Al-Jannah Institute - معهد الجنة

Al-Jannah Institute - معهد الجنة “ইসলামের বুনিয়াদী শিক্ষা প্রচার-প্রসারে দৃঢ় প্রত্যয়ী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।”

আস্সালামু আলাইকুম।

আপনি কি আপনার সন্তান কিংবা নিজেই ইসলামি শিক্ষায় আপনার জীবনকে সমৃদ্ধ করতে চান? বিশুদ্ধ কুরআন শিক্ষা,ইসলামিক স্টাডিজ, কুরআন,হাদিস,তাফসীর,হিফজ ও আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে আগ্রহী?

কখনো কি ভেবে দেখেছি ইসলাম সম্পর্কে যতটুকু জানি তা কি আমাদের ঈমান-আমলের জন্য যথেষ্ট? পার্থক্য করতে পারছি হালাল-হারামের?

কিংবা আপনার জানার পরিধিকে আরো বাড়াতে ব্যাসিক ইসলামি শিক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কোর্স নিয়ে পাশে আছে আল-জান্নাহ্ ইনস্টিটিউট।
"ইসলামের বুনিয়াদী শিক্ষা প্রচার-প্রসারে দৃঢ় প্রত্যয়ী একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।"

আমাদের কোর্সসমূহ:

📖 বিশুদ্ধ কুরআন শিক্ষা
📖 ব্যাসিক দ্বীন শিক্ষা
📖 ডিপ্লোমা ইন কুরানিক এরাবিক ল্যাঙ্গুয়েজ
📖 ডিপ্লোমা ইন এরাবিক ল্যাঙ্গুয়েজ
📖 ব্যাসিক টু এডভান্স আরবি ব্যাকরণ (নাহু)
📖 ব্যাসিক টু এডভান্স আরবি ব্যাকরণ (সরফ)
📖 কুরআনের অনুবাদ ও তাফসির
📖 কুরআন হিফজ ও নাজেরা
📖 কুরআন ও সালাত অনুধাবন
📖 সাপ্তাহিক দারসুল কুরআন
📖 সাপ্তাহিক দারসুল হাদিস
📖 রুকইয়াহ শারইয়াহ (কুরআনি চিকিৎসা)
📖 মাসনুন দোয়া ও জিকির
📖 ইমাম নববীর ৪০ হাদিস
📖 আরবি ইবারত শিক্ষা
📖 তালীল, তারকীব ও তাহকিক শিক্ষা
📖 আক্বিদা ও ফিক্বহ
📖 ইসলামিক স্টাডিজ
📖 সিরাতে রাসুল (দঃ)
📖 ইমাম ও শিক্ষক প্রশিক্ষণ।

আমাদের কোর্স সমূহ যাদের জন্য:

আমাদের শর্ট ও দীর্ঘমেয়াদি কোর্স সমূহ ৯ বছর বয়স থেকে শুরু করে ৬০ বছর বয়স পর্যন্ত জেনেরাল শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক, চাকরিজীবী, কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় পড়ুয়াসহ সবার জন্য উপযোগী করে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ।

আমাদের বৈশিষ্ট্য সমূহ:
1. অফলাইনে নিজস্ব ক্যাম্পাসে মনোরম পরিবেশে পাঠদান ব্যবস্থা।
2. নিয়মিত পরীক্ষা, ক্লাসওয়ার্ক ও পুরস্কারের ব্যবস্থা।
3. কর্মজীবী ভাই-বোনদের চাহিদা অনুযায়ী সময় নির্ধারণের সুবর্ণ সুযোগ।
4. বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে দক্ষ ও অভিজ্ঞ ইসলামিক স্কলারগণের মাধ্যমে পাঠদান ব্যবস্থা।
5. প্রতিটি কোর্সের জন্য নিজস্ব শীট/বই প্রদান।
6. প্রতোকটি কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সার্টিফিকেট ব্যবস্থা।

এছাড়া ক্লাসের পরেও যে কোনো সমস্যা সমাধানে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সার্বক্ষণিক থাকছে Q & A ব্যবস্থা।

তাই দেরি না করে আজই ভর্তি হয়ে দ্বীনি শিক্ষার মহিমান্বিত আলোয় আলোকিত করুন আপনার জীবন! এখান থেকেই শুরু হোক আপনার জান্নাতের পাথেয় সংগ্রহ।

ফ্রি রেজিঃ লিংক: https://forms.gle/Sp6bJiEiL9qBWwHa8

👉 বিস্তারিত জানতে কল করুন -
01876-491449
01743-363718

অথবা সরাসরি যোগাযোগ করুন-

খুলশী শপিং মলের অপজিটে, উইন্ডারমেয়ার এপার্টমেন্টস, এ-জি ১০১, নর্থ খুলশী-২নং রোড, চট্টগ্রাম।

