Campus Ready Admission

Campus Ready Admission Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Campus Ready Admission, Educational consultant, Chattagram, Chittagong.

অভাবকে জয় করে সাফল্যের শীর্ষে আরাফাতুল ইসলাম আবদুল্লাহ___________________________________________অভাবের সঙ্গে প্রতিনিয়ত ...
22/12/2025

অভাবকে জয় করে সাফল্যের শীর্ষে আরাফাতুল ইসলাম আবদুল্লাহ
___________________________________________

অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও হার মানেননি তিনি। অটোরিকশাচালক বাবার ঘাম আর নিজের অদম্য পরিশ্রম ও দৃঢ় ইচ্ছাশক্তিতে গড়ে তুলেছেন এক অনন্য সাফল্যের গল্প। বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এককভাবে প্রথম স্থান অর্জনকারী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম আবদুল্লাহর কথা।

আরাফাতের বাবা মোস্তাক আহমেদ একজন অটোরিকশাচালক। দিনরাত পরিশ্রম করে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চালান তিনি। মা রহিমা আক্তার একজন গৃহিণী। অভাব-অনটনের মধ্যেই চলে পরিবারের জীবন। তবে জীবনের এত সীমাবদ্ধতার মাঝেও সন্তানের স্বপ্ন পূরণে কোনো আপস করেননি বাবা-মা। সেই ত্যাগ আর পরিশ্রমের ফলস্বরূপই আজ এসেছে এক আনন্দঘন সুসংবাদ। একমাত্র ছেলে আরাফাতের সাফল্যে উচ্ছ্বসিত পুরো গ্রাম।

শিক্ষাজীবনে আরাফাতের সাফল্য ধারাবাহিক। এসএসসি পরীক্ষায় তিনি পেয়েছেন জিপিএ ৪.৫০ এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৭.৫০ নম্বর পেয়ে এককভাবে প্রথম স্থান অর্জন করেন তিনি। সীমিত আয়ের পরিবারে বেড়ে উঠলেও পড়াশোনার প্রতি প্রবল আগ্রহই তাঁকে প্রতিটি ধাপে এগিয়ে নিয়েছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরাফাতুল ইসলাম আবদুল্লাহ বলেন,
“ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে থাকাকালীন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। দ্বিতীয় বর্ষে উঠে কলেজের শিক্ষকদের পরামর্শ ও ফেসবুকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি। তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে পড়ার।”

ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন,
“নামাজ, খাওয়া আর ঘুম ছাড়া বাকি পুরো সময় পড়াশোনাতেই দিতাম। প্রতিদিন নিয়ম করে ১২–১৩ ঘণ্টা পড়েছি। এইচএসসির সময় থেকেই পাঠ্যবইগুলো ভালোভাবে পড়ে রাখায় ভর্তি পরীক্ষার আগে খুব বেশি চাপ অনুভব করিনি।”

ছেলের প্রথম হওয়ার খবরে আবেগাপ্লুত বাবা মোস্তাক আহমেদ বলেন,
“আমি একজন দরিদ্র মানুষ। আমার ছেলে এত বড় জায়গায় পড়ার সুযোগ পেয়েছে—এটা আমার জন্য অনেক আনন্দের। ও অনেক কষ্ট করেছে। আমি শুধু চেয়েছি, ও যেন মানুষ হয়। আমার বিশ্বাস ভবিষ্যতে ও আরও ভালো করবে।”

প্রতিভা, প্রবল আগ্রহ আর কঠোর পরিশ্রমের কাছে দারিদ্র্য কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না—আরাফাতুল ইসলাম আবদুল্লাহ তার জীবন্ত উদাহরণ। নিজের প্রচেষ্টা আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি আজ দেশের লাখো দরিদ্র পরিবারের সন্তানদের জন্য এক অনুপ্রেরণার নাম।

©Campus ready admission

🔥 গুড নিউজ 🔥এইচএসসিতে যাদের জিপিএ ৩ পয়েন্টের নিচে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।SSC + HSC = 7.00 আল...
05/11/2025

🔥 গুড নিউজ 🔥
এইচএসসিতে যাদের জিপিএ ৩ পয়েন্টের নিচে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে।

SSC + HSC = 7.00 আলাদা করে কোন কন্ডিশন নেই। দুটো যোগ করে ৭ পয়েন্ট হলেই হবে।

ইংরেজিতে নূন্যতম ডি গ্রেড থাকলেই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। 🥱

টিউশনিতে গিয়ে এমন নাস্তা পেতে হলেও ভার্সিটিতে চান্স পেতে হবে।🙂
05/11/2025

টিউশনিতে গিয়ে এমন নাস্তা পেতে হলেও ভার্সিটিতে চান্স পেতে হবে।🙂

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে যুক্ত হলো ৪ টি বিমান।📸 Tafsirul Karim
05/11/2025

কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে যুক্ত হলো ৪ টি বিমান।

📸 Tafsirul Karim

15/10/2025

Surja sen Hall

‎Vp:
‎Ibrahim roni- 130
‎Sajjad hossain hridoy- 141

‎GS:
‎Sayed bin habib- 175
‎Shafayet hossain- 53

‎AGS:
‎Sajjad Hosen Munna- 65
‎Ayubur Rahman Towfiq- 170
‎Sakhawat Hossain Shipon- 10

Address

Chattagram
Chittagong
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when Campus Ready Admission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share