.
Anirban Bangladesh
akash chowa shopno dekhina tobe chotto shopnogulo k akash dingano shotte rup dtei beche thaka.. shundor shopno dekhar vubone shagotom! by Admin #Nh Onirban-14
আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে কল্পনার রাজ্যে হারিয়ে যাওয়ার মতো আমরা নই। আমরা বাস্তববাদী।
জানি আমরা পারবো না সব সমস্যা দূর করতে, কারণ সৃষ্টিকর্তা ছাড়া কেউ ই পারবে না। কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই।
সব জায়গায় পরিবর্তন আনতে না পারলেও কিছু জায়গা হোক না অল্প তাতেই অন্তত পরিবর্তন আনতে পারবো। এভাবেইতো পুরো দেশকে বদলে দিব... এমনকি পুরো পৃথিবীকে।
সাথে লাগবে শুধু আপনাদেরই সত্যিকারের সমর্থন আর আন্তরিক সহযোগিতা.. এর বেশী কিছু চাই না।
আসছি আমরা, আপনাদের ই সাথে গড়তে সেই স্বপ্নের সোনার বাংলাদেশ... আমরা অনির্বাণ!
14/09/2017
একটা কথা শুনতাম প্রায়ই।
বাঙ্গালি জাতী সর্বদা পাছার মতো দুভাগে বিভক্ত।
এর অর্থ হলো এরা একই শরীরের অংশ হয়েও এদের মাঝে গভীর ফাটল বিদ্যমান।
.
তবে মজার ব্যাপার হলো অধিকাংশই জানেনা তারা যে পক্ষে অবস্থান করছে, কেনো করছে? কেবল নিজের ভালো লাগার উপর নির্ভর করে একটা পক্ষ অবলম্বন করে ফেলে এরা। আবার নিজের পক্ষে ভিত্তিহীন, হাস্যকর সব যুক্তিও দেয়। আর ভাবে- হুম, আমার প্রচুর জ্ঞান!
.
সে যাইহোক,
ছবিতে যে মহিলাকে দেখা যাচ্ছে উনি রাখাইনের একজন সম্ভ্রান্ত মহিলা যিনি উনার একমাত্র বেঁচে যাওয়া সন্তানকে(ছবির ছেলেটি) নিয়ে জান ও ইজ্জতের জন্যে এতদূর পালিয়ে এসেছেন।
.
এটাই শেষ নয়। উনার আরো দুটো সন্তান ছিলো। ছিলো স্বামী। আসবার আগে উনার চোখের সামনে স্বামী ও দু'সন্তানকে জবাই করে হত্যা করে বর্মিরা! এক সন্তান ছিলো মাদ্রাসা শিক্ষক আর অপরজন কোরআনে হাফিজ!
তোমরা যারা এরপরও বলছো রোহিঙ্গারা ইচ্ছে করেই বাংলাদেশে প্রবেশ করছে, যারা বলে বেড়াচ্ছো তাদের উপর অত্যাচারের প্রতিবেদনগুলো কেবল ফটোশপ! যারা বলে বেড়াও রোহিঙ্গাদের ক্যারাক্টার খারাপ বলেই তারা খুন হচ্ছে!! তোমরা একটাবার এই পিতৃহীন, ভাতৃহীন ছেলেটার জায়গায় নিজেকে ভাবো। একটাবার এই মহিলার স্থলে নিজের মা/বোন বা নিজেকে ভাবো! এরপরও যদি মনে হয় ঐসব মহাজ্ঞানী ফলানো কথাগুলো বলে তোমরা মানুষ ছিলে- তবে তোমরা কতক মহাবাল বৈ কিছুই নয়!
-
বিঃ দ্রঃ ছবিটা আমার এক কাজিনের তোলা যিনি সম্প্রতি পরিদর্শন করে এসেছেন।
পরীক্ষাটা হয়ে গেলে আমারও যাবার প্ল্যান আছে ইনশাআল্লাহ!
আল্লাহ সমগ্র বিশ্বের মুসলমানদের সহায় হোক!
মানবতার জয় হোক!
