Basic knowledge & Universities admission information

Basic knowledge & Universities admission information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Basic knowledge & Universities admission information, Education, Chittagong.

২০২৫ থেকে নিউ এডিসন🔥🔥
29/08/2025

২০২৫ থেকে নিউ এডিসন🔥🔥

14/08/2024

আমার এই আইডিতে আমার যত বন্ধুবান্ধব সহপাঠী ও শ্রদ্ধেয় বড় ভাই বোন। আমার আদরের ছোট ভাই বোন ছাত্র-ছাত্রী'রা। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। ও সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দীর্ঘদিন যাবত এই আইডিতে একটিভ থাকতে পারিনি। তার একমাত্র কারণ আমার অন্য একটা আইডি খুলতে হয়েছে যেটা আমার ব্যবসার কাজে নিয়োজিত। আমার "নুরুন আলা নূর" (Nurun Alaa Nur) নামে একটি কাপড়ের ব্রান্ড রয়েছে যেটা অনলাইন এবং অফলাইনে বিদ্যমান। আমার এই আইডিতে গিয়ে Safwan Ahmed , যাদের প্রয়োজন তারা আমার সাথে কথা বলতে পারবেন। আইডিটা আমার ছেলের নামে যেটা আমি নিয়মিত ব্যবহার করে থাকি। Nurun Alaa Nur এটি আমার কাপড়ের ব্রান্ড এর পেইজ। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা অবশ্যই অবশ্যই আমার এই পেইজকে লাইক ফলো দিয়ে আমার এই প্রতিষ্ঠানকে সামনে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আমিও মাঝেমধ্যে এই আইডিতে আসবো আপনাদের খোঁজখবর নিব আপনারা আমার খোঁজ খবর নিবেন। আমার ছাত্র-ছাত্রীরা যারা আছো আমার উক্ত আইডিতে যে সমস্ত পেইজ সমূহ রয়েছে যেমন আবার কোচিং সেন্টার এবং বিশ্ববিদ্যালয় এর প্রস্তুতি নিয়ে যে পেইজ রয়েছে সেগুলো তো তোমরা একটিভ থাকবে এবং আমি নিয়মিত এগুলা চেক করব ইনশাল্লাহ। "বেসিক নলেজ টিউটোরিয়াল হোম "আমার যে প্রতিষ্ঠানটি রাঙ্গুনিয়া কলেজের দক্ষিণ পাশে মাদ্রাসার সামনে রয়েছে সেটি ইনশাল্লাহ আগের মত চলমান থাকবে আমি আবার ইনশাআল্লাহ উক্ত প্রতিষ্ঠানে সময় দিব বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করলাম। শুধুমাত্র এই একটি প্রতিষ্ঠান খোলা থাকবে। তোমাদের ইন্টারনেট ছোট ভাই বোন সকলকে রেফার করবে যত তারা এ প্রতিষ্ঠানে পড়ে ভালো কিছু অর্জন করতে পারে। সবাই ভালো থাকবেন দোয়া করবেন। আমি ইনশাল্লাহ এই আইডিতে মাঝেমধ্যে একটিভ থাকবো সপ্তাহে একদিন দুইদিন বাকি সময় আমাকেও ওই আইডিতে পেয়ে যাবেন। দোয়া করবেন সবাই। ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ 🇧🇩🥰

New business, dear students support me 😍
05/12/2023

New business, dear students support me 😍

ভাবা যায়?!😳 উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!! 😲😲সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা ...
11/03/2023

ভাবা যায়?!😳
উনি বিখ্যাত লালসালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ!! 😲😲
সারা জীবন সৈয়দ ওয়ালীউল্লাহ সাহেবের খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়িগোফ!! খাদি পান্জাবি পরা কি চেহেরা মনে মনে ভাবলাম!! আর আজ কি দেখলাম!!😌
আমি ভেবেই পাচ্ছি না এই সাহেব টাইপ মানুষ কিভাবে অজো গায়ের এত গভীর চরিত্রগুলো লেখায় তুলে আনতে পারলেন??!!!🤔

