Kazi Afaz uddin High School

Kazi Afaz uddin High School Our school is one of the best educational organization in sandwip.It has an Ex Student Forum.

====জরুরী বিজ্ঞপ্তি ====Kazi Afaz uddin High School এ অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছ...
08/08/2023

====জরুরী বিজ্ঞপ্তি ====
Kazi Afaz uddin High School এ অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নিম্নে প্রদত্ত পত্র মোতাবেক অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার কারনে আগামী ০৯/০৮/২০২৩ খ্রীঃ রোজ বুধবার ও ১০/০৮/২০২৩ খ্রীঃ রোজ বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ থাকিবে এবং আগামী ১৩/০৮/২০২৩ ইং রোজ রবিবার হইতে বিদ্যালয়ের কার্যক্রম যথারীতি চলিবে।
আদেশক্রমে
Mr. Abdul Hannan
প্রধান শিক্ষক
কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়,চৌকাতলী ,সারিকাইত সন্দ্বীপ।

আসলেই কি তাই হতে যাচ্ছে? যদি হয় তাই সেটাই হোক।😍কোটি বাঙ্গালীর স্বপ্ন।❤️✅
08/08/2023

আসলেই কি তাই হতে যাচ্ছে?
যদি হয় তাই সেটাই হোক।😍

কোটি বাঙ্গালীর স্বপ্ন।❤️✅

কাজী আফাজ উদ্দীন আর্দশ উচ্চ বিদ্যালয়ের থেকে জে এস সি পরিক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছেন তাদের প্রাপ্ত ফলাফল।
31/12/2019

কাজী আফাজ উদ্দীন আর্দশ উচ্চ বিদ্যালয়ের থেকে জে এস সি পরিক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছেন তাদের প্রাপ্ত ফলাফল।

জেএসসি পরীক্ষার পরিবর্তিত সময়সূচী১৩/১১/১৯ইং বুধবার,  বিজ্ঞান।১৪/১১/১৯ইং বৃহস্পতিবার  গণিত।তথ্য সূত্র - মোহাম্মদ সাহেদ খা...
11/11/2019

জেএসসি পরীক্ষার পরিবর্তিত সময়সূচী
১৩/১১/১৯ইং বুধবার, বিজ্ঞান।
১৪/১১/১৯ইং বৃহস্পতিবার গণিত।

তথ্য সূত্র - মোহাম্মদ সাহেদ খান স্যার

শিক্ষক সমাজের আদর্শ কাজী মুহাম্মদ আলমগীর স্যারের দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত সন্দ্বীপের শিক্ষক সমাজের আদর্শ প্রয়...
07/09/2019

শিক্ষক সমাজের আদর্শ কাজী মুহাম্মদ আলমগীর স্যারের দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত

সন্দ্বীপের শিক্ষক সমাজের আদর্শ প্রয়াত কাজী মুহাম্মদ আলমগীর স্যারের রুহের মাগফেরাত কামনায় কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যাগে গত ০৬ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় নগরীর লাভলেইনস্থ স্মরণিকা কমিউনিটি সেন্টারে এক দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি কাজী আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৩ সন্দ্বীপ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন কক্সবাজার সদর-রামু আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল,অতিরিক্ত জেলা দায়রা জজ(চট্টগ্রাম) মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক আ.ন.ম আব্দুল মোক্তাদির, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ারুল কবীর, সন্দ্বীপ এডুকেশন সোসাইটির আহবায়ক রাজিবুল আহসান সুমন, সাবেক ব্যাংকার ও রুপালী ক্রেডিট কোঅপারেটিভ লিঃ এর চেয়ারম্যান আবুল কাশেম, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দিন মিশন,দাতা পরিবারের সদস্য কাজী ইকবাল আজম, মরহুমের বড় জামাতা জহির উদ্দিন মো.বাবর।
সহ সভাপতি কাজী মুসলিম উদ্দিনের সঞ্চালনায়,কাজী আরিফুর রহমানের পবিত্র কোরআন হতে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসাইন,স্মৃতিচারণে পরিষদের পক্ষে বক্তব্য রাখেন-সাংগঠনিক সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল,কার্য নির্বাহী সদস্য মো.মিজানুর রহমান,কাজী কাইসার হামিদ মেহেরাজ। স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তরা ব্যক্তি কাজী আলমগীর স্যারের সততা, ন্যায়পরায়ণতা এবং কর্মজীবনের দক্ষতা ও আদর্শের কথা উপস্থাপন করেন।সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা তার বক্তৃতায় মাষ্টার আলমগীর স্যারের সততার বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন এমন নিষ্ঠাবান মানুষ আজকের সমাজে বিরল যা সন্দ্বীপের শিক্ষক সমাজের কাছে উদাহরণ হয়ে থাকবে। সেই সাথে সাংসদ মাষ্টার আলমগীর স্যারের স্মৃতি রক্ষার্তে সন্দ্বীপের দুটি স্কুলে উনার নামে একাডেমিক ভবন করে নেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের অংশ হিসেবে আলমগীর স্যারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বনেদী ও ঐতিহ্যবাহী পরিবার সারিকাইত কাজী বাড়িতে ১৯৪৩ সালের ৪ জানুয়ারি জন্ম গ্রহণ করেন কাজী মুহাম্মদ আলমগীর। শিক্ষক সমাজের বটবৃক্ষ ও আলোকিত মানুষ গড়ার কারিগর কাজী মুহাম্মদ আলমগীর জীবনের অধিকাংশ সময় শিক্ষকতায় পেশায় ব্যয় করেছেন। প্রায় ৩০বছর সন্দ্বীপের মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত সততা,দক্ষতা এবং ন্যায়নিষ্ঠতা'র সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।শিক্ষক সমাজের এ আদর্শ তার অসংখ্য গুণগ্রাহী এবং শিক্ষার্থী'কে কাঁদিয়ে ২০১৯ সালের ১৭আগস্ট ঢাকায় ইন্তেকাল করেন।

