19/09/2025
২০১৮ সালে ACL এর অপারেশন এর পর ক্রাচে ভর করে সেই প্রথম '২০ ব্যাচকে পড়াতে আসা। পড়ানোর সেই প্যাশনটাকে স্টুডেন্টরা ভুয়া সুনাম করে উসকে দিয়ে দিয়ে এতদূর নিয়ে এসেছে। তবে এই উসকে দেয়া ছিল প্রভাবক,বিক্রিয়ক হিসেবে ছিল তাদের অকৃত্রিম ভালবাসা,শ্রদ্ধা।। কেমনে যেন লোভ হত,আরো কিছু স্টুডেন্ট হোক আমার,আরেক ব্যাচ পড়াই,আরেকটু ভালবাসা পাই....আরো কিছু সৈন্য সামন্ত হোক আমার।😁
কিন্তু লাস্ট চারটা মাস আমাকে পুরো ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।সব সমীকরণ এলোমেলো করে দিছে। টিচিং সম্পূর্ণভাবে ছেড়ে দেয়ার ব্যাপারেও চিন্তা,আলোচনা পর্যালোচনা করছিলাম। '২৬ ব্যাচ ঘোর বিরোধী ছিল এটার।উৎসাহ দিছে অনেক মার্কার পেন হাতে ধরে রাখতে,কৃতজ্ঞতা ওদের প্রতি।। সিদ্ধান্ত নেয়ার আগেই আরেকটা ব্যাচ সামনে।
মানুষ বড্ড লোভী প্রাণী....আরেকটা ব্যাচ পড়াই।
তবে এইবারের ফিলিংসটা ভিন্ন।মনে হচ্ছে ঐ মঞ্চটাতে দাঁড়ানোটা হল নিজ পোষা সিংহের খাঁচায় প্রবেশ করা যাকে দুপুরে আমি-ই খাইয়েছিলাম।
"অনেক ভাল পড়ায়,কিন্তু ইরেগুলার"
নিজেকে ফিনিক্স পাখি হিসেবে প্রমাণ করতে পারব কিনা জানিনা,কিন্তু উপরের লাইনটা ভাংবই ভাংব ইনশাআল্লাহ।এবারের একমাত্র টার্গেট সেটাই।।
বাদবাকি আর কি বলব??
You know who I am.
কালকে (২০ সেপ্টেম্বর,শনিবার) ২ টায় চলে আসতে পারো,প্রথম ক্লাসে যেগুলা শিখব,পড়ব সেগুলা সব চ্যাপ্টারেই লাগবে।