বন্ধুরা,
আশা করি ভালোই আছো।
দীর্ঘদিন তোমাদের অনির্বাণের পক্ষ হতে ভালো কিছু দেওয়া হয়নি বলে দুঃখিত। আসলে জনবলের অভাবে ঝিমিয়ে গেছে এই সংস্থা। তাই প্রয়োজন ভালো কিছু অ্যাক্টিভিটিজের।
বন্ধুরা,
আসন্ন পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষে অসহায় পথশিশু ও গরীব-দুঃখিদের জন্যে খাবার ও ঈদ বস্ত্র বিতরণের উদ্দেশ্যে অনির্বাণ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে।
এই ইভেন্টের জন্যে প্রচুর লোকবল ও তৎপরতা প্রয়োজন। তাই তোমাদের একান্ত সহায়তা কামনা করছি।
আমাদের সাথে যোগ দিতে পেইজে মেসেজ অপশনে ক্লিক করো।
এছাড়া আরো আপডেট পেতে সাথেই থাকো।
ধন্যবাদ
এসএসসি, দাখিল এবং সমমানের পরীক্ষার্থীদের জন্যে অনেক অনেক শুভ কামনা রইল।
নিজেকে প্রমাণ করে দেশের জন্যে এগিয়ে যাও।
(স্ট্রোক): মনে রাখুন শব্দটির
প্রথম ৩টি অক্ষরঃ S, T এবং R.
।
আমরা সবাই-ই যদি এই ছোট্ট সাধারণ
সণাক্তকরণ উপায়টা শিখে ফেলি,
তবে হয়তো আমরা স্ট্রোকের ভয়ংকর
অভিজ্ঞতা থেকে আমাদের
প্রিয়জনদের রক্ষা করতে পারবো।
.. ..
একটি সত্যি গল্পঃ
একটা অনুষ্ঠানে গিয়ে একজন
ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে
গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি
বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের
টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে
যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন।
কেউ একজন এম্বুলেন্স ডাকার কথা
বললেও তিনি তাতে রাজি হলেন
না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে
তিনি নতুন করে প্লেটে খাবার
নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন
তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন।
অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি
উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে
ভদ্রমহিলার স্বামী ফোন করে
জানালেন, তাকে হাসপাতালে
নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার
সময় তিনি মারা গেলেন।
।
মূলত যে ঘটনাটি ঘটেছিল তা হলো,
তিনি অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক
করেছিলেন। সেখানে যদি কেউ
জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত
করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা
আজও বেঁচে থাকতেন।
সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়।
অনেকের ঠাঁই হয় বিছানায়,
সাহায্যহীন, ভরসাহীন মূমুর্ষূ অবস্থায়।
মাত্র তিনটা মিনিট সময় নিয়ে এটা
পড়ে ফেলুন।
।
একজন মস্তিষ্কবিশেষজ্ঞ বলেছেন,
যদি একজন স্ট্রোকের শিকার
রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার
মধ্যে হাসপাতালে নেয়া যায়, তবে
তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত
পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে
হবে কিভাবে স্ট্রোক চেনা যায়,
এবং কিভাবে রোগীকে উল্লেখ্য
সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে
নেয়া যায়।
স্ট্রোককে চিনুন...
।
সহজ তিনটি ধাপঃ- S T ও R...পড়ুন এবং
জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ
সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে।
আমাদের অজ্ঞতার কারণেই নেমে
আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের
শিকার রোগীর মস্তিষ্কে যখন ভয়ানক
রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে
দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে
পারছে না, কি অপেক্ষা করছে
তাদের কাছের মানুষের জীবনে।
।
সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার
উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস
করুনঃ
।
S – Smile রোগীকে হাসতে বলুন।
T – Talk রোগীকে আপনার সাথে
সাথে একটি বাক্য বলতে বলুন।
উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে
দুইহাত উপরে তুলতে বলুন।
।
এর কোনো একটিতে যদি রোগীর
সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না
করে তাকে হাসপাতালে নিয়ে
যান। এবং চিকিৎসককে সমস্যাটি
খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের
শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো
হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে,
রোগীকে বলুন তার জিহবা বের
করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা
অথবা যদি তা বেঁকে যেকোনো
একদিকে চলে যায়, সেটাও
স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে
হাসপাতালে নিয়ে যান।
একজন খ্যাতনামা হৃদবিশেষজ্ঞ
বলেছেন, যদি আমরা সবাই-ই এই সহজ
ব্যাপারগুলো জেনে রাখি, তবে
আমরা একজনের হলেও জীবন বাঁচাতে
পারবো।
।
সুতরাং, আপনি শিখলেন, আপনার বন্ধু ও
প্রিয়জনদেরও শেখান !
