05/07/2026
আলহামদুলিল্লাহ
আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে, হুজুর কেবলার নেগাহে করমে সফলভাবে সম্পন্ন হলো হিফজ বিভাগের সবক অনুষ্ঠান।
পবিত্র কুরআনের আলোয় আলোকিত এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে আজ আমাদের হিফজ বিভাগের সবক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স'র সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ শফিক সাহেব ( সিআইপি) মহোদয়ের সুযোগ্য বড় শাহজাদা, সুলতান মোস্তফা কল্যাণ ট্রাস্টের মান্যবর চেয়ারম্যান, ডা: সাইমুল ইসলাম বাবলু স্যার।
উক্ত অনুষ্ঠানে মান্যবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদরাসার সাবেক সফল মাননীয় অধ্যক্ষ মহোদয় হযরতুলহাজ্ব আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী হুজুর
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি জনাব,নূরুল ইসলাম চৌধুরী মুন্সিসহ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ ।
এই অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের সবক প্রদান নয়, বরং তাদের দীর্ঘ সাধনা, মেহনত, ধৈর্য ও কুরআনের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল সাক্ষী। সম্মানিত উস্তাদগণের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক দোয়া ও সহযোগিতা এবং উপস্থিত সম্মানিত অতিথিদের মূল্যবান দিকনির্দেশনায় অনুষ্ঠানটি হয়ে উঠেছে প্রাণবন্ত ও স্মরণীয়। এ ধরনের সবক অনুষ্ঠান অনেক মাদ্রাসায় শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন ও উৎসাহ প্রদানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজিত হয়।
যেসব কুরআনের পাখি আজ নতুন সবক গ্রহণ করেছে, মহান আল্লাহ তাআলা তাদের সবাইকে কুরআনের হাফেজ হিসেবে কবুল করুন, কুরআনের আলোয় জীবন গড়ার তাওফীক দান করুন এবং কুরআনের খিদমত করার সৌভাগ্য নসিব করুন। আমীন।
পরিশেষে, অনুষ্ঠানের সফল বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং সম্মানিত অতিথিবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল।
আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং কুরআনের সেবায় নিয়োজিত থাকার তাওফীক দান করুন। আমীন।