 #তাদাব্বুর  #কুরআন(১) ৩+৭=১০উক্ত সমীকরণ দ্বারা হজ্জের দিনগুলোতে ৩ রোজা, ফিরে এসে ৭ রোজা, মোট দশ রোজা কে বুঝানো হয়েছে ।...
20/08/2025

#তাদাব্বুর #কুরআন

(১) ৩+৭=১০
উক্ত সমীকরণ দ্বারা হজ্জের দিনগুলোতে ৩ রোজা, ফিরে এসে ৭ রোজা, মোট দশ রোজা কে বুঝানো হয়েছে । রেফারেন্স:- ২:১৯৬

(২) ৩০+১০=৪০
উক্ত সমীকরণ দ্বারা আল্লাহ পাক মূসা (আ:) কে প্রথমে ৩০ দিন, পরে ১০ দিন মোট ৪০ দিন তূর পর্বতে ডেকেছিলেন সেটা বুঝানো হয়েছে। রেফারেন্স:- ৭:১৪২

(৩) ১১+২=১৩
উক্ত সমীকরণ দ্বারা ইউসূফ (আ:) স্বপ্নে ১১ টি তারকা, চন্দ্র ও সূর্য মোট ১৩ টিকে তাকে সিজদা করতে স্বপ্নে দেখার বিষয় টি বুঝানো হয়েছে। রেফারেন্স:- ১২:৪

(৪) ৩০০+৯=৩০৯
উক্ত সমীকরণ দ্বারা আসহাফে কাহফের যুবকরা ৩০০ বছর ও অতিরিক্ত আরও ৯ বছর গুহায় ঘুমিয়ে ছিলেন সে বিষয়টি বুঝানো হয়েছে। রেফারেন্স:- ১৮:২৫

(৫) ২+১=৩
উক্ত সমীকরণ দ্বারা দুইজন নারী ও ১ জন পুরুষ এর প্রয়োজনীয়তা বুঝানো হয়েছে। রেফারেন্স:- ২:২৮২

(৬) ৮+২=১০
উক্ত সমীকরণ দ্বারা আল্লাহ পাক গৃহপালিত প্রাণীতে ৮ প্রকার (পুরুষ ও মাদী) ও মানুষের মধ্যে ২ প্রকার (পুরুষ ও নারী) সৃষ্টি করেছেন সে বিষয়টি ইঙ্গিত প্রদান। রেফারেন্স:- ৩৯:৬

(৭) ১০০০-৫০= ৯৫০
উক্ত সমীকরণ দ্বারা নূহ (আ:) ও তার কওমের মাঝে ১০০০ বছর থেকে ৫০ বছর কম অর্থাৎ ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন বা বেঁচে ছিলেন এমনটা বুঝানো হয়েছে । রেফারেন্স:- ২৯:১৪

আসসালামু আলাইকুম, প্রিয় অভিভাবক বৃন্দ।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মা'হাদ আল-জান্নাহ-র উদ্যোগে শীঘ্রই শুরু হত...
01/08/2025

আসসালামু আলাইকুম, প্রিয় অভিভাবক বৃন্দ।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মা'হাদ আল-জান্নাহ-র উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের কোরআনের সাথে পথ চলা। সুদক্ষ ওস্তাদবৃন্দের তত্ত্বাবধানে আগামী মাসের শুরু থেকে (নর্থ খুলশী, ২ নং রোড -এ) আমরা আপনাদের সন্তানদের জন্য 'আফটার স্কুল' এবং 'মর্নিং হিফজ' (দুটি শিফটে শুধুমাত্র মেয়েদের জন্য) তাহফিজ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ৬ থেকে ১৪ বছরের যে কোন বাচ্চা আপনারা আমাদের সাথে যুক্ত করতে পারেন। আশা করছি আমরা আপনাদেরকে একটি সুন্দর তাহফিজ প্রোগ্রাম উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

ওস্তাযাবৃন্দ:
১। নাইমা জান্নাত, সাবেক শিক্ষিকা (তাহফিজ), যাইতুন একাডেমি
২। হাফিজা নাজমা জান্নাত, শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।

Study Time & Hours (সময়) :
A. Morning সকাল (5:30-7:30 am)
B. Afternoon বিকাল (4:00-6:00 pm)
C. Evening সন্ধ্যা (6:30-9:00 pm)

