Bakhtapur Daira Bari High School

Bakhtapur Daira Bari High School

Share

One of the oldest & renowned educational institutions of Fatickchari, Chittagong providing secondary education since it's establishment in 1952.

14/12/2025

পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় আল বদর বাহিনীর সহায়তায় হত্যা করেছিল এ মাটির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের। আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের এই শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করছি।

জয় বাংলা।

26/11/2025

সাংবাদিক, সংস্কৃতিজন প্রয়াত প্রাম ওয়াহিদুল হক বলতেন—'সংস্কৃতিই জাগরণের প্রথম সূর্য' । বাংলাদেশের এই সময়ে তার অমীয় বাণী আরো বেশি করে অনুধাবন হচ্ছে। অস্থিরতা, উন্মাদনা, বিশৃঙ্খলা- আমাদের সমাজব্যবস্থার নিত্যকার বিষয়। অথচ আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোর পথে যাত্রা। যেখানে উন্নতি, অগ্রগতি, আধুনিকতা, ইতিবাচকতা অন্ধকার ঠেলে এগিয়ে যাবে। কিন্তু আমরা চলেছি পশ্চাতে। পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে । আর আমরা বিবি তালাকের ফতোয়া খুঁজছি । দেশপ্রেম, দেশাত্মবোধের বড়ই অভাব । নিজের কাজ, দায়িত্ব সঠিকভাবে পালন করার নামই যে দেশপ্রেম, সেটা মানি না। অথচ কথায় কথায় দেশপ্রেমের বুলি ওড়াই । আমাদের পেছন ফেরার আর কোনো অবকাশ নেই । এজন্য ইতিবাচক মনোভাব পোষণ করাই সময়ের দাবি। সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে হলে নানা স্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন । এটি একটি চলমান প্রক্রিয়া এবং এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা।সমাজের উন্নতির মূল ভিত্তি হলো শিক্ষা। মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, কুসংস্কার দূর করে এবং নতুন ধারণা গ্রহণে সহায়তা করে। মানুষ সচেতন হলে নিজেরাই সমাধানের অংশ হয়ে উঠবে। সেই সঙ্গে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য। এটি মানুষের মধ্যে নিরাপত্তা ও আত্মার জন্ম দেয়। অন্যদিকে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা, সততা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দেওয়া উচিত সমাজের অর্ধেক জনগোষ্ঠী হলো নারী। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হলে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে ।

Photos from দেখো চট্টগ্রাম Deko Chattagram's post 31/10/2025
তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা | বাংলাদেশ প্রতিদিন 20/04/2024

https://www.bd-pratidin.com/national/2024/04/20/985564

তাপপ্রবাহের কারণে স্কুল-কলেজে ৭ দিনের ছুটি ঘোষণা | বাংলাদেশ প্রতিদিন সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে সব সরকারি-বেসরকারি স্কুল কলেজে ৭ ....

20/04/2024

প্রেস বিজ্ঞপ্তি

দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

মাহবুবুর রহমান তুহিন
সিনিয়র তথ্য অফিসার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
০১৫৫২৪৭৫০০৯

01/03/2024

★ ৪ দিনব্যাপী ফ্রি বাস সার্ভিস ★★

০২/০৩/২০২৪ তারিখ --( A ইউনিট )
০৮/০৩/২০২৪ তারিখ--( B ইউনিট)
০৯/০৩/২০২৪ তারিখ--(C ইউনিট)
১৬/০৩/২০২৪ তারিখ --( D ইউনিট )

ফটিকছড়ি হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে ফটিকছড়ির মাননীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি MPর ব্যবস্থাপনায় এবং "ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সার্বিক পরিচালনায় আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চলাকালীন ফটিকছড়ি বিবিরহাট থেকে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

★যাতায়াতের সময় সূচি:
ফটিকছড়ি বিবিরহাট থেকে সকাল: 07:30 am
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দুপুর : 12.30 pm