সৈয়দ ওয়ালীউল্লাহ,চল্লিশ দশকের লেখক। 🥰
লালসালু, বহিপীর, চাঁদের অমাবস্যা,কাঁদো নদী কাঁদো এর জনক।
ওয়ালীউল্লাহকে আপনি এমনিতে না চিনলেও পাঠ্যপুস্তকে লালসালুর নাম শোনেননি এমন হবে না। কি অসম্ভব রকম স্মার্ট ছিলেন এই মানুষটি দেখুন একটু। ওনার বেশীরভাগ উপন্যাস গ্রাম্য পটভূমিতে নাহয় মনস্তাত্ত্বিক। বিয়েও করেছিলেন একজন বিদেশিনীকে। সৃষ্টিকর্ম নিয়েই যার একগাদা কথা বলা যায়, সৃষ্টিকর্ম বাদেও সেই যুগে এমন হ্যান্ডসাম,স্মার্ট আর স্বাধীনচেতা মন মানসিকতার লেখক কল্পনা করা যায়?

সংগৃহীত

এক নজরে ঢাবি'র সার্কুলার।
11/03/2023

এক নজরে ঢাবি'র সার্কুলার।

সর্বমোট পাশ - ৫৬২২হার - ৯.৮৭% প্রথম - নাহানুল কবির নুয়েলস্কোরঃ ৯৬.৫কলেজঃ সরকারি রাজেন্দ্র কলেজদ্বিতীয় - তাবিয়া তাসনিম স্...
29/06/2022

সর্বমোট পাশ - ৫৬২২
হার - ৯.৮৭%

প্রথম - নাহানুল কবির নুয়েল
স্কোরঃ ৯৬.৫
কলেজঃ সরকারি রাজেন্দ্র কলেজ

দ্বিতীয় - তাবিয়া তাসনিম
স্কোরঃ ৯৬.২৫
কলেজঃ বরিশাল সরকারি মহিলা কলেজ

তৃতীয় - সাবরিন আক্তার কেয়া
স্কোরঃ ৯৬.২৫
সরকারি নাজিমুদ্দিন কলেজ

যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ পাচ্ছো, সবাইকে অভিনন্দন ❤

আমার বিশ্বাস ছিল চান্স হবে।ঢাবিতে ২য় কেয়া
29/06/2022

আমার বিশ্বাস ছিল চান্স হবে।
ঢাবিতে ২য় কেয়া

⚫চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এ...
15/06/2022

⚫চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:-

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসন রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৪৪১টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি। উপইউনিটের মধ্যে বি১ ইউনিটে ১২৫টি ও ডি১ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

⚫আবেদনের সময়সীমা:
১৫ জুন ২০২২ তারিখ সকাল ১১:০০ টা থেকে ০৩ জুলাই ২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি আগামী ১৫ জুন ২০২২ তারিখ সকাল ১১:০০ টা থেকে ০৫ জুলাই ২০২২ তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত জমা দেয়া যাবে।

⚫পরীক্ষার সময়সূচী:
A ইউনিট: ১৬ ও ১৭ আগস্ট ২০২২, মঙ্গলবার ও বুধবার
C ইউনিট: ১৯ আগস্ট ২০২২, শুক্রবার
B ইউনিট: ২০ ও ২১ আগস্ট ২০২২, শনিবার ও রবিবার
D ইউনিট: ২২ ও ২৩ আগস্ট ২০২২, সোমবার ও মঙ্গলবার
B1 উপ-ইউনিট: ২৪ আগস্ট ২০২২, বুধবার (সকাল ৯:৪৫ টায়)
D1 উপ-ইউনিট: ২৪ আগস্ট ২০২২, বুধবার (দুপুর, ১:৪৫ টায়)

⚫আবেদন ফি:
প্রতি ইউনিট ও উপ-ইউনিটের জন্য ৮৫০ টাকা।

⚫আবেদনের যোগ্যতা:

এ ইউনিট:
বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব শিক্ষার্থী বিজ্ঞান বা কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম মোট জিপিএ-৮.০০ পেয়েছেন এবং উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৪.০০ পেয়েছেন, তাঁরা এই ইউনিটে আবেদনের যোগ্য বিবেচিত হবেন।

