারি কলেজের সামান্য পশ্চিমে)
�WhatsApp & Bkash/Nagad No 01791-788889
✅প্রশিক্ষকঃ আব্দুল্লাহ আল মামুন টিপু (সরকারি লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ও সার্ভেয়ার।

🟥কোর্সের মেয়াদঃ সেশন: জানুয়ারী-জুন'’২০২৬ (৬মাস), সাপ্তাহে ১ দিন শুক্রবার সকাল ১০টা , ক্লাস ২ঘন্টা।
✅আসুন। ভূমি জরিপ শিখুন। নিজের জমির কাগজপত্র নিজেই বুঝুন। জমিজমা সংক্রান্ত যাবতীয় জটিলতা ও হয়রানীর হাত থেকে নিজে বাঁচুন অন্যকেও বাঁচান। ন্যায়- নিষ্ঠার সমাজ বিনির্মাণে এগিয়ে আসুন।
✅সরাসরি ফিল্ড জরিপ ও ডিজিটাল ডিসটেন্স মিটারের সাহায্যে পরিমাপ।
✅প্রশিক্ষণ শেষে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড এর" আমিনশীপের সার্টিফিকেট প্রদান করা হবে। যা দিয়ে দেশের যে কোন জায়গায় সার্ভেয়ার (আমিন) হিসেবে কাজ করে নিজেই নিজের আত্বকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন ইনশাআল্লাহ।।
✅আসন সংখ্যা ২৫। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করে সংরক্ষিত আসন নিশ্চিত করুন।
✅ক্লাস অফলাইন + অনলাইন ফ্রি সার্পোট
✅মাল্টিমিড়িয়া প্রজেক্টর ল্যাবে ক্লাস পরিচালনা।

অফিসঃ জেলা পরিষদ সুপার মার্কেট-১, কাচারী সড়ক, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম।
Md. Salah Uddin

Photos from Itzone Computer Institute's post 29/01/2026

আলহামদুলিল্লাহ।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ বছর মেয়াদি এডভান্সড সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজি কোর্সের ২০২৫ সেশনের গতকাল তাত্বিক পরীক্ষা শেষে অদ্য বৃহস্পতিবার ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হল।
২০২৬ সেশনে কম্পিউটার টেকনোলজি কোর্সে ভর্তি ও রেজিষ্ট্রেশন চলছে।
যোগাযোগ করুন :
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট, কোড নং-৭০২৯১, হাটহাজারী , চট্টগ্রাম।
Md. Salah Uddin

25/01/2026

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এডভান্সড সার্টিফিকেট কোর্স ১বছর মেয়াদী মেয়াদী বোর্ড (চুড়ান্ত) পরীক্ষা সারাদেশে একযুগে শুরু=======

আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউটের জানুয়ারী-ডিসেম্বর'২০২৫ সেশনের ২য় সেমিষ্টার কম্পিউটার টেকনোলজি (ICT) শিক্ষার্থীরা বোর্ড নির্ধারিত চট্টগ্রাম সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে অনুষ্ঠিত।

সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করছি।

মোঃ সালাউদ্দীন
পরিচালক
আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Hathazari
Chittagong
HATHAZARI-4330