★বাস ছাড়ার প্রধান স্টপেজ সমূহ:
¤ বিবিরহাট (পেট্রোল পাম্প)
¤ নাজিরহাট ঝংকার
(তা ছাড়াও কনফার্ম করার মাধ্যমে মহা
সড়ক সংলগ্ন যে কোন স্থান থেকে
পরীক্ষার্থী যাওয়ার সুযোগ থাকবে।)

বি দ্র: শুধু মাত্র ভর্তি পরীক্ষার্থীদের
জন্য এই সুবিধা থাকবে। (অভিভাবক কিংবা ভর্তি পরিক্ষার্থী নয় এমন কাউকে বাসে যাতায়াতের সুযোগ দেয়া হবেনা)

★ফ্রি বাস সার্ভিসের তারিখ:
০২/০৩/২০২৪
০৮/০৩/২০২৪
০৯/০৩/২০২৪
১৬/০৩/২০২৪

★আসন নিশ্চিতের জন্য যোগাযোগ করুন:

*তৌহিদুল আলম-01863411672
* রায়হান মোনতাসির-01854794153
অথবা নিম্নোক্ত গুগল ফর্মটি পূরণ করার মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে।
https://forms.gle/j4ZZnoLwEawJ3MWXA

★★★বি:দ্র;- অবশ্যই উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসন নিশ্চিত করতে হবে।

বিশেষ প্রয়োজনে যোগাযোগ:
*তৌহিদুল আলম (সভাপতি)
০১৮৬৩৪১১৬৭২
আনিকা ইবনাত(সাধারণ সম্পাদক)
০১৩১৯-০৫২০৩২
ধন্যবাদ।

20/06/2023

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আর হবে না। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ফলাফলের ভিত্তিতে অষ্টম শ্রেণি পাসের সনদও দেবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করতে হবে।

29/04/2023

তোমাদের জন্য রইলো শুভকামনা ..
নিজ ও বিদ্যালয়ের সুনাম সমুন্নত রাখো ..

ঘরে বসে Spoken English Course - Munzereen Shahid 28/10/2022

শাক সবজির ইংরেজী নাম:✅🟢❤️

শাক সবজি (Vegetables)
গোল আলু – Potato (পটেটো)
টমেটো – Tomato (টম্যাটো)
গোল/তাল বেগুন – Brinjal (ব্রিনজাল)
লম্বা বেগুন – Eggplant (এগপ্লান্ট)
করলা – Balsam Apple (বোলসাম এ্যাপেল)
পটল – Pointed gourd (পয়েন্টেড গোর্ড)
লাউ/কদু – Bottle Gourd (বটল গোর্ড)
মটর শুঁটি – Green Pea(গ্রীন পী)
কাঁচা পেঁপে – Green Papaya (গ্রীন পাপ্যায়া)
কাঁকরোল – Sweet Bitter Gourd (সুইট বিটার গোর্ড)
শসা – Cucumber (কিউকাম্বার)
গাঁজর – Carrot (ক্যারট)
ফুলকপি – Cauliflower (কলি ফ্লাওয়ার)
মুলা – Radish (র‍্যাডিস)
ঝিংগে – Rige Gourd (রিজ গোর্ড)
চাল কুমড়া – Green Cucumber (গ্রীন কিউকাম্বার)
মিষ্টি আলু – Sweet Potato (সুইট পটেটো)
সাজনা – Drum Stick (ড্রাম স্টিক)
বরবটি – Asparagus Bean (অ্যাস্প্যারাগাস বিন)
চিচিংগা/চিচিংগা – Snake Gourd (স্নেক গোর্ড)
মিষ্টি কুমড়া – Pumpkin (পামকিন)
কাঁচা কলা – Green Banana (গ্রীন ব্যানানা)
পুঁই শাক – Basil (বেসিল)
পালং শাক – Spinach (স্পিনাজ)
কচু – Arum (অ্যারাম)
কচুর লতি – Arum (অ্যারাম)
Arum-lobe কচুর লতি।
সিম – Bean (বিন)
ঢেঁড়স – Lady’s Finger (লেডিস ফিংগার)
কচুর ছড়া – Arum (অ্যারাম)
কলার মোচা – Plantain Flower (প্লান্টেইন ফ্লাওয়ার)
কলমি শাক – Bindweed (বাইন্ডউইড)
শালগম – Turnip (টারনিপ)
লাল শাক – Read Leafy (রেড লিফি)
Cress হেলেঞ্চা শাক।
বাঁধাকপি – Cabbage (ক্যাবেজ)
মাশরুম – Mushroom (মাশরুম)
ভূট্টা – Maize (মেইজ)
শিমলা মরিচ – Capsicum (ক্যাপ্সিকাম)
পেঁয়াজ – Onion (অনিয়ন)
রসুন – Garlic (গার্লিক)
আদা – Zinger (জিনজার)
হলুদ – Turmeric (টার্মারিক)
মরিচ – Red Chili (রেড চিলি)
ধনে পাতা – Coriander (করিয়্যান্ডার)
পুদিনা পাতা – Mint (মিন্ট)
লেবু – Lemon (লেমন)
কাঁচা মরিচ – Green Chili (গ্রীন চিলি)
Zucchini ধুন্দুল।
Leek পেঁয়াজ পাতা।
Grum ছোলা।
Lentils মসুর ডাল।
Lettuce লেটুসপাতা।
Drum-stick সজনে।
Eggplant সাদা বেগুন।