বি ইউনিট:
কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষা উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার মানবিক/মিউজিক/সাধারণ (মাদ্রাসাশিক্ষা বোর্ড)/গার্হস্থ্য অর্থনীতি শাখা, বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখা, ব্যবসায় শিক্ষা/সমমান শাখাসহ সব শাখার আবেদনকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

তবে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সম্মিলিত জিপিএ-৮.০০ এবং আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে।

মানবিক/মিউজিক/সাধারণ (মাদ্রাসাশিক্ষা বোর্ড)/গার্হস্থ্য অর্থনীতি/সমমান শাখার শিক্ষার্থীদের সম্মিলিত জিপিএ-৭.৫০ এবং আলাদাভাবে ৩.০০ থাকতে হবে।

এ ছাড়া ব্যবসায় শিক্ষা/ব্যবসায় ব্যবস্থাপনা/সমমান শাখায় উচ্চমাধ্যমিক/আলিম/সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মিলিত জিপিএ-৮.০০ এবং আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে।

বি-১ উপ-ইউনিট:
বি–১ উপ-ইউনিটের অধীন কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা ও সংগীত বিভাগের ভর্তি পরীক্ষার আবেদনের জন্যও একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

সি ইউনিট:
ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উচ্চমাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মিলিত জিপিএ-৮.০০ এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকলে এই ইউনিটে আবেদন করতে পারবেন।

ডি ইউনিট:
সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ডি ইউনিটের।

উচ্চমাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় যেকোনো শাখা থেকে সম্মিলিত জিপিএ-৭.৫০ এবং আলাদাভাবে ৩.৫০ রয়েছে, তাঁরা ডি ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে বিভিন্ন অনুষদভিত্তিক ভিন্ন ভিন্ন যোগ্যতা প্রয়োজন হবে।

ডি-১ উপ-ইউনিট:
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ডি-১ উপ-ইউনিটে। উচ্চমাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় যেকোনো শাখা থেকে সম্মিলিত ন্যূনতম জিপিএ-৬.০০ এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ-২.৫০ থাকলে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা।

⛔আসুন এবার আমরা ধারনা নেই প্রশ্ন কোন কোন বিষয়ের উপর করা হয় । ⛔
⭕⭕ ২০-২১ শিক্ষা বর্ষ হতে⭕⭕

‘এ’ ইউনিট: বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে হিসেব করা হবে। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায়
বাংলায় ১০,
ইংরেজিতে ১৫,
পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা প্রতিটিই ২৫ নম্বর করে (শিক্ষার্থীদের যেকোনো ৩টি বিষয়ে উত্তর দিতে হবে) থাকবে।
পরীক্ষায় বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর পেতে হবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

⭕⚫এখানে বলে রাখি তুমি যদি বাংলায় ন্যূনতম ৩, ইংরেজিতে ৪ নম্বর না পাও এবং অন্য বিষয় গুলোতে ২৫ এ ২৫ পাও তবুও তোমার খাতা দেখা হবে না। বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীরা অনেকে বাংলা ইংরেজি তে দূর্বলতা প্রকাশ করে । কারন তাদের সময় হয় না বিজ্ঞান বিভাগের বইগুলো শেষ করে বাংলা ইংরেজি নিয়ে পড়তে বসা। অতঃপর দেখা যায় অনেক ভালো ছাত্র ছাত্রীরাও শুধু মাত্র বাংলা / ইংরেজিতে ফেল করার কারনে তার রেজাল্ট আসে না।
একটা বিষয় ক্লিয়ার করি বাংলা/ ইংরেজি খুব কঠিন হয় না বরং ব্যাসিক থেকে প্রশ্ন করা হয়। বিগত বছরের প্রশ্ন গুলো পড়লেই যথেষ্ট । বাংলায় গল্প গুলো ভালো করে পড়তে হবে ‌। আর বি ইউনিটের বাংলা ও ইংরেজি অংশ গুলো পড়বে শুধু । কারন বাংলা আর ইংরেজি প্রশ্ন করা হয় বিগত বছর গুলো থেকে ।

‘বি’ ইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সব বিভাগ ও ইনস্টিটিউট নিয়ে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

‘বি-১’ উপইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদ অধিভুক্ত চারুকলা ইনস্টিটিউট, নাট্যকলা এবং সংগীত বিভাগ বি-১ উপইউনিটের অধীন। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩৫, সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

