Mir Nowabul Hq Memorial High School

Mir Nowabul Hq Memorial High School A place of learning, values, and inspiration for every student.

প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ অংশগ্রহণকারী মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের খেলোয়াড়দের মা...
17/08/2026

প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এ অংশগ্রহণকারী মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের খেলোয়াড়দের মাঝে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী উপহার প্রদান।
সৌজন্যে: তকিবুল হাসান চৌধুরী তকি, সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।

14/08/2026
আজ (৬ আগস্ট) মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ...
06/08/2026

আজ (৬ আগস্ট) মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফলাফল কার্ড তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ গঠন এবং বার্ষিক পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা বলেন, বিদ্যালয়ের লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং আদর্শ ও মানবিক গুণসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। তিনি শিক্ষার্থীদের অগ্রগতির জন্য অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

https://www.facebook.com/share/17vRLs6j5y/
06/08/2026

https://www.facebook.com/share/17vRLs6j5y/

মীর নোয়াবুল মেমোরিয়াল হাইস্কুলে ফলাফল বিতরণ ও অভিভাবক সমাবেশ
===================
মোঃ আবু তৈয়ব, হাটহাজারীঃ
সুন্দর ফলাফল ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সম্পৃক্ত করার লক্ষ্যে মীর নোয়াবুল মেমোরিয়াল হাইস্কুলে বৃহস্পতিবার (০৬ আগষ্ট) দুপুর ২ টায় হল রুমে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলমের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলাফল কার্ড তুলে দেওয়া হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অভিভাবক সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। মোবাইল আসক্তি, নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজা তার বক্তব্যে বলেন, "আমাদের লক্ষ্য শুধু ভালো রেজাল্ট নয়, একজন আদর্শ মানুষ গড়ে তোলা। অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে যে ঘাটতিগুলো পেয়েছি সেগুলো কাটিয়ে বার্ষিক পরীক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করবো ইনশাআল্লাহ। অভিভাবকদের সহযোগিতা এক্ষেত্রে অত্যন্ত জরুরি।"

সম্মেলনে অভিভাবকরা তাদের মতামত তুলে ধরেন এবং শিক্ষকদের সাথে সন্তানদের পড়াশোনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দিন রেজা, সহকারী প্রধান শিক্ষক নাসরীন আক্তার,
সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল হাশেম, মো: শাহ আলম। উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক জেসমিন আকতার, সহকারী শিক্ষক নাহিদা আক্তার, সিরাজউদ্দৌল্লাহ, মোঃ আব্দুল কাদের, সানজিদা সুলতানা, খাতিজা খাতুন, সাথী দত্ত, রওশন জাহান, অর্পিতা সেন, আবু তৈয়ব, একরামুল হক, মাহমুদুল করিম, অভিভাবক ও ছাত্রছাত্রীরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

https://www.facebook.com/share/1ER52BqKTW/
05/08/2026

https://www.facebook.com/share/1ER52BqKTW/

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
====================
মোঃ আবু তৈয়ব, হাটহাজারীঃ
জুলাই আন্দোলনের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই গণঅভ্যুত্থানকে স্মরণ করতে ৫ আগষ্ট বুধবার মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুলে দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কণ,আবৃত্তি, প্রতিযোগিতার আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাথী দত্তের সঞ্চালনায় বিদ্যালয়ের হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরীন আক্তার, সিনিয়র শিক্ষক জেসমিন আকতার, আবুল হাশেম, মুহাম্মদ শাহ আলম, নাহিদা আক্তার, সিরাজউদ্দৌল্লাহ, মোঃ আব্দুল কাদের, সানজিদা সুলতানা, খাতিজা খাতুন, সাথী দত্ত, রওশন জাহান, অর্পিতা সেন, আবু তৈয়ব, একরামুল হক, মাহমুদুল করিম প্রমূখ।

আলোচনা সভায় প্রধান শিক্ষক বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে গড়ে তুলতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে জুলাইকে অন্তরে ধারণ করার আহবান জানান।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট ২০২৬ খ্রি.
27/07/2026

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট ২০২৬ খ্রি.

https://www.facebook.com/share/1869nNoMQf/
19/07/2026

https://www.facebook.com/share/1869nNoMQf/

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি : ১৬ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি দিন। এই দিনে বেরোবি’র ...

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে জুলাই শহীদ দিবস পালিত১৬ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি দিন।  এই দিনে বেরোব...
16/07/2026

মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে জুলাই শহীদ দিবস পালিত

১৬ জুলাই ২০২৪ বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি দিন। এই দিনে বেরোবি'র মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ দানব সরকারের অস্ত্রের মুখে দু' হাত প্রশস্ত করে বুক টান টান করে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে জীবনকে তুচ্ছ করে বিশ্ববাসীর সামনে তারুণ্যের শক্তি প্রদর্শন করে।সেদিন আবু সাঈদ সহ সারাদেশে ছয় জন মেধাবী শিক্ষার্থী ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনীর হাতে শাহাদাত বরণ করে। এই নির্মম ঘটনার প্রেক্ষিতে দেশ অগ্নি গর্ভে পরিণত হয়। ছাত্রদের কোটা আন্দোলন ধীরে ধীরে এক দফার সরকার পতন আন্দোলনে রূপ নিতে থাকে। অবশেষে ৩৬ জুলাই স্বৈরচারী সরকারের শোচনীয় পতন ঘটে।

দিবসটি পালন উপলক্ষে চিত্রাঙ্কণ,আবৃত্তি,উপস্থিত বক্তৃতা, ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল। পরে বিদ্যালয় মিলনয়তনে প্রতিষ্ঠান প্রধান মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাসরীন আক্তার, সিনিয়র শিক্ষক জেসমিন আকতার,আবুল হাশেম,মুহাম্মদ শাহ আলম,নাহিদা আক্তার, সিরাজ উদ্ দৌল্লাহ, সানজিদা সুলতানা,সাথী দত্ত, রওশন জাহান,অর্পিতা সেন,আবু তৈয়ব, একরামুল হক,মাহমুদুল করিম প্রমূখ।

Farewell Moments - SSC BATCH 2026📍 Mir Nowabul Hoque Memorial High SchoolEvent Coverage by: Sakil  - Team Storyline © Co...
22/04/2026

Farewell Moments - SSC BATCH 2026
📍 Mir Nowabul Hoque Memorial High School

Event Coverage by: Sakil - Team Storyline
© Copyright: Storyline Photography & Film / Hasan Sikdar

Address

Mir Road, Mirerkhil, Hathazari
Chittagong
4333

Alerts

Be the first to know and let us send you an email when Mir Nowabul Hq Memorial High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mir Nowabul Hq Memorial High School:

Shortcuts

Share

Category