ঘরে বসে Spoken English Course - Munzereen Shahid স্পোকেন ইংলিশের প্রতিটি বিষয়ে দক্ষতা বাড়ান মুনজেরিন শহীদ এর সাথে স্পোকেন ইংলিশ অনলাইন কোর্সটিতে ভর্তি হয়ে।

26/10/2022

জেনে রাখুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কোন ওয়ার্ডে কি চিকিৎসা দেওয়া হয় তার একটি ছক নিচে দেওয়া হলঃ--

ওয়ার্ড ১- জরুরী বিভাগ
ওয়ার্ড ২- চর্ম ও যৌন বিভাগ
ওয়ার্ড ৩- মানসিক বিভাগ
ওয়ার্ড ৬- রেডিওথেরাপি বিভাগ
ওয়ার্ড ৭- ডেন্টাল ও শিশু (বহিঃবিভাগ)
ওয়ার্ড ৮- শিশু ও মেডিসিন
ওয়ার্ড ৯- শিশু বিভাগ
ওয়ার্ড ১০- প্রসাশনিক ব্লক
ওয়ার্ড ১১- সি সি ইউ
ওয়ার্ড ১২- কার্ডিওলজি বিভাগ
ওয়ার্ড ১৩- মেডিসিন বিভাগ ১
ওয়ার্ড ১৪- মেডিসিন বিভাগ ২
ওয়ার্ড ১৫- রেডিওলজি বিভাগগ
ওয়ার্ড ১৬- মেডিসিন বিভাগ ৩
ওয়ার্ড ১৭- নেফ্রোলজী বিভাগ
ওয়ার্ড ১৮- নিউরো মেডিসিন বিভাগ
ওয়ার্ড ১৯- নাক,কান,গলা
ওয়ার্ড ২০- চক্ষু বিভাগ
ওয়ার্ড ২১-ও,টি (পশ্চিম)
ওয়ার্ড ২২- আই,সি,ইউ
ওয়ার্ড ২৩- ও,টি (পূর্ব)
ওয়ার্ড ২৪- সার্জারি ইউনিট ১
ওয়ার্ড ২৫- সার্জারি ইউনিট ২ ও থোরাসিক সার্জারি ইউনিট
ওয়ার্ড ২৬; ৭৯- অর্থোপেডিক্স সার্জারি
ওয়ার্ড ২৭- সার্জারি ইউনিট ৩
ওয়ার্ড ২৮- নিউরো সার্জারি বিভাগ
ওয়ার্ড ২৯- কেবিন (সাধারণ)
ওয়ার্ড ৩০- কেবিন (গৃহিণী)
ওয়ার্ড ৩১- গাইনী (স্ত্রী রোগ)
ওয়ার্ড ৩২- নিউনেটাল পেয়িং
ওয়ার্ড ৩৩- প্রসূতি বিভাগ
ওয়ার্ড ৩৪- মা ও শিশু বিভাগ
ওয়ার্ড ৩৫- ইউরোলজি বিভাগ
ওয়ার্ড ৩৬- বার্ণ ও প্লাস্টিক বিভাগ
ওয়ার্ড ৩৭- রক্ত রোগ বিভাগ
ওয়ার্ড ৭৭- কার্ডিয়াক সার্জারি
ওয়ার্ড ৮৩,৮৪- শিশু সার্জারি
ওয়ার্ড নং ২০৪ : পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি ওয়ার্ড
এরা বাচ্চাদের দাঁতের(দুধদাঁত) যত্ন, সুরক্ষা ও চিকিৎসা, প্রভৃতি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ২০২: অর্থোডন্টিকস ওয়ার্ড