‘সি’ ইউনিট: ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ নিয়ে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৩০, হিসাব বিজ্ঞানে ৩৫ এবং ব্যবসায় নীতি ও প্রয়োগে (কারবার সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যাংকিং ও বিমা) ৩৫ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

‘ডি’ ইউনিট: সমাজবিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা অনুষদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল, পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে পরীক্ষা হবে ‘ডি’ ইউনিটের। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩০, ইংরেজিতে ৩০, বিশ্লেষণ দক্ষতায় ২০, সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতিতে ২০ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০।

‘ডি-১’ উপইউনিট: ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের জন্য পরীক্ষা হবে ‘ডি-১’ উপইউনিটে। এই ইউনিটে ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরে মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ৩৫, ইংরেজিতে ৩০, সাধারণ জ্ঞানে ৩৫ নম্বর থাকবে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।

যে কোন প্রয়োজনে পাশে আছি ইনশাআল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ- ইউনিটের  সাধারণ জ্ঞান অংশের সমাধান :১. কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়- নন জুডিসিয়াল স্ট্যাম্প২. ঢাবির ...
05/06/2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ- ইউনিটের সাধারণ জ্ঞান অংশের সমাধান :

১. কর অন্তর্ভুক্ত রাজস্ব নয়- নন জুডিসিয়াল স্ট্যাম্প
২. ঢাবির প্রতিষ্ঠাকালীন অনুষদ- কলা, বিজ্ঞান ও আইন
৩. জলবায়ুর নিয়ামক নয়- ভূমিক্ষয়
৪. বঙ্গবন্ধুর সাত মার্চে ভাষণ- ৪র্থ তফসিল
৫. বাংলাদেশ- নিউজিল্যান্ড টেস্প সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী- এবাদত হোসেন
৬. সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড়- অশনি
৭. প্রথম সৌরবিদ্যুত প্রকল্প হয়- নরেসিংদীতে
৮. বাজারের বৈশিষ্ট্য নয়- পূর্বনির্ধারিত চুক্তি
৯. কাতারের বিশ্বকাপ- ২২তম
১০. ইভিএম দ্বারা বুঝায়- Electronic Voting Machine
১১. নারী উন্নয়ন তহবিল- ইউনিফেম
১২. জাতিসংঘের স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা- ৬টি
১৩. আঞ্চলিক সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর এস্ক্যাপ সম্মেলনে প্রস্তাব ছিল- ৫ দফা ভিত্তিক
১৪. প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ- ভোগের বৃদ্ধি
১৫. মানবসম্পদের উপাদান- পরিবেশ উন্নয়ন
১৬. জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষিত হয়- ২ মার্চ, ২০২২
১৭. বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ মর্াদা সমৃদ্ধি ঘটেছিল- আলাউদ্দীন হুসেন শাহের আমলে
১৮. ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য নয়-
১৯. জি-৭ ভুক্ত এশীয় রাষ্ট্র- জাপান
২০. জরুরি সেবা নম্বর ‘১০৫’ এ ফোন করলে যে সেবা পাওয়া যায়- জাতীয় পরিচয়পত্র
২১. পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র- বার্বাডোস
২২. মারিউপোল ইউক্রেনের- বন্দরনগরী
২৩. ডেল্টা ২১০০ প্ল্যান বাস্তবায়নে সহায়তাকারী- নেদারল্যান্ডস
২৪. সুবর্ন জয়ন্তী কনসার্ট হয়- ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে
২৫. নিজেকে জানো উক্তিটি- সক্রেটিসের
২৬. স্বর্ণ পাম- কান চলচ্চিত্র
২৭. আবহাওয়া অধিদপ্তর- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
২৮. রাঙ্গামাটির ছাদ- সাজেক ভ্যালি
২৯. এনআইসি প্রত্যক্ষভাবে সম্পর্কিত- ল্যান কার্ডের সাথে
৩০. টেকসই উন্নয়নলক্ষ্য এর যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে সম্পর্কিত- ৪ নং।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Basic knowledge & Universities admission information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Basic knowledge & Universities admission information:

Shortcuts

Share

Category