.
শেয়ার আপনার বন্ধুকেও জানান।
কার্টেসিঃ তিস্তা
21/10/2015
দৃষ্টি আকর্ষণ!
আপনি একজন ভালো স্টুডেন্ট অথবা একজন লাস্ট বেঞ্চার যে পক্ষেরই হোন না কেন সার্ভাইভ করতে হলে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতেই হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার বিকল্প কিছুই হতে পারেনা। কিন্তু প্রতিযোগিতার এই যুগে এসে কোন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করে তা ধরে রাখা বড় দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তবুও এখনো কিছু পথ, কিছু ক্ষেত্র বাকী রয়ে গেছে আপনার জন্যেই।
তেমনই একটি ক্ষেত্র যার উপর বর্তমান বিশ্বের বিশাল অংশ চলছে তা হল আইটি তথা ইনফরমেশন টেকনোলজি তথা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।
এই আইটির মতো একটি ক্ষেত্রে এসে আপনি যতোটা না ত্বরিত এবং ব্যাপকভাবে প্রতিষ্ঠা পেতে পারেন তা আর কোন ক্ষেত্রেই সম্ভব নয়। এমনকি আপনি যে পেশারই হোন না কেন আইটি ক্ষেত্র সবসময় আপনার জন্যে উম্মুক্ত ও সহজলভ্য যদি না আপনি এই আইটির ব্যাপারসমূহের উপর পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারেন।
প্রায় চার বছর আগে কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন টেকনোলজির বেশ কিছু মেধাবী ছাত্র আর কিছু তুখোড় প্রোগ্রামার আর সফটওয়্যার ডেভেলপার নিয়ে গড়ে উঠা একটি আইটি ফার্ম হল আইটি প্লোরার। যা মূলত অস্ট্রেলিয়ায় অবস্থিত আইটি ফার্ম আইটি প্লোরার অস্ট্রেলিয়ার বাংলাদেশী শাখা। চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত এই ফার্ম অনেকদিন যাবত বন্ধ ছিল এখানকার ট্রেইনার আর ফাউন্ডারদের ব্যাক্তিগত ক্যারিয়ার নিয়ে ব্যাস্ত থাকায়।
বর্তমানে সব কজন ট্রেইনার আর ফাউন্ডারগন আগের চেয়ে আরও ব্যাপক অভিজ্ঞতা ও দক্ষতা নিয়ে ফিরে এসেছে আইটি প্লোরারকে সবার সামনে তুলে ধরতে ও এর মাধ্যমে আরও দক্ষ কিছু আইটি স্পেশালিষ্ট তৈরি করে দিতে।
আগামী ২৪-১০-১৫ইং রোজ শনিবার সকাল ১০টা বেজে ৩০মিনিট এবং ১২টা বেজে ৩০মিনিট হতে আইটি ক্ষেত্রে ক্যারিয়ার গঠন নিয়ে একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে আইটি প্লোরার। সেমিনারে অংশ গ্রহণ করে আপনি জেনে নিতে পারবেন কিভাবে সহজে আত্মনির্ভরশীল হওয়া যায় আইটি নিয়ে ক্যারিয়ার গড়ে। এবং চাহিদা অনুযায়ী ধারণা পাবেন আইটির ব্যাপক কর্মক্ষেত্রের ব্যাপারেও। থাকবে স্পেশাল অফারও।
কিন্তু প্রতিটা সেমিনারের জন্যে আসন সংখ্যা সীমিত হওয়ায় অবশ্যই আপনাকে এখনি রেজিস্ট্রেশন করে নিতে হবে। ফ্রিতেই এই রেজিস্ট্রেশন পাচ্ছেন আপনি। শুধুমাত্র আইটি প্লোরারের অফিশিয়াল ফেসবুক পেইজ, ওয়েবসাইট অথবা সরাসরি মেহেদীবাগস্থ অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। লিঙ্ক নীচে দেয়া হল-
*ফেসবুক পেইজঃ www,facebook/itplorer
*ওয়েবসাইটঃ www.itplorer.co
*অফিসঃ বৈশাখী ভিলা(৪র্থ তলা), ৮২২/এ, মেহেদীবাগ, চট্টগ্রাম।
*ই-মেইলঃ [email protected]
*ফোনঃ+৮৮-০৩১-২৮৬৭৬২৮(সকাল ১০টা হতে বিকেল ৪টার ভেতর যোগাযোগ করুন)
ITPlorer | Premium Web Agency in Chittagong We understand and can manage the cost, quality, and value of your IT services. At the end of the day, everyone’s goal is to generate more business. We help to do this more efficiently and predicatively with our proven technique.