আঁকাবাঁকা, উঁচুনিচু, ফাকা দাঁত সুবিন্যস্ত ও সুন্দর করেন।
ওয়ার্ড নং ২০১ : কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ও এন্ডোডন্টিকস ওয়ার্ড : দাঁতের ফিলিং, রিশেপিং, রুট ক্যানেল চিকিৎসা ইত্যাদি দিয়ে থাকেন।
ওয়ার্ড নং ১০৭ : ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ওয়ার্ড :
আক্কেল দাঁতের সমস্যা,মুখমণ্ডল ও চোয়ালের ফ্র্যাকচার, সিস্ট, টিউমার,
মুখের ক্যান্সার, ঠোট ও তালু কাটা, চোয়ালের হাড় বাঁকা সহ মুখমণ্ডলের যাবতীয় রিকন্সট্রাক্টিভ সার্জারি করে থাকেন।
ওয়ার্ড নং২০৫ :প্রস্থোডন্টিকস ওয়ার্ড
দাঁত ও মাড়ির আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপন ইত্যাদি করেন।
ওয়ার্ড নং ১১০ : পেরিওডন্টোলজি ওয়ার্ডঃ দাঁতের স্কেলিং সহ মাড়ির রোগের চিকিৎসা করেন।
ওয়ার্ড নং ১০৩ :ওরাল & ম্যাক্সিলোফেসিয়াল যাবতীয় জটিল রোগের ডায়াগনোসিস ওয়ার্ড।

17/10/2022

মাশরাফির জার্সি নাম্বার ছিলো ২ আর টিকটক তারকা সাব্বির এর জার্সি নাম্বার ১। ২ আর ১ পাশাপাশি রাখলে হয় ২১। ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিলো ২ বার আর স্পেন চ্যাম্পিয়ন হয়েছিলো ১ বার। ২ আর ১ পাশাপাশি রাখলে হয় ২১। আমাদের দেশে এখনো কোথাও কোথাও ২১ বারও কারেন্ট যায়। অনেকের ৩০ দিনের রিলেশনে ২১ দিনই ব্রেকাপ হয়, অনেকে এতোটাই গরীব যে তাদের পকেটে এখন ২১ টাকাও নাই। এতোবার ২১ বলার কারন এইচএসসি পরীক্ষার আর মাত্র ২১ দিন বাকি! পড়তে বসো বাচ্চারা!

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Ward: #09, Post Office: Bakhtapur, Sub-district: Fatickchari, District: Chittagong
Chittagong
4351

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00