06/05/2026
০৬/০৫/২০২৫ — একটি দিন, একটি বেদনাভারাক্রান্ত দুপুর, যা আজও হৃদয়ে গভীর ক্ষত হয়ে রয়ে গেছে।
আজ আমাদের প্রিয় অভিভাবক, গৌরীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ একরামুল হক পাটোয়ারী স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী।
স্যার ছিলেন শুধু একজন প্রধান শিক্ষক নন, তিনি ছিলেন একজন স্নেহময় অভিভাবক, আদর্শ মানুষ, দায়িত্ববান নেতৃত্ব ও শিক্ষার আলো ছড়ানো এক মহৎ প্রাণ।
সেদিনও সবকিছু ছিল যেন স্বাভাবিক...
অফিসে বসে চা, ক্লাসের দায়িত্ব, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা—শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়েই ব্যস্ত।
নিজের অসুস্থতার মাঝেও স্যারের চিন্তা ছিল—
“কাল ১০টা থেকে ফুল ক্লাস হবে তো?”
এই দায়িত্ববোধই তাঁকে আমাদের হৃদয়ে অনন্য করে রেখেছে।
জীবনের শেষ যাত্রাপথেও স্যার ছিলেন তাঁর প্রিয় সহকর্মীর কাঁধে মাথা রেখে—
এক গভীর বিশ্বাস, এক অদ্ভুত মমতা, এক নীরব বিদায়...
সেই পথের প্রতিটি মুহূর্ত আজও চোখ ভিজিয়ে দেয়।
একজন শিক্ষক, একজন পথপ্রদর্শক, একজন পিতৃতুল্য মানুষ এভাবেই বিদায় নিলেন, রেখে গেলেন অসংখ্য স্মৃতি, ভালোবাসা আর শূন্যতা।
স্যার,
আপনার স্নেহ, আপনার আদর্শ, আপনার দায়িত্ববোধ আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে থাকবে।
আপনি নেই, কিন্তু আপনার শিক্ষা, আপনার ভালোবাসা, আপনার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদয়ে।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।
শ্রদ্ধাভরে স্মরণে—
জনাব মোঃ একরামুল হক পাটোয়ারী স্যার
(প্রথম মৃত্যুবার্ষিকী)