ঈদ মোবারক সবাইকে!
এই ঈদ হোক আনন্দের। সব পাপাচার, প্রবৃত্তি, লোভ, হিংসা আর হ্রিংসতা ধুয়ে যাক কোরবানীর সাথে।
সবার ঈদ সুখের হোক।
06/07/2015
একজন বীরের গল্প-
ডেভ হোয়াটমোর বলেছিলেন "মাশরাফির সাথে পৃথিবীর কোনো খেলোয়াড় এর তুলনা চলেনা, তার তুলনা সে নিজেই" ।
কারন, নিউজিল্যান্ডের গতিদানব 'শেন বন্ড' দুইবার সার্জারীর পরই ভয়ে ক্রিকেট ছেড়ে দেন।
বিশ্ববিখ্যাত ইংলিশ অলরাউন্ডার 'এন্ড্রু ফ্লিন্টফ' মাত্র একটি সার্জারীর ভয়েই ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন।
একমাত্র ক্রিকেটার যিনি পরপর ১০বার মারাত্নক সার্জারী করেও এখনো ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন।
বিশ্বের কোন ফাস্ট বোলারই দুইবারের বেশি সার্জারী করে খেলতে পারেননি কিন্তু তিনিই এই অসাধ্য ব্যাপার সাধ্য করেছেন।
একমাত্র পরিশ্রমী ক্রিকেটার যার ওজন বেড়ে যাচ্ছে বলে ক্রিকেট ছাড়ার আশংকা ছিল তাই তিনি ১মাসে ১২ কেজি ওজন কমিয়ে সবাইকে আশ্চর্য করে দিয়েছিলেন। যেকোন আঘাতে তাঁর বাম পা পঙ্গু হয়ে যেতে পারে এমন রিস্ক থাকা সত্ত্বেও তিনিই একমাত্র সাহসী মানব যিনি প্রতিটি ম্যাচে এখনো বাঘের মত বোলিং করে যাচ্ছেন।
তিনিই একমাত্র ক্রিকেটার যে প্রতি ম্যাচ শেষে হাটুতে জমে যাওয়া রস নিজে সিরিঞ্জ দিয়ে বের করে ফেলেন। . তিনিই সেই ক্রিকেটার যার প্রতিদিন ঘুম ভাঙ্গার পর ১৫মিনিট সময় লাগে হাঁটু ভাঁজ করে বিছানা থেকে নামতে।
আমাদের একমাত্র প্লেয়ার যে কিনা ইনজুরি বিধ্বস্ত অবস্থায় বোলিং এর কষ্টকে ভুলতে নিজেকে সান্ত্বনা দেন এই বলে "মুক্তিযোদ্ধারা পায়ে গুলি নিয়েও যুদ্ধ করে যেতে পারলে আমি কেন সামান্য অপারেশন নিয়ে বোলিং করতে পারবো না।
রেস্পেক্ট ক্যাপ্টেন ম্যাশ! ___
(collected)
আমরা যখন মেডিকেল কলেজে ছাত্র রাজনীতির সবক নেই, তখন দেশের কম্যুনিষ্টদের নিয়ে একটা মজার কথা শুনতাম।
চীনপন্থীরা নাকি বেইজিংএ (তখন পিকিং বলত) বৃষ্টি হলে ঢাকায় ছাতি মেলে ধরে আর রুশপন্থীরা মস্কোতে বৃষ্টি হলে ঢাকায় একই কাজ করে।
সমকামীদের বিবাহ করার অধিকার গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে আইনসংগত করে রায় দিয়েছে সেখানকার উচ্চ আদালত।
বিবাহ নামক প্রতিষ্ঠানটি ক্রমশই অকার্যকর হয়ে উঠছে পশ্চিমে। বহু নরনারী বিয়ে ছাড়াই একসাথে থাকেন যাকে বলে লিভিং টুগেদার। এমনকি সন্তানও পয়দা করেন। হয়তো এখন সমকামীদের মধ্যেই বিয়ে বিষয়টি বেঁচে থাকবে। কে জানে?
