চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট

চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট জ্ঞানের তরে এসো, সমৃদ্ধির তরে বেরিয়ে যাও

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের ভর্তি পরীক্ষার উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের...
28/08/2025

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের ভর্তি পরীক্ষার উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ নির্দেশনাঃ

23/08/2025

#এডমিশন নিউজ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে আবেদনকৃত শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।

“বল বীর – চির উন্নত মম শির!”আজ চপই ক্যাম্পাস সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। উন্মোচিত হলো শহীদ ওসমান পাটোয়ারী স্মৃতিস্...
18/08/2025

“বল বীর – চির উন্নত মম শির!”

আজ চপই ক্যাম্পাস সাক্ষী হলো এক ঐতিহাসিক মুহূর্তের। উন্মোচিত হলো শহীদ ওসমান পাটোয়ারী স্মৃতিস্তম্ভ—যেখানে মিশে আছে আত্মত্যাগ, সাহস আর অমর স্মৃতির আলো।

জুলাই গণঅভ্যুত্থানের পর তাঁর স্মরণে চপই হোস্টেল চত্বরকে নামকরণ করা হয়েছিল ‘শহীদ ওসমান পাটোয়ারী চত্বর’। সেই প্রাঙ্গণেই আজ স্থাপিত হলো স্মৃতিস্তম্ভ, যা চিরকাল মনে করিয়ে দেবে একজন সত্যিকারের বীরের অমর দৃষ্টান্ত।

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৪র্থ পর্বে সরাসরি ভর্তি!নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা  ডিপ্লোমা-ইন-ইঞ্জিন...
07/08/2025

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৪র্থ পর্বে সরাসরি ভর্তি!
নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৪র্থ পর্বে সরাসরি ভর্তির জন্য আবেদন করতে পারবে।

30/07/2025

সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির যোগ্যতা।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য় শিফট)
যে কোন শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এস.এস.সি/দাখিল/এস.এস.সি(ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) /সমমানের পরীক্ষা অথবা 'ও' লেভেল পরীক্ষায় ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের উত্তীর্ণ নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এস.এস.সি/ সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের জন্য:
ছাত্র/ছাত্রী: সাধারণ গণিত বা উচ্চতর গণিতে জিপি ২.০০ সহ ন্যূনতম জিপিএ ৩.০০;
'ও' লেভেল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য:
ছাত্র/ছাত্রী: একটি বিষয়ে 'সি' গ্রেড এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম 'ডি' গ্রেড থাকতে হবে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রতি শিফটের জন্য ১৬২ টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে প্রতি শিফটের জন্য মাত্র একবারই আবেদন করা যাবে এবং প্রত্যেক শিফটের জন্য আবেদন ফি প্রযোজ্য হবে। অর্থাৎ ২ শিফটের জন্য (১৬২+১৬২=৩২৪/-) টাকা জমা দিতে হবে অনলাইনে।
ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদনের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা জমা দিতে হবে।

ভর্তি সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ম্যাসেজ করুন।
ধন্যবাদ

30/07/2025

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ৩০/০৭/২০২৫ খ্রি: তারিখে শুরু হয়েছে । ডিপ্লোমা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা ২৯ আগষ্ট ২০২৫ খ্রি. রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।


#কারিগরি_শিক্ষা
#ডিপ্লোমা_ভর্তি

#ভর্তি_২০২৫

এডমিশন নোটিশ 📛২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভর...
30/07/2025

এডমিশন নোটিশ 📛
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভর্তি আবেদন পদ্ধতি।

Application Link:
http://bteb3.btebadmission.gov.bd:8080/BTEB_WEB/application/applicantRegistration.action

ভর্তি সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে ম্যাসেজ করুন।

#কারিগরি_শিক্ষা
#ডিপ্লোমা_ভর্তি

#ভর্তি_২০২৫

📛 এডমিশন নোটিশ 📛২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ...
30/07/2025

📛 এডমিশন নোটিশ 📛

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভর্তি আবেদন ও নিশ্চায়ন ফি প্রদানের পদ্ধতি

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য কারিগরি শিক্ষাক্রমে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময় আবেদন ফি এবং নির্বাচিত প্রার্থীদের নিশ্চায়ন ফি নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমনঃ বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে সহজেই প্রদান করা যাবে।

