JDM Insiders

JDM Insiders

Share

Student page of Jamiah Darul Ma'arif Al-Islamiah,Chittagong.

07/04/2026

পৃথিবীর বুকে কিছু মানুষ এমন আছেন যারা নিজেদের কৃতকর্ম কিংবা অভিনব কর্মপন্থার কারণে যুগ থেকে যুগান্তরে স্মরণীয় হয়ে থাকেন। আরো তা যদি হয় একটি জাতির মেরুদন্ড খ্যাত শিক্ষা বিষয়ক-- যেটাকে তিনি যুগোপযোগী ও ফলপ্রসূ করতে দূরদর্শী কর্মপদ্ধতি গ্রহণ করে জাতিকে সেই ব্যবস্থার প্রতি আহ্বান করে জাতি পরিবর্তনে ভূমিকা রাখেন তাহলে তো তিনি আরো বেশি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকেন।

বিস্তারিত কমেন্টে...

মা'আরিফিয়ান

07/04/2026

আলহামদুলিল্লাহ,
পুনরায় শুরু হয়েছে নতুন শিক্ষা-বছর....
নবীন-প্রবীণের প্রাণবন্ত পদভারে পুনরায় মুখরিত প্রিয় জামিয়ার প্রিয় অঙ্গন। আগামীকাল থেকে রীতিমতো ক্লাসও শুরু হচ্ছে, ইনশাআল্লাহ।
মা'আরিফিয়ানদের পক্ষ থেকে সবার প্রতি নিবেদন করছি মনের সবটুকু আবেগ নিঃসৃত শুভেচ্ছা...أهلا وسهلا مرحبا بكم
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে প্রিয় শিক্ষার্থীদের দীর্ঘ পথচলা হোক নববী আদর্শে। যওক নদভীর স্বপ্ন নিয়ে দ্বীন প্রচারের নিমিত্বে নশ্বর এই নিবাসের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাক যওকী এ কাফেলা....
সকলের জন্য রইল শুভকামনা।

06/04/2026

মহেশখালীর গর্ব প্রখ্যাত আলেম আল্লামা ফুরকান উল্লাহ খলীল গুরুতর অসুস্থ, ঢাকায় স্থানান্তর
মহেশখালীর গর্ব প্রখ্যাত আলেম আল্লামা ফুরকান উল্লাহ খলীল গুরুতর অসুস্থ, ঢাকায় স্থানান্তর
নিউজরুমএপ্রিল ০৫, ২০২৬

নিজস্ব প্রতিবেদক।। মহেশখালীর কৃতিসন্তান দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা ফুরকান উল্লাহ খলীল (হাফিযাহুল্লাহ) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়া'র সম্মানিত মুদীরে মোহতারাম ও শায়খুল হাদীস এবং আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি আল্লামা ফুরকান উল্লাহ খলীল বর্তমানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
কক্সবাজারের মহেশখালী তথা বড় মহেশখালীর কৃতি সন্তান আল্লামা ফুরকান উল্লাহ খলীল দীর্ঘকাল ধরে দ্বীনি শিক্ষা বিস্তার এবং গবেষণামূলক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে চলেছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বড় মহেশখালীর গর্ব ও কৃতি ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি এক সময় দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কক্সবাজার ক্যাম্পাসের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার লেখনী ও পাণ্ডিত্য দেশের আলেম সমাজ ও সাধারণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত।

পারিবারিক সূত্রে জানা গেছে, বয়সজনিত নানা শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরেণ্য এই আলেমের অসুস্থতার খবরে সারাদেশের আলেম সমাজ ও তার অসংখ্য ছাত্র-ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

আল্লামা ফুরকান উল্লাহ খলীলের পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের জামিয়া দারুল মা'আরিফসহ বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাদের প্রিয় শায়খ ও অভিভাবকের জন্য মহান আল্লাহর দরবারে পানাহ চেয়েছেন।

এদিকে, বরেণ্য এই জ্ঞানতাপসের অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আলেম-উলামা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা সকলেই আল্লামা ফুরকান উল্লাহ খলীলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন যাতে তিনি পুনরায় জাতির কল্যাণে দ্বীনি খিদমতে আত্মনিয়োগ করতে পারেন।

সূত্র - মহেশখালীর সব খবর

05/04/2026

শ্রদ্ধেয় হযরত মুদিরে মুহতরাম সাহেব (দা:বা:)–এর জন্য সকলের নিকট আন্তরিকভাবে বিশেষ দোয়ার আবেদন জানাচ্ছি।
তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মহান আল্লাহ তা'আলার দরবারে আকুল প্রার্থনা—তিনি যেন হুজুরকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, নেক হায়াতে পরিপূর্ণ রাখেন এবং তাঁর খেদমতকে কবুল করে নেন।
আমিন।
মা'আরিফিয়ান

02/04/2026

ভর্তি বন্ধের ঘোষণা।
মা'আরিফিয়ান 'ইবনে যওক'

30/03/2026

পুরাতন ছাত্রদের জ্ঞাতার্থে...
মা'আরিফিয়ান

28/03/2026

নতুন-পুরাতন শিক্ষার্থী ও অভিভাবকদের জ্ঞাতার্থে এ নোটিশ...
মা'আরিফিয়ান 'ইবনে যওক'

28/03/2026

জামেয়া দারুল মা'আরিফে ভর্তিচ্ছু প্রিয় তালেবে ইলমদের অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভর্তি প্রক্রিয়া দ্রুত এবং ঝামেলামুক্তভাবে সম্পন্ন করতে বিগত বছরের অভিজ্ঞতার আলোকে নিম্নোক্ত বিষয়গুলো বিশেষভাবে লক্ষ্য রাখার অনুরোধ করা হলো:

১.
মাদ্রাসার দাপ্তরিক কাজ এবং অভ্যন্তরীণ ভর্তি কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে নতুন ছোট ছাত্রদের জন্য একা চলাফেরা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। শুধুমাত্র নারী অভিভাবক সাথে থাকলে দাপ্তরিক যোগাযোগে বিঘ্ন ঘটে।

তাই ভর্তি প্রক্রিয়া সহজ করতে ছাত্রের সাথে অন্তত একজন পুরুষ অভিভাবক আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

২.
ভর্তির সময় মাদ্রাসার বাহিরে ছবি তোলা বা ফটোকপি করার ব্যবস্থা থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে আপনার মূল্যবান সময় নষ্ট হয়। তাই বাড়ি থেকে আসার সময় অবশ্যই নিম্নোক্ত কাগজপত্রের সেট সাথে নিয়ে আসবেন:

📌 পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি এবং ১৮ বছরের কম বয়সী ছাত্রদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি এবং ১৮ ঊর্ধ্ব বয়সী ছাত্রদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ফটোকপি / আইডি কার্ড।

৩.
মাদ্রাসায় প্রবেশ করে বিভিন্ন কক্ষ খোঁজাখুঁজি না করে জামিয়ায় অবস্থান করা 'অভ্যর্থনা টিম'-এর সহায়তা নিন। এছাড়া বিভিন্ন স্থানে স্থাপিত নির্দেশনা বোর্ড মনোযোগ দিয়ে দেখুন। সেখানে কোথায় কোন জামাতের ভর্তি কার্যক্রম চলছে, তা বিস্তারিত উল্লেখ রয়েছে। এটি অনুসরণ করলে আপনার সময় ও শ্রম সাশ্রয় হবে।

৪.
প্রতিটি জামাতে ভর্তির জন্য বিশেষ কিছু নিয়ম ও ধাপ রয়েছে। অনেক ক্ষেত্রে পরিচিত উস্তাদদের মাধ্যমে ভর্তি হতে চাইলে কাজের চাপে তাদের পক্ষে সময় দেওয়া কঠিন হয়ে পড়ে। এতে ভর্তি প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। তাই মাদ্রাসার নির্ধারিত নিয়ম মেনে সিরিয়াল অনুযায়ী ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

আল্লাহ তা'আলা নতুন শিক্ষার্থীদের ইলমে দ্বীনের এই পবিত্র সফর কবুল করুন। আমীন।

পোস্টটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। জাযাকুমুল্লাহ
মা'আরিফিয়ান 'ইবনে যওক'

27/03/2026

বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, শাইখুল আদব ওয়াল হাদীস, ওস্তাদুল আসাতিজা, সুলতানুল উলামা আল্লামা সুলতান যওক নদভী (রহঃ)-এর স্নেহময় হাতে গড়া এ সোনালী বাগানে নবীন ও প্রবীণ সকল ছাত্রভাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা।
ইলম অর্জনের এ পবিত্র পথে আপনাদের আগমন হোক কল্যাণময়, সাফল্যমণ্ডিত ও বরকতময়।

27/03/2026

কাল থেকে সারাদেশের কওমি মাদরাসাগুলো খুলতে যাচ্ছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আবারও 'ক্বলাল্লাহ ও ক্বলা রাসুলুল্লাহ' ধ্বনিতে মুখর হয়ে উঠবে ক্লাসরুমগুলো। নবীন-প্রবীণ তালিবুল ইলমের পদচারণায় ক্যাম্পাসজুড়ে ফিরে আসবে চিরচেনা সজীবতা। আমাদের জামেয়াও তার ব্যতিক্রম নয়। আগামীকাল থেকে জামেয়া আবারও তার চিরচেনা প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠবে। কাল থেকে জামেয়া খুলবে, এটা ভাবতেই যেন খুশিতে মনটা নেচে উঠেছে! সবার যাত্রা শুভ হোক, নিরাপদ ও সহজ হোক এ কামনা করি।

✍️শাহেদ বিন হুসাইন হাফিজাহুল্লাহ।

27/03/2026

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া (হাজিরপুল), আযিযাবাদ, চান্দগাঁও, চট্টগ্রাম

🚏 যাতায়াত নির্দেশিকা
🔹 রোড–১:
দেশের যেকোনো স্থান থেকে বহদ্দারহাট মসজিদ/কাঁচাবাজারে এসে সিএনজি/অটোরিকশায় বানিয়ারপুল হয়ে সরাসরি জামেয়ায় পৌঁছানো যাবে।
🔹 রোড–২ (বিকল্প):
বহদ্দারহাট থেকে পূর্ব পাশে হেঁটে ওয়াপদা মসজিদে এসে অটোযোগে সরাসরি জামেয়ায় যাওয়া যাবে।
🔹 রোড–৩:
প্রাইভেট কার/মাইক্রো/সিএনজি/রিকশায় বহদ্দারহাট হয়ে চান্দগাঁও আবাসিক এলাকা পেরিয়ে সহজে পৌঁছানো সম্ভব।
🔹 উত্তর চট্টগ্রাম থেকে:
• অনন্যা আবাসিক → হাজিরপুল → জামেয়া
• আতুরার ডিপো → বানিয়ারপুল → জামেয়া
✨ আপনার সফর হোক সহজ ও আনন্দময়। স্বাগতম আমাদের প্রিয় জামেয়ায়।
নিচে গুগল ম্যাপ দেখুন 👇👇
https://maps.app.goo.gl/fwdVcJq77Yeq6EwM7?g_st=awb

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chittagong