ঘটনা হলো , ফেসবুকে কিছু লোকজন তাদের প্রোফাইল পিকচার রংধনুর রংএ রঙ্গীন করে খুব সংহতি প্রকাশ করছেন। ভাই, রায়টা হবার আগে যদি এরকম সাতরংএর ছবি দিতেন বুঝতাম আপনি তাদের সাথে আগেই সমর্থন দিয়েছিলেন। হঠাৎ এখন এরকম সাত রং দিলে অনেকে এটা ভাবতেও পারে যে আপনি নিজেই আছেন বিকল্প যৌনাচরন বা অল্টারনেটিভ সেক্চুয়াল বিহেভিয়ার যারা করেন , তাদের দলে।
আর এটা তো কেবল আমেরিকার রায়। সেখানে বৈধতা পাওয়া মানে সারা দুনিয়াতে বৈধতা না। বাংলাদেশে তো নয় বটেই। আমেরিকাতে বৃষ্টি হলে এখানে ছাতা মেলে ধরে কোন লাভ নাই। যদি আপনি সত্যি এই বিষয়টি বাংলাদেশে চান, তবে সেটা সরাসরি বলেন।
এই আমেরিকাতেই এখনো বহু স্টেটে ডারউইন পড়ানো হয়না। এই আমেরিকাতেই সাদা পুলিশ , কালো মানুষকে প্রশ্ন ছাড়াই গুলি করে মারে। এই আমেরিকাই গুয়ানতানামো বে’র মতো কারাগার টিকিয়ে রেখে মানবাধিকার লংঘন করে। এই সমকাম স্বর্গটি, ড্রোন হামলা চালিয়ে নরক বানায় অন্য দেশ। ইসরায়েলী নৃশংসতাকে সমর্থন দেয়, আলেন্দেকে মেরে পিনোচেটকে ক্ষমতায় বসায়, দেশে দেশে একনায়কদের, মধ্যপ্রাচ্যে অপদার্থ রাজাদের টিকিয়ে রাখে।
আমেরিকার গে দের যখন বিবাহের আনন্দ তখন ইরাকে, প্যালেস্টাইনে বহু মানুষ বিপত্নিক হবে, বিধবা হবে , সন্তান হারাবে। সেখানে অনেক গে’রাও, মারা যাবে মার্কিন বোমা আর গুলিতে।
এই আইন করে আমেরিকা , হঠাৎ পৃথিবী উদ্ধার করে ফেলে নাই।
আমেরিকাতে আইসক্রিম রেখে এখানে কাঠি চোষার মতো , আমেরিকার গে ম্যারেজ ল বৈধতা পেয়েছে তাই এখানে সাতরং এর পাগড়ী পরলে কি লাভ?
আমেরিকাই দুনিয়া না, এমনকি দুনিয়ার একমাত্র দেশও না।
ফেসবুকে সাতরং দেখানো খুব সোজা, বদলাতে চাইলে নিজের দেশে কিছু বদলান। অন্তত পক্ষে ছাতি ধরার স্বভাব টা বদলান।
অসাধারণ পোস্ট টি লেখক ও সাংবাদিক 'আব্দুন নূর তুষার' এর
20/06/2015
পুরনো পোস্ট তবে খুবই গুরুত্বপূর্ণ
*****মা-বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ন*****
হিডেন ক্যামেরা সনাক্ত করার কিছু উপায় জেনে নিন
:*********************************
আসছে ঈদ। চলছে ঈদের শপিং ৷ আপনি মার্কেটে যাচ্ছেন, শপিং মলগুলোতে যাচ্ছেন জিনিসপত্র, কাপড়-চোপড় কিনছেন বা কেনার জন্য পড়ে দেখছেন এবং তার জন্য চেঞ্জিং রুম ব্যবহার করছেন কিন্তু আপনি কি খেয়াল রাখছেন প্রযুক্তির এই দ্রুততম সময়ে একদল বজ্জাত মহল আপনাকে ছোট্ট লোকানো ক্যামেরাটিতে বন্দী করে নিচ্ছে?! .....
এধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি থেকে নিজেকে ও সমাজের অন্য মানুষগুলোর ইজ্জত , সম্ভ্রম কে রক্ষা করতে আরো সতর্ক হোন এবং খেয়াল রাখুন চারিদিকে ৷
*যে ভাবে সনাক্ত করবেনঃ
১/ খুব সহজে নির্নয় করা যায় রুমে গোপন ক্যামেরার অস্তিত্ব আছে কিনা। এরজন্য আপনার লাগবে একটা মোবাইল ফোন (সিম এক্টিভ করা) যেখান থেকে কল করা যায়। এবার ট্রায়াল রুমে (যেখানে কাপড় পাল্টাবেন) ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল দেয়ার চেষ্টা করুন। যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে- তাহলে গোপন ক্যামেরা নাই। আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়- তাহলে অবধারিতভাবে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে।
{কারন গোপন ক্যামেরারসাথে ফাইবার অপটিক্যাল ক্যাবল থাকে। সিগন্যাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে। যার জন্য মোবাইল নেটওয়ার্ক ঐখানে কাজ করেনা।}
এভাবেই আপনি পারেন গোপন ক্যামেরার নোংরামি থেকে বাঁচতে।
২/ শপিংমলের ড্রেসিং/ট্রায়াল রুমে (যেখানে মেয়েরা কাপড় পাল্টায় বা ফিটিং চেক করে) সেখানে যে আয়না থাকে সেটা আসল নাও হতে পারে, এটিও গোপন ক্যামেরার মতই মারাত্মক! প্রযুক্তির অপব্যবহারে আসল আয়নার মাঝে এখন যুক্ত হয়েছে নকল আয়না, যাকে বলা হয় দ্বিমুখী আয়না। এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেন, কিন্তু বুঝতেই পারবেন না যে অন্যপাশ হতে কেউ আপনাকে দেখছে! অথবা আয়নার অন্য পাশে লাগানো আছে অত্যাধুনিক কোন ক্যামেরা ।
*এটি সনাক্ত করতে আপনার আঙ্গুল আয়নার উপর রাখুন। যদি আপনার আঙ্গুলের মাথা প্রতিবিম্ব-আঙ্গুলের মাথার সাথে না লাগে (মাঝে যদি ফাঁকা থাকে) তাহলে আয়না আসল। আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়, তার মানে আয়না নকল! এটা আসল আয়না না, একটা দ্বিমুখী আয়না ! যার অন্যপাশে থেকে আপনাকে দেখা যাবে,কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। মানে অন্যপাশে থেকে কেউ আপনাকে দেখছে বা ভিডিও করছে!
{কারন আসল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার পিছনে, যার জন্য আপনার আঙ্গুলও প্রতিবিম্বের মাঝে ফাঁকা থাকবে আয়নার পুরুত্বের জন্য। আর নকল আয়নার (দ্বিমুখী) সিলভার প্রলেপ থাকে আয়নার সামনে, যার জন্য আপনার আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের প্রতিবিম্বের সাথে লেগে যাবে কারন মাঝে কোনো বাধা নেই।}
**আপনার মা বোন দেরও সচেতন করে দিন**
পোস্টটা শেয়ার করে। (collected from other page)
....................................
Anirban Bangladesh akash chowa shopno dekhina tobe chotto shopnogulo k akash dingano shotte rup dtei beche thaka.. shundor shopno dekhar vubone shagotom! by Admin
২০১৫'র মাধ্যমিক পরীক্ষায় যারা একটুর জন্যে এ+ পাওনি বা দূর্ভাগ্যবশত পাশ ফসকে গেছে-
"অনির্বান" ও "নীল ডায়রি II" এর পক্ষ হতে তোমাদেরকেই প্রথমে অভিনন্দন ও সমবেদনা জানাই।
মনে রেখো, এস.এস.সিতেই জীবন পূর্ণতা পায়না। বা এই রেজাল্টই তোমার একমাত্র ভবিষ্যত নয়।
তোমার ভবিষ্যত তোমার চিন্তাধারা, সৃষ্টিশীল মানসিকতা এবং অভিজ্ঞতা।
এ+ পাওয়ার জন্যে আরো সুযোগ পাবে। অতএব এবারেই থেমে যেওনা।
কে কি বলে তা গায়ে মাখতে নেই। তুমি যে বিষয়ে দক্ষ তা নিয়েই এগিয়ে যাও।
আর মনে রেখো, প্রতিভা কখনো রেজাল্টের বিষয় নয়। প্রতিভা প্রায়োগিক বিষয়।
এগিয়ে চল তোমার মতোই।
হুম.. যারা ভালো করেছো তোমাদেরও অভিনন্দন।
তবে রেজাল্ট দিয়ে কিছু হয়না। তাই ব্যতিক্রমী কিছু করো। _____
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Chittagong