P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী

P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী, High School, South Kattali, P. O/Customs Academy, P. S/Pahartali, Chittagong.

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ বি এল ডিগ্রি নিয়ে ১৯৪১ সালে চট্টগ্রামে নিজ বাসভূম হালিশহরের দক্ষিণ কাট্টলী ফিরলেন যোগেন্দ্র লাল দাশ। তিনি লক্ষ করলেন তাঁর এলাকার আশেপাশে একটি বিশাল এলাকায় কিছু প্রাথমিক বিদ্যালয় থাকলেও নেই কোনো উচ্চ মাধ্যমিক স্কুল।
বাবা তৎকালীন জমিদার প্রাণহরি দাশের কাছে আবেদন করলেন এলাকায় একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান তিনি। বড় ছেলের ইচ্ছাকে সমর্থন করে দক্ষিণ কাট্টলী ফইল্যাতলী বাজার সংলগ্ন এলাকায় ১৯৪২ সালে প্রতিষ্ঠা করেন ‘প্রাণহরি একাডেমী’। ১ জানুয়ারি মাত্র ৯ শিক্ষার্থী আর তিনজন শিক্ষক নিয়ে মাটির ঘরে শুরু হয় স্কুলের আনুষ্ঠানিক কার্যক্রম। এই স্কুলকে কেন্দ্র করেই বর্তমানের ১১, ১২, ২৫ এবং ২৬ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিশাল এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। সেই স্কুলটি আজ ৭৫ বছরে পা দিয়েছে। প্রতিবেদন : রাশেদুল তুষার
১৯৬০ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ১০ ফুট জলোচ্ছ্বাসে বঙ্গোপসাগরের তীরবর্তী স্কুলের মাটির ঘর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। সে সময় স্কুলের প্রতিষ্ঠাতা জমিদার প্রাণহরি দাশের নাতি আদিত্য নারায়ণ দাশ এবং অ্যাডভোকেট মনির আহমেদ চৌধুরীর নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রথিতযশা চিকিৎসক ডা. ফজলুল আমীনের (সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের বাবা) শরণাপন্ন হন। সবার অনুরোধে স্কুলটিকে আবার নতুন করে গড়ার কাজে হাত দেন তিনি। নিজের এবং অন্যান্যদের সহযোগিতা নিয়ে চারতলা ভবন করে স্কুলটিকে পুনর্জন্ম দেন।
যতদিন বেঁচেছিলেন নিজের মেধা, শ্রম আর অর্থ দিয়ে স্কুলের কল্যাণেই কাজ করে গেছেন। তাঁর সেই অবদানকে স্মরণ রাখতে এলাকার মানুষের প্রস্তাবে ১৯৬৯ সালে স্কুলের নতুন নামকরণ করা হয় ‘পি এইচ আমীন একাডেমী’ যার পুরো অর্থ ‘প্রাণহরি আমীন একাডেমী’।

Our School P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী
23/02/2026

Our School
P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী

২১ ফেব্রুয়ারি ২০২৬P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী (Group)
23/02/2026

২১ ফেব্রুয়ারি ২০২৬
P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী (Group)

18/02/2026
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৬ইং
29/01/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা - ২০২৬ইং

আমাদের প্রাইমারি স্কুলSouth Kattoli Pranhori Model Govt. Primary Schoolআমাদের হাই স্কুলP H Ameen Academy - পি এইচ আমীন এ...
19/01/2026

আমাদের প্রাইমারি স্কুল
South Kattoli Pranhori Model Govt. Primary School
আমাদের হাই স্কুল
P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী
আমাদের কলেজ
Dr. Fazlul Hazera Degree College - ডা: ফজলুল হাজেরা ডিগ্রী কলেজ

কে কে এই তিনটি প্রতিষ্ঠান পড়াশুনা করেছেন কমেন্ট করুন

Photo Credit - Moheuddin Raihan - জীবন থেকে নেয়া

প্রাণহরি আমীন একাডেমি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জনাব মোঃ আনোয়ার হোসেন (এম.এসসি, এম.এড) স্যারকে অদ্য প্রাত্যহিক স...
13/01/2026

প্রাণহরি আমীন একাডেমি’র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে জনাব মোঃ আনোয়ার হোসেন (এম.এসসি, এম.এড) স্যারকে অদ্য প্রাত্যহিক সমাবেশ শেষে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।।। ❤ ❤ ❤

প্রাণহরি আমীন একাডেমি, দক্ষিণ কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রামের প্রধান শিক্ষক জনাব আবুল খায়ের মোঃ নেওয়াজ স্যারের অবসর উপলক্...
06/01/2026

প্রাণহরি আমীন একাডেমি, দক্ষিণ কাট্টলী, পাহাড়তলী, চট্টগ্রামের প্রধান শিক্ষক জনাব আবুল খায়ের মোঃ নেওয়াজ স্যারের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সিনিয়র শিক্ষক নাছিমা সুলতানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জনাব মোঃ জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র শিক্ষক জনাব আব্দুল মন্নান, সিনিয়র শিক্ষক- সর্ব জনাব আনোয়ার হোসেন, মোঃ আবু জাফর, অরুন কুমার দাশ, মোহাম্মদ আলাউদ্দিন, মোঃ রমিজ উদ্দিন আহমদ, মুহাম্মদ হানিফ, শারমিন নাহার রিনা, মোহাম্মদ আলমগীর সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সর্বশেষে বিদায়ী বক্তব্য রাখেন “বিদায়ী অতিথি” প্রধান শিক্ষক জনাব আবুল খায়ের মোঃ নেওয়াজ মহোদয়।
কবি বলেছেন-
"যেতে নাহি দিব!"
কহিতেছে শতবার "যেতে দিব না রে!"
তবু যেতে দিতে হয়, তবু চলে যায়।
চলিতেছে এমনি অনাদিকাল হতে।
স্যার যেন সুস্থতার সহিত জীবন-যাপন করতে পারেন এবং দীর্ঘায়ু লাভ করেন সেই লক্ষ্যে সকলে স্যারের জন্য দোয়া করবেন।

Our School P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমীBatch :- 1998
27/12/2025

Our School
P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী
Batch :- 1998

Our School Teachers
24/12/2025

Our School Teachers

Address

South Kattali, P. O/Customs Academy, P. S/Pahartali
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when P H Ameen Academy - পি এইচ আমীন একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category