07/09/2019

#শোক_সংবাদ..
কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল হান্নান সাহেব এর আম্মাজান আজ সকাল সাড়ে ১১টা ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহ্ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিশেষ বিজ্ঞপ্তিঃ কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানা...
01/09/2019

বিশেষ বিজ্ঞপ্তিঃ
কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৬সেপ্টেম্বর'১৯,রোজ শুক্রবার, বিকাল ৩ টায় চট্টগ্রাম নগরীর লাভলেইনস্থ "স্মরণিকা কমিউনিটি সেন্টার" এ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মাণিত সভাপতি প্রয়াত মাষ্টার কাজী মুহাম্মদ আলমগীর মহোদয়ের জন্য দোয়া মাহফিল ও স্মৃতিচারণ সভার আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রাক্তণ ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের সদয় উপস্থিতি কামনা করছি।
ধন্যবাদান্তে,
কাজী জিয়া উদ্দিন সোহেল
সাংগঠনিক সম্পাদক
প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।

মাষ্টার কাজী আলমগীর সাহেব এর ৩য় জানাযা নামাজ মুছাপুর বদিউজ্জমান হাই স্কুল ওনার সাবেক কর্মস্থলে সম্পূর্ন হয়েছে।৪র্থ জানায...
18/08/2019

মাষ্টার কাজী আলমগীর সাহেব এর ৩য় জানাযা নামাজ মুছাপুর বদিউজ্জমান হাই স্কুল ওনার সাবেক কর্মস্থলে সম্পূর্ন হয়েছে।
৪র্থ জানাযা আজ বিকাল ৩টায় কাজী আফাজ উদ্দীন হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হবে।

চলে গেলেন আমাদের সেই প্রিয় মানুষটি----------------------------------------------------সন্দ্বীপে ঐতিহ্যবাহি কাজী পরিবারের...
18/08/2019

চলে গেলেন আমাদের সেই প্রিয় মানুষটি
----------------------------------------------------

সন্দ্বীপে ঐতিহ্যবাহি কাজী পরিবারের সন্তান মাষ্টার কাজী আলমগীর সাহেব। তার পিতামহ কাজী আফাজ উদ্দীন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন কাজী আব্দুল আহাদ চেয়ারম্যান এর ২য় পুত্র।
এই মহান মানুষটি ছিলেন সৎ, যোগ্য ও শিক্ষানুরাগী। তিনি সন্দ্বীপে মুছাপুর বদিউজ্জমান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। সন্দ্বীপের তার খ্যাতি ছড়িয়ে আছে। তিনি দীর্ঘ সময় কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন।
এই প্রিয় মানুষ মাষ্টার কাজী আলমগীর সাহেব গতকাল সকাল ১০:১৫ মিঃ ঢাকা পিজি হাসপাতালে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাষ্টার কাজী মোঃ আলমগীর(নানু মাষ্টার)  এর ৪র্থ নামাজে জান...
18/08/2019

কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাষ্টার কাজী মোঃ আলমগীর(নানু মাষ্টার) এর ৪র্থ নামাজে জানাযা আজ বিকাল ৩টায় কাজী আফাজ উদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে।

Address

Chowkatali, Sharikait, Sandwip, Chittagona
Chittagong
4301

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Afaz uddin High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category