Chattagram City Corporation Commerce College.

Chattagram City Corporation Commerce College. We offer high-quality education in Business Studies, with a strong commitment to academic excellence, discipline, and student success.

Chattogram City Corporation Commerce College is the only commerce college directly run under the supervision of the Honourable Mayor of Chattogram City Corporation.

অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী দীর্ঘ তের বছর পর অধ্যক্ষ হিসেবে পূর্ণতা পেলেন।তিনি 2013 সালে 19 শে মে  চট্টগ্রাম ...
16/04/2026

অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী দীর্ঘ তের বছর পর অধ্যক্ষ হিসেবে পূর্ণতা পেলেন।তিনি 2013 সালে 19 শে মে চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজে অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে যোগদান করেন।তার সততা ,অক্লান্ত পরিশ্রম,সময়োপযোগী সুচিন্তিত ও সৃজনশীল পরিকল্পনা গ্রহনের ফলে চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজ শহরের বুকে সুপ্রতিষ্ঠিত হয়।তারপর তিনি অধ্যক্ষ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন প্রিমিয়ার কলেজে যোগদান করেন। সেখানে ও তিনি সুনামের সাথে শিক্ষার পরিবেশ তৈরী করেন। প্রিমিয়ার কলেজে কলেজের স্বীকৃতি ,শিক্ষক কর্মচারীদের এম.পি.ওভুক্তকরন সস্পন্ন করেন।আবার ও তিনি বদলী জনিত কারনে অধ্যক্ষ হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজে যোগদান করেন।তার সততা ,চিন্তা ও মননশীলতায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নত হয়। 15/4/2026 ইং তারিখে তিনি অধ্যক্ষ হিসেবে পূর্ণতা পান।আমরা আনন্দিত।কলেজের সকল শিক্ষক ও কর্মচারীগণ কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ স্যারকে কেক কেটে ও ফুলেল শুভেচ্চা দিয়ে অভিনন্দন জানাই।

আজ ৮|১২|২০২৫ ইং তারিখ রোজ সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজের গভর্নিং বডির প্রথম সভা  মাননীয় মেয়র ডা. শাহাদাত...
08/12/2025

আজ ৮|১২|২০২৫ ইং তারিখ রোজ সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজের গভর্নিং বডির প্রথম সভা মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশন এর সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উক্ত সভার সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব জনাব মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী। উক্ত সভায় উপস্হিত ছিলেন সাবেক কাউন্সিলর ও গভর্নিং বডির সদস্য জনাব মোহাম্মদ সেকান্দর , অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মোঃ রবিউল হক, শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্হিত ছিলেন জনাব আফরোজা খানম , জনাব কাজী খুরশীদ জাহান, এবং আরো অনেক গণ্য মান্য ব্যক্তিবর্গ।উক্ত সভায় শিক্ষার মান উন্নয়ন নিয়ে মাননীয় মেয়র মহোদয় জ্ঞানগর্ভ দিক নির্দেশনা প্রদান করেন।

16/09/2025
আজ 16/ 09/2025 ইং তারিখ বেলা 12,30 মিনিট এ  চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজে Union Capital Limited এর উদ্যোগে  তারুণ...
16/09/2025

আজ 16/ 09/2025 ইং তারিখ বেলা 12,30 মিনিট এ চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজে Union Capital Limited এর উদ্যোগে তারুণ্যের উৎসব এবং তরুণদের মাঝে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার জন্য এক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব আবু তৈয়ব চৌধুরী স্যার।উক্ত সভার প্রধান অতিথি ছিলেন Mohammad Jahangir Alam Khan, Senior Manager & Branch In -charge,Union Capital Limited.উপস্হিত ছিলেন Mohammad Yosuf Ali ,Assistannt Manager.উপস্হিত ছিলেন Mohammad shahjahan ,Assistant Manager,Finance Department.উপস্হিত ছিলেন কমার্স কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।সঞ্চালনায় ছিলেন এই কলেজের ব্যবস্হাপনা বিভাগের প্রভাষক জনাব জেবুর নেসা ।শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান করা হয়।অধ্যক্ষ স্যারের জ্ঞানগর্ভ আলোচনা ও তরুনদের প্রতি সঞ্চয়ী মনোভাব ও অর্থনীতিকে উজ্জীবিত করার লক্ষ্যে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দিক নির্দেশনা প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রণীর ওরিয়েন্টেশন ক্লাশ  অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন অত্র কলেজে...
15/09/2025

চট্টগ্রাম সিটি করপোরেশন কমার্স কলেজ কর্তৃক আয়োজিত একাদশ শ্রণীর ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব আবু তৈয়ব চৌধুরী ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব আফরোজা খানম , প্রভাষক অর্থনীতি ,
আরও বক্তব্য রাখেন জনাব জেবুননেসা
,প্রভাষক ,ব্যবস্হাপনা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক জনাব আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে এবং
সুন্দর ভাবে সম্পন্ন হয়।

23/07/2025

🎓 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র কমার্স কলেজ
📍 চট্টগ্রাম সিটি কর্পোরেশন কমার্স কলেজ
(বেপারী পাড়ার মোড় ,আগ্রাবাদ অ্যাক্সেস রোড ,চট্টগ্রাম) [EIIN: 137659] College code: 4203
একাদশ শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি চলছে

⭐ এই কলেজের বৈশিষ্ট্যসমূহ
✅ শিক্ষা মন্ত্রণালয় ও চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত।
✅ শহরে প্রাণকেন্দ্রে অবস্থিত এবং সহজ যোগাযোগ মাধ্যম।
✅ স্বল্প ব্যয়ে মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা।
✅ বিষয় ভিত্তিক পর্যাপ্ত, দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী।
✅ নিজস্ব ক্যাম্পাস, শিক্ষাবান্ধব শান্ত, দৃষ্টিনন্দন ও সুশৃংখল পরিবেশ।
✅ সুপরিসর ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণ।
✅ সরকারি উপবৃত্তির সুব্যবস্থা।
✅ এসএসসিতে এ+ প্রাপ্তদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ।
✅ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কাউন্সিলর শিক্ষকের মাধ্যমে নিয়মিত নিবিড় যোগাযোগ।
📲 ভর্তি পদ্ধতি
অনলাইনে ও সরাসরি ভর্তি চলছে
অনলাইনে আবেদনের যোগ্যতা: SSC বা সমমান পরীক্ষায় GPA ২.0
🏫 টেনশন ছাড়া সরাসরি ভর্তি
ভর্তির যাবতীয় কাজ কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সম্পন্ন করবে। তাই আর দেরি নয়!
📌 অফিস ভিজিট করুন (অভিভাবক/শিক্ষার্থীসহ)
🕘 অফিস সময়: সকাল ১০টা – বিকাল ২টা
📍 ঠিকানা: বেপারী পাড়ার মোড় ,আগ্রাবাদ অ্যাক্সেস রোড ,চট্টগ্রাম।
📞 যোগাযোগ: 01819-330283
📢 সন্তান আপনার, ভালো ফলাফলের দায়িত্ব আমাদের!
ভর্তি নিন আজই – সাফল্যের দিকে এগিয়ে যান নিশ্চিন্তে।

Address

Bepari Para Circle, Agrabad Access Road
Chittagong
4210

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Chattagram City Corporation Commerce College. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category