Monthly Fee:
A. 1 time (4k) B. 2 times (6k) C. 3 times (7k)
# Payment Method: A. Cash
B. bKash/CellFin: 01616864549
# Admission fee: BDT 5,000

Our Honorable Advisor:
1. হাফেজ ড. সউদ বিন মুহাম্মদ হাফিজাহুল্লাহ (সহকারী অধ্যাপক, আই আই ইউ সি )
2. ডাক্তার শিরিন ফাতেমা ( MBBS, MCPS, DGO, FCPS.)
3. ডাক্তার সেরাজুম মনিরা ( MBBS, FCPS -Hematology-)
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/iSj5TzbRzHKftNEdA

দয়া করে ফর্মটি পূরণ করে আপনার আগ্রহের ব্যাপারে আমাদেরকে জানতে সহযোগিতা করবেন। অফিস থেকে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আসসালামু আলাইকুম, প্রিয় অভিভাবক বৃন্দ!আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মা'হাদ আল-জান্নাহ-র উদ্যোগে শীঘ্রই শুরু হত...
29/07/2025

আসসালামু আলাইকুম, প্রিয় অভিভাবক বৃন্দ!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মা'হাদ আল-জান্নাহ-র উদ্যোগে শীঘ্রই শুরু হতে যাচ্ছে আমাদের কোরআনের সাথে পথ চলা। সুদক্ষ ওস্তাদবৃন্দের তত্ত্বাবধানে আগামী মাসের শুরু থেকে (নর্থ খুলশী, ২ নং রোড -এ) আমরা আপনাদের সন্তানদের জন্য 'আফটার স্কুল' এবং 'মর্নিং হিফজ' দুটি শিফটে (শুধুমাত্র মেয়েদের জন্য) তাহফিজ প্রোগ্রাম চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ৮ থেকে ১৪ বছরের যে কোন বাচ্চা আপনারা আমাদের সাথে যুক্ত করতে পারেন। আশা করছি আমরা আপনাদেরকে একটি সুন্দর তাহফিজ প্রোগ্রাম উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

ওস্তাদবৃন্দ:
১। মোঃ লুৎফুর রহমান, সিনিয়র শিক্ষক (তাহফিজ) আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল
২। নাইমা জান্নাত, সাবেক শিক্ষিকা (তাহফিজ), যাইতুন একাডেমি
৩। হাফিজা নাজমা জান্নাত, শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়।

Study Time & Hours (সময়) :
A. Morning সকাল (5:30-7:30 am)
B. Afternoon . (4:00-6:00 pm)
C. Evening বিকেল (6:30-9:00 pm)

Monthly Fee:
A. 1 time (4k) B. 2 times (6k) C. 3 times (7k)
# Payment Method: A. Cash
B. bKash/CellFin: 01616864549
# Admission fee: BDT 5.000

Our Honorable Advisor: হাফেজ ড. সউদ বিন মুহাম্মদ হাফিজাহুল্লাহ (সহকারী অধ্যাপক, আই আই ইউ সি )
রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/iSj5TzbRzHKftNEdA

দয়া করে নিচের ফর্মটি পূরণ করে আপনার আগ্রহ আমাদেরকে জানতে সহযোগিতা করবেন। অফিস থেকে কনফার্মেশন না পাওয়া পর্যন্ত কোনো লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যাচ্ছে।

আস্সালামু আলাইকুম মহান আল্লাহ তায়ালা তৌফিক দান করলে চলতি মাসের শেষের দিকে সম্পুর্ণ আল কুরআন এর আয়াত/সুরার শব্দ শব্দ অন...
05/04/2025

আস্সালামু আলাইকুম
মহান আল্লাহ তায়ালা তৌফিক দান করলে চলতি মাসের শেষের দিকে সম্পুর্ণ আল কুরআন এর আয়াত/সুরার শব্দ শব্দ অনুবাদ ও শানে নুযুল,শিক্ষা ও প্রেক্ষাপট ইত্যাদি সমন্বিত ১ বছর ব্যাপী কোর্সের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
ইতিমধ্যে আল-কোরআনের সহজ অভিধান নামক কোর্সের শীট এর কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। সামান্য রেজিঃ ফি থাকবে আর পুরো বছরব্যাপী কোর্সটি ফ্রি অথবা সামর্থ্য অনুযায়ী হাদিয়া দেওয়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।
কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীদের নিম্নোক্ত গ্রুপে জয়েন হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
https://chat.whatsapp.com/D72zsHNlynUGj9RFLRXxCF

