ইমারাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • ইমারাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়

ইমারাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইমারাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, School, Chittagong.

20/04/2026

অত্র ইমারাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় -এর বর্তমানে অধ্যয়নরত ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪ সালে ৬ষ্ঠ শ্রেণিতে যেই রেজিস্ট্রশন কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল সেই রেজিস্ট্রেশন কার্ড বর্তমানে শিক্ষাবোর্ড হতে বিদ্যালয়ে প্রেরণ করা হয়েছে। বর্তমান ৮ম শ্রণির সকল শিক্ষার্থীকে আগামী ২২/০৪/২৬ইং তারিখ বুধবারের মধ্যে রেজিঃ কার্ড শ্রেণি শিক্ষিকা মিসেস দিলরুবা ইয়াসমিনের নিকট হতে গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো (এই ব্যাপারে শ্রেণিকক্ষে সকল নির্দেশনা দেয়া হয়েছে)। উক্ত রেজিঃ কার্ডে কোনো প্রকার ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে তা আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রধান শিক্ষক বরাবর প্রয়োজনীয় ডকুমন্টসহকারে আবেদন করতে হবে। অন্যতায় ভুল-ত্রুটি সংশোধনের ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হলে বিদ্যালয় কর্তপক্ষ দায়ী থাকবেনা!!
বি.দ্র: শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদ্যালয়ের অফিসকক্ষ খোলা থাকবে!!

 #বিদায়_সংবর্ধনা_ও_নবীন_বরণ'২৬অদ্য ১৫ই এপ্রিল ২০২৬ এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান বি...
15/04/2026

#বিদায়_সংবর্ধনা_ও_নবীন_বরণ'২৬
অদ্য ১৫ই এপ্রিল ২০২৬ এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের সম্মানীত মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত শিক্ষানুরাগী সদস্য জনাব জিয়াউর রহমান জিয়া, সম্মানিত অভিভাবক সদস্য জনাব আবদুর রশিদ চৌধুরী টিটু ও জনাব আলতাফ হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষাকর্মকর্তা জনাব ড. কিসিঞ্জার চাকমা। এই সময় চসিক মেয়র মহোদয় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং পুরাতন ও জরাজীর্ণ ভবনটি পরিদর্শন শেষে সেটি ভেঙ্গে দ্রুত একটি নতুন বহুতল বিশিষ্ট ভবন নির্মান করার আশ্বাস দেন।

আগামী ১৫ই এপ্রিল এসএসসি'২৬ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্...
13/04/2026

আগামী ১৫ই এপ্রিল এসএসসি'২৬ পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাঃ শাহাদাত হোসেন। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সকাল ১০:০০ টায় উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো!!

09/04/2026

অত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০শে এপ্রিল, ২০২৬ইং রোজ সোমবার বিদ্যালয়ে (১১:০০ টা হতে) আগত জনতা ব্যাংকের বুথে চলতি মাসের ও বকেয়া টিউশন ফি নেয়া হবে!!

মহান স্বাধীনতা দিবস উদযাপন!!
26/03/2026

মহান স্বাধীনতা দিবস উদযাপন!!

আজ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় নৃত্য প্রতিযোগিতা.....
25/01/2026

আজ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় নৃত্য প্রতিযোগিতা.....

Yes!!❤️❤️🇧🇩🇧🇩
20/01/2026

Yes!!❤️❤️🇧🇩🇧🇩

08/01/2026

অত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে যারা লটারিতে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে কিন্তু বিগত ৫ জানুয়ারী ভর্তি হতে পারেনি তাদেরকে আগামী ১৪ই জানুয়ারী ভর্তি হওয়ার জন্য নির্দেশনা দেয়া হলো!!

06/01/2026

অত্র বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ই জানুয়ারী, বুধবার বিদ্যালয়ে (১১:০০ টা হতে) আগত জনতা ব্যাংকের বুথে নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি ও পূণঃভর্তি কার্যক্রম চলবে।

#নতুন_শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হবে,,,
১) অনলাইন আবেদনের প্রিন্ট কপি।
২) অনলাইন লটারীর ফলাফলের প্রিন্ট কপি।
৩) ২ কপি ছবি।
৪) ছাত্রীর অনলাইন জন্মনিবন্ধন কপি।
৫) পিতা-মাতার NID-এর কপি।
৬) পূর্ববর্তী স্কুলের বার্ষিক পরিক্ষার ফলাফলের কপি।
৭) পূর্ববর্তী স্কুল হতে প্রদত্ত ছাড়পত্র।

#পুরাতন_শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রয়োজন হবে,,,
১) ছাত্রীর অনলাইন জন্মনিবন্ধন কপি।
২) পিতা-মাতার NID-এর কপি।
৩) বার্ষিক পরিক্ষার ফলাফলের কপি।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!!
16/12/2025

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা!!

 # #ভর্তি_বিজ্ঞপ্তি # #২০২৬ শিক্ষাবর্ষে ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণিতে ভর্তির জ...
24/11/2025

# #ভর্তি_বিজ্ঞপ্তি # #
২০২৬ শিক্ষাবর্ষে ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২১/১১/২০২৫খ্রি: থেকে ০৫/১২/২০২৫ খ্রি: বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে
https://gsa.teletalk.com.bd এই লিংকে ঢুকে আবেদন করা যাবে।
ভর্তিচ্ছুক ছাত্রীদের লটারীর মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত করা হবে!!

School Admission-2026

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইমারাতুন্নেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category