02/09/2026
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি আবেদনে সন্ধ্যা ৭.২০ মিনিট পর্যন্ত সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ নির্বাচন করছে প্রায় ১০০০ জন শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ।
এখনো যারা কলেজ নির্বাচন করেনি তারাও চাইলে কলজে ভর্তি হওয়ার সুযোগ টা নিতে পারে।
কিছু প্রশ্নের উত্তর:
১. একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থী সর্বনিম্ন GPA
Science 3.50, Business Studies/Humanities 3.00
২. ভর্তি ফি দেওয়ার পর সারাবছর আর কোন প্রকার ফি দিতে হয় না। ২য় বর্ষে উত্তীর্ণ হলে বেতন ও আনুষঙ্গিক ফি দিতে হয়।
৩. বিজ্ঞান বিভাগের বিষয়সমূহ: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত (জীববিজ্ঞান ও উচ্চতর গণিত থেকে যেকোন একটি অপশনাল হবে)
৪. ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়সমূহ: হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন, ফিন্যান্স ও অর্থনীতি (অর্থনীতি অপশনাল হবে)
৫. মানবিক বিভাগের বিষয়সমূহ: সমাজবিজ্ঞান, পৌরনীতি, ইতিহাস/ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, অর্থনীতি (ইসলামী শিক্ষা ও মনোবিজ্ঞান সহ অন্যান্য বিষয় থেকে যেকোন একটি অপশনাল হবে)
৬. HSC পরীক্ষা কেন্দ্র: কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ।
৭. কলেজের ঠিকানা: শহীদ নগর, আতুরার ডিপো কাঁচা বাজার সড়ক, ওয়াজেদিয়া, থানা: বায়েজিদ, চট্টগ্রাম। EIIN No: 104709
৮. শিক্ষার্থীদের আবেদনের পর যে কলেজ নির্বাচিত হবে সে কলেজ ফি জমা দিয়ে নিশ্চায়ন (১৯/০৯/২৬) করতে হবে এবং কলেজে ভর্তির সময় ২০/০৯/২৬ হতে ২২/০৯/২৬ পর্যন্ত (৩দিন), ক্লাস শুরু হবে ২৩/০৯/২৬ হতে।
৯. ভর্তি ফি, কাগজপত্র ও অন্যান্য বিষয় নোটিশ করে জানানো হবে।
১০. কলেজের সকল তথ্য পেতে কলেজের website পরিদর্শন করুন https://gaadc.edu.bd/
Govt. Ashekane Awlia Degree College is a leading educational institution dedicated to quality education, academic excellence and student development. Explore admission, notices, results, academic information and other services.