    ⏰
16/03/2025

16/03/2025

রোজা মুমিনের জন্য ঢাল হিসেবে কাজ করে যদি না সে নিজেই তা নষ্ট করে ফেলে।

রোজা বা সিয়াম ঢাল বা প্রতিরক্ষা হিসেবে কাজ করে দুইভাবে -

০১. দুনিয়ার বিপদাপদ বালা মুসিবত থেকে;

০২. আখিরাতের ভয়াবহ আযাব হতে।

এতো বড়ো একটা সুরক্ষার ঢাল নষ্ট হয়ে যেতে পারে সামান্য কয়েকটি কারণে, যার মধ্যে গীবত আর অশ্লীলতা অন্যতম। চোখ এবং জিহ্বার খিয়ানত আপনাকে/আমাকে এমন কোনো বেনিফিট দেয় না যার বিনিময়ে আমরা দুনিয়ার পেরেশানি আর আখিরাতের বরবাদিকে ক্রয় করতে পারি।

রোজা রেখে সারাদিনে আমরা এক ঢোক পানি পর্যন্ত পান করি না, খুব সাবধানে থাকি যেনো রোজা ভেঙে না যায়। অথচ গীবত বা চোখের গুনাহের সময়ে, কিংবা মিথ্যা বলার সময়ে সেই ভয় খুব একটা কাজ করে না।
রোজা রেখে এগুলো করলে তার রোজা বা সিয়াম ভেঙে যাবে না- একথা ঠিক। তবে সেই সিয়াম থেকে প্রকৃত ফায়দা হাসিল হবে না।

"যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সেই অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, আল্লাহর কাছে তার খানা-পিনা বর্জন করার (রোজা রাখার) কোনো প্রয়োজন নেই।"** (সহিহ বুখারি, হাদিস: ১৯০৩)

ইবনে মাজাহ এর এক হাদীসে বলা হয়েছে যে, এমন অনেক রোজাদার আছেন যারা তাদের রোজা থেকে ক্ষুধা আর পিপাসা ছাড়া আর কিছুই পান না।

আমরা যেনো রমাদানের এই বিশেষ নিয়ামতকে অর্থহীন করে না ফেলি!
- মাহমুদুর রহমান

16/03/2025

রমাদান এর ১৫ তম দিন আজ, অর্ধেক রমাদ্বান শেষ 💔

   ⏰
14/03/2025

14/03/2025

মানুষের জন্য রমাযানের রোযাই প্রথম রোযা নয়। কারণ, রোযা হল এমন ইবাদত, যা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পর থেকেই নিজের বান্দার জন্য ফরয করেছেন। তিনি কুরআন মাজীদে বলেন,

(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ)

অর্থাৎ, হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হল, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরয করা হয়েছিল। যাতে তোমরা পরহেযগার হতে পার। (কুরআনুল কারীম ২/১৮৩)

এ থেকে বুঝা যায় যে, পূর্ববর্তী সকল উম্মতের জন্য রোযা ফরয ছিল। অবশ্য ইসলাম, খ্রিষ্টান ও ইয়াহুদী ধর্মের পূর্বের ধর্মাবলম্বী মানুষরা কিভাবে কোন্ পদ্ধতিতে রোযা পালন করত, তা নির্দিষ্টরূপে জানা যায় না। তবে ইয়াহুদ ও খ্রিষ্টানরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জিনিস থেকে বিরত থেকে রোযা পালন করত। তাওরাত ও ইঞ্জীলের বর্তমান সংস্কারগুলো থেকেও জানা যায় যে, আল্লাহ তাআলা রোযাকে তাঁর পূর্ববর্তী বান্দাদের উপর ফরয করেছিলেন।
©

13/03/2025

মাহে রামাদ্বানে ধাপে ধাপে বান্দাকে ক্ষমা করা হয়। রামাদ্বানে যে সকল ধাপে বান্দাকে ক্ষমা করা হয় –
১. সিয়াম পালন।

২. কিয়ামুল লাইল আদায় ( রাতের নফল সালাত /তারাবিহ এর সলাত আদায় / তাহাজ্জুদ সালাত / সালাতুত তাসবীহ )

৩. লাইলাতুল ক্বদরে (শবে কদরে) রাত জেগে নফল সালাত ও অন্যান্য ইবাদত-বন্দেগি করা।

Address

খুলশী টাউন সেন্টারের অপজিটে, উইন্ডারমেয়ার এপার্টমেন্টস/এজি, নর্থ খুলশী/২নং রোড, চট্টগ্রাম।
Chittagong
4202

Telephone

+8801876491449

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Jannah Institute - معهد الجنة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Al-Jannah Institute - معهد الجنة:

Shortcuts

Share