🔹 আবেদন ফি পরিশোধ পদ্ধতি:
১. নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদনপত্র পূরণের পর ফি পরিশোধ অপশন বেছে নিন।
২. বিকাশ/রকেট/নগদ থেকে নির্দিষ্ট নম্বরে ফি পাঠিয়ে কনফার্মেশন এসএমএস সংরক্ষণ করুন।
৩. সফল ফি পরিশোধের পর আবেদন চূড়ান্তভাবে গৃহীত হবে।

🔹 নিশ্চায়ন ফি পরিশোধ:
ভর্তির জন্য নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে একইভাবে নিশ্চায়ন ফি পরিশোধ করতে হবে, অন্যথায় আসনটি বাতিল হতে পারে।

✅ সময়মতো আবেদন ও ফি পরিশোধ করে নিশ্চিত করুন আপনার কারিগরি শিক্ষা যাত্রা।


#কারিগরি_শিক্ষা
#ডিপ্লোমা_ভর্তি

#ভর্তি_২০২৫



#ভর্তি_নোটিশ


#নিশ্চায়ন_ফি
#টেকনিক্যাল_এডুকেশন

📌 ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি তথ্য - ২০২৫-২৬ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য ছবিতে বিস...
28/07/2025

📌 ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তি তথ্য - ২০২৫-২৬
ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ তথ্য ছবিতে বিস্তারিতভাবে দেওয়া আছে।

✅ কবে থেকে আবেদন শুরু?
✅ আবেদন শেষ তারিখ?
✅ ভর্তি পরীক্ষা কবে?
✅ কীভাবে আবেদন করবেন?

📝 সব তথ্য একসাথে পেতে ছবিটি ভালো করে দেখুন ও শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে!
ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে এটি হতে পারে আপনার প্রথম পদক্ষেপ।

#ডিপ্লোমাভর্তি২০২৫
#কারিগরিশিক্ষা
#টেকনিক্যালএডুকেশন

🔔 📛এডমিশন নোটিশ📛২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ে বিভিন্ন শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হয়েছে।📌 ভর্ত...
27/07/2025

🔔 📛এডমিশন নোটিশ📛
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ে বিভিন্ন শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রমের সময়সূচি প্রকাশিত হয়েছে।

📌 ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি:
✅ আবেদন শুরু: ৩০ জুলাই ২০২৫
✅ আবেদন শেষ: ১৪ আগস্ট ২০২৫
✅ ভর্তি পরীক্ষা গ্রহণ: ২৯ আগস্ট ২০২৫
(শুক্রবার)
সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত।
🌐 অনলাইনে আবেদন ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
🔗 btebadmission.gov.bd
🔗 bteb.gov.bd
🔗 tmed.gov.bd
🔗 techedu.gov.bd

📌 বিশেষ দ্রষ্টব্য:
✔️ সময়মতো আবেদন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে।
✔️ কোনো প্রতিষ্ঠানে সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়।

✍️ স্বাক্ষরিত:
প্রকৌশলী মোঃ আনোয়ারুল কবীর
পরিচালক (কারিকুলাম)
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা

25/07/2025

📢 এডমিশন আপডেট – ২০২৫-২৬ শিক্ষাবর্ষ 📢
🎓 ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ভর্তি সময়সূচি

🔹 আবেদন শুরুঃ ৩০ জুলাই ২০২৫ (মঙ্গলবার)
🔹 আবেদন শেষঃ ১৪ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার)
🔹 ভর্তি পরীক্ষার তারিখঃ ২৯ আগস্ট ২০২৫ (শুক্রবার)

📌 বিশেষ দ্রষ্টব্য:
খুব শীঘ্রই ভর্তি নীতিমালা ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ওয়েবসাইটে।

✅ ভবিষ্যতের গন্তব্য ঠিক করুন আজই!
✅ ডিপ্লোমা শিক্ষা—আপনার টেকনিক্যাল ক্যারিয়ারের প্রথম ধাপ!

#ডিপ্লোমা_ভর্তি২০২৫

#কারিগরি_শিক্ষা
#ভর্তি_আপডেট




#ভবিষ্যতের_প্রস্তুতি

Address

Nasirabad
Chittagong
4209

Opening Hours

Monday 08:00 - 13:00
13:30 - 18:30
Tuesday 08:00 - 13:00
13:30 - 18:30
Wednesday 08:00 - 13:00
13:30 - 18:30
Thursday 08:00 - 13:00
13:30 - 18:30
Saturday 08:00 - 13:00
13:30 - 18:30
Sunday 08:00 - 13:00